আজ (২২ অক্টোবর) জাতীয় নিরাপদ সড়ক দিবস। দিবসটি উপলক্ষে দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘গতিসীমা মেনে চলি, সড়ক দুর্ঘটনা রোধ করি’। জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। রাষ্ট্রপতি বাণীতে বলেছেন, সড়ক দুর্ঘটনাজনিত জীবনহানি এবং শারীরিক ও আর্থিক ক্ষয়ক্ষতির পরিমাণ কমিয়ে আনার ক্ষেত্রে সড়কে নিরাপত্তামূলক কর্মসূচি গ্রহণের গুরুত্ব
দক্ষিণাঞ্চলবাসীর দীর্ঘদিনের লালিত স্বপ্ন ‘পদ্মা ও পায়রা সেতু’ এখন আর স্বপ্ন নয়, বাস্তবে রূপ নিয়েছে। ২০২০ সালের ১০ ডিসেম্বর বৃহস্পতিবার সর্বশেষ স্প্যান স্থাপনের মাধ্যমে দৃশ্যমান হয়েছে ৬.১৫ কিলোমিটার দৈর্ঘ্যের পদ্মা সেতুর পুরো কাঠামো। এর পরই দৃশ্যমান হয় পায়রা নদীর ওপর নির্মিত সেতু। সম্প্রতি এর নির্মাণ কাজ শেষ হয়েছে। সেতু নির্মাণ প্রকল্পে মূল ব্যয়ের চেয়ে সাড়ে তিনগুণ বেশি ব্যয় হয়েছে। প্রকল্পটি
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারি চালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে ৫ জন।বৃহস্পতিবার (২১ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে কুমিল্লা-ঢাকা-সিলেট মহাসড়কের ধরখার ইউনিয়নের তন্তর এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, আব্দুল ওয়াহেদ (৩৭) ও হাবিবা (১৩ মাস)। আহতরা হলেন, স্মৃতি বেগম (৩০), ওয়াফি (৫), তামিমা (১৩), রোকসান (৩৮), ফারুমা (১০)।নিহত আব্দুল ওয়াহেদ ভূঁইয়া নবীনগর উপজেলার শিবপুর
“ঠিলে ধুয়ে দেরে বউ গাছ কাটতে যাব” এই হলো খেজুর বৃক্ষকে কেন্দ্র করে তৈরি গাছি সম্প্রদায়ের বুলি। তাদের শিউলিও বলা হয়। ঝিনাইদহের ভাষায় সেই গানের কথা মনে পড়ে যায় শীত আসার আগেই খেজুরগাছ চাষীদের । এরা গ্রাম বাংলার ঐতিহ্য। তাই শীতকালে গাছিদের কদর বেড়ে যায়, তারা দিনভর মহাব্যস্ত থাকেন। গাছিরা খেজুর গাছ তোলা-চাছার জন্য দা, চোং বা নলি, কাঠি, দড়ি,
দিনাজপুরের হিলি সীমান্তের হাঁড়িপুকুর নামক এলাকা থেকে ভারতে পাচারকালে ৪টি স্বর্ণের বারসহ নজরুল ইসলাম নামের একজন চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।আটককৃত আসামি উপজেলার হাড়ীপুকুর (রায়ভাগ) গ্রামের মৃত আফতাব উদ্দিনের ছেলে নজরুল ইসলাম (৫০)।বৃহস্পতিবার (২১ অক্টোবর) রাত সাড়ে ৯টায় হিলি সীমান্তের রায়ভাগ গ্রামের কাঁচা রাস্তার ওপড় থেকে পালসার মোটরসাইকেল ও ৪টি স্বর্ণের বারসহ নজরুল গ্রেপ্তার করে বিজিবি সদস্যরা। বিষয়টি নিশ্চিত
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে সাত রোহিঙ্গা নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৭ জন আহত হয়েছেন। শুক্রবার (২২ অক্টোবর) ভোরে উখিয়ার ১৮ নং ক্যাম্পে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অস্ত্রসহ মুজিবুর রহমান নামে একজনকে আটক করেছেন ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা। ঘটনায় জড়িত রোহিঙ্গাদের গ্রেপ্তারে ক্যাম্পগুলোতে চলছে পুলিশের সাঁড়াশি অভিযান। প্রথমে ৪ জন নিহত হওয়ার কথা জানালেও পরে
আল্লাহ তাআলা মানুষকে এ মর্মে নির্দেশ দিচ্ছেন যে, আল্লাহর ইবাদত কর আর তার সঙ্গে কাউকে শরিক করো না’ যারা এ নির্দেশনা মেনে চলবে; তাদের জান্নাতি বলেছেন বিশ্বনবি। বিশেষ কয়েকটি গুণের অধিকারীদের জান্নাতি বলেছিলেন প্রিয় নবি। জান্নাতি লোকদের সেসব গুণ কী কী? জান্নাতে যাওয়ার জন্য শিরকমুক্ত থাকার বিকল্প নেই। আল্লাহ তাআলা কখনো শিরকের গুনাহ ক্ষমা করবেন না। যুগে যুগে মানুষকে শিরকমুক্ত রাখতেই
প্রত্যাশা ছিলো প্রথম পর্বে সবকয়টি ম্যাচ জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই সুপার টুয়েলভে খেলবে বাংলাদেশ দল। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসিও হয়তো এমনটাই ভেবেছিলো। তাই তো গত আগস্টে বিশ্বকাপের সূচি ঘোষণার সময় বাংলাদেশ দলকে স্বয়ংক্রিয়ভাবেই বি গ্রুপের এক নম্বর দলের তকমা দেয়া হয়েছিল। কিন্তু প্রত্যাশা পূরণ করতে পারেনি মাহমুদউল্লাহ রিয়াদের দল। নিজেদের প্রথম ম্যাচেই স্কটল্যান্ডের কাছে হেরে যাওয়ায় গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারেনি
কুমিল্লার নানুয়ার দিঘির পাড়ের অস্থায়ী পূজামণ্ডপে পবিত্র কোরআন রাখার ঘটনায় প্রধান অভিযুক্ত ইকবাল হোসেন সন্দেহে এক ব্যক্তিকে কক্সবাজার থেকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে কক্সবাজার জেলা পুলিশ সুপার (এসপি) মো. হাসানুজ্জামান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ইকবাল হোসেন নামের একজনকে আমরা গ্রেফতার করেছি। প্রাথমিকভাবে যাচাই-বাছাই চলছে। তাকে কুমিল্লা পুলিশের কাছে হস্তান্তর করা হবে। ১৩ অক্টোবর কুমিল্লা মহানগরীর নানুয়া দিঘিরপাড় পূজামণ্ডপে
প্রথম ম্যাচে স্কটল্যান্ডের কাছে হারের পর ওমানের বিপক্ষে একটা পর্যায় পর্যন্ত চাপে ছিল বাংলাদেশ, দলকে ঘিরে ধরেছিল প্রথম পর্ব থেকেই বাদ পড়ার শঙ্কা। পরে ঠিকই ঘুরে দাঁড়িয়ে ম্যাচ জেতে টাইগাররা। পাপুয়া নিউগিগিনির বিপক্ষে আজ ম্যাচ জিতলেই তাই নিশ্চিত পরের ধাপ। বৃহস্পতিবার সেটা অনায়াসেই করে ফেলে বাংলাদেশ। ৮৪ রানের বিশাল জয়ে সুপার টুয়েলভ নিশ্চিত করে লাল-সবুজের প্রতিনিধিরা। ২৮ বলে ৫০ রান করা মাহমুদউল্লাহ
দেশের স্বনামধন্য নির্মাতা, অভিনেতা ও নাট্যকার কায়েস চৌধুরী মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে নিজ বাসভবনে তিনি মারা যান ।বিষয়টি নিশ্চিত করে ডিরেক্টরস গিল্ডের সাধারণ সম্পাদক এস এম কামরুজ্জামান সাগর জানান, কায়েস চৌধুরী কিডনি রোগে ভুগছিলেন। সাগর বলেন, মরহুমের আত্মার শান্তি কামনা করছি এবং ডিরেক্টরস গিল্ডের পক্ষ থেকে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। সবাই
বিনা টিকিটে ট্রেন ভ্রমণ করায় ২১৫ জনকে জরিমানা গুনতে হয়েছে। টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতুপূর্ব রেলস্টেশনে দিনব্যাপী অভিযান চালিয়ে বিনা টিকেটে ভ্রমণের দায়ে যাত্রীদের জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (২১ অক্টোবর) বঙ্গবন্ধু রেলস্টেশনে অভিযান পরিচালনা করেন রেলওয়ের ঈশ্বরদীর ট্রাফিক ইন্সপেক্টর অপু রায় চৌধুরী। এ সময় বিভিন্ন ট্রেনে বিনা টিকেটে ভ্রমণের দায়ে ২১৫ জনকে টিকেটের মূল্যসহ জরিমানা করা হয়। অভিযান পরিচালনার সময় উপস্থিত ছিলেন রেলওয়ের
পূজামণ্ডপে হামলা নিয়ে উসকানি দেওয়ার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় আব্দুর রহিম বিপ্লবীকে (৩৯) গ্রেফতার করেছে সিআইডি। বৃহস্পতিবার ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা থেকে তাকে গ্রেফতার করা হয়। গণমাধ্যমে পাঠানো সিআইডির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ সকাল সাড়ে ৭টায় অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার মোহাম্মদ মাহমুদুল ইসলাম তালুকদারের সার্বিক তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক শাজেদা লতার নেতৃতে সাইবার মনিটরিং
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার হিসেবে বহাল থাকছেন মোহা. শফিকুল ইসলাম। অবসরোত্তর ছুটি (পিআরএল) বাতিল করে তাকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হবে। আগামী সপ্তাহে রাষ্ট্রপতি দেশে ফিরলে তার এ ছুটি বাতিল করা হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও ডিএমপির দায়িত্বশীল সূত্র গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে। ডিএমপির দায়িত্বশীল এক কর্মকর্তা জানান, মোহা. শফিকুল ইসলামের চাকরির মেয়াদ এক বছর বাড়ানোর নীতিগত সিদ্ধান্ত হয়েছে। প্রধানমন্ত্রীও
যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে "শেখ মণি ফুটবল টুর্ণামেন্ট-২০২১" উদ্বোধন আগামীকাল। শেখ মণি ক্রীড়া চক্র ফুটবল একাডেমীর জমকালো আয়োজনে ''শেখ মণি ফুটবল টুর্ণামেন্ট-২০২১ উদ্ভোধন হতে যাচ্ছে। ২২শে অক্টোবর, শুক্রবার প্রথম বারের মতো মাঠে নামবে অনুর্ধ ১৮ এর ১৬টি টিম। টুর্ণামেন্ট উদ্ভোধন করবেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল-এমপি, প্রধান
সাম্প্রতিক সময়ে কুমিল্লা, কুড়িগ্রামসহ দেশের বিভিন্ন জেলায় দূর্গা মন্দিরসহ প্রতিমা ভাংচুর ও হিন্দু সম্প্রদায়ের উপর হামলা, লুটতরাজ, সাম্প্রদায়িক সম্প্রিতি নষ্ট করার ষড়যন্ত্রে লিপ্ত উগ্র মৌলবাদ, জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ ও মদদদাতাদের বিরুদ্ধে রাজবাড়ীতে বাংলাদেশ হিন্দু মহাজোট ও ছাত্র মহাজোট রাজবাড়ী জেলা শাখার আয়োজনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত। বৃহস্পতিবার (২১অক্টোবর) বিকালে প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত। মানববন্ধনে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা
কুমিল্লার দেবীদ্বারে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে দিনব্যাপী একযুগে ১৮টি বিটে সাম্প্রদায়িক সম্প্রীতি সমাবেশ ও র্যালী অনুষ্ঠিত হয়েছে। তারই অংশ হিসেবে বৃহষ্পতিবার সকালে উপজেলার পৌর এলাকার পুরাতন বাজারে সম্প্রীতি সমাবেশ ও র্যালী অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দেবীদ্বার থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আরিফুর রহমান। এছাড়াও অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, পুলিশ পরিদর্শক মোঃ ইখতার হোসেন, মোঃ সোহরাব হোসেন, নাজমুল
ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির গ্রাহকরা আগামী ৬ মাস কোর্টের নিয়োগ করা বোর্ডের কাছে অর্থ ফেরত দিতে চাপ দিতে পারবেন না বলে আদেশ দিয়েছেন হাইকোর্ট। তবে তারা সমস্যা সমাধানে ইভ্যালির হেড অফিসে যোগাযোগ করতে পারবেন। ইভ্যালির ব্যবস্থাপনায় আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরীর নেতৃত্বে (চেয়ারম্যান) বোর্ড গঠন করে দেওয়া আদেশের পূর্ণাঙ্গ অনুলিপিতে এমন নির্দেশনা আছে। গত ১৮ অক্টোবর বিচারপতি মুহাম্মদ খুরশীদ
বিদেশ থেকে হ্যান্ডসেট কিনে আনলে কিংবা দেশের বাজার থেকে অনিবন্ধিত হ্যান্ডসেট কিনলেও এখন আর ব্যবহারকারীকে নিবন্ধন করতে হবে না। সেটটিতে সিমকার্ড ইনস্টল করলে স্বয়ংক্রিয়ভাবে সেটি বিটিআরসির এনইআইআর (ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্টার) ডাটাবেজে নিবন্ধিত হয়ে যাবে। বৃহস্পতিবার নতুন এ সিদ্ধান্তের কথা সমকালকে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। তিনি আরও জানান, ব্যবহারকারী যেন হয়রানির শিকার না হন সেজন্যই এমন সিদ্ধান্ত নেওয়া
"সকল ধর্মের মানুষ নিয়েই এই দেশ। হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান সহ সকল ধর্মের মানুষ মিলেই আমরা বঙ্গবন্ধুর নেতৃত্বে এই দেশটাকে স্বাধীন করেছি। তাই ধর্মীয় দিক বিবেচনায় কেউ সংখ্যালঘু হলেও এদেশের মানুষ হিসেবে, এদেশের নাগরিক হিসেবে কেউ এখানে সংখ্যালঘু নয়। এই দেশে সবার সমান অধিকার। আর এটাই আমাদের ঐতিহ্য, এটাই আমাদের সৌন্দর্য, এটাই আমাদের শক্তি। ইসলাম কখনোই কারো ধর্মীয় উপসনালয়ে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ তথা
দেশের বন্যা, নদী ভাঙ্গন, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাসসহ যেকোন দুর্যোগে পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলীগণ সম্মুখ যোদ্ধার মত কাজ করে যাচ্ছেন বলে মন্তব্য করেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক,এমপি। তিনি বলেন, ‘যেকোন দুর্যোগে পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলীগণ সম্মুখ যোদ্ধার মত দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। উজানের ভারী বৃষ্টিপাতে তিস্তার পানি বৃদ্ধি পেয়েছে। বৃষ্টির মধ্যেই সংশ্লিষ্ট প্রকৌশলীগণ নদীতীরের জনগণের কাছে ছুঁটে গিয়েছেন। গতকাল পানির
বর্ডার গার্ড বাংলাদেশ নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) দুর্গাপুর উপজেলার ভারতীয় সীমান্তবর্তী লক্ষীপুর এলাকায় অভিযান চালিয়ে ২৫ লক্ষ ৮ হাজার ৫ শত টাকা মূল্যের চোরাচালানকৃত বিপুল পরিমান ভারতীয় শাড়ী আটক করেছে। নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) অধিনায়ক লেঃ কর্ণেল এ এস এম জাকারিয়া বৃহস্পতিবার সন্ধ্যার দিকে গণমাধ্যম কর্মীদের কাছে প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানান, দুর্গাপুর উপজেলার দুর্গাপুর সদর ইউনিয়নের বারমারী বিওপি’র নায়েক মোঃ আবু
নাটোরের লালপুরে ৪ দফা দাবীতে মানববন্ধন করেছে উত্তরবঙ্গ চিনিকল আখচাষী সমিতির নেতা-কর্মীরা । বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় নর্থ বেঙ্গল সুগার মিলের ক্যান্টিন গেটের সামনে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন,‘১০ ডিসেম্বরের পরিবর্তে ১৯ শে নভেম্বর সুগার মিল চালু করতে হবে, বাজার মূল্যের সাথে সংগতি রেখে আখের দাম মন প্রতি ২০০ টাকা করতে হবে, কোন মিল বন্ধ নয়, আধুনিকরন
উজান থেকে নেমে আসা ঢলের কারণে তিস্তা ব্যারেজের সবকটি গেট খুলে দেওয়ায় গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়েছে। গত ২৪ ঘণ্টায় সুন্দরগঞ্জের হারিপুর পয়েন্টে ১৬৫ সেন্টিমিটার পানি বেড়েছে। নদীর পানি বৃদ্ধি পাওয়ার ফলে সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর, কাপাসিয়া ও তারাপুর ইউনিয়নের চরাঞ্চলের পানি উঠতে শুরু করেছে। ২১ অক্টোবর বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে তিস্তা নদীর পানি সুন্দরগঞ্জের হরিপুর পয়েন্টে বিপদসীমার ২৮