
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২১, ১৭:২

ডিমওয়ালা ইলিশ ধরব না দেশের ক্ষতি করব না” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীতে মা ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ইলিশ আহরন হতে বিরত থাকার জন্য মৎস্য বিষয়ক আইন বাস্তবায়ন ও সংরক্ষণের জন্য মোবাইল কোর্ট চালিয়ে অভিযানের শেষ দিনে ২০ হাজার মিটার মাছ ধরার কারেন্ট জাল এবং ৫ কেজি জাটকা ইলিশ জব্দ সহ ২৫ জনকে আটক করা হয়েছে।
সোমবার (২৫ অক্টোবর) ইলিশ রক্ষার শেষ দিনে রাত ৮ টার দিকে গোয়ালন্দ উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এই মোবাইল কোর্ট পরিচালনা করেন। এ সময় জাল দিয়ে মাছ ধরার অপরাধে ১৯ জেলেক ৫ দিনের কারাদন্ড ও ১ জনকে ২ হাজার ও ৫ জনকে ১ হাজার করে মোট ৭ হাজার টাকা ভ্রাম্যমাণ আদালতে জরিমানা সহ ৫ কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা (অঃ দাঃ) মো. রেজাউল শরিফ জনান, মা ইলিশ সংরক্ষণের জন্য মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় ১৯ জন জেলে আটক ২০ হাজার মিটার মাছ ধরার কারেন্ট জাল ও ৫ কেজি জাটকা ইলিশ জব্দ করেন মোবাইল কোর্টের নির্বাহী ম্যাজিস্টেট।
মোবাইল কোর্টের নির্বাহী ম্যাজিস্টেট মো. রফিকুল ইসলাম জানান, মা ইলিশ রক্ষা ও সংরক্ষণ আইন না মানায় শেষ দিনে ১৯ জনকে ৫ দিন বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয় এবং ৬ জনকে ৭ হাজার টাকা জরিমানা করাসহ ২০ হাজার মিটার জাল পদ্মা নদীতে আগুনে পুড়িয়ে ভস্মিভুত করা হয় ও ৫ কেজি জাটকা ইলিশ স্থানীয় একটি মাদ্রাসায় দেয়া হয়। মোবাইল কোর্ট পরিচালনার সময় উপস্থিত ছিলেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা (অঃ দাঃ) মো. রেজাউল শরিফ, নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ সৈয়দ জাকির হোসেন সহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।

কোনো ট্যাগ পাওয়া যায়নি
তাংঃ ২৫/১০/২০২১ইং
Attachments area