পিরোজপুরের কাউখালীতে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রে ২৪/৭ (সার্বক্ষণিক) স্বাভাবিক প্রসব সেবা জোরদারকরন বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত। আজ বুধবার বিকালে উপজেলা বিআরডিবি হলরুমে উপজেলা পরিবার পরিকল্পনার আয়োজনে কর্মশালায় কাউখালী উপজেলা সহকারী কমিশনার (ভুমি) জান্নাত আরা তিথির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ পরিচালক ডাঃ মোঃ জাহাঙ্গীর আলম প্রধান (এমসিএইচ), বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী পরিচালক ডাঃ
সাভারের আশুলিয়ায় নানা আয়োজনে পালিত হয়েছে দেশের অন্যতম স্যাটেলাইট টেলিভিশন এসএ টিভির ১০তম প্রতিষ্ঠাবার্ষিকী। এসএ টিভির ১০ তম বছরে পদার্পণ উপলক্ষে বুধবার (১৯ জানুয়ারী) বেলা ১২ টায় বাইপাইল এলাকায় অবস্থিত এসএ পরিবহন এর সামনে প্রথমে র্যালী ও পড়ে এসএ পরিবহন এর হল রুমে কেক কেটে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় এসএ টিভির আশুলিয়া থানা প্রতিনিধি সাদ্দাম হোসেন এর সভাপতিত্বে প্রধান অথিতি
ঢাকা-বরিশাল নৌরুটের সুরভী-৯ লঞ্চে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন সাংবাদিকরা। বুধবার (১৯ জানুয়ারী) দুপুরে নগরীর অশ্বিণী কুমার হলের সামনে সাংবাদিক ইউনিয়ন বরিশালের উদ্যোগে এ মানববন্ধন হয়। সংগঠনের সভাপতি সাইফুর রহমান মিরনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সাংবাদিক মুরাদ আহম্মেদ, ফিরদাউস সোহাগ, এসএম জাকির হোসেন, অপূর্ব অপু প্রমূখ। বক্তারা বলেন, সুরভী ৯ লঞ্চে সাংবাদিকদের ওপর ন্যক্কারজনক হামলার মামলায় প্রধান আসামি
সিরাজগঞ্জের সলঙ্গায় কবরস্থান থেকে ১৬টি মানব কঙ্কাল চুরির অভিযোগ উঠেছে। জেলার উল্লাপাড়া উপজেলার সলঙ্গা থানার নাইমুড়ি গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, বুধবার (১৯ জানুয়ারি) সকালে নাইমুড়ি গ্রামের মৃত বদিউজ্জামানের স্ত্রী হালিমা খাতুনকে দাফন করতে গিয়ে দেখা যায়, গত ২ বছর আগে মারা যাওয়া ১৬ জনের কবরের মাটি খোঁড়া অবস্থায় রয়েছে। পরে এলাকাবাসীর এ বিষয়ে সন্দেহ হলে একটা
এক সপ্তাহ আগে করোনা সংক্রমণ বিবেচনায় রাজশাহী জেলাকে ‘ইয়োলো জোন’ ঘোষণা করা হলেও বুধবার (১৯ জানুয়ারি) ‘রেড জোন’ ঘোষণা করেছে স্বাস্থ্য অধিদফতর। সম্প্রতি এই জেলায় সংক্রমণ বেড়েছে। মাত্র তিনদিনে করোনায় সংক্রমিত হয়েছেন ২১১ জন। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা বিষয়ক প্রতিবেদন পর্যালোচনায় দেখা গেছে, গত ১৫ জানুয়ারি ১৮ জন ও ১৬ জানুয়ারি ২২ জন সংক্রমিত হলেও পরবর্তী তিনদিনে সংক্রমণ হার
নওগাঁর ধামইরহাটের খেলনা ইউনিয়ন পরিষদ নির্বাচনের দুটি কেন্দ্রে ভোট কারচুপির অভিযোগের তদন্ত শুরু করেছে নির্বাচন কমিশনের তদন্ত দল। বুধবার রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফরিদুল ইসলামের নেতৃত্বে দুই সদস্যের তদন্ত দল কেন্দ্র দুটির ভোট গ্রহণকারী কর্মকর্তা, প্রার্থী ও পোলিং এজেন্টদের সাক্ষাৎকার গ্রহণ করে। ধামইরহাট উপজেলা পরিষদ সভাকক্ষে এই সাক্ষাৎকার গ্রহণ করা হয়। ধামইরহাট উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, বুধবার সকাল
দেশে সংক্রমণ পরিস্থিতি উদ্বেগজনক হারে বাড়ছে। গত এক সপ্তাহে করোনা রোগী বেড়েছে ২২৮ শতাংশ। গত ১২ থেকে ১৮ জানুয়ারি করোনায় সংক্রমিত হয়ে মৃত্যু বেড়েছে ১৮৫ শতাংশ। বুধবার (১৯ জানুয়ারি) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের ভার্চুয়াল বুলেটিনে সাম্প্রতিক করোনা পরিস্থিতির চিত্র তুলে ধরেন অধিদফতরের মুখপাত্র অধ্যাপক নাজমুল ইসলাম। বুলেটিনে জানানো হয়, গত এক সপ্তাহে বাংলাদেশে ২৭ শতাংশের বেশি পরীক্ষা বেড়েছে। ৭ দিনে ২ লাখ ৩
পটুয়াখালীর মহিপুরের চরচাপলীতে পাউবোর প্রকৌশলী কর্তৃক সাড়ে তিন হাজার তরমুজ গাছ উপড়ে ফেলা হয়েছে। এতে ক্ষতিগ্রস্ত হয় এক গরীব কৃষক। ক্ষতিগ্রস্থ সেই কৃষকের ক্ষেত পরিদর্শন করেছেন কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা কৃষি কর্মকর্তা। বুধবার দুপুরে উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে মহিপুর থানাধীন ধুলাসার ইউনিয়নের পশ্চিম চাপলী গ্রামের ওই ক্ষেত পরিদর্শনে যান তারা। পরিদর্শন শেষে ঘটনার সত্যতা পেয়েছেন এবং আগামী তিন দিনের মধ্যে
দেশীয় প্রকৌশলীদের মেরামত করা পাম্প দিয়ে সচল হলো দেশের বৃহত্তম সেচ প্রকল্প গঙ্গা-কপোতাক্ষ (জিকে) সেচ প্রকল্পের রবি মৌসুম। মঙ্গলবার (১৮ জানুয়ারি) পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আব্দুল হেকিম কুষ্টিয়ার ভেড়ামারায় পাম্প হাউসে সুইচ টিপে এ মৌসুমের সেচ কার্যক্রমের উদ্বোধন করেন। এর আগে পাম্প হাউজের ৩ নম্বর পাম্পটি মেরামত করেন দেশীয় অটোকন ইঞ্জিনিয়ারিং লিমিটেডের প্রকৌশলীরা। অটোকনের ব্যবস্থাপনা পরিচালক আলী আজাদ বলেন,
অনিয়ম-দুর্নীতির অভিযোগ এনে বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহসহ তিন কর্মকর্তাকে দেয়া সাত কাউন্সিলের আইনি নোটিশের জবাব দিয়েছে নগর ভবন কর্তৃপক্ষ। জবাবে কাউন্সিলরদের উত্থাপিত অভিযোগ অসত্য এবং ভিত্তিহীন বলে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি নোটিশ দাতা কাউন্সিলরদের বিরুদ্ধে সিটি কর্পোরেশন ও মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ’র বিরুদ্ধে ষড়যন্ত্রের পাল্টা অভিযোগ করা হয়েছে। তাই লিগ্যাল নোটিশে উল্লেখিত অভিযোগের প্রমাণ দিতে না পারলে আইনগত
এই প্রথম নাটোরের লালপুরে রাইস ট্রান্সপ্লান্টার যন্ত্রের মাধ্যমে ধানের চারা রোপন শুরু হয়েছে। কৃষিতে উন্নত প্রযুক্তি ব্যবহার না করায় বাড়ছে কৃষি শ্রমিকের সংকট। বেশি অর্থ উপার্জনের লক্ষ্যে কৃষি শ্রমিকরা ঝুঁকছে বিভিন্ন শিল্পকারখানায়। এ কারণে কৃষি খাতে ব্যাপক শ্রমিক সংকট দেখা দিচ্ছে। বিশেষ করে ধান রোপণ ও কাটার মৌসুমে শ্রমিক সংকট তীব্র আকার ধারণ করে। এ সংকট মোকাবিলায় যন্ত্রের ব্যবহারও বাড়ছে সমান
পার্বত্য খাগড়াছড়ি জেলার গুইমারায় সিমেন্ট বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা লেগে বাবা-ছেলের মৃত্যু হয়েছে। বুধবার (১৯ জানুয়ারি ২০২২ইং) সকাল সাড়ে ৯টার দিকে খাগড়াছড়ি-চট্টগ্রাম আঞ্চলিক মহাসড়কের গুইমারা উপজেলার বুদংপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- জীবন চন্দ্র মজুমদার (৫০) ও তার ছেলে রাজদ্বীপ মজুমদার (১২)। তারা মানিকছড়ির হাজীপাড়া এলাকার বাসিন্দা পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সিমেন্টবোঝাই একটি ট্রাক (চট্টমেট্রো-১২-০৩৩৮) চট্টগ্রাম থেকে
বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের নব-নির্মিত বাসভবন হস্তান্তরের আগেই ফাটল ধরে ছাদ থেকে পানি চুয়ে পানি পড়ার অভিযোগ উঠেছে। এমন অভিযোগের প্রেক্ষিতে পেয়ে বুধবার (১৯ জানুয়ারী) সকাল ১১টার দিকে সরেজমিন তদন্ত করেছেন স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন (এলজিইডি)’র নির্বাহী প্রকৌশলী শরীফ মোঃ জামাল উদ্দিন। জানা গেছে, এলজিইডি’র তত্ত্বাবধানে ২০১৬-২০১৭ অর্থ বছরে ১ কোটি ২০ লাখ ৩৩ হাজার ৫৮২ টাকার ব্যয়ে
আলোচনা,দোয়া,কেক কাটা ও অসহায় হতদরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণের মধ্যদিয়ে পালিত হলো দিনাজপুরের হাকিমপুর প্রেসক্লাবের ২৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী। বুধবার দুপুরে হাকিমপুর প্রেসক্লাব কার্যালয়ে প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তাফিজার রহমান মিলনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে দোয়া,কেক কাটা ও অসহায় হতদরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন হাকিমপুর উপজেলা চেয়ারম্যান হারুন উর রশীদ হারুন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা
নড়িয়া উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান বিএম মনিরের উপর হামলা করা হয়েছে। হামলায় বিএম মনির ও তার ছেলে আহত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬ টায় নড়িয়া বাজারে এ হামলার ঘটনা ঘটে। আহত বিএম মনির ও রাজ বেপারীকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নড়িয়া উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান বিএম মনির জানান, একটি মামলায় হাজিরা দিয়ে রিকল নড়িয়া থানায় জমা দিয়ে
বরিশালের নদী নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে অবাধে জাটকা নিধন চলছে। ঝাঁকে ঝাঁকে ধরা পড়া জাটকায় সয়লাব জেলার হাটবাজারগুলো। এমনকি বরিশালের বৃহ মৎস ভান্ডার নগরীর পোর্টরোডে প্রকাশ্যেই বিক্রি হচ্ছে হাজারো মন জাটকা ইলিশ। অসময়ে ধরা পড়া এসব জাটকা বিক্রি হচ্ছে নামমাত্র মূল্যে। প্রকাশ্যে জাটকা বিক্রি করা হলেও নিরব ভুমিকায় রয়েছে প্রশাসন ও সংশ্লিষ্টরা। এমন বেপরোয়া জাটকা নিধনের ফলে ইলিশের উৎপাদন ব্যাহত
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আরবী ভাষা ও সাহিত্য বিভাগের আয়োজনে "আরবি প্রবন্ধে আহমাদ আমীনের অবদান" বিষয়ক পিএইচডি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ জানুয়ারি) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনের আরবী ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক আ.ব.ম. মুখলেছুর রহমান সেমিনার লাইব্রেরিতে পিএইচডি সেমিনারটি অনুষ্ঠিত হয়। বিভাগের সভাপতি (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোঃ ওবায়দুল ইসলাম-এর সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন কলা অনুষদের ডিন ও সাবেক উপাচার্য অধ্যাপক
নওগাঁর আত্রাইয়ে লিজা আক্তার (১৮) নামের এক গৃহবধূ বিষপানে আত্মহত্যা করেছেন। ঘটনাটি ঘটেছে উপজেলার কালিকাপুর ইউনিয়নের রাইপুর গ্রামে। নিহত লিজা আক্তার উপজেলার কালিকাপুর ইউনিয়নের রাইপুর গ্রামের মো. উজ্জল হোসেনের স্ত্রী। জানা যায়, নিহত লিজা আক্তার মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে পরিবারের লোকজনের অজান্তে বিষপান করে। পরে পরিবারের লোকজন বিষয়টি জানতে পেরে সাথে সাথে তাকে উদ্ধার করে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে
কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) অভিযান চালিয়ে ৪ কেজি ক্রিস্টাল মেথ আইস ও ৫০ হাজার ইয়াবা মাদক উদ্ধার করেছে। যা এখন পর্যন্ত দেশের সকল আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক ধৃত নিষিদ্ধ মাদক ক্রিস্টাল মেথ আইস এর মধ্যে সর্বোচ্চ চালান । এব্যাপারে ১৯ জানুয়ারি (বুধবার) সকাল সাড়ে ১০ টায় টেকনাফ ২ ব্যাটালিয়ন বিজিবির চিত্ত বিনোদন কক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন
কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নে প্রতিপক্ষের হামলায় আমিরুল ইসলাম (৫৫) নিহত হয়েছেন। মঙ্গলবার (১৮ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে পাহাড়পুর গ্রামে স্থানীয় মন্ডল গ্রুপের হামলায় লস্কর গ্রুপের আমিরুল ইসলামের মৃত্যু হয়। তিনি একই গ্রামের মৃত সাজ্জাদ হোসেনের ছেলে। স্থানীয়রা জানান, এক বছর পূর্বে পাহাড়পুর গ্রামে লস্কর গ্রুপের হামলায় মন্ডল গ্রুপের নেহেদ ও বকুল নামে সহোদর নিহত হয়। সেই হত্যা মামলার আসামি
উত্তরের জেলা দিনাজপুরসহ হাকিমপুর (হিলি) উপজেলায় মাঘের শুরু থেকে ঠান্ডা হিমেল বাতাস ও মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে। ঘন কুয়াশা ও হিমেল বাতাসে শীতের তীব্রতা বেড়েছে। তীব্র শীতের কারণে শীত জনিত রোগে আক্রান্ত হচ্ছে শিশু ও বয়স্করা। বিপাকে পড়েছে সাধারণ মানুষসহ খেটে খাওয়া মানুষ। আজ সকালে দিনাজপুর জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ৯.৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। গত কয়েক দিন ধরে সকাল সাড়ে
মহামারি করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়সহ সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে সম্পূরক আবেদন করা হয়েছে। বুধবার (১৯ জানুয়ারি) সকালে সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ এ আবেদন করেন। আবেদনে ৩০ দিনের জন্য সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশনা চাওয়া হয়েছে। বৃহস্পতিবার (২০ জানুয়ারি) বিচারপতি ফারাহ মাহবুবের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চে রিটের শুনানি হওয়ার কথা রয়েছে বলে জানিয়েছেন রিটকারী
দৈনিক সময়ের আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক হাবীব রহমান (৩৪) আর নেই। বুধবার (১৯ জানুয়ারি) রাত আড়াইটার পর রাজধানীর হাতিরঝিল থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করা হয়। মোটরসাইকেল আরোহী সাংবাদিক হাবীব রহমান দুর্ঘটনা কবলিত নাকি হত্যার শিকার তা নিয়ে রহস্য দেখা দিয়েছে। তার ব্যবহার করা মোটরসাইকেলটি প্রায় অক্ষত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। হাবীব রহমান
ওমিক্রনসহ করোনাভাইরাসের সংক্রমণ প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এ অবস্থায় ঢাকা ও চট্টগ্রামসহ দেশের ১২ জেলাকে করোনা সংক্রমণের অত্যন্ত উচ্চ ঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণা করেছে স্বাস্থ্য অধিদফতর। বুধবার (১৯ জানুয়ারি) সকালে এ ঘোষণা দেয় স্বাস্থ্য অধিদফতর। এদিকে মঙ্গলবার (১৯ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতর জানায়, সারাবিশ্বের মতো বাংলাদেশেও করোনাভাইরাস সংক্রমণ দ্রুতগতিতে বাড়ছে। গত এক সপ্তাহের ব্যবধানে করোনা সংক্রমণ বেড়েছে ২২২ শতাংশ। করোনা সংক্রমণ পরিস্থিতি নিয়ে নিয়মিত