অবৈধভাবে সীমান্ত পারাপারের চেষ্টায় ঝিনাইদহের মহেশপুর সীমান্তে নারী-শিশুসহ ২২জনকে আটক করেছে ৫৮ বিজিবি। আজ ভোরে উপজেলার যাদবপুর বিওপির কানাইডাঙ্গা গ্রাম হতে তাদের আটক করা হয়।৫৮ বিজিবির অতিরিক্ত পরিচালক তসলিম মোঃ তারেক জানান, আটককৃত সবাই বাংদেশ হতে ভারতে অবৈধভাবে পারাপারের চেষ্টা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে মহেশপুর উপজেলার কানাইডাঙ্গা গ্রামের জিনারুল ইসলাম এর মেহগনী বাগানের মধ্যে থেকে ১৩ পুরুষ, ৪ নারী ও ৫
ময়মনসিংহের গফরগাঁওয়ে লড়ি চাপায় দুই অটোরিকশা যাত্রী নিহত হয়েছেন। শনিবার সকালে উপজেলার গফরগাঁও ভালুকা আঞ্চলিক সড়কের ধোপাঘাট নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন- পুখুরিয়া গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী মাজেদা খাতুন(৫৫) ও চরকামারিয়া ভাটিপাড়া গ্রামের মৃত মিয়া হোসেনর স্ত্রী বকুলা বেগম(৪৫)। দুর্ঘটনার পর লড়ি চালক পলাতক রয়েছে। গফরগাঁও থানা পুলিশ লড়ি আটক করে নিয়ে আসে। প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকালে সালটিয়া ইউনিয়নের পুখুরিয়া
করোনাভাইরাসের আক্রান্ত হয়েছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী ফারিয়া শাহরিন। শুক্রবার (১৪ জানুয়ারি) নিজের ফেসবুকে এক পোস্ট দিয়ে ভক্তদের এমন খবর জানিয়েছেন তিনি।পোস্টে তিনি সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান। একই সঙ্গে তার মতো অন্যদের ‘অতি আত্মবিশ্বাসী’ না হতেও অনুরোধ করেন এ অভিনেত্রী। ‘ব্যাচেলর পয়েন্ট’খ্যাত এ অভিনেত্রী ফেসবুক পোস্টে লেখেন, ‘পজিটিভ। আমার জন্য সবাই দোয়া করবেন। জনসমাগমে যাওয়া বন্ধ করুন, মাস্ক পরুন। আমার মতো
কুড়িগ্রামের চর রাজিবপুর থানার কোদালকাঠি ইউনিয়নে ৫০০ শীতার্ত নারী-পুরুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।প্রচণ্ড শীতের মাঝে বুধবার সকাল ৭টায় এসব কম্বল বিতরণ করেছে সেচ্ছাসেবী সংগঠন ‘পারি ফাউন্ডেশন’। প্রতি বছর এ সংগঠনটি কুড়িগ্রাম ও গাইবান্ধার বন্যা কবলিত মানুষের মাঝে ত্রাণ ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করে। এসময় উপস্থিত ছিলেন পারি ফাউন্ডেশনের দপ্তর সম্পাদক সাজিদ মুন, সেচ্ছাসেবী কামাল, সোহাগ,দিদার,ছাড়াও এলাকার গন্যমান্য ব্যাক্তি।। দু’দিন আগে
ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের ফেনীর বিসিক এলাকায় প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে দুইভাই নিহত হয়েছেন। এসময় চালকসহ আহত হয়েছে আরও দু’জন। ফেনীর মহিপাল হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ জাকির হোসেন জানান, দুপুর ১২টা ১০ মিনিটে বিসিকের কুইন্স নার্সিং হাসপাতালের সামনে ঢাকা থেকে চট্রগ্রামগামী ওই প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা খায়। পুলিশ আহতদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তুষার (৪০) ও বিপ্লবকে (৩২)
নারায়ণগঞ্জ সিটি নির্বাচনের দিন রোববার (১৬ জানুয়ারি) কোনো বহিরাগত শহরে প্রবেশ করতে পারবেন না বলে জানিয়েছেন জেলার পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জায়েদুল আলম। শনিবার (১৫ জানুয়ারি) সকালে নির্বাচনের প্রস্তুতি নিয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। এসপি জায়েদুল আলম বলেন, নির্বাচনের দিন কোনো বহিরাগতকে নারায়ণগঞ্জে প্রবেশ করতে দেব না। আগামীকাল (ভোটের দিন) নারায়ণগঞ্জ মহানগরে আমরা জাতীয় পরিচয়পত্র দেখে সবাইকে চলাচল করতে দেব।
করোনাভাইরাসের সংক্রমণ আশঙ্কাজনক হারে বেড়েই চলছে। এমন পরিস্থিতিতে সরকারের দেওয়া ১১ দফা বিধিনিষেধ না মানলে দেশের অবস্থা ভয়াবহ হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।তিনি বলেন, লকডাউন দিলে দেশের ক্ষতি হবে। আমরা সেদিকে যেতে চাই না, তাই সবাই স্বাস্থ্যবিধি মেনে চলুন। শনিবার (১৫ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে ডায়ালাইসিস ইউনিট ও সিটি স্ক্যান মেশিন উদ্বোধন শেষে
আশাশুনি উপজেলার বুধহাটা গ্রামে দিনআনা দিন খাওয়া অসহায় সিরাজুল অসুস্থ অবস্থায় চরম জীর্ণশীর্ণ চালাঘরে পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছেন। বুধহাটা কওছারিয়া দাখিল মাদরাসার কাছে মেইন সড়কের পাশে মরহুম সোবহান সরদারের ছেলে সিরাজুল ইসলাম (৪৫) পৈত্রিকসূত্রে প্রাপ্ত সামান্য জমির মালিক ছিলেন। ছোটবেলা থেকে বাই সাইকেল মেকানিক হিসাবে কাজ করে জীবিকা নির্বাহ করে আসছেন তিনি। তার পিতাও সাইকেল মেকানিক ছিলেন। তার
কুষ্টিয়ায় এবার ড্রাম ট্রাকের ধাক্কায় প্রাণ গেলো অনিক (৭) নামে এক শিশুর। শুক্রবার সন্ধ্যায় কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের লাহিনী বটতলা শাহপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত অনিক একই এলাকার আক্কার শাহের ছেলে। স্থানীয় ও পুলিশ সূত্র জানান, বিকালে অনিক তার বাড়ির সামনে সড়কের পাশে দাঁড়িয়ে ছিল। এমন সময় কুষ্টিয়া বড়বাজার থেকে ছেড়ে আসা ড্রাম ট্রাকটি লাহিনী বটতলা শাহপাড়া এলাকায় পৌঁছালে ড্রাম ট্রাক
স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, করোনাভাইরাসের সংক্রমণ আশঙ্কাজনকভাবে বেড়েই চলেছে। সরকারের ১১ বিধিনিষেধ না মানলে দেশের পরিস্থিতি হবে ভয়াবহ, তখন বাধ্য হয়ে লকডাউনে যেতে হবে। তবে লকডাউন দিলে দেশের ক্ষতি তাই আমরা সেদিকে যেতে চাই না। আমরা চাই সবাই স্বাস্থ্যবিধি মেনে চলুক। আজ শনিবার দুপুরে মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে সিটি স্ক্যান মেশিন ও ডায়ালাইসিস ইউনিটের উদ্বোধন অনুষ্ঠানে
করোনা সংক্রমণ আশঙ্কাজনকভাবে বেড়েই চলছে। সরকারের দেওয়া ১১ দফা বিধিনিষেধ না মানলে দেশের পরিস্থিতি ভয়াবহ হবে। লকডাউন দিলে দেশের ক্ষতি হবে। আমরা সেদিকে যেতে চাই না, তাই সবাই স্বাস্থ্যবিধি মেনে চলুন। শনিবার (১৫ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে ডায়ালাইসিস ইউনিট ও সিটি স্ক্যান মেশিন উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এসব কথা বলেন। বিস্তারিত
দেশে এসে পৌঁছেছে কোভ্যাক্সের আওতায় ফাইজারের ২৩ লাখ ডোজ করোনা টিকা। শুক্রবার (১৪ জানুয়ারি) রাতে যুক্তরাষ্ট্র থেকে ঢাকায় এসব টিকা পৌঁছে। স্বাস্থ্য অধিদপ্তরের করোনা টিকা ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব শামসুল হক এ খবর নিশ্চিত করেন। তিনি বলেন, বিশ্বজুড়ে ন্যায্যতার ভিত্তিতে করোনা টিকা প্রাপ্তি নিশ্চিতের লক্ষ্যে গড়ে তোলা প্ল্যাটফর্ম কোভ্যাক্সের আওতায় বাংলাদেশে ফাইজারের আরও ২৩ লাখ টিকা এসেছে। আজ শুক্রবার রাতে একটি
আগামী ২১ ফেব্রুয়ারি থেকে ফের শুরু হবে আন্তর্জাতিক বিচারিক অপরাধ আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার শুনানি। শুক্রবার (১৪ জানুয়ারি) রাতে মামলার বাদিপক্ষ আফ্রিকার দেশ গাম্বিয়ার অ্যাটর্নি জেনারেল দাওদা জাল্লৌ’র বরাতে মার্কিন সংবাদমাধ্যম ভয়েস অব আমেরিকা এ খবর জানিয়েছে। দাওদা জাল্লৌ জানান, মামলার কার্যক্রম পুরোপুরি সচল করতে আগামী ২১ ফেব্রুয়ারি হাইব্রিড শুনানির দিন ধার্য করেছেন আদালত। হাইব্রিড শুনানির সংজ্ঞায় গাম্বিয়ার সর্বোচ্চ এ আইন কর্মকর্তা
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তিনি নৌকা আমার হাতে তুলে দিয়েছেন। আওয়ামী লীগের নেতাদের প্রতিও আমি কৃতজ্ঞতা জানাচ্ছি, তারা সন্ত্রাসের বিরুদ্ধে আমার পাশে দাঁড়িয়েছেন। নারায়ণগঞ্জের মানুষের মনের কথা আমার নেতারা বুঝেছেন। শুক্রবার (১৪ জানুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জের ২ নম্বর রেলগেট এলাকায় নৌকার
বরিশালে কলেজ ছাত্রাবাস থেকে দেশীয় অস্ত্রসহ বহিরাগত ৪ সন্ত্রাসীকে আটক করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে নগরীর বটতলাস্থ সৈয়দ হাতেম আলী কলেজের আলমগীর ছাত্রাবাস থেকে তাদের আটক করে কোতয়ালী মডেল থানা পুলিশ। শনিবার (১৫ জানুয়ারী) সকাল সাড়ে ১০টায় মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়। আটককৃতরা হলেন, নগরীর মুসলিম গোরস্থান রোডস্থ মোঃ রফিক তালুকদারের ছেলে রাফসান তালুকদার (২০), বটতলা আশ্রাফ
করোনার নতুন ধরন ওমিক্রন ছড়িয়ে পড়ার পর সুইডেনে চলতি সপ্তাহে আক্রান্তের সংখ্যা বাড়ছে। এ নিয়ে দেশটিতে নতুন বিধিনিষেধ জারি করা হয়েছে। এরইমধ্যে করোনায় আক্রান্ত হয়েছেন সুইডেনের প্রধানমন্ত্রী মাগডালেনা অ্যান্ডারসন। শুক্রবার তার মুখপাত্র এই তথ্য জানিয়েছে। চলতি সপ্তাহে এক বৈঠকের পর সুইডিশ এই প্রধানমন্ত্রীর করোনা পজিটিভ হওয়ার খবর এলো। এ ব্যাপারে দেশটির প্রধানমন্ত্রী প্রেস সচিব জোহান একস্ট্রম বলেন, র্যাপড টেস্টে প্রধানমন্ত্রীর করোনা পজিটিভ
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে প্রচার-প্রচারণার শেষ দিনে স্বতন্ত্র মেয়র প্রার্থী তৈমূর আলম খন্দকারের মিছিল-পথসভায় বিএনপির পাশাপাশি জাতীয় পার্টির নেতাকর্মীরাও অংশ নিয়েছেন। শুক্রবার (১৪ জানুয়ারি) বিকেলে বন্দরে হাজারো মানুষ নিয়ে পথসভা করেন তিনি। এর আগে সকালে অবশ্য সংবাদ সম্মেলনে তৈমূর অভিযোগ করেন, নির্বাচন কমিশন ঠুঁটো জগন্নাথ। আওয়ামী লীগ প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করলেও ব্যবস্থা নেওয়া হচ্ছে না। উল্টো বিএনপি নেতাকর্মীদের ভয়ভীতি ও পুরোনো
বঙ্গোপসাগরের কক্সবাজার উপকূলে অভিযান চালিয়ে অস্ত্র-গুলিসহ ৬ জলদস্যুকে আটক করেছে র্যাব। এসময় তাদের কাছ থেকে তিনটি দেশীয় বন্দুক ও ১১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। শুক্রবার রাতে বঙ্গোপসাগরের সোনাদিয়া চ্যানেল থেকে অস্ত্রসহ তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন- নেজাম উদ্দিন (২২), মো. সাকিল (২৪), মো. সাজ্জাদ (৩৫), মো. সুজন (২৪), মো. মানিক (৩২) ও ওমর ফারুক (২১)। এরা সকলেই মহেশখালী উপজেলার
তথ্যপ্রযুক্তিতে দক্ষ কর্মীদের সম্ভাবনার নতুন দুয়ার খুলেছে জাপান। তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ দিয়ে তরুণ-তরুণীদের চাকরি নিয়ে বিনা খরচে জাপান যাওয়ার সুযোগ করে দিয়েছে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের তত্ত্বাবধানে পরিচালিত একটি প্রোগ্রাম। আইসিটিসংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি থাকলে এ প্রশিক্ষণ নিয়ে বিনা খরচে যে কেউ জাপান যেতে পারবেন। বাংলাদেশ-জাপান আইসিটি ইঞ্জিনিয়ার্স ট্রেনিং প্রোগ্রামের (বি-জেট) অধীন প্রতিবছর উল্লেখযোগ্যসংখ্যক শিক্ষার্থী চাকরি নিয়ে জাপান যাচ্ছেন। নতুন বছরে এ প্রোগ্রামের
মাগুরার বিশিষ্ট শিক্ষাবিদ ও ভাষাসৈনিক খান জিয়াউল হক (৯৫) আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। শুক্রবার (১৪ জানুয়ারি) রাতে শহরের জামে মসজিদ রোড এলাকার নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে তিনি মারা যান। মৃত্যুকালে তিনি পাঁচ সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। খান জিয়াউল হক তার কর্মময় জীবনে মাগুরা এজি একাডেমির প্রধান শিক্ষক ছিলেন। এছাড়াও তিনি মাগুরা আদর্শ কলেজ, মাগুরা সরকারি মহিলা
মহামারি করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনে কাবু বিশ্ববাসী। ওমিক্রনের ভয়াবহতা ইতোমধ্যে দ্রুতগতিতে ছড়িয়ে পড়েছে বিশ্বের দেশে দেশে। কয়েকদিন আগেও বিশ্বজুড়ে করোনাভাইরাসের সংক্রমণ নিম্নমুখী ছিল। কিন্তু ওমিক্রন বিশ্বজুড়ে স্বাস্থ্যব্যবস্থাকে মহাচাপের মুখে ফেলেছে। গত ২৪ ঘণ্টায় আগের সব রেকর্ড ভেঙে বিশ্বে একদিনে সর্বোচ্চ ৩৩ লাখ মানুষের শরীরে করোনা শনাক্ত হয়েছে। মৃত্যুও কিছুটা বেড়েছে। করোনা সংক্রমণ ও মৃত্যুর পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারসের তথ্যানুযায়ী, বাংলাদেশ সময় শনিবার
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের সকল প্রকার প্রচার-প্রচারণা শেষ হয়েছে শুক্রবার (১৪ জানুয়ারি) মধ্যরাত থেকে। নির্বাচনের আর মাত্র এক দিন বাকি। ভোট নিয়ে চলছে শেষ মুহূর্তের নানা সমীকরণ। নির্বাচনে মেয়র পদে জয়-পরাজয়ে নিয়ামক কারা হবেন, তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। প্রার্থীর যোগ্যতা-অযোগ্যতা নাকি দলীয় প্রতীক, নারী নাকি নতুন ভোটার—কারা নির্ধারণ করবেন নগরপিতা-নগরজুড়ে এমন আলোচনাই সবার মধ্যে। জয়ের জন্য প্রতিনিয়ত নিজেদের মতো করে কৌশল
করোনার সবচেয়ে দ্রুত সংক্রমণ ছড়ানো ভ্যারিয়েন্ট ওমিক্রনে বিশ্বজুড়ে প্রতিদিন হু হু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছে আরও ৩১ লাখ ৬৯ হাজার ৪৯৯ জন এবং এ মারা গেছে ৭ হাজার ৬২৫ জন এবং সুস্থ হয়েছে ১১ লাখ ৭৩ হাজার ২৭৮ জন। করোনায় বিশ্বজুড়ে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হালনাগাদ তথ্য প্রদানকারী ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার্স শনিবার (১৫ জানুয়ারি) এ
খাটিহাতা হাইওয়ে থানার পুলিশ মহাসড়কে শৃঙ্খলা ও জানমাল রক্ষায় সর্বাত্বক কাজ করে যাচ্ছেন।মো.শাহজালাল আলম বলেন, খাটিহাতা হাইওয়ে থানা পুলিশের প্রতিটি সদস্যকে পেশাদায়িত্বের সাথে মহাসড়কে রাত-দিন সরকারের অর্পিত দায়িত্ব পালন করছেন। অপরাধের সাথে যে-ই জড়িত থাকুক না কেন কাউকে ছাড় দিচ্ছেন না। ব্রাহ্মণবাড়িয়া খাটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো.শাহজালাল আলম তিনি তার সরাইল কুট্রাপাড়া অফিস কার্যালয়ে সাংবাদিকদের উপরক্ত কথা গুলো বললেন, এদিকে থানা