শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬৭ কার্তিক, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

ধামইরহাটে বিদ্রোহী নিয়ে দুশ্চিন্তায় নৌকার প্রার্থীরা

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২১, ২১:২৮

শেয়ার করুনঃ
ধামইরহাটে বিদ্রোহী নিয়ে দুশ্চিন্তায় নৌকার প্রার্থীরা

ধামইরহাটে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৮টি ইউনিয়নে চেয়ারম্যান পদে বিদ্রোহী নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন নৌকার প্রার্থীরা। মনোনয়ন বঞ্চিত এসব প্রার্থীরা ভোট যুদ্ধে অবর্তীর্ণ হওয়ায় বেকায়দায় পড়েছেন নৌকার প্রার্থীরা। প্রত্যেকটি ইউনিয়নে এক বা একাধিক বিদ্রোহী প্রার্থী রয়েছে। বিদ্রোহী প্রার্থীদেরকে দল থেকে বহিস্কার করা হলেও নির্বাচনী মাঠে তারা রযেছেন। অনেক ইউনিয়নে বিদ্রোহী প্রার্থী দলীয় প্রার্থীর মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। বর্তমানে ১১ জন বিদ্রোহী প্রার্থী মাঠে রয়েছেন। আর এ সুযোগ কাজে লাগাতে বিএনপি ও জামাতের প্রার্থীরা তৎপর রয়েছে। 

জানা গেছে,আগামী ২৬ ডিসেম্বর রোববার উপজেলার ৮টি ইউনিয়নে চেয়ারম্যান,সংরক্ষিত সদস্য ও সাধারণ সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। বর্তমানে শেষ মুর্হুতে প্রচার প্রচারণা জমে ওঠেছে। প্রত্যেকটি ইউনিয়নে নৌকার প্রার্থীর বিপরীতে বিদ্রোহী প্রার্থী রয়েছে। ধামইরহাট ইউপিতে নৌকার প্রার্থী বর্তমান চেয়ারম্যান মো.কামরুজ্জামানের বিপরীতে একমাত্র প্রতিদ্বন্দ্বি প্রার্থী সাবেক ইউপি চেয়ারম্যান এবং সাবেক ইউনিয়ন আ’লীগের সভাপতি এটিএম বদিউল আলম ঘোড়া প্রতিক নিয়ে নির্বাচনী মাঠে বেশ শক্তিশালী প্রার্থী।

আরও

বিয়ের ছয় দিনেই নববধূর মৃত্যু, স্বামী-শাশুড়ি আটক

বিয়ের ছয় দিনেই নববধূর মৃত্যু, স্বামী-শাশুড়ি আটক

আগ্রাদ্বিগুন ইউপিতে ইউনিয়ন আ’লীগের সাবেক সভাপতি বর্তমান চেয়ারম্যান নৌকার প্রার্থী মো.ছালেহ উদ্দিনের বিপরীতে রয়েছে ইউনিয়ন আ’লীগের সহসভাপতি (সদ্য বহিস্কৃত) ঘোড়া প্রতিকধারী মো.আব্দুল লতিফ মীর। এখানে বিএনপির ইসমাইল হোসেন মোস্তাক মোটর সাইকেল প্রতিক নিয়ে সুবিধাজনক অবস্থানে রয়েছেন। এখানে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা হবে। আলমপুর ইউপিতে ইউনিয়ন আ’লীগের সভাপতি নৌকার মো.ওসমান গনির বিপরীতে ওয়ার্ড আ’লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক (সদ্য বহিস্কৃত) বেলাল হোসেন সরদার ঘোড়া,ইউনিয়ন যুবলীগের ভারপ্রাপ্ত সম্পাদক (সদ্য বহিস্কৃত) আবু মুসা মোটর সাইকেল প্রতীক নিয়ে নির্বাচন করছেন।

এখানে সাবেক চেয়ারম্যান জামাত নেতা আনারস মার্কা আতাউর রহমান শক্তিশালী প্রার্থী। উমার ইউপিতে নৌকার প্রার্থী উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ত্যাগী নেতা মো.ওবায়দুল হক সরকার। এখানে বিদ্রোহী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন গতবারের নৌকার প্রার্থী উপজেলা আ’লীগের বিগত কমিটির সহদপ্তর সম্পাদক (সদ্য বহিস্কৃত) আনারস মার্কা প্রার্থী মাসুদুর রহমান সরকার। এছাড়া এখানে বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান উমার ইউনিয়ন যুবলীগের সভাপতি (সদ্য বহিস্কৃত) মো.আজাহারুল ইসলাম ঘোড়া প্রতিক নিয়ে লড়ছেন। আড়ানগর ইউনিয়ন আ’লীগের সভাপতি বর্তমান চেয়ারম্যান নৌকার শাহজাহান আলী কমল।

কোনো ট্যাগ পাওয়া যায়নি

https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

বিয়ের ছয় দিনেই নববধূর মৃত্যু, স্বামী-শাশুড়ি আটক

বিয়ের ছয় দিনেই নববধূর মৃত্যু, স্বামী-শাশুড়ি আটক

এখানে বিদ্রোহী প্রার্থী হিসেবে আড়ানগর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক (সদ্য বহিস্কৃত) মোসাদ্দেক হোসেন ঘোড়া প্রতিক নিয়ে নির্বাচন করছেন। এছাড়া এখানে ইউনিয়ন আ’লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক (সদ্য বহিস্কৃত) রফিকুল ইসলাম রকেট আনারস এবং বিএনপির গত দুই বারের প্রার্থী শামীম কবির মিল্টন মোটর সাইকেল মার্কা নিয়ে নির্বাচনী মাঠে রয়েছেন। এখানে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা হবে। জাহানপুর ইউপিতে ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক নৌকা নিয়ে গতবারের প্রার্থী গোলাম কিবরিয়া লড়ছেন।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

বিদ্রোহী হিসেবে গত দুই বারের চেয়ারম্যান উপজেলা আ’লীগের বিগত কমিটির সদস্য (সদ্য বহিস্কৃত) ওসমান আলী ঘোড়া প্রতিক নিয়ে নির্বাচনী মাঠে রয়েছে। এখানে বিএনপির চশমা প্রতিকধারী মাসুদ রানা মইদুল,ইমতিয়াজ হোসেন রজনীগদ্ধা মার্কা নিয়ে লড়ছেন। এখানে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বতা হবে। ইসবপুর ইউপিতে নৌকার প্রার্থী ইউনিয়ন আ’লীগের সভাপতি মাহফুজুল আলম লাকী,বিদ্রোহী প্রার্থী বর্তমান চেয়ারম্যান ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক (সদ্য বহিস্কৃত) ইমরুল কায়েশ বাদল। এখানে বিএনপির বিগত দুই বারের প্রার্থী এসএম জাহাঙ্গীর আলম মোটর সাইকেল লড়ছেন। এখানে বিএনপির প্রার্থীর সাথে নৌকা ও বিদ্রোহী প্রার্থীর মুল লড়াই হবে।

খেলনা ইউনিয়নে ইউনিয়ন আ’লীগের সহসভাপতি নাজমুল হোসেন নৌকা মার্কা নিয়ে লড়ছেন। বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচন করছেন ইউনিয়ন আ’লীগের সভাপতি (সদ্য বহিস্কৃত) নৌকার প্রার্থীর আপন চাচা বর্তমান চেয়ারম্যান আব্দুস সালাম ঘোড়া প্রতিক নিয়ে লড়ছেন। এখানে বিএনপির প্রার্থী দুই বারের ইউপি চেয়ারম্যান আলহিল মাহমুদ চৌধুরী আনারস প্রতিক নিয়ে নির্বাচনী মাঠে শক্তিশালী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।উল্লেখ্য,উপজেলার আটটি ইউনিয়নে মোট সংখ্যা ১ লক্ষ ৩৮ হাজার ৪শত ১৮ জন। পুরুষ ভোটার রয়েছে ৬৯ হাজার ৩শত ১জন এবং মহিলা ভোটার রয়েছে ৬৯ ১শত ১৭ জন। ধামইরহাট ও উমার ইউপিতে এভিএমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। 

সর্বশেষ সংবাদ

এনসিপির পুনর্গঠিত কমিটিতে আহ্বায়ক নাহিদ, সদস্যসচিব আখতার

এনসিপির পুনর্গঠিত কমিটিতে আহ্বায়ক নাহিদ, সদস্যসচিব আখতার

রিয়াদ লক্ষ্য করে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, আকাশেই ধ্বংস

রিয়াদ লক্ষ্য করে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, আকাশেই ধ্বংস

তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৮, আহত অন্তত ৪৬ জন

তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৮, আহত অন্তত ৪৬ জন

আইনের শাসনে দক্ষিণ এশিয়ায় অগ্রগতিতে শীর্ষে বাংলাদেশ

আইনের শাসনে দক্ষিণ এশিয়ায় অগ্রগতিতে শীর্ষে বাংলাদেশ

পবিত্র জমাদিউল আউয়াল মাসের গুরুত্ব ও ফজিলত

পবিত্র জমাদিউল আউয়াল মাসের গুরুত্ব ও ফজিলত

জনপ্রিয় সংবাদ

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবন থেকে পড়ে সাবেক অতিরিক্ত সচিবের মৃত্যু

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবন থেকে পড়ে সাবেক অতিরিক্ত সচিবের মৃত্যু

নবাবগঞ্জে গাছ কেটে ডাকাতি, আন্তঃজেলা চক্রের আট সদস্য গ্রেপ্তার

নবাবগঞ্জে গাছ কেটে ডাকাতি, আন্তঃজেলা চক্রের আট সদস্য গ্রেপ্তার

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে ভয়াবহ আগুন, নিহত ৭, নিখোঁজ ৫

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে ভয়াবহ আগুন, নিহত ৭, নিখোঁজ ৫

বিশ্বযোগ প্রকল্প নারীদের আত্মনির্ভরশীল ও উদ্যোক্তা হিসেবে গড়ে তুলবে: হাসনাত আব্দুল্লাহ

বিশ্বযোগ প্রকল্প নারীদের আত্মনির্ভরশীল ও উদ্যোক্তা হিসেবে গড়ে তুলবে: হাসনাত আব্দুল্লাহ

পাঁচবিবিতে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, কারাগারে অভিযুক্ত

পাঁচবিবিতে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, কারাগারে অভিযুক্ত

এ সম্পর্কিত আরও পড়ুন

সোনারগাঁয়ে বাসায় ফেরার পথে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

সোনারগাঁয়ে বাসায় ফেরার পথে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বাসায় ফেরার পথে ফকির জহির রহমান (৪০) নামে যুবদলের এক নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার রাত ১০টার দিকে উপজেলার চর কিশোরগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জহির উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এবং ইউনিয়ন যুবদলের সভাপতি ছিলেন। সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জহিরের পৈতৃক নিবাস আড়াইহাজার উপজেলায় হলেও তিনি বেশ

২২ দিনের নিষেধাজ্ঞা, সরকারি চালও জোটেনি ৩ হাজার ২৯৪ জেলের

২২ দিনের নিষেধাজ্ঞা, সরকারি চালও জোটেনি ৩ হাজার ২৯৪ জেলের

ইলিশ আহরণে ২২ দিনের নিষেধাজ্ঞায় কর্মহীন হয়ে পড়েছেন ঝালকাঠির ৭ হাজার ৪৯৪ জন জেলে। তাঁদের মধ্যে সরকারি পুনর্বাসন সহায়তা হিসেবে ২৫ কেজি করে চাল পেয়েছেন মাত্র ৪ হাজার ২০০ জন। ফলে ৩ হাজার ২৯৪ জন জেলে এবার চালের সহায়তা থেকে বাদ পড়েছেন। মাছ ধরতে না পারায় আয় বন্ধ, অন্যদিকে ঋণের কিস্তি ও সংসারের খরচ—সব মিলিয়ে চরম দুশ্চিন্তায় দিন কাটছে তাঁদের। জেলেদের

সাজেকে অবরোধ ঘিরে গোলাগুলি, আটকা পড়েছেন তিন হাজার পর্যটক

সাজেকে অবরোধ ঘিরে গোলাগুলি, আটকা পড়েছেন তিন হাজার পর্যটক

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের উজোবাজার এলাকায় সড়ক অবরোধকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনী ও সশস্ত্র সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ১১টার দিকে সাজেক সড়কে অবরোধ চলাকালে এ সংঘর্ষের সূত্রপাত হয়। এ ঘটনায় সাজেকে ঘুরতে আসা অন্তত তিন হাজার পর্যটক আটকা পড়েছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে ‘সাজেক গণঅধিকার রক্ষা কমিটি’ ও ‘কার্বারি অ্যাসোসিয়েশন’ যৌথভাবে

প্রধানমন্ত্রীর সফর ঘিরে ‘স্নাইপার’ মন্তব্য, যুবক গ্রেপ্তার

প্রধানমন্ত্রীর সফর ঘিরে ‘স্নাইপার’ মন্তব্য, যুবক গ্রেপ্তার

প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফরকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘স্নাইপার’ নিয়ে মন্তব্য করার ঘটনায় আবু বকর সিদ্দিক নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়। আরএমপির অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মো. গাজিউর রহমান জানান, রাজশাহী মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি), এসআরবি ও আরএমপির সম্মিলিত প্রচেষ্টায় আবু বকরকে গ্রেপ্তার

লাকসামে কর্ণফুলি এক্সপ্রেস লাইনচ্যুত, ঢাকা-চট্টগ্রাম রেল যোগাযোগ বন্ধ

লাকসামে কর্ণফুলি এক্সপ্রেস লাইনচ্যুত, ঢাকা-চট্টগ্রাম রেল যোগাযোগ বন্ধ

কুমিল্লার লাকসামে ঢাকাগামী কর্ণফুলি এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়েছে। বুধবার (২১ অক্টোবর) দুপুর পৌনে ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে চট্টগ্রাম থেকে ঢাকামুখী আপলাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। তবে ডাউনলাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিব চন্দ্র কর দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ট্রেনটির ইঞ্জিনসহ তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত