
প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২১, ১৬:৩৭

মাদারীপুর দুই মোটরসাইকেলের মুখোমুখি সংর্ঘষে মাদারীপুর সদর উপজেলার ছাত্রলীগের সভাপতি তৈাহীদুল ইসলাম লিংকন(৩০) মৃত্যু হয়েছে। বুধবার(২৯ডিসেম্বর) রাত ৯টার দিকে মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের মধ্যচক এলাকার মাদারীপুর শরিয়তপুর -চাঁদপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত লিংকন মাদারীপুর শহরের বাগের পার এলাকার আনোয়ার হোসেনের ছেলে ও মাদারীপুর সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি ছিলেন।পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, খোয়াজপুর মঠেরবাজার থেকে নিজ মোটরসাইকেল চালিয়ে মাদারীপুর- শরিয়তপুর- চাঁদপুর মহাসড়ক দিয়ে মাদারীপুর শহরে আসছিল লিংকন এসময় দ্রতগতির অন্য একটি মোটরসাইকেলর সাথে মুখোমুখি সংর্ঘষ হলে দুই মোটরসাইকেলের তিনজনই গুরুত্বর আহত অবস্থায় মাদারীপুর সদর হাসপাতালে আনা হয় কিন্ত অবস্থা গুরুত্বর হওয়া প্রাথমিক চিকিৎসা দিয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয় কিন্তু ফরিদপুর হাসপাতালে নেয়ার আগেই লিংকন মারা যায় এবং রানা(৩০) ও মুবিন(১৪)কে আহত অবস্থায় ফরিদপুর চিকিৎসা দেয়া হচ্ছে। আহত দুইজনের বাড়ী মাদারীপুর সদরে।
মাদারীপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মনিরুজ্জামান জানান, মোটরসাইকেল দুর্ঘটনায় তিনজনকে জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা দিয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। তিনজনের অবস্থা গুরুত্বর ছিল।মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো কামরুল ইসলাম মিয়া ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন।

কোনো ট্যাগ পাওয়া যায়নি