বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানোর আবেদনের বিষয়ে সরকারের সিদ্ধান্ত জানতে অপেক্ষা করতে বললেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক।আজ রোববার (১২ ডিসেম্বর) বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে এক কর্মশালার উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন। এ সময় আইনমন্ত্রী বলেন, একটু অপেক্ষা করুন, দেখবেন।‘গুরুতর মানবাধিকার লঙ্ঘনের’ অভিযোগ তুলে র্যাব এবং বাহিনীর সাবেক ও বর্তমান সাত কর্মকর্তার যুক্তরাষ্ট্রে নিষেধাজ্ঞার বিষয়ে আইনমন্ত্রী বলেন, বাংলাদেশে
রাজবাড়ীর দৌলতদিয়ায় ১০ গ্রাম হেরোইনসহ মোছা. মৌসুমী আক্তার (৩৫) নামের এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।রোববার (১২ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার দৌলতদিয়া পোড়াভিটা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃত নারী মাদক কারবারি উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের পোড়াভিটা এলাকার মো. রাজ্জাক শেখ এর স্ত্রী।জেলা ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মিঠু ফকির, এএসআই
ডিজিটাল বাংলাদেশের অর্জন, উপকৃত সকল জনগণ’এ বছর দিবসটির প্রতিপাদ্য নিয়ে ব্রাহ্মণবাড়ি সরাইলে ডিজিটাল বাংলাদেশ দিবস-২০২১ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ রোববার(১২ ডিসেম্বর)সকালে সরাইল উপজেলা পরিষদ চত্বরে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়। র্যালীতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী,সরকারি -বেসরকারি কর্মকর্তাসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহন করেন। র্যালী শেষে সরাইল উপজেলা পরিষদ মিলনায়তনের কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সরাইল উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল হক
টাঙ্গাইলের ভূঞাপুরে সাংবাদিকদের সাথে চেয়ারম্যান পদপ্রার্থীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১২ ডিসেম্বর) দুপুরে ভূঞাপুর প্রেসক্লাবে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।গোবিন্দাসী ইউপি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন দুলাল হোসেন চকদার। তিনি জনগণের স্বার্থ রক্ষা, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা এবং মন্দিরের উন্নয়নের জন্য কাজ করবেন বলে প্রতিশ্রুতি দেন। সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, “মাদক ও সন্ত্রাস দমনে আমি
নানা কর্মসূচির মধ্যে দিয়ে দিনাজপুরের হিলিতে ডিজিটাল বাংলাদেশ দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার সকাল ১১ টায় উপজেলা প্রশাসন ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার নুর-এ আলমের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন হাকিমপুর উপজেলা চেয়ারম্যান হারুন উর রশীদ হারুন। বিশেষ
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, মার্কিন প্রশাসনের সিদ্ধান্ত একপেশে এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। মার্কিন যুক্তরাষ্ট্রের এ সিদ্ধান্ত দেশের ভিতরে জঙ্গিবাদ ও সন্ত্রাসীদের উৎসাহিত করবে।সচিবালয়ে রোববার (১২ ডিসেম্বর) সকালে তার দপ্তরে ব্রিফিংকালে তিনি একথা বলেন। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে আমেরিকা বাংলাদেশের বিরুদ্ধে সপ্তম নৌবহর প্রেরণ করেছিল জানিয়ে ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশে খাদ্য সংকটের সময় ১৯৭৪ সালে
রাজবাড়ীর গোয়ালন্দে ১২টি চোরাই মোবাইলসহ ৩জনকে আটক করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।শনিবার (১১ ডিসেম্বর) দিবাগত রাত পৌনে ১০ টার দিকে গোয়ালন্দ বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় একজন দৌড়াইয়া পালিয়ে যায়। আটককৃতরা হলো, গোয়ালন্দ উপজেলার কুমড়াকান্দি পৌর ৩নং ওয়ার্ডের মৃত শাহাবুদ্দিন শেখের ছেলে মো. আসিফ শেখ আকাশ (২৩), জুরান মোল্লার পাড়া পৌর ৬নং ওয়ার্ডের আক্কাছ সরদারের ছেলে মো.
চট্টগ্রামে জুয়ার আসর থেকে সন্দ্বীপ উপজেলার মাইটভাঙ্গা ইউনিয়ন পরিষদের তিনবারের নির্বাচিত চেয়ারম্যান মিজানুর রহমান মিজানকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক পদেও রয়েছেন বলে জানা গেছে। শনিবার (১১ ডিসেম্বর) দিবাগত রাতে থানার আপন নিবাস এলাকায় জুয়ার আসরে পরিচালিত ওই অভিযানে আরও পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন- মনির, শহীদুল ইসলাম, নজরুল ইসলাম, জামাল হোসেন ও আখতার হোসেন। পুলিশ
সদ্য পদত্যাগ করা তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের সঙ্গে কোনো যোগাযোগ নেই বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।রোববার (১২ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ের ক্লিনিক ভবনে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে মুজিবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে তথ্য অধিদপ্তরের বিশেষ প্রকাশনা ‘মা ও শিশু’ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। হাছান মাহমুদ বলেন, আমার সঙ্গে মুরাদের
পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে সাধারণ নারী কোটায় মেধা তালিকায় প্রথম হয়েও জেলায় জমি না থাকায় এবার পুলিশে চাকরি পাচ্ছেন না খুলনার মীম আক্তার। শনিবার (১১ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে খুলনা পুলিশ সুপার কার্যালয় থেকে তাকে জানিয়ে দেওয়া হয়েছে, খুলনায় স্থায়ী ঠিকানা না থাকায় চাকরিটি দেওয়া সম্ভব হচ্ছে না।মীম আক্তার খুলনার সোনাডাঙ্গা থানার ৩ নম্বর আবাসিক এলাকার ১ নম্বর
নাটোরের লালপুরে কেক কাটা ও শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণের মধ্য দিয়ে সামাজিক সংগঠন ওয়ালিয়া তরুণ সমাজের ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। রবিবার (১২ ডিসেম্বর) সকালে উপজেলার ওয়ালিয়া হাকিমুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের হল রুমে ওয়ালিয়া তরুণ সমাজের আয়োজনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ওয়ালিয়া তরুণ সমাজের সভাপতি আশিকুর রহমান টুটুল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কাটেন
বৈষম্য ঘুচাও, সাম্য বাড়াও, মানবাধিকারের সুরক্ষা দাও এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত হয়েছে। রবিবার (১২ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় দৌরতদিয়া গণস্বাস্থ্য কেন্দ্রের মাঠ চত্বরে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ কর্মসূচী পালন করা হয়েছে। দৌলতদিয়া বেসরকারি সংগঠন মুক্তি মহিলা সমিতি (এমএমএস) এর উদ্যোগ ও আলো (এ্যবিলিটি টু লিড ওয়ানসেলফ) পোগ্রাম এর আয়োজনে
বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন এবং সংস্থাটির সাবেক ও বর্তমান সাত কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। তবে যুক্তরাষ্ট্রের এ অভিযোগকে কল্পনাপ্রসূত বলে মন্তব্য করেছেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক।তিনি বলেন, এটা অত্যন্ত দুঃখজনক যে কোনো প্রকার আত্মপক্ষ সমর্থন করার সুযোগ না দিয়ে এমন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। রোববার (১২ ডিসেম্বর) বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে এক কর্মশালার
পারিবারিক কলহের জের ধরে কক্সবাজারের টেকনাফে ঘুমন্ত তিন ছেলে-মেয়েকে তুলে বিষপান করিয়ে নিজেও বিষপান করেন বাবা আনোয়ার হোসেন (৩৫)। বিষক্রিয়ায় বাবা ও বড় মেয়ে সুমাইয়া আকতার রাফি (৯) ঘরেই মারা যান। অপর মেয়ে মাহিমা তানিয়া (৩) ও জাবেদ ইকবাল (দেড় বছর) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। রোববার (১২ ডিসেম্বর) ভোরে টেকনাফ সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপ ৯নং ওয়ার্ডের জালিয়াপাড়ায় এ ঘটনা ঘটে।আনোয়ার হোসেন স্থানীয় মৃত
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান বলেছেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের শুরুর দিকে এটি স্বাধীনতার প্রতীক হিসেবে সমাদৃত হয়েছিল, কিন্তু এখন এটি আজকের গণতন্ত্রের জন্য হুমকির অন্যতম প্রধান উৎসে পরিণত হয়েছে।’ স্থানীয় সময় শনিবার এসব কথা বলেন তিনি। তুরস্কের এরদোয়ান সরকার অনলাইনে ভুয়া তথ্য ও সংবাদ ছড়ানোর বিষয়টি অপরাধ হিসেবে গণ্য করছে। তবে সমালোচকরা বলছেন, এটি বাক স্বাধীনতার ওপর হস্তক্ষেপ করার অপচেষ্টা। প্রেসিডেন্ট
দেশে-বিদেশে দায়িত্ব পালনে দক্ষতা ও পেশাদারিত্ব দেখিয়ে আমাদের সেনাবাহিনী সব মহলের প্রশংসা অর্জন করতে সক্ষম হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।রোববার (১২ ডিসেম্বর) চট্টগ্রামে রাষ্ট্রপতি প্যারেড-২০২১ এ গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে যুক্ত হয়ে তিনি এ কথা বলেন। শেখ হাসিনা বলেন, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমাদের সশস্ত্র বাহিনীর জন্ম। জাতির পিতা তার দূরদর্শী চিন্তার মাধ্যমে একটি
রাজশাহীর সাইবার ট্রাইবুন্যালে ডিজিটাল নিরাপত্তা আইনে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর পদ হারানো সংসদ সদস্য মুরাদ হাসানের বিরুদ্ধে মামলা করেছেন বগুড়ার এক আইনজীবী।রোববার (১২ ডিসেম্বর) সকালে রাজশাহীর সাইবার ট্রাইবুন্যাল আদালতে ওই মামলা দায়ের হয়েছে বলে জানিয়েছেন আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ইসমত আরা। বিস্তারিত আসছে...
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর টুইটার অ্যাকাউন্ট হ্যাকারদের কবলে পড়েছে। তার অ্যাকাউন্ট হ্যাক করে বিট কয়েন নিয়ে ভুয়া তথ্য ছড়ানো হয়েছে বলে দাবি করা হয়েছে। শনিবার মধ্যরাতে হ্যাক করা হয় তার টুইটার অ্যাকাউন্ট। তবে অল্প সময়ের মধ্যেই এটি হ্যাকারদের হাত থেকে উদ্ধার করা হয়।রোববার (১২ ডিসেম্বর) সকালে ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে টুইট করে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। হ্যাক করে ছড়ানো বার্তা
চলতি বছরের ২৬ ডিসেম্বরের ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদের উপ নির্বাচনকে বিঘ্নিত করতে এবং ভোটারদের ভোট কেন্দ্রে যেতে সমস্যা সৃষ্টি করতে, চারটি ভোট কেন্দ্রকে অন্যত্র স্থানান্তর করার জন্য জেলা নির্বাচন অফিসে অতি গোপনে একটি লিখিত আবেদন করেছিলো, বরিশালের হিজলা উপজেলার ধুলখোলা ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য এবং ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান এনামুল ইসলাম রাসেল। তদন্ত শেষে তার আবেদনটি ভুয়া প্রমাণিত
ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার সদর ইউনিয়নে উচালিয়াপাড়া মাদ্রাসার৩৮-তম ৩ দিন ব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিল সম্পন্ন হয়েছে। হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমান বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিল ও ইসলামী মহাসম্মেলনের আখেরি মোনাজাতে অংশ নেন। গত বৃহস্পতিবার, শুক্রবার ও আজ শনিবার(১০ ডিসেম্বর) আছরের পর থেকে রাত সাড়ে বারটা পর্যন্ত সরাইল উপজেলার উচালিয়াপাড়া জামিয়া ইসলামিয়া দারুল কোরআন মাদ্রাসা প্রাঙ্গণে ঐতিহ্যবাহী এ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি
প্রথমবারের মতো উত্তরার দিয়াবাড়ি থেকে আগারগাঁও পর্যন্ত চলাচল করতে যাচ্ছে মেট্রো ট্রেন। আজ (রোববার) সকাল সাড়ে দশটা নাগাদ যাত্রা শুরু করবে ট্রেনটি। তবে এতে কোনো যাত্রী থাকবে না।সাড়ে তিন মাস আগে টেস্ট রান শুরু হলেও এতদিন ট্রেন চলাচল দিয়াবাড়ি থেকে কাছাকাছি চার-পাঁচটি স্টেশনে সীমাবদ্ধ ছিল। তবে এবার সেই সংখ্যা বেড়ে ৯- এ পৌঁছাতে যাচ্ছে। মেট্রোরেল প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা ঢাকা ম্যাস ট্রানজিট
আজ ১২ ডিসেম্বর। জাতীয় ডিজিটাল বাংলাদেশ দিবস। প্রতিবছর এ দিনে জাতীয় ও রাষ্ট্রীয়ভাবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর দিবসটি পালন করে।‘ডিজিটাল বাংলাদেশের অর্জন, উপকৃত সকল জনগণ’ এই প্রতিপাদ্য নিয়ে আজ দেশব্যাপী জেলা-উপজেলা এবং বিদেশে বাংলাদেশ দূতাবাসগুলোতে উদযাপিত হবে দিবসটি।প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুপুরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের (বিআইসিসি) হল অব ফেমে ‘ডিজিটাল বাংলাদেশ দিবস-২০২১’ অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করবেন। এছাড়া বঙ্গবন্ধুর
যুক্তরাষ্ট্রের কেনটাকি অঙ্গরাজ্যে প্রবল ঘূর্ণিঝড়ে অন্তত ৭০ জনের মৃত্যু হয়েছে।স্থানীয় সময় শুক্রবার (১১ ডিসেম্বর) রাতে আঘাত হানে।কেনটাকি অঙ্গরাজ্যের গভর্নর অ্যান্ডি বেশেয়ার জানিয়েছেন, মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়ে যেতে পারে। এটিই রাজ্যের সবচেয়ে ভয়াবহ ঘূর্ণিঝড়। আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্যমতে, ঘূর্ণিঝড়ের কবলে শুধু কেনটাকি নয়, কয়েকটি অঙ্গরাজ্যও পড়েছে। অনেকের বাড়িঘরও লণ্ডভণ্ড হয়েছে। ঝড়ের আঘাতে মেফিল্ড শহরের একটি মোমবাতি কারখানার ভেতরে অনেকের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।ঘূর্ণিঝড়ের
করোনাভাইরাসে বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় আরও ৫ হাজার ৪১৯ জনের মৃত্যু হয়েছে। এ সময় রোগী শনাক্ত হয়েছে ৪ লাখ ৯৯ হাজার ৩৮৫ জন।রোববার (১২ ডিসেম্বর) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য পাওয়া গেছে।ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ২৬ কোটি ৯৯ লাখ ৮২ হাজার ৬২২ জন। এর মধ্যে