প্রচুর সরবরাহ থাকলেও শীতের মৌসুমে বাজারে কমেনি সবজির দাম। এছাড়াও অপরিবর্তিত রয়েছে অন্যান্য পণ্যের দাম।শুক্রবার (১৯ নভেম্বর) সকালে রাজধানীর মিরপুরের ১১ নম্বর বাজার, মিরপুর কালশী বাজার ও পল্লবী এলাকা ঘুরে এসব চিত্র উঠে এসেছে। বাজারে বেশিরভাগ সবজির দাম কেজিতে ১০ থেকে ২০ টাকা দাম বেড়েছে। এসব বাজারে প্রতিকেজি টমেটো ১৪০ টাকা, বরবটি ৮০ টাকা, সিম বিক্রি হচ্ছে ৬০ টাকা, (গোল) বেগুন
তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে আজ দুপুর দুইটায় পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। মিরপুরের হোম অফ ক্রিকেটে আজকের ম্যাচে অভিষেকের অপেক্ষায় সাইফ হাসান ও ইয়াসির রাব্বি। শুক্রবার প্রথম টি-টোয়েন্টির পর একই ভেন্যুতে ২০ ও ২২শে নভেম্বর হবে বাকি দুই ম্যাচ। পরে চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ২৬শে নভেম্বর শুরু প্রথম টেস্ট। আর ৪ ডিসেম্বর দ্বিতীয় টেস্ট হবে মিরপুরে।
গণঅধিকার পরিষদ করার কারণে আইন-শৃঙ্খলা বাহিনী আমাকে ক্রসফায়ারের হুমকি দিচ্ছে বলে জানিয়েছেন গণঅধিকার পরিষদের সদস্য সচিব ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক ভিপি নুরুল হক নুর।বৃহস্পতিবার বিকালে রাজধানীর পল্টনে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। নুরুল হক নুর বলেন, বর্তমানে সবাই সরকারের নিয়ন্ত্রণে। কেবল আমরাই এর বাইরে। তাই সরকার আমাদের টার্গেট করেছে। গণঅধিকার পরিষদ করার কারণে আইন-শৃঙ্খলা বাহিনী আমায়
সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদের ছোট ভাই লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহাবুবুজ্জামান আহমেদের স্ত্রী সাজেদা জামানকে মহিলা আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়েছে। তিনি ওই উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রীর দায়িত্বে ছিলেন।বুধবার (১৭ নভেম্বর) জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মতিয়ার রহমান স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানা গেছে। সাজেদা জামান ইউনিয়ন পরিষদ নির্বাচনে ওই উপজেলার
২০২১ সালের শেষ চন্দ্রগ্রহণ হতে চলেছে আজ শুক্রবার। মহাকাশ গবেষকদের মতে এটিই হতে চলেছে শতাব্দীর দীর্ঘতম চন্দ্রগ্রহণ। প্রায় সাড়ে ৩ ঘণ্টার চন্দ্রগ্রহণের শেষভাগে তা বাংলাদেশ থেকেও দেখা যাওয়ার কথা রয়েছে।যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার তথ্য অনুযায়ী, চাঁদের ৯৭ শতাংশ সূর্যের আলো থেকে বঞ্চিত হবে। আংশিক সে গ্রহণের সময় লালচে রং ধারণ করবে চাঁদ। এবার চন্দ্রগ্রহণ সবচেয়ে ভালো দেখা যাবে উত্তর
রাজধানীর আদাবর এলাকার একটি বাসা থেকে একসঙ্গে তিন বোন নিখোঁজ হয়েছেন। তাদের মধ্যে দুইবোন এসএসসি পরীক্ষার্থী। নিখোঁজ ৩ জন হলেন- বড় বোন একাদশ শ্রেণির শিক্ষার্থী রোকেয়া (১৮), মেজো বোন জয়নব আরা (১৭) ও ছোট বোন খাদিজা আরা (১৬)। মেজো বোন জয়নব আরা ও ছোট বোন খাদিজা আরা এবার একসঙ্গে এসএসসি পরীক্ষা দিচ্ছেন। বৃহস্পতিবার (১৮ নভেম্বর) বেলা ১১টা ৪ মিনিটের দিকে তারা
করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে আরও ৭ হাজার ৫৭০ জনের মৃত্যু হয়েছে। এসময় রোগী শনাক্ত হয়েছে ৫ লাখ ৯৬ হাজার ৭১৫ জন।শুক্রবার (১৯ নভেম্বর) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য পাওয়া গেছে।ওয়ার্ল্ডোমিটারসের পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত মোট ২৫ কোটি ৬৩ লাখ ৪ হাজার ৬৮৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এরমধ্যে মৃত্যু
গাইবান্ধার গোবিন্দগঞ্জে বকচর নামক স্থানে ঢাকা-রংপুর মহাসড়কে যাত্রীবাহী কোচের ধাক্কায় ইজিবাইকের ৬ যাত্রী নিহত হয়েছে। শুক্রবার ( ১৯ নভেম্বর) সকাল ৭টার দিকে ভোরে এ ঘটনা ঘটে। এ সময় আহত হয়েছেন আরও তিনজন। তাদের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি। পরে ফায়ার সার্ভিস ও পুলিশ গিয়ে তিনজনকে মৃত অবস্থায় পায়। ফায়ার সার্ভিস এবং স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পরিবারিক কাজে স্ত্রীদের সময় দিতেন। তাদের সহযোগিতা করতেন। আর নামাজের আজান শোনার সঙ্গে সঙ্গে সব কাজ ছেড়ে দিতেন। এটি ছিল প্রিয় নবির সবচেয়ে ফজিলতপূর্ণ সুন্নাত কাজ। কিন্তু জুমার দিন আজান হওয়ার সঙ্গে সঙ্গে কী করতে হবে। এ সম্পর্কে আল্লাহ তাআলা নিজেই দিকনির্দেশনা দিয়েছেন। যা হুবহু রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নাতের সঙ্গে সঙ্গে হুবহু মিল রয়েছে।
বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে পাঁচটি সরকারি ব্যাংকে নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের সঙ্গে কেন্দ্রীয় ব্যাংকের কোনো কর্মকর্তার সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া যায়নি। একইসঙ্গে আহছানউল্লা বিশ্ববিদ্যালয়কে ভবিষ্যতে এ ধরনের পরীক্ষা পরিচালনার সুযোগ না দিতে কালো তালিকাভুক্ত করা হয়েছে।বৃহস্পতিবার (১৮ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র জিএম আবুল কালাম আজাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ব্যাংক জানায়, ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয়ের
সুনামগঞ্জের তাহিরপুরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় হাইব্রিড ও উফসী জাতের ধান ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে বিনা মূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার বিকেল চারটায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এসব বিতরণ করা হয়।বিতরন পুর্ব অনুষ্ঠানে তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল প্রধান অতিথির বক্তব্যে রাখেন । বিশেষ অতিথি ছিলেন তাহিরপুর
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার পর্যটনকেন্দ্র বারেক টিলায়‘গত’বছরের মত এ বছরেও বন্য হাতি অবস্থান করেছে।এমন খবর চারদিকে ছড়িয়ে পড়লে বারেক টিলার আশেপাশে বসবাসরত মানুষের মধ্যে অতঙ্ক বিরাজ করছে।বন্য হাতি দেখতে বারেক টিলায় উপচেপড়া ভিড় করছে উৎসুক জনতা। জানাগেছে,ভারত সীমান্তরেখা অতিক্রম করে যাদুকাটা নদী হয়ে চারটি বন্য‘হাতি’ বারেক টিলার অবস্থান করছে। স্থানীয়রা জানান,বারেকটিলায় এসে আরশাদ ফকিরের আলু খেত ও শামছু মিয়ার ধানের জমির সামান্য ক্ষতি
তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, অনেকে বলে ঢাকা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে নেই। আসলে আমরা উন্নত দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মতো পাঠদান, জ্ঞান বিতরণ, সৃজন ও গবেষণায় পিছিয়ে নেই। বরং আন্তর্জাতিক র্যাঙ্কিং যারা করে, তাদের সাথে যোগাযোগ না হওয়ার কারণে আমরা আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের কাতারে আসতে পারিনি। বৃহস্পতিবার (১৮ নভেম্বর) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫৬তম জন্মদিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি
যেসব মা সম্প্রতি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন অথবা করোনার টিকা নিয়েছেন তাদের মাতৃদুগ্ধ কোভিডের অ্যান্টিবডি উৎপন্ন হচ্ছে বলে সাম্প্রতিক এক গবেষণায় উঠে এসেছে। যদিও সেই অ্যান্টিবডি শিশুদের করোনা থেকে রক্ষা করবে কিনা, তার প্রমাণ এখনও পাওয়া যায়নি। যুক্তরাষ্ট্রের একটি গবেষণা সংস্থার ওই গবেষণায় মোট ৭৭টি নমুনা সংগ্রহ করা হয়। তাদের ৪৭ জন করোনায় আক্রান্ত হয়েছিলেন। বাকি ৩০ জন টিকার দুটি ডোজই নিয়েছেন।
গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের বিন্দুবাড়ী গ্রামে শাওন-সামী অ্যাগ্রো ফার্ম নামের একটি পোলট্রি খামারের বর্জ্যে দূষিত হচ্ছে খালসহ পরিবেশ। তীব্র দুর্গন্ধে ওই এলাকার দুটি শিক্ষা প্রতিষ্ঠানসহ আশপাশের মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এ নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অভিযোগ দিলেও মিলছে না সমাধান। ২০১৭ সালে বিন্দুবাড়ি গ্রামের কাটা খালের পাড়ে গড়ে উঠে শাওন-সামী অ্যাগ্রো ফার্ম। প্রতিষ্ঠানটির খামারের গরু এবং মুরগির বিষ্ঠা
কুমিল্লার দেবীদ্বারে নিখোঁজের সাতদিন পর ৫ বছরের শিশু ফাহিমা হত্যাকান্ডে জড়িত থাকার অভিযোগে র্যাব’র অভিযানে আটককৃত ঘাতক পিতা আমির হোসেনসহ পাঁচজনকে বুধবার রাতে দেবীদ্বার থানায় হস্তান্তর করেছে। দেবীদ্বার থানা পুলিশের নিকট হস্তান্তর করার পরই কণ্যা হত্যার দায়ে ঘাতক স্বামী মোঃ আমির হোসেনসহ আটক ৫জনকে অভিযুক্ত করে দেবীদ্বার থানায় মামলা দায়ের করেছেন নিহত ফাহিমার মা হোছনা আক্তার। নিহত ফাহিমার মা হোছনা আক্তার’র দায়ের
চলতি বছরের ৭ জানুয়ারী রাজধানীর কলাবাগানে বন্ধুর পাশবিক নির্যাতনে মৃত্যু হয় ইংরেজি মাধ্যমে পড়ুয়া এক শিক্ষার্থীর। ব্যাপক রক্তক্ষরণে তার মৃত্যু হয় বলে ফরেনসিক বিভাগের চিকিৎসকের বরাত দিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়। বিকৃত যৌনাচারের ভয়ঙ্কর উপাদান ব্যবহার করায় এই পরিণতি হয় বলে খবরে জানা যায়। ‘ভালোবাসা সীমাহীন’-এর প্রযোজক ও অভিনেতা নজরুল ইসলাম রাজকে গেল ৪ আগস্ট রাতে আটক করে র্যাব। তার
ভারতে আটকে থাকা মানসিক ভারসাম্যহীন ছয় বাংলাদেশি ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে দেশে ফিরেছেন। বৃহস্পতিবার দুপুরে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা থেকে বাংলাদেশের আখাউড়া স্থলবন্দর দিয়ে তারা বাংলাদেশে আসেন। এরা হলেন ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার চরকালি বাজাইল গ্রামের আলপনা খাতুন, বগুড়ার দুপচাচিয়া উপজেলার গোবিন্দপুর গ্রামের জিয়ারুল ইসলাম, জামালপুর জেলা সদরের নারিকেলি গ্রামের মানিক মিয়া, ঢাকার কেরাণিগঞ্জের রিনা আক্তার, কিশোরগঞ্জ জেলা সদরের ভাস্কর টিলা গ্রামের
ক্রিকেট যত আধুনিক হচ্ছে, তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ক্রিকেট জুয়ার সংজ্ঞা। আর আধুনিক জুয়াকে ঠেকাতে ক্রমশ চিন্তা বাড়ছে আইসিসির। বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট নিয়ে যতটা না চিন্তিত, তার থেকে ঢের বেশি চিন্তিত সারাবিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগগুলো নিয়ে। কারণ, সেখানে নজরদারির পরিমাণ কম। আইসিসির দুর্নীতি দমন শাখার প্রধান অ্যালেক্স মার্শাল বলেন, ‘‘এখন টি-টোয়েন্টি ক্রিকেটে আর ম্যাচের ফল নিয়ে জুয়া হয়
অবশেষে আফগানিস্তানে ইসলামী ক্যারিকুলামে শিক্ষা ব্যবস্থা চালুর ঘোষণা দিয়েছে তালেবান সরকার। বৃহস্পতিবার (১৮ নভেম্বর) তালেবানের অন্তর্বর্তী সরকারের শিক্ষামন্ত্রী নুরুল্লাহ্ মুনির এ ঘোষণা দেন। তিনি বলেন, আফগানিস্তানের প্রচলিত শিক্ষা ব্যবস্থা বদলে ইসলামী ক্যারিকুলাম চালু হবে। ইসলামী আমিরাত মেয়েদের শিক্ষার বিরোধী নয়। শিক্ষার সুযোগ মেয়েদের ইসলামী ও আইনগত অধিকার। তবে নতুন ইসলামী ক্যারিকুলাম কেমন হবে সে বিষয়ে বিস্তারিত কিছু বলেননি মুনির। তিনি বলেন, ইসলাম
চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ২ ডিসেম্বর থেকে পরীক্ষা শুরু হবে। আসন্ন এইচএসসি পরীক্ষার কারণে আগামী ২৫ নভেম্বর থেকে ৩ জানুয়ারি পর্যন্ত সব কোচিং সেন্টার বন্ধ থাকবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।বৃহস্পতিবার (১৮ নভেম্বর) নিজ দপ্তরে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, এবার এ পরীক্ষায় অংশ নেবেন ১৩ লাখ
প্রথম নারী সিভিল সার্জন হিসেবে বরিশালে মারিয়া হাসানকে পদায়ন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে সিভিল সার্জনের কার্যালয় সূত্রে এই বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এর আগে বুধবার স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। স্বাস্থ্য সেবা বিভাগের উপ-সচিব জাকিয়া পারভীন স্বাক্ষরিত এক আদেশে ডাঃ মারিয়া হাসানকে বরগুনা থেকে বরিশাল জেলা সিভিল সার্জন (চলতি দায়িত্ব) হিসেবে পদায়ন করা হয়। গত মাসে বরিশাল জেলা
চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর আবেদনের প্রশ্নে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, 'আইনের শাসন থাকতে আমি যথেচ্ছাচার করতে পারি না।' বিএনপি'র দাবি আইনানুগ নয় উল্লেখ করে তিনি বলেন, 'ওনারা (বিএনপি) আমাকে যত খুশি গালি দিতে পারেন। তাতে আমার কিছু আসে যায় না। আমি আইন মোতাবেক চলবো।' বৃহস্পতিবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে বিএনপির সাংসদ জিএম সিরাজের
অবশেষে গ্রেপ্তার হলেন সাতক্ষীরা সিটি কলেজশিক্ষক মামুন হত্যা মামলার পলাতক আসামি সাতক্ষীরা জেলা জামায়াতের সাবেক প্রচার সম্পাদক আলতাফ হুসাইন। র্যাব-১-এর সদস্যরা তাকে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মধুখালির একটি বাড়ি থেকে মঙ্গলবার দিবাগত রাতে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে রিয়েল এস্টেটের ব্যবসার নামে জমি কেনাবেচার দালালি ও সুনির্দিষ্ট প্রতারণার অভিযোগ রয়েছে। এ মামলায় তাকে গ্রেপ্তারের পর র্যাব জানতে পারে তার বিরুদ্ধে সাতক্ষীরায় হত্যাসহ ১৫টি