
প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২১, ২২:২০

ডিজিটাল বাংলাদেশের অর্জন, উপকৃত সকল জনগণ’এ বছর দিবসটির প্রতিপাদ্য নিয়ে ব্রাহ্মণবাড়ি সরাইলে ডিজিটাল বাংলাদেশ দিবস-২০২১ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ রোববার(১২ ডিসেম্বর)সকালে সরাইল উপজেলা পরিষদ চত্বরে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়। র্যালীতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী,সরকারি -বেসরকারি কর্মকর্তাসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহন করেন।
র্যালী শেষে সরাইল উপজেলা পরিষদ মিলনায়তনের কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সরাইল উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল হক মৃদুলের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন, সরাইল উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রফিক উদ্দিন ঠাকুর, অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন, সরাইল উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ফারহানা নাসরিন। বক্তারা বলেন, ইন্টারনেট ও তথ্যপ্রযুক্তি মানুষের জীবনকে আরও সহজ করেছে।তথ্যপ্রযুক্তির এই যুগে সরকারি সেবা মানুষের দোড় গোড়ায় পৌছে দিতে সরকার বদ্ধ পরিকর। নতুন নতুন প্রযুক্তির মাধ্যমে সেবাপ্রদানের মান আরও বৃদ্ধি পাবে বলে আশাপ্রকাশ করেন বক্তারা।
এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদ ভাইস- চেয়ারম্যান মো. আবু হানিফ মিয়া, সরাইল সরকারি কলেজের অধ্যক্ষ মৃধা আহমেদুল কামাল, উপজেলা জন স্বাস্হ্য প্রকৌশলী মো.মোকবুল হোসেন, বীর মুক্তিযোদ্ধা মো.মেজবাহ উদ্দিন, সরাইল উপজেলা রিপোর্টার্স ইউনিটি সাধারণ সম্পাদক মো. তাসলিম উদ্দিন,উপজেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর সহকারী প্রোগ্রামার মো.শাকিল আহমেদ। উপস্থিত বক্তারা আরোও বলেন,ইন্টারনেট ব্যবহারকারী বর্তমানে ঘরে বসে কাজ করার সুযোগ পাচ্ছে। এখন মানুষ তথ্যপ্রযুক্তির ব্যবহার করে আর্থিক সেবায় মানুষের অন্তর্ভুক্তি রীতিমতো বিস্ময়কর। গ্রামের মানুষ ও অনলাইন ব্যাংকিং, ইলেকট্রনিক মানি ট্রান্সফারসহ সকল সুবিধার পাশাপাশি গ্রাম-শহর, নারী-পুরুষ ও নবীন-প্রবীণের অধিকার নিশ্চিত করা সম্ভব হয়েছে বলে আলোচনা সভায় জানান।

কোনো ট্যাগ পাওয়া যায়নি