
প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২২, ২০:১৬

নিজেরা বাদ পড়েছে সবার আগে। এবার যেনো সঙ্গে করে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকেও নিয়ে যাওয়ার মিশনে নেমেছে সিলেট সানরাইজার্স। রাউন্ড রবিন লিগে নিজেদের শেষ ম্যাচে চট্টগ্রামের বিপক্ষে ১৮৫ রানের বিশাল সংগ্রহ দাঁড় করিয়েছে সবার আগে বাদ পড়া দলটি।
যার ফলে এখন ১৮৬ রান করে এই ম্যাচ জিতলে তৃতীয় দল হিসেবে প্লে-অফের টিকিট পাবে চট্টগ্রাম। আর হেরে গেলে তাদেরকে অপেক্ষা করতে হবে রাতের ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কাছে খুলনা টাইগার্সের বড় পরাজয়ের। এছাড়া চট্টগ্রাম হারলে প্লে অফে চলে যাবে মিনিস্টার ঢাকা।

কোনো ট্যাগ পাওয়া যায়নি