
প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২১, ২০:৮

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর সাত ইউপির নবনির্বাচিত সংরক্ষিত মহিলা সদস্য ও সাধারণ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপক কুমার দেব শর্মা নবনির্বাচিত ইউপি সদস্যদের শপথ পাঠ করান। ভূরুঙ্গামারীর দশ ইউনিয়নের মধ্যে সাত ইউনিয়নে গত ১১ নভেম্বর ভোট অনুষ্ঠিত হয়।বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ সভা কক্ষে শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। উপজেলার সাত ইউনিয়নের ২১ জন সংরক্ষিত মহিলা সদস্য এবং ৬৩ জন সাধারণ সদস্য শপথ গ্রহণ করেন। এসময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নবনির্বাচিত চেয়ারম্যান, সংরক্ষিত ও সাধারণ সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
শপথ অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নূরুন্নবী চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপক কুমার দেব শর্মা, কৃষি কর্মকর্তা আসাদুজ্জামান, ওসি আলমগীর হোসেন ও উপজেলা ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন মন্ডল। এসময় অন্যান্যের মধ্যে উপজেলা প্রকৌশলী এন্তাজুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহানারা বেগম মীরা ও প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল হক সহ সাত ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।

কোনো ট্যাগ পাওয়া যায়নি
