কিশোরগঞ্জের করিমগঞ্জে মাইশা আক্তার (১৬) নামে এক মাদরাসাছাত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে তার মায়ের বিরুদ্ধে। বৃহস্পতিবার (৪ নভেম্বর) সকালে উপজেলার চর দেহুন্দা ইউনিয়নের চর দেহুন্দা গ্রাম থেকে ওই মাদরাসাছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত মাইশা আক্তার উপজেলার চর দেহুন্দা ইউনিয়নের চর দেহুন্দা গ্রামের বাবুল মিয়ার মেয়ে। সে স্থানীয় একটি কওমি মাদরাসার ছাত্রী। এ ঘটনায় তার মা স্বপ্না আক্তারকে (৪৫) আটক করেছে
বরগুনার পাথরঘাটা বিএফডিসি পাইকারি মাছ বাজারে ৪টি ভোল মাছ কিংবা দাতিনা মাছ বিক্রি হল ১৬ লাখ টাকায়। বৃহস্পতিবার বেলা ১টার দিকে পাইকারি বাজারের আর কে ফিসের মৎস্য আরতদার নজরুল ইসলাম প্রকাশ্যে নিলামে এই মাছ ৪টি বিক্রি করেন। মাছ চারটির ওজন হয়েছে ৮৭ কেজি। বিএফডিসি বাজারের চালানী মৎস্য পাইকার মোস্তফা আলম নগদ টাকায় মাছগুলো ক্রয় করেন বলে জানা যায়। মৎস্য ব্যবসায়ী নজরুল
মানিকগন্জের পাটুরিয়া ঘাটে ডুবে যাওয়া রো রো ‘আমানত শাহ’ ফেরির মূল্য ৫ কোটি টাকা। পানির নিচে ডুবে থাকা এ ফেরির উত্তোলন করতে বেসরকারি একটি কোম্পনীর সাথে চুক্তি হয়েছে এর ব্যয় হবে প্রায় ২ কোটি টাকা। ২ কোটি টাকা অর্থ ব্যয় করে ডুবে যাওয়া মেয়াদোত্তীর্ণ এ ফেরিটি উত্তোলন করে কী নদীতে ভাসতে পারবে তা নিয়ে অনেকের মনে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। বাংলাদেশ অভ্যন্তরীণ
নাটোরের লালপুরে জিংক ধানের বীজ বিক্রেতাদের সঙ্গে বাজারজাতকরন বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০৪ নভেম্বর) সকালে আভা ডেভেলপমেন্ট সোসাইটির আয়োজনে ও হারভেস্ট প্লাস বাংলাদেশের সহযোগিতায় লালপুর উপজেলা সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। আভা ডেভেলপমেন্ট সোসাইটির হারভেস্ট প্লাস প্রজেক্টের প্রিন্সিপাল ইনভেষ্টিগেটর ফেরদৌসি খানম এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন লালপুর উপজেলা কৃষি অফিসার রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে একের পর এক ম্যাচ পরাজয়ে বাংলাদশ ক্রিকেট দল যেন ক্লান্ত। তাদের দেখে যে কেউই বলবে, মরুভূমিতে পথ হারিয়ে ফেলা কোনো এক পরাজিত বাহিনী! যারা হারতে হারতে এতটাই বিধ্বস্ত যে, এখন আর সামনে এগিয়ে যাওয়ার শক্তিটুকুও নাই। টাইগার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের কন্ঠে যেন সেটিরই প্রতিধ্বনি শোনা গেলো। বৃহস্পতিবার (৪ নভেম্বর) দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশকে ৮ উইকেটের বিশাল
অশ্রুসিক্ত ভালোবাসায় বিদায় নিলেন অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পদোন্নতিপ্রাপ্ত দিনাজপুরের খানসামা উপজেলার নির্বাহী অফিসার আহমেদ মাহবুব-উল-ইসলাম। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ ত্যাগকালে ইউএনও মাহবুবকে বিদায় জানাতে এসে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য, কর্মচারী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আবেগাপ্লত হয়ে কান্নায় ভেঙে পড়েন। তিনিও কাদঁলেন, অন্যকেও কাদাঁলেন। এর আগে বুধবার সন্ধ্যায় উপজেলা পরিষদ সভাকক্ষে অফিসার্স ক্লাবের
আবৃত্তি আবৃত্তি ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নতুন কমিটি গঠিত হয়েছে। নবগঠিত এ কমিটিতে অর্থনীতি বিভাগের স্নাতক ২০১৬-১৭ শিক্ষাবর্ষের নুরুল্লাহ মেহেদীকে সভাপতি এবং উন্নয়ন অধ্যয়ন বিভাগের স্নাতক ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী হাওয়াতে জান্নাতকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে। বৃহস্পতিবার (০৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে দিনব্যাপী সাংগঠনিক কর্মশালা ও বার্ষিক সম্মেলনে এ কমিটি গঠন করা হয়। সাংগঠনিক কর্মশালা ও বার্ষিক সম্মেলনে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ-যুক্তরাজ্য সম্পর্ক নতুন করে গড়ে তোলার এখন সময় এসেছে। ব্রিটেনের পার্লামেন্টে ভাষণ দেয়ার সময় তিনি এ কথা বলেন। শেখ হাসিনা বলেন, ‘প্রকৃতপক্ষে বাংলাদেশ-যুক্তরাজ্য দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন করে সম্পর্ক গড়ে তোলার এটাই সময়। আমাদের অংশীদারিত্বকে দেখার ক্ষেত্রে প্রচলিত দৃষ্টিভঙ্গি পরিবর্তন ঘটানো প্রয়োজন।’ প্রধানমন্ত্রী নিরাপত্তা ও মর্যদা নিশ্চিত করে রোহিঙ্গা শরণার্থীদের তাদের জন্মভূমি মিয়ানমারে ফেরত পাঠাতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সক্রিয়
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগ সরকারের নেতৃত্বে বাংলাদেশে নারীর ক্ষমতায়ন হয়েছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, ‘আমরা বিশ্বাস করি, নারীর ক্ষমতায়নের মাধ্যমে জনগণের ক্ষমতায়ন সম্ভব। কারণ দেশের অর্ধেক জনসংখ্যা হচ্ছে নারী।’ বৃহস্পতিবার (৪ নভেম্বর) সন্ধ্যায় চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা মহিলা আওয়ামী লীগের বার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন। রাঙ্গুনিয়া পৗরসভার এডভোকেট নুরুচ্ছাফা তালুকদার অডিটোরিয়ামে এই
টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসরে অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলের কাছে পাত্তাই পায়নি মাহমুদউল্লাহ রিয়াদের দল। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে ১৫ ওভারে ৭৩ রানেই অলআউট হয় বাংলাদেশ দল। সহজ টার্গেট তাড়া করতে নেমে মাত্র ৩৮ বল খেলেই জয় নিশ্চিত করে অসিরা। ৮২ বল হাতে রেখে ৮ উইকেটের জয় পায় অস্ট্রেলিয়া। বাংলাদেশের বিপক্ষে দাপুটে জয়ের পর অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ বলেন,
হঠাৎ করে ডিজেল সহ বিভিন্ন পণ্যের মূল্য বৃদ্ধির প্রতিক্রিয়ায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান সরকার তাদের পকেট ভারি করার জন্য,তাদের ব্যবসা বাড়ানোর জন্য,তাদের লাভ বাড়ানোর জন্য ডিজেল সহ বিভিন্ন পণ্যের দাম বাড়িয়ে দিয়েছে। কারন এই সরকার নির্বাচিত সরকার নয়,তাদের দায়দায়িত্ব নেই, কোথাও জবাবদিহি করতে হয়না,সংসদে জবাবদিহি করতে হয়না। বৃহস্পতিবার(০৪ নভেম্বর) বিকেলে ঢাকায় রওনা হওয়ার প্রাক্কালে ঠাকুরগাঁও শহরের নিজ
রাজবাড়ীতে ৭ কেজি গাঁজাসহ এক মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর। গ্রেফতারকৃত মাদক কারবারী হলো রাজবাড়ী শহরের বিনোদপুর লোকোশেড এলাকার মৃত আব্দুর রহমান মন্ডলের ছেলে হান্নান শরিফ ওরফে (৪৫)। বৃহস্পতিবার (৪ নভেম্বর) সকাল ১০টায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, রাজবাড়ীর পরিদর্শক দেওয়ান মোহাম্মদ জিল্লুর রহমানের নেতৃত্ব একটি বিশেষ টিম অভিযানটি পরিচালনা করে তাকে ৭ কেজি গাঁজাসহ তাকে গ্রেফতার করা
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ১৫৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এসময়ে নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। আক্রান্তদের অধিকাংশই রাজধানীর বাসিন্দা। বৃহস্পতিবার সারা দেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, নতুন আক্রান্তদের মধ্যে ১২২ জন রাজধানী ঢাকার বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে এবং
২৪ ঘণ্টার মধ্যে ডিজেলের দাম না কমালে অনির্দিষ্টকালের জন্য পণ্য পরিবহন বন্ধের ঘোষণা দিয়েছে ট্রাক-কাভার্ডভ্যান মালিক সমিতি। সেই সঙ্গে পণ্য ও যাত্রী ভাড়া বাড়ানোর জন্য চাপ দিচ্ছেন পরিবহন মালিকরা। দাবি আদায় না হলে শুক্রবার সকাল ছয়টা থেকে পণ্য পরিবহন না করার সিদ্ধান্ত নিয়েছে সমিতি। ট্রাক-কাভার্ড ভ্যান মালিক সমিতির সাধারণ সম্পাদক হোসেন মো. মজুমদার এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ডিজেলের দাম
টানা দ্বিতীয় মাসে বাড়লো এলপিজি গ্যাসের দাম। নভেম্বর মাসের জন্য করসহ প্রতিকেজি এলপিজি গ্যাসের দাম ১০৯ টাকা ৪২ পয়সা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। গতমাসে এই মূল্য ১০৪ টাকা ৯২ পয়সা ছিল। দাম বৃদ্ধির ফলে এখন ভোক্তা পর্যায়ে ১২ কেজি গ্যাস সিলিন্ডারের দাম দাঁড়াবে এক হাজার ৩১৩ টাকা। বৃহস্পতিবার (৪ নভেম্বর) বিইআরসি'র সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব জানা গেছে। অক্টোবরে এলপিজি
রাজবাড়ীর দৌলতদিয়া ও পাটুরিয়া নৌরুট। গুরুত্বপূর্ণ ওই নৌপথে চলাচলকারি অধিকাংশ ফেরি ঘন ঘন বিকল হয়ে পড়ছে। পানির গভীরতা কমে নৌ চ্যানেলের বিভিন্ন পয়েন্টে ডুবোচর ও নাব্যতা সংকট সৃষ্টি হয়েছে। দৌলতদিয়া প্রান্তে ৭টি ফেরিঘাটের মধ্যে ২টি ফেরিঘাট বন্ধ রয়েছে। পাশাপাশি বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ থাকাসহ নানান সংকটে প্রতিনিয়তই এ নৌরুটে যানজট লেগেই থাকছে। বৃহস্পতিবার (৪নভেম্বর) দৌলতদিয়া ঘাটে ফেরিপারের অপেক্ষায় আটকা পড়ে আছে রাজধানীমূখী
ব্যাটে-বলে-ফিল্ডিংয়ে এমন বিধ্বস্ত বাংলাদেশকে বোধ হয় দেখা যায়নি কখনই। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থতার ষোলোকলা পূর্ণ করলো টাইগাররা। সেমিফাইনালের স্বপ্ন নিয়ে গিয়েছিল। সুপার টুয়েলভপর্বে পাঁচ ম্যাচের সব কটিতে হার নিয়ে সেই স্বপ্ন কবর দিয়ে ফিরছে মাহমুদউল্লাহ রিয়াদের দলে। তার চেয়েও বড় কথা, সেই হারগুলোর মাঝে লড়াকু মানসিকতার ছিঁটেফোটা দেখা যায়নি। বরং একের পর এক লজ্জার রেকর্ড গড়তে পিছপা হয়নি লাল সবুজ জার্সিধারীরা। আজ (বৃহস্পতিবার)
কথা গুলি ঢাকা বিশ্ববিদ্যালয়ের “খ” ইউনিটে ভর্তি পরীক্ষায় প্রথম হওয়া পটুয়াখালীর বদরপুর গ্রামের হাফেজ জাকারিয়ার বাড়ীর দেয়ালে লাগানো বিভিন্ন সংক্ষিপ্ত নোটের পাশাপাশি নিজ হাতে লেখা এটি সংক্ষিপ্ত নোটের। আজ সকালে পটুয়াখালী শহর থেকে ৬ কিলোমিটার দূরে পটুয়াখালী-ঢাকা মহাসড়কের বদরপুরের মোল্লা বাড়িতে গিয়ে কথা হয় হাফেজ জাকারিয়ার গর্বিত মা কাজী তাহেরা পারভীনের সাথে। তিনি প্রস্তুতি নিচ্ছিলেন নিজ কর্মস্থল দুধাল মৌ ফয়েজ
পটুয়াখালীর গলাচিপায় মরহুম আখম জাহাঙ্গীর হোসাইন (সাবেক এমপি)র কবর জিয়ারত করলেন জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা। ১১৩ পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনের সাবেক সংসদ সদস্য, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা ও সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক মরহুম আ খ ম জাহাঙ্গীর হোসাইনের আত্মার মাগফিরাত কামনায় বুধবার (৩ নভেম্বর) দুপুরে কবর জিয়ারত করেছেন তারা। এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা
রাজবাড়ীর গোয়ালন্দে ৪০ বোতল ফেনসিডিলসহ আব্দুল আজিজ নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। সে সাতক্ষীরা জেলার কলারোয়া থানার উত্তর ভাদিয়ালী গ্রামের মৃত কুরবান আলী গাজীর ছেলে। বৃহস্পতিবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বাংলাদেশ হ্যাচারী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এজাহার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এসআই ফরহাদ শেখ সঙ্গীয়
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পদ্মপাড়া এলাকায় আব্দুল হামিদ নামে এক যুবককে লাঠি পিটিয়ে খুন করেছে প্রতিপক্ষরা। নিহত হামিদ কালিয়াকৈর উপজেলার পদ্মপাড়া এলাকায় রজব আলীর ছেলে আব্দুল হামিদ (৪২)। পুলিশ ও পরিবারের সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলা পদ্মপাড়া এলাকায় জমি সংক্রান্ত জেরে বৃহস্পতিবার দুপুরে তার বাড়ির পাশে বাঁশ কাটতে যায়। এই বাঁশ কাটা নিয়ে আব্দুল হামিদের সাথে প্রতিপক্ষ আমজাদ হোসেন, আব্দুল হক, মিনহাজ
‘মুজিববর্ষে শপথ করি, দুর্যোগে জীবন-সম্পদ রক্ষা করি’ এই স্লোগানকে সামনে রেখে সারাদেশের ন্যায় রাজবাড়ীর গোয়ালন্দ শুরু হয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২১। বৃহস্পতিবার (৪ নভেম্বর) সকাল ১০ টায় গোয়ালন্দ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ২০২১-এর উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজিজুল হক খান। এসময়
ভোলার লালমোহনে অষ্টম শ্রেণির এক স্কুল ছাত্রীকে প্রেমের জালে ফাঁসানোর প্রতিবাদে কাউন্সিলর প্রার্থী শাহাবুদ্দিন ও তার পরিবারের বিরুদ্ধে মানববন্ধন করেছে পৌরসভার ৩ নং ওয়ার্ডের জনগন। অভিযুক্ত শাহাবুদ্দিন গত লালমোহন পৌরসভা নির্বাচনে ৩নং ওয়ার্ড থেকে কাউন্সিলর পদপ্রার্থী ছিলেন। বৃহস্পতিবার দুপুরে লালমোহন বাজারের চৌরাস্তার মোড়ে এ মানববন্ধন হয়। মানববন্ধনে বক্তারা বলেন, শাহাবুদ্দিন একজন নারীলোভী ও সন্ত্রাসী। তিন বিয়ের পরেও এলাকার স্কুল পড়ুয়া মেয়েকে
বাংলায় একটা প্রবাদ আছে- শেষ ভালো যার, সব ভালো তার। কিন্তু চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের শেষটাও ভালো হলো না। সুপার টুয়েলভে নিজেদের পঞ্চম ও শেষ ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে মাত্র ১৫ ওভারে ৭৩ রানেই অলআউট হয়ে গেছে লাল-সবুজ বাহিনী। বৃহস্পতিবার (৪ নভেম্বর) দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। টস জিতে টাইগারদের আগে ব্যাটিংয়ে পাঠানোর সিদ্ধান্ত নেন অজি অধিনায়ক অ্যারন