
প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২১, ২২:৩১

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানোর আবেদনের বিষয়ে সরকারের সিদ্ধান্ত জানতে অপেক্ষা করতে বললেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক।আজ রোববার (১২ ডিসেম্বর) বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে এক কর্মশালার উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।
এ সময় আইনমন্ত্রী বলেন, একটু অপেক্ষা করুন, দেখবেন।‘গুরুতর মানবাধিকার লঙ্ঘনের’ অভিযোগ তুলে র্যাব এবং বাহিনীর সাবেক ও বর্তমান সাত কর্মকর্তার যুক্তরাষ্ট্রে নিষেধাজ্ঞার বিষয়ে আইনমন্ত্রী বলেন, বাংলাদেশে কোনো ধরনের বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনা ঘটেনি,মানবাধিকার লঙ্ঘনের ওই অভিযোগ কল্পনাপ্রসূত।
শুক্রবার (১০ ডিসেম্বর) বিভিন্ন দেশের ১৫ ব্যক্তি ও ১০ প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেয় যুক্তরাষ্ট্রের ট্রেজারি ডিপার্টমেন্ট (রাজস্ব দফতর)। এরমধ্যে র্যাবের ছয় কর্মকর্তার নাম উল্লেখ করা হয়। অন্যদিকে দেশটির পররাষ্ট্র দপ্তরের আরেক বিবৃতিতে বেনজীরের পাশাপাশি অন্য এক কর্মকর্তার নাম উল্লেখ করা হয়।

কোনো ট্যাগ পাওয়া যায়নি