
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২১, ১৭:৩২

ফেনীর ছাগলনাইয়া একটি নির্মাণাধীন দশ তলা ভবনের ছাদ থেকে পড়ে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। তার নাম সৌরভ (১৭)। সে ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।
নিহত সৌরভ ছাগলনাইয়া পৌরসভার পৌর নির্বাচনের ৬নং ওয়ার্ড (বাঁশপাড়া) কাউন্সিলর পদে প্রার্থী নুরুল হকের ছেলে। গতকাল সোমবার (২৫ অক্টোবর) বিকেলে পৌর এলাকায় একটি নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
এলাকাবাসীর সূত্রে জানা গেছে, গতকাল সোমবার বিকেলে সৌরভ একটি নির্মাণাধীন ভবনের দশ তলার ছাদ থেকে অসাবধানতাবশত পড়ে গিয়ে গুরুতর আহত হয়েছেন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে ফেনী সদর হাসপাতালে নিয়ে যায়।

অবস্থা আশংকা জনক হলে তাকে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১১ টার দিকে তিনি মারা যান।এদিকে রাতে সৌরভের মৃত্যু সংবাদ জানানোর পরে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
কোনো ট্যাগ পাওয়া যায়নি