ভারতের জম্মু-কাশ্মীরে পৃথক গোলাগুলিতে দুই পাকিস্তানিসহ ৬ ‘জঙ্গি’ নিহত হয়েছে।বুধবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় কাশ্মীরের কুলগ্রাম ও অনন্তনাগ জেলায় এ ঘটনা ঘটে।ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, নিহতদের মধ্যে দুই পাকিস্তানি নাগরিক রয়েছে এবং তারা সবাই নিষিদ্ধ ঘোষিত জইশ-ই-মোহাম্মদের (জেইএম) সদস্য। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ওই দুই জেলার নওগাঁও ও মিরহামা এলাকায় সন্ত্রাসবিরোধী অভিযান চালায় নিরাপত্তাবাহিনী। তখনই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। নিহত ৬ জনের মধ্যে
চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) সকাল পৌনে ১১টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী এ ফল প্রকাশ করেন। এর আগে বিভিন্ন বোর্ডের চেয়ারম্যানরা প্রধানমন্ত্রীর কাছে আনুষ্ঠানিকভাবে পরীক্ষার ফলাফলের সারসংক্ষেপ তুলে দেন। প্রধানমন্ত্রীর পক্ষে ফলাফল গ্রহণ করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। চলতি বছরে এসএসসি বা সমমানের পরীক্ষায় অংশ
করোনার নতুন ধরন যেভাবে আতঙ্ক ছড়াচ্ছে তাতে সংক্রমনের সুনামি আসন্ন বলে মন্তব্য করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। বুধবার (২৯ ডিসেম্বর) এক সংবাদ সম্মেলনে সংস্থাটির মহাপরিচালক টেড্রোস আধানম গেব্রেইয়েসুস এ তথ্য জানান।তিনি বলেন, ওমিক্রন ও ডেল্টার জোড়া আঘাত করোনা সংক্রমণের সুনামি সৃষ্টি করতে পারে। যা স্বাস্থ্যকর্মী ও স্বাস্থ্যব্যবস্থা’র ওপর বড় ধরনের চাপ প্রয়োগ করবে। ফলে স্বাস্থ্যব্যবস্থা ভেঙে পড়তে পারে। করোনার বিরুদ্ধে ২০২২ সালেও
মাদারীপুর দুই মোটরসাইকেলের মুখোমুখি সংর্ঘষে মাদারীপুর সদর উপজেলার ছাত্রলীগের সভাপতি তৈাহীদুল ইসলাম লিংকন(৩০) মৃত্যু হয়েছে। বুধবার(২৯ডিসেম্বর) রাত ৯টার দিকে মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের মধ্যচক এলাকার মাদারীপুর শরিয়তপুর -চাঁদপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত লিংকন মাদারীপুর শহরের বাগের পার এলাকার আনোয়ার হোসেনের ছেলে ও মাদারীপুর সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি ছিলেন।পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, খোয়াজপুর মঠেরবাজার থেকে নিজ মোটরসাইকেল চালিয়ে
সকাল ১০টায় রাজধানীর শেরেবাংলা নগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) পরীক্ষার ফল প্রকাশ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একইসঙ্গে শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে বই বিতরণের উদ্বোধন করবেন তিনি।করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় গত ১৪ নভেম্বর এসএসসি পরীক্ষা শুরু হয়। এই পরীক্ষায় ২২ লাখ ২৭ হাজার ১১৩ জন শিক্ষার্থী অংশ নেন। পরীক্ষার ফল একযোগে শিক্ষাপ্রতিষ্ঠান, অনলাইন ও মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে জানা যাবে
করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় বিশ্বে আরও ৭ হাজার ৫৫ জনের মৃত্যু হয়েছে। এসময় রোগী শনাক্ত হয়েছে ১৫ লাখ ৯৪ হাজার ৯৯৬ জন।বুধবার (৩০ ডিসেম্বর) আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটার থেকে এসব তথ্য পাওয়া গেছে। ওয়ার্ল্ডওমিটারের তথ্য মতে, বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ২৮ কোটি ৪৯ লাখ ৬ হাজার ১৪৬ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে ৫৪ লাখ ৩৮ হাজার ৬০৭ জনের। সুস্থ হয়ে
সুন্দর কথা মানুষকে সুন্দর চরিত্র ও নেক আমলের দিকে আহবান করে। যে তার তার নিজের জিহ্বা তথা মুখের ভাষাকে নিয়ন্ত্রণ করলো সে যেন তার সব কিছু নিয়ন্ত্রণ করলো। এ কারণেই ইসলাম মানুষকে মুখের ভাষা নিয়ন্ত্রণের দিকনির্দেশনা দেয়। আল্লাহ তাআলা বলেন- وَ قُلۡ لِّعِبَادِیۡ یَقُوۡلُوا الَّتِیۡ هِیَ اَحۡسَنُ ؕ اِنَّ الشَّیۡطٰنَ یَنۡزَغُ بَیۡنَهُمۡ ؕ اِنَّ الشَّیۡطٰنَ کَانَ لِلۡاِنۡسَانِ عَدُوًّا مُّبِیۡنًا আর আমার বান্দাদের
ঘুষ ছাড়া কোন প্রকার ফাইল না ধরার অভিযোগ উঠেছে রাজবাড়ী সদর উপজেলার ভূমি অফিসের প্রধান সহকারি হিসাব রক্ষক বাবুল চন্দ্র সরকার এর বিরুদ্ধে। এছাড়াও ঘুষ,অনিয়ম ও হয়রানিসহ নানা অভিযোগ উঠেছেও তার বিরুদ্ধে। মিসকেস, নামজারি সহ গুরুত্বপূর্ণ কাজগুলো করতে গিয়ে সাধারণ মানুষ হয়রানির শিকার হন তার কাছে। ভূমি সংক্রান্ত কোন কাজ করাতে গেলে তাকে ম্যানেজ না করলে মেলেনা কোন নিশ্চয়তা কোন
২১ জেলার প্রবেশদ্বার হিসাবে খ্যাত রাজবাড়ীর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি সংকটের কারণে দৌলতদিয়া ঘাটে ফেরি পারের অপেক্ষায় প্রায় ৪'শতাধিক পন্যবাহী ট্রাক ও ২'শতাধিক যাত্রীবাহী বাস রয়েছে। এতে করে দৌলতদিয়া ফেরি ঘাটের জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দ ওয়াজেদ চৌধুরী টেকনিক্যাল ষ্কুল পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার পন্যবাহী ট্রাকের সারি রয়েছে। সরজমিনে বুধবার (২৯ ডিসেম্বর) সকালে দৌলতদিয়া ফেরি ঘাট এলাকায় গিয়ে দেখা যায় ও
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে এক পুরুষের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২৮ হাজার ৬৩ জনে। এ সময়ে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৪৯৫ জন। দেশে বর্তমানে মোট শনাক্ত রোগী ১৫ লাখ ৮৪ হাজার ৫১৮ জন। বুধবার (২৯ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এক দিনে করোনা থেকে
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের চলমান সংলাপে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বুধবার (২৯ ডিসেম্বর) বিকেলে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। সোমবার (২৭ ডিসেম্বর) রাত ৮টায় অনুষ্ঠিত দলের স্থায়ী কমিটির নিয়মিত সভায় এ সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএনপি বিশ্বাস করে নির্বাচনকালীন
ভোলার তজুমদ্দিনের মেঘনার তীরে জোয়ারের পানিতে ভেসে আসা অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার বিলে সাড়ে চারটায় চৌমুহনী ঘাটের উত্তর পাশে নদীর তীর থেকে লাশটি উদ্ধার করা হয়। লাশের সুরতহাল রিপোর্টের পর ময়না তদন্তের জন্য লাশ ভোলা সদর হাসপাতাল মর্গে প্রেরণের প্রস্তুতি চলছে। থানার এসআই রাজীব বড়ূয়া জানান, দুপুরের পর যে কোন সময় লাশটি চৌমুহনী ঘাটের উত্তর পাশের মেঘনায়
মাধ্যমিক কারিকুলামের সঙ্গে সামঞ্জস্য রেখে বয়ঃসন্ধিকালীন যৌন, প্রজননস্বাস্থ্য, অধিকার ও সবার জন্য জেন্ডার সমতা নিয়ে নির্মিত ‘শাহানা’ কার্টুনের নির্বাচিত পর্ব শ্রেণিকক্ষে ব্যবহারের নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। একই সঙ্গে এটিকে ষষ্ঠ থেকে নবম-দশম শ্রেণির অধ্যায়ের সঙ্গে ব্যবহারের নির্দেশনাও দেওয়া হয়েছে। মাউশির এ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইউএনএফপিএ (জাতিসংঘের জনসংখ্যা ফান্ড) নির্মিত ‘শাহানা’ কার্টুনের বিষয়বস্তু বয়ঃসন্ধিকালীন যৌন ও প্রজনন স্বাস্থ্য
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিদায়ী প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। বুধবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় বঙ্গভবনে তিনি এ সাক্ষাৎ করেন। সাক্ষাতকালে রাষ্ট্রপতি কোভিড-১৯ মহামারির সময়ে ভার্চুয়াল পদ্ধতিতে বিচারকার্য নিশ্চিত করার মাধ্যমে মামলা নিষ্পত্তিতে গতিশীলতা আনার জন্য বিদায়ী প্রধান বিচারপতিকে ধন্যবাদ জানান। সাক্ষাৎ শেষে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন বলেন, ‘এটি ছিল রাষ্ট্রপতির সাথে বিদায়ী প্রধান বিচারপতির একটি সৌজন্য
"বিজ্ঞান, প্রযুক্তি ও নৈতিকতা : একসূত্রে গাঁথা " ওই স্লোগানকে সামনে রেখে দেবীদ্বার উপজেলা প্রশাসনের উদ্যেগে ২৮ ও ২৯ ডিসেম্বর দুই দিন ব্যাপি উপজেলা পরিষদ স্কুল মাঠে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা- ২০২১ অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে ওই মেলার ৮ টি স্টলের কুইজ প্রতিযোগিতায় অংশ গ্রহনকারী ১৬ জন বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ,কে,এম আলী জিন্নাহ। উক্ত বিজ্ঞান ও
ছয় হাজার পিস ইয়াবাসহ গাজীপুর জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর সরকারকে গ্রেপ্তারের দাবি করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (২৯ ডিসেম্বর) দুপুরে ঢাকার গাবতলী থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করে ডিবি গুলশান বিভাগের ডিসি মশিউর রহমান বলেন, জাহাঙ্গীর সরকারকে গ্রেপ্তারের সময় তার সঙ্গে থাকা আলিয়া আক্তার রিয়া নামে এক নারীকেও গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে
"গায়ক ইলিয়াস আমাকে ভোগ করার জন্যই বিয়ে করেছিলেন। বুধবার (২৯ ডিসেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে এ কথা বলেন আলোচিত মডেল ও অভিনেত্রী সুবাহ শাহ হুমায়রা। পোস্টে তিনি বলেন, আমি সরল মনে ওকে ভালোবেসে বিয়ে করেছিলাম সংসার করার জন্য। বাচ্চা নেওয়ার জন্য। আর ও আমাকে বিয়ে করেছিল আমার শরীরকে ভোগ করার জন্য এবং টাকার জন্য। ওই পোস্টে সুবাহ আরও লেখেন, ও
বিশ্বসেরা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদোর ভাস্কর্য স্থাপন করা হয়েছে ভারতের গোয়ার রাজধানী পানাজিতে। জানা গেছে, একসময়ের পর্তুগিজ কলোনি গোয়া পর্তুগালের শাসন থেকে মুক্ত হওয়ার ৬০ বছর পূর্তি উপলক্ষে রোনালদোর ভাস্কর্যটি গড়া হয়। তবে এরই মধ্যে ভাস্কর্যটি স্থাপন করা নিয়ে বিতর্ক উঠছে। ভাস্কর্য স্থাপনকারীদের ভাষ্য, পর্তুগিজ শাসন থেকে মুক্তির ৬০ বছরে দেশের তরুণদের ফুটবলে অনুপ্রাণিত করতেই গোয়া সরকারের পৃষ্ঠপোষকতায় ভাস্কর্যটি স্থাপন করা হয়েছে।
দেশের ২৩তম প্রধান বিচারপতি হতে যাচ্ছেন আপিল বিভাগের বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। আনুষ্ঠানিক প্রজ্ঞাপনের পর বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদ শপথ পড়াবেন। দেশের বর্তমান প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের বয়স ৬৭ বছর পূর্ণ হচ্ছে ৩১ ডিসেম্বর। সে হিসেবে বছরের শেষ দিনে অবসরে যাচ্ছেন ২২তম প্রধান বিচারপতি। ৩১ ডিসেম্বর শুক্রবার হওয়ায় ৩০ ডিসেম্বর (বৃহস্পতিবার) শেষ কর্মদিবস তার। সংবিধানের ৯৫ অনুচ্ছেদ অনুযায়ী, রাষ্ট্রপতি প্রধান বিচারপতি
জাল মেডিক্যাল সনদ দাখিল করে আদালতে মামলা করায় বাদীর বিরুদ্ধে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের দায়েরকৃত মামলায় বাদীকে সাজা দিয়েছে আদালত। বুধবার (২৯ ডিসেম্বর) অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুম বিল্লাহ বিচারাধীন আদালত আসামীকে পৃথক দুই ধারায় ৪ বছরের কারাদণ্ড দেন। সাজাপ্রাপ্ত আসামী হচ্ছেন, বাকেরগঞ্জ উপজেলার রুপারজোর এলাকার জয়নাল সরদারের ছেলে লুতফর রহমান। তার বিরুদ্ধে ২৮ অক্টোবর ওই আদালতে মামলা দায়ের করেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৩য়
নাটোরের লালপুর উপজেলার পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে বিশাল আকৃতির দুইটি পাঙ্গাস মাছ। পাঙ্গাস মাছ দুইটির ওজন ২২ কেজি। মাছ দুইটি ৯শত টাকা কেজি দরে ১৯ হাজার ৮শত টাকায় বিক্রয় করা হয়েছে। বুধবার (২৯ ডিসেম্বর) সকাল ১১ টার দিকে উপজেলার পদ্মানদীর রাইটা ঘাট এলাকায় জেলে শামছুল প্রামানিক এর জালে মাছ দুইটি ধরা পড়ে। পরে দুপুরে মাছ দুইটি লালপুর বাজারে বিক্রয়ের
ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইলে শীতের তীব্রতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে কদর বেড়েছে ফুটপাতে জ্যাকেট, জাম্পার,হাত ও পায়ের মোজা, মাপলার ও মাথার গরম টুপি বিক্রেতাদের। শীত নিবারনের চেষ্টায় মানুষ ভিড় করছে গরম কাপড়ের দোকানে। আর এই সুযোগে মানুষের চাহিদা পুরনে সরাইল উপজেলায় বেড়েছে শীতের পোশাকের ভ্রামমান বিক্রেতাও। এদিকে ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলায় শীতের তীব্রতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে গরম কাপড়ের পাশাপাশি কদর বেড়েছে হাত ও পায়ের
পলাশপুর জোন ৪০বিজিবি খেদাছড়া ব্যাটালিয়নের জোন অধিনায়ক লে.কর্ণেল সৈয়দ সালাহউদ্দিন নয়ন পিএসসি,র সভাপতিত্বে মাসিক দরবার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার( ২৯ডিসেম্বর ২০২১ইং)দুপুরের দিকে পলাশপুর জোন ৪০বিজিবি খেদাছড়া ব্যাটালিয়ন সদর দপ্তরের দরবার হলে মাসিক দরবার অনুষ্ঠিত হয়। এতে পলাশপুর জোন ৪০বিজিবি খেদাছড়া ব্যাটালিয়নের সহকারি পরিচালক মোহাঃদেলোয়ার হোসাইন, সুবেদার মেজর মো:গোলাম মোহাম্মদ সহ বিভিন্ন ক্যাম্প হতে আগত ক্যাম্প কমান্ডাররা বক্তব্য দেন। দরবারে পলাশপুর জোন ৪০ বিজিবি
আসুন শীতার্তদের পাশে দাঁড়াই’ শ্লোগানকে সামনে রেখে প্রতিবছরের ন্যায় এবারও ইসলামী বিশ্ববিদ্যালয়ে শীতবস্ত্র বিতরণ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) স্বেচ্ছাসেবী সংগঠন ‘তারুণ্য’। বুধবার (২৯ ডিসেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনের করিডোরে প্রায় শতাধিক অসহায় শীতার্তদের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করেন তারা। তারুণ্যের সভাপতি সাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তারুণ্যের উপদেষ্টা ও আইন বিভাগের অধ্যাপক ড. শাহজাহান মন্ডল। সাহিত্য