
প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২১, ১৬:১৩

ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার সদর ইউনিয়নে উচালিয়াপাড়া মাদ্রাসার৩৮-তম ৩ দিন ব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিল সম্পন্ন হয়েছে। হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমান বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিল ও ইসলামী মহাসম্মেলনের আখেরি মোনাজাতে অংশ নেন।
গত বৃহস্পতিবার, শুক্রবার ও আজ শনিবার(১০ ডিসেম্বর) আছরের পর থেকে রাত সাড়ে বারটা পর্যন্ত সরাইল উপজেলার উচালিয়াপাড়া জামিয়া ইসলামিয়া দারুল কোরআন মাদ্রাসা প্রাঙ্গণে ঐতিহ্যবাহী এ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, পীরে কামেল আল্লামা মুফতি রশিদুর রহমান ফারুক্ব( বর্ণভী) দা:বা:।

ব্রাহ্মণবাড়িয়া জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া শায়খুল হাদিস ও নাজিমে তালিমাত আল্লামা মুফতি শামছুল হকের সভাপতিত্বে মাহফিলে বয়ান পেশ করেন- মাওলানা মেরাজুল হক কাসেমী, আল্লামা মুজিবুর রহমান চাটগামী, মাওলানা ফরিদ উদ্দিন গোয়াছনগরী, মাওলানা আবুল বাসার সরাইলী।এছাড়াও স্থানীয় উলামায়ে কেরামগনসহ বাংলাদেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম এতে অংশ নিয়ে গুরুত্বপূর্ণ নসীহত পেশ করেন। মাহফিলের প্রধান অতিথির আখেরী মোনাজাতের মাধ্যমে দেশ ও জাতির মঙ্গল কামনা করার মধ্য দিয়ে মাহফিলের সমাপ্তি ঘোষণা করা হয়। পরিচালনা করেন, মাদ্রাসার মুহতামিম ও শায়খুল হাদীস আলহাজ্ব মাও. জহিরুল ইসলাম।।
কোনো ট্যাগ পাওয়া যায়নি