
প্রকাশ: ৯ ফেব্রুয়ারি ২০২২, ২২:৫৩

করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩৩ জনের মৃত্যু হয়েছে। এ সময় রোগী শনাক্ত হয়েছে ৮ হাজার ১৬ জন। এর আগে গতকাল (মঙ্গলবার) ৪৩ জনের মৃত্যু এবং ৮ হাজার ৩৫৪ জন রোগী শনাক্ত হয়েছিল।
বুধবার (৯ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনা শনাক্ত হয়। এর ঠিক ১০ দিন পর ১৮ মার্চ দেশে করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।
কোনো ট্যাগ পাওয়া যায়নি