মামলার রহস্য উদঘাটনে কুমিল্লা জেলার শ্রেষ্ঠ এসআই সম্মাননা পেলেন দেবীদ্বার থানায় কর্মরত নাজমুল হাসান। কুইক রেসপন্স টিমের মাধ্যমে আলোচিত ফাহিমা হত্যা মামলার রহস্য উদঘাটনে এসআই নাজমুল হাসানকে মামলার আয়ু করে দায়িত্ব দেয়ার পর, অল্প সময়ের মধ্যেই ওই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করে আসামিদের গ্রেফতার পূর্বক জবানবন্দি রেকর্ড করে জেল হাজতে প্রেরণ করায় ওই সম্মাননা পেয়েছেন তিনি। কুমিল্লা পুলিশ লাইন্সে বুধবার সকালে জেলার কৃতিত্ব
নদী বেষ্টিত বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাট থানাধীন ৫ ইউনিয়নে ১২ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীদের মাঝে কোভিড-১৯ এর ভ্যাকসিন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বৃহষ্পতিবার (১৩ জানুয়ারি) বেলা ১২ টায় কাজীরহাট থানাধীন লতা উদয়পুর মুসলিম আখন্দ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে এ কর্মসূচির উদ্বোধন করেন স্থানীয় সাংসদ পঙ্কজ নাথ। উদ্বোধনকালে তিনি বলেন, সরকার বিনা পয়সায় করোনার ভ্যাকসিন সাধারণ মানুষের মাঝে দিচ্ছে। নদী বেষ্টিত হিজলা ও
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সড়কগুলো দীর্ঘদিন ধরে শ্যালো ইঞ্জিনচালিত গাড়ির দখলে রয়েছে। অথচ এসব গাড়ি সড়কে চলাচলের কোনো অনুমোদন নেই। মজবুত ব্রেক না থাকলেও শ্যালো ইঞ্জিনের এসব অবৈধ গাড়ি চলে বেপরোয়া গতিতে। এমনিতেেই বিকট শব্দ করে চলা এই গাড়িতে আবার বাজানো হয় হাইড্রোলিক হর্ন। এসব অবৈধ গাড়ি দিন দিন বাড়াচ্ছে সড়ক দুর্ঘটনা। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ ধরনের অবৈধ গাড়ি চলাচল বন্ধের
গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর সারোয়ার হোসেন আকুলের উদ্যোগে বৃহস্পতিবার সকালে মডেল ওয়ার্ড করার লক্ষ্যে পরিষ্কার পরিছন্নতা অভিযান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। অভিযান কর্মসূচির উদ্বোধন করেন পৌরসভার মেয়র মজিবুর রহমান। অভিযান কর্মসূচিতে উপস্থিত ছিলেন কালিয়কৈর পৌরসভা ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর সারোয়ার হোসেন আকুল, কালিয়াকৈর পৌরসভা সংরক্ষিত মহিলা কাউন্সিলর নাজমা আক্তার, লিডা টেক্সটাইল কারখানার সিনিয়র ম্যানেজার সোহান মিয়াসহ অনেকেই। এসময় অভিযানে অংশগ্রহণ
দূর থেকে মনে হয়, কে যেন সবুজের গালিচা বিছিয়ে রেখেছে। গ্রামীণ মেঠোপথ ধরে হাঁটতে হাঁটতে কাছে গেলেই ভ্রম ভাঙে। এতো বিশাল জলাশয়ে সবুজের সারি। স্বপ্নে স্বপ্নে গাঁথা সবুজ! চোখ জুড়ানো এ দৃশ্য খুলনার ডুমুরিয়া উপজেলার বিস্তীর্ণ জলাভূমির। কৃষকেরা এসব জলাভূমিতে ‘ভাসমান’ পদ্ধতিতে সবজির চারা ও শাকসবজি চাষ করেছেন। এই পদ্ধতিতে সবজি চাষ করেছেন ওই উপজেলার অনেকেই। এসব খামারে কাজ করে জীবিকা
সাভারের আশুলিয়ার প্রাণ কেন্দ্র বাইপাইলে নবীনগর-চন্দ্রা মহাসড়ক দখল করে মাছের আড়ৎ পরিচালনা করা হয়। এতে পোশাক কারখানায় কর্মরত মানুষসহ সাধারণ মানুষরা পরে চরম দুর্ভোগে। আশুলিয়া এ্যালিভ্যাটেট এক্সপ্রেসওয়ে তৈরির জন্য সম্প্রতি বাপাইলের পশ্চিম পাশ থেকে বাইপাইলের দক্ষিণ-পূর্ব পাশে মাছরের আড়ৎটি চলে আসায় সড়কের এ ঘটনা ঘটছে প্রতিদিন। এ কারণে নবীনগরগামী পরিবহনগুলো দীর্ঘ যানজট পোহাতে হয় সকালে। বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) সকাল ৭টার দিকে বাইপাইল
দেশে বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে আরও ১২ জনের মৃত্যু হয়েছে। যা গতকালের চেয়ে তিনগুণ। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ হাজার ১২৩ জনে। বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একই সময়ে নতুন করে আরও ৩ হাজার ৩৫৯ করোনা রোগী
পিরোজপুরে আওয়ামীলীগ আয়োজিত বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় যোগদান করায় কদমতলার এক যুবলীগ নেতাকে কুপিয়ে হাত বিচ্ছিন্ন করেছে প্রতিপক্ষরা। গুরুতর আহত যুবলীগ নেতা নাদিম খানকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় আরো ১ জনকে কুপিয়ে আহত করেছে তারা। আজ বৃহস্পতিবার (১৩ জানুয়ারী) দুপুরে সদর উপজেলার কদমতলা ইউনিয়নের উত্তর কদমতলা এলাকায় এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন
বগুড়ার শেরপুরের গাড়িদহ রহমান নগর এলাকায় এক কলেজ ছাত্রীকে ধর্ষনের ঘটনায় শেরপুর থানায় মামলার প্রেক্ষিতে ১২ জানুয়ারী বুধবার রাতে ধর্ষক আব্দুল্লাহ আল নোমান(২২) কে আটক করেছে শেরপুর থানা পুলিশ। জানা যায়, উপজেলার গাড়িদহ মডেল ইউনিয়নের রহমান নগর গ্রামের এক কলেজ ছাত্রীর সাথে শেরপুর পৌর শহরের স্যান্যালপাড়া এলাকার উলিপুর আমেরিয়া সমতুল্যা স্নাতকত্তোর মহিলা মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল হাই বারির ছেলে শেরপুর সরকারি ডিগ্রী
বরগুনার পাথরঘাটায় করোনার টিকা নিতে গিয়ে ১৬ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে বলে জানা গেছে। তাদেরকে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে। এদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। বিষয়টি নিশ্চিত করেছেন পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক খালেদ মাহমুদ আরিফ। পাথরঘাটা উপজেলার সদর ইউনিয়নের হাতেমপুর মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর সীফা, অষ্টম শ্রেণীর সাদিয়া, মিম ১, মিম ২, ফাতিমা, সপ্তম শ্রেণীর তামান্না,
টাঙ্গাইলের ভূঞাপুরে বঙ্গবন্ধু সেতু এলাকা থেকে ছেড়ে আসা জামালপুরগামী যাত্রীবাহী একটি ট্রেনে কাটা পড়ে জুয়েল মিয়া (২৯) নামের এক পিকআপ চালকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) সকাল ১১টায় ভূঞাপুর উপজেলার খরক এলাকায় এদুর্ঘটনা ঘটে। রাস্তা পারাপারের সময় বঙ্গবন্ধু সেতু থেকে জামালপুরগামী যাত্রীবাহী ছেড়ে আসা ট্রেনটি পিকআপ ভ্যানকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে ভূঞাপুর হাসপাতালে নিয়ে আসে।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে দায়েরকৃত মামলার প্রধান আসামি জাহিদ হোসেন জয়কে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বুধবার (১২ জানুয়ারি) রাত ৮টায় মাদারীপুর থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. খোরশেদ আলম আজ বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন। এর আগে বুধবার রাতে শ্লীলতাহানির অভিযোগে মামলা দায়ের করে ওই ছাত্রীর স্বামী সোহাগ হাসান। পুলিশ জানিয়েছে, প্রধান অভিযুক্ত জাহিদ হোসেন জয়কে ঘটনার
দেশে তত্ত্বাবধায়ক সরকারের নামে আর কোনদিন অসাংবিধানিক সরকার আসবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ। বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) দুপুরে কুষ্টিয়ার নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। বিএনপির আন্দোলন প্রসঙ্গে হানিফ বলেন, অসাংবিধানিক তত্ত্বাবধায়ক সরকার আর কোনদিন আসবে না, তাই এ নিয়ে আন্দোলন করে কোন লাভ নেই। তিনি আরো বলেন, বিএনপিই পরগাছা দল, ক্যান্টনমেন্ট
চালককে আটকে মারধরের অভিযোগে ৮ দিন বন্ধ থাকার পর বরিশাল থেকে পিরোজপুর খুলনাসহ চার রুটে ফের বাস চলাচল শুরু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশালের রূপাতলী বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক কাওছার হোসেন শিপন। তিনি জানান, ‘বুধবার বিভাগীয় কমিশনার আমিন উল আহসান তাঁর কার্যালয়ে পিরোজপুর, ঝালকাঠি ও বরিশালের মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নকে নিয়ে বসেছিলেন। সেখানেই চলতি সমস্যার সমাধান
নওগাঁর ধামইরহাট উপজেলার বীরগ্রাম ও মঙ্গোলিয়া গ্রামের ফসলের মাঠ থেকে এক গৃহবধূর রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ধামইরহাট থানা পুলিশ। নিহত ওই নারীর নাম জান্নাতুন ফেরদৌস (৩৮)। তিনি আলমপুর ইউপির সাবেক ইউপি সদস্য ও মঙ্গলীয়া গ্রামের ইফতেখার আশরাফের স্ত্রী। নিহত জান্নাতুন ও আশরাফের সংসারে দুই সন্তান রয়েছে। নিহত জান্নাতুনের স্বজনেরা বলেন,
বরিশালের জেলা প্রশাসক মোঃ জসীম উদ্দিন হায়দার বলেছেন, যারা মাক্স ব্যবহার করবেন না তাদেরকে কোন সেবা দেওয়া হবে না এবং ব্যবসায়ীদেরকে সেবা দেয়া থেকে বিরত থাকার আহবান জানান তিনি। এসময় তিনি গণমাধ্যম কর্মীদের সহযোগীতা কামনা করে আরো বলেন আজ থেকে আমরা মাক্স বিতরন ও প্রচার-প্রচারনার কার্যক্রম শুরু করেছি। শিঘ্রই প্রশাসনের পক্ষ থেকে সকলস্থানে কঠোরভাবে আইন প্রয়োগ করা হবে। আমাদের কার্যক্রম
‘আরেকটি যুদ্ধের প্রস্তুতি ও ডাইরেক্ট অ্যাকশনের হুমকি’ বিএনপি নেতাদের এমন বক্তব্য সন্ত্রাস ও সহিংসতাকে উসকে দিচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) এক বিবৃতিতে এ মন্তব্য করেন তিনি। কাদের বলেন, বিএনপি নেতাদের কেউ কেউ আরেকটি যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে বলছেন, ডাইরেক্ট অ্যাকশনের হুমকি দিচ্ছেন। বিভিন্ন স্থানে রাজনৈতিক সমাবেশের তাদের এমন বক্তব্য সন্ত্রাস ও সহিংসতাকে উসকে দিচ্ছেন। তিনি
নিজ এলাকা বগুড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রায়ই বিভিন্ন সংঘাতে জড়াতেন হেলাল হোসেন (৪৫)। ১৯৯৭ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত অন্তত তিনটি হত্যা মামলায় জড়িত এই হেলাল সময়ের বিবর্তনে পরিচিত হয়ে ওঠেন সেলিম ফকির ওরফে ‘বাউল সেলিম’ হিসেবে।এমনকি জনপ্রিয় ‘ভাঙা তরী ছেঁড়া পাল’ গানের বাউল মডেল হিসেবেও অভিনয় করেন তিনি।এলাকায় ‘খুনি হেলাল’ হিসেবে পরিচিত তিনি নিজেকে আড়াল করতে বাউলের ছদ্মবেশ
টাঙ্গাইলের ভূঞাপুরে স্বাস্থ্যবিধি অমান্য করা ও পলিথিনের ব্যাগ ব্যবহার করায় ৩ ব্যবসায়ীসহ ৯ জনকে অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. ইশরাত জাহান ভূঞাপুর বাসস্ট্যান্ড ও বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে চাউল ব্যবসায়ী কামরুল ইসলামকে ১০ হাজার, বেলাল হোসেনকে ১০ হাজার এবং খোদা বক্সকে ৫ হাজার টাকা এবং ৬ জনকে স্বাস্থ্যবিধি অমান্য করায়
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকারের নেতাকর্মী ও নির্বাচনী এজেন্টের গ্রেফতার প্রসঙ্গে আওয়ামী লীগের মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, আমি জানি না কাকে কোথায় ধরা হচ্ছে। আমি শুধু শুনেছি বিএনপির এক নেতাকে ধরা হয়েছে তার নামে হেফাজতের মামলা ছিল। আর কাকে ধরা হয়েছে এটা আমি জানি না আমার জানার বিষয়ও না। এটা প্রশাসন
যারা বিদেশে বসে দেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন তাদের মধ্যে চিহ্নিত কয়েকজন আছেন, তারা ক্রমাগত এ কাজ করে যাচ্ছেন বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে সমসাময়িক ইস্যু নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। বিদেশে বসে যারা দেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন তাদের পাসপোর্ট বাতিল করা হবে—এরকম সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তাদের
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন- ‘বিএনপির লজ্জা হওয়া উচিত তাদের নেত্রী এতিমের টাকা আত্মসাতের দায়ে দণ্ডিত। সেটার জন্য জাতির কাছে তাদের ক্ষমা চাওয়া উচিত। সেটা না করে আবার বড় গলায় তাঁর পক্ষে সাফাই গাইছে– এটা চোরের মায়ের বড় গলার মতো।’ বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) বেলা ১১টার দিকে কুষ্টিয়ায় নিজ বাসভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হানিফ এসব কথা বলেন।বিএনপির সমাবেশ
দেশে স্বাস্থ্য বিষয়ক গবেষণা ‘কম হচ্ছে’ জানিয়ে চিকিৎসকসহ সংশ্লিষ্টদের এ বিষয়ে গবেষণা বাড়ানোর তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) সকালে নবনির্মিত জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্সের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ তাগিদ দেন। রাজধানীর আগারগাঁওয়ের জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্স আয়োজিত এ অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে অংশ নেন প্রধানমন্ত্রী।দেশে স্বাস্থ্য বিষয়ক গবেষণা ‘কম হচ্ছে’ জানিয়ে সরকার প্রধান বলেন, ‘আমরা একটা
পুলিশের কার্যক্রমের কারণে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে একটা ভীতিকর পরিবেশ সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন স্বতন্ত্র মেয়র প্রার্থী অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার।বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) বেলা ১১টায় শহরের ১১নং ওয়ার্ডে নির্বাচনী প্রচারণায় নেমে সাংবদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার বলেন, জনগণ ভীত না। আমার নেতাকর্মীরা ঐক্যবদ্ধ আছে। আন্তর্জাতিক দূতাবাসের যারা আছেন, পাশাপাশি মানবাধিকার কর্মী যারা আছেন তাদের সকলকে