ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নিজেদের এবং কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছেন দুই সম্ভাব্য প্রার্থী। তারা হলেন—কিশোরগঞ্জ-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী কাজী রেহা কবির সিগমা এবং বরিশাল-৩ (বাবুগঞ্জ–মুলাদী) আসনের সম্ভাব্য প্রার্থী ও আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ। বুধবার (১৭ ডিসেম্বর) রাজধানীর নির্বাচন ভবনে গিয়ে তারা পৃথকভাবে লিখিত আবেদন জমা দেন। কাজী রেহা কবির সিগমা
সৌদি আরবের বিভিন্ন এলাকায় বিনা অনুমতিতে বাংলাদেশের আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক প্রচার-প্রচারণা চালানোর বিষয়ে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক করেছে রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। বুধবার (১৭ ডিসেম্বর) রাতে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সতর্কবার্তা দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি সৌদি আরবের বিভিন্ন শহরে হলরুম ভাড়া করে, হোটেল-রেস্তোরাঁ এবং ব্যক্তিগত বাসাবাড়িতে অননুমোদিত সংগঠনের ব্যানারে সভা-সমাবেশ আয়োজন করা হচ্ছে। একইসঙ্গে
নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা ঢাকার ভারতীয় ভিসা কেন্দ্র (আইভেক)-এর কার্যক্রম পুনরায় স্বাভাবিকভাবে চালু হয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে নিয়মিত সময় অনুযায়ী ভিসা সেন্টারের কার্যক্রম শুরু হয় বলে জানিয়েছে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন। এর আগে বুধবার ঢাকায় ‘জুলাই গণ-অভ্যুত্থান’-এর সঙ্গে যুক্ত একাধিক সংগঠনের মোর্চা ‘জুলাই ঐক্য’-এর ব্যানারে ‘মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’ কর্মসূচি ঘোষণা করা হয়। ওই কর্মসূচিকে কেন্দ্র করে সম্ভাব্য
আগামী ২০ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে অমর একুশে বইমেলা ২০২৬। বাংলা একাডেমি বুধবার (১৭ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে। ভাষা আন্দোলনের চেতনায় আয়োজিত দেশের সর্ববৃহৎ এই সাহিত্য আয়োজন চলবে আগামী ১৫ মার্চ পর্যন্ত। বাংলা একাডেমির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বইমেলার তারিখ চূড়ান্ত করতে বুধবার বিকেল ৫টায় এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভাটি অনুষ্ঠিত হয় বাংলা একাডেমির
আমীরে হিযবুল্লাহ ছারছীনা শরীফের পীর ছাহেব আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমদ হুসাইন (মা. জি. আ.) বলেছেন, মহান আল্লাহ তায়ালার দরবারে মানুষের দুটি জিনিসই সর্বাধিক মূল্যবান। একটি হলো বান্দার পরিশুদ্ধ অন্তর, আরেকটি হলো নেক আমল। বাহ্যিক চেহারা, চাল-চলন কিংবা বিত্ত-বৈভবের প্রতি আল্লাহ কখনো দৃষ্টিপাত করেন না; বরং তিনি দেখেন মানুষের অন্তরের অবস্থা। তিনি বলেন, যাদের অন্তর শিরক, কুফরি ও
নোয়াখালীর সেনবাগ উপজেলায় একটি গ্যারেজ থেকে এক পিকআপ ভ্যান চালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের উত্তর মোহাম্মদপুর গ্রামের একটি গ্যারেজে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মো. আরিফ হোসেন (৩০)। তিনি একই গ্রামের মো. মনির আহমেদের ছেলে এবং পেশায় একজন পিকআপ ভ্যান চালক ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আরিফ হোসেন উত্তর মোহাম্মদপুর গ্রামের আবুল
কনকনে শীত ও ঘন কুয়াশাকে উপেক্ষা করে শ্রমিক সংকট মোকাবিলায় কৃষকের পাশে দাঁড়িয়েছে স্কুল-কলেজের শিক্ষার্থীরা। ঝিনাইদহের শৈলকূপা উপজেলার বিভিন্ন গ্রামে দেখা গেছে, বার্ষিক পরীক্ষা শেষে অবসর সময় কাজে লাগাতে পরিবারের সম্মতিতে শিক্ষার্থীরা পেঁয়াজের ক্ষেতে কাজ করছে। এতে একদিকে যেমন কৃষকের শ্রমিক সংকট কিছুটা লাঘব হচ্ছে, অন্যদিকে শিক্ষার্থীরাও প্রতিদিন ৫০০ টাকা মজুরি পাচ্ছে। শৈলকূপা উপজেলার হাজরামিনা গ্রামের মাঠে গিয়ে দেখা যায়, অভিজ্ঞ
দীর্ঘ ১৭ বছর পর আগামী বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দেশে ফিরছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশে ফিরে তিনি প্রথমেই রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যাবেন এবং সেখানে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন, তার মা বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবেন। বুধবার (১৭ ডিসেম্বর) বিএনপির একটি দায়িত্বশীল সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। সূত্র জানায়, ঢাকায় পৌঁছানোর পর তারেক রহমান সরাসরি
বাংলাদেশে নির্বাচন কেমন হবে, তা নিয়ে প্রতিবেশী দেশগুলোর কোনো ধরনের উপদেশ বা নসিয়ত গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি বলেছেন, নির্বাচন পরিচালনার বিষয়টি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় এবং এ নিয়ে বাইরের কোনো পরামর্শের প্রয়োজন নেই। বুধবার (১৭ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ভারতের পক্ষ থেকে সম্প্রতি বাংলাদেশের নির্বাচন নিয়ে কিছু
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে হাজী সোনা মিয়া সুরজান বিবি আলিয়া মাদ্রাসার বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে কালিঘাট রোডস্থ হাজী সোনা মিয়া সুরজান বিবি আলিয়া মাদ্রাসা ক্যাম্পাসে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহীরঅফিসার মোঃ ইসলাম উদ্দিন। মাদরাসার প্রিন্সিপাল মোঃ এহসানুল হকের সভাপতিত্বে ও রেজিস্ট্রার সাদিকুর রহমান এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন,
ঢাকা মহানগরীর নিরাপত্তা নিশ্চিত ও সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীর প্রতিটি প্রবেশমুখে তল্লাশি ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে পুলিশ। বুধবার (১৭ ডিসেম্বর) বিকাল ৪টা থেকে মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ ও কৌশলগত স্থানে বিশেষ চেকপোস্ট কার্যক্রম শুরু হচ্ছে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এক খুদে বার্তায় এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ঢাকা মহানগরীর সামগ্রিক নিরাপত্তা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে ১৭৫ থেকে ২০০ জন বিদেশি পর্যবেক্ষক বাংলাদেশে আসতে পারেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। বুধবার (১৭ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। ইসি সচিব বলেন, নির্বাচন পর্যবেক্ষণ সংক্রান্ত বিষয়ে ইউরোপীয় ইউনিয়ন, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং নির্বাচন কমিশনের মধ্যে একটি
সার্বিকভাবে দেশে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে কোনো ধরনের সংশয় নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। তিনি বলেছেন, কোনো প্রার্থী যদি নিরাপত্তা নিয়ে সংশয় প্রকাশ করেন, সেটি তার একান্ত ব্যক্তিগত মতামত, সরকারের অবস্থান নয়। বুধবার (১৭ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে রাজধানীর বিকেএমইএ ভবনের নিচতলায় জেলা পুলিশ ও ইন্ডাস্ট্রিয়াল পুলিশের কাছে ছয়টি লেগুনা হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির
দুর্বল ব্যাংকগুলোর আমানতকারীদের টাকা ফেরতের দায় সংশ্লিষ্ট ব্যাংকগুলোকেই নিতে হবে বলে স্পষ্টভাবে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, এ ক্ষেত্রে কোনোভাবেই রাষ্ট্র বা বাংলাদেশ ব্যাংক দায় নেবে না। বুধবার (১৭ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান। তিনি বলেন, গত সেপ্টেম্বরের শেষে দেশের ১৭টি ব্যাংকে খেলাপি ঋণের হার ৫০ শতাংশের বেশি। ফলে এসব ব্যাংককে ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করা
উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বর্তমানে পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। পাশাপাশি মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার একটি বর্ধিতাংশ উত্তর–পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর প্রভাবে দেশের আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। বুধবার (১৭ ডিসেম্বর) আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ আফরোজা সুলতানার দেওয়া পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়। পূর্বাভাসে বলা হয়, আজ সকাল ৯টা
শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. ইসলাম উদ্দিন বলেছেন, পৃথিবীকে গড়তে হলে সবার আগে নিজেকে গড়তে হবে। নৈতিক শিক্ষায় শিক্ষিত হতে হবে। ধর্মীয় মূল্যবোধ থাকতে হবে। মানুষের চরিত্র গঠনে নৈতিক শিক্ষা মূখ্য ভূমিকা পালন করে। শুধু প্রথাগত সার্টিফিকেট অর্জনের জন্য শিক্ষা নয়, মানবিক মানুষ হওয়াই প্রকৃত শিক্ষা। বুধবার (১৭ ডিসেম্বর) সকাল ১১টায় শ্রীমঙ্গল পৌর শহরের কালিঘাট রোডে অবস্থিত শ্রীমঙ্গল
বাংলাদেশ ও পাকিস্তানের সঙ্গে থাকা দীর্ঘ সীমান্তজুড়ে কড়াকড়ি আরোপ করেছে ভারত সরকার। সীমান্ত নিরাপত্তা জোরদার এবং অনুপ্রবেশ ঠেকাতে দেশটির কেন্দ্রীয় সরকারের নির্দেশে কাঁটাতারের বেড়া নির্মাণ কার্যক্রম ব্যাপকভাবে সম্প্রসারণ করা হয়েছে। ভারতের সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বুধবার (১৭ ডিসেম্বর) এ তথ্য জানানো হয়। এর আগে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ভারতের পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভার প্রশ্নোত্তর পর্বে এ সংক্রান্ত বিস্তারিত তথ্য তুলে ধরেন ভারতের কেন্দ্রীয়
বিদেশে শ্রমশক্তি রপ্তানির ক্ষেত্রে দালাল চক্রই সবচেয়ে বড় বাধা বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, এই খাত পুরোপুরি দালালদের দখলে থাকায় সাধারণ মানুষ পদে পদে প্রতারণার শিকার হচ্ছে। বুধবার (১৭ ডিসেম্বর) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক অভিবাসী ও প্রবাসী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ড. ইউনূস বলেন, শ্রমশক্তি রপ্তানির
দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাকে তলব করেছে ভারত সরকার। একই সঙ্গে ঢাকায় নিযুক্ত নিজেদের হাইকমিশনারকে পাঠিয়ে সাম্প্রতিক হুমকি এবং কিছু বাংলাদেশি রাজনৈতিক ব্যক্তির ভারতবিরোধী উসকানিমূলক বক্তব্যের বিষয়ে আনুষ্ঠানিক কূটনৈতিক প্রতিবাদ জানিয়েছে নয়াদিল্লি। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, বিশেষ করে ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি) নেতা হাসনাত আবদুল্লাহর বক্তব্যকে কেন্দ্র করেই এই কূটনৈতিক তৎপরতা। এক জনসভায় তিনি ভারতের উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যসমূহকে বোঝাতে
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আগামী ২৫ তারিখে ইনশাআল্লাহ তিনি দেশে ফিরে আসবেন। তবে এ উপলক্ষে কেউ যেন এয়ারপোর্টে উপস্থিত না হন—এ আহ্বান জানিয়েছেন তিনি। তার মতে, এয়ারপোর্টে ভিড় বা হট্টগোল তৈরি হলে দেশের সুনাম এবং দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হতে পারে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস উপলক্ষে লন্ডনে যুক্তরাজ্য বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা
আইপিএল নিলামে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে নতুন মাইলফলক গড়েছেন বাঁ-হাতি পেসার মুস্তাফিজুর রহমান। ২ কোটি রুপির ভিত্তিমূল্য নিয়ে নিলামে নামলেও তাকে ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। আইপিএলের ইতিহাসে বাংলাদেশের কোনো ক্রিকেটারের সর্বোচ্চ দামে দলবদলের রেকর্ড এটি। মুস্তাফিজের এই মূল্যায়ন আইপিএলে বাংলাদেশি ক্রিকেটারদের জন্য নতুন দিগন্ত উন্মোচন করল। নিলামের শুরুতেই নাম ওঠে জ্যাক ফ্রেঞ্জার ম্যাকগার্কের, তবে তাকে
রাজবাড়ীর গোয়ালন্দে মহান বিজয় দিবস উপলক্ষে বিশেষ চাহিদা সম্পন্ন (প্রতিবন্ধী) ব্যক্তিদের মধ্যে ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকেল ৪ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মাঠ চত্বরে এ ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় রাজবাড়ী সদর উপজেলা প্রতিবন্ধী একাদশ বনাম গোয়ালন্দ উপজেলা প্রতিবন্ধী একাদশ একে অপরের সাথে মোকাবেলা করে। নির্ধারিত সময়ের খেলায় গোয়ালন্দ উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা ৬-৪ গোলে রাজবাড়ী সদর উপজেলা
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে সরকার সর্বোচ্চ গুরুত্ব ও সহযোগিতা অব্যাহত রেখেছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। মহান বিজয় দিবস উপলক্ষে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এ বিষয়ে বিস্তারিত বক্তব্য দেন। প্রধান উপদেষ্টা বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতান্ত্রিক রাজনীতির একজন শীর্ষ ব্যক্তিত্ব এবং বাংলাদেশের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের
কক্সবাজারের উখিয়া–টেকনাফ সংসদীয় আসনে জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে বিজয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুরে টেকনাফ সদর ইউনিয়নের জাহালিয়া পাড়ায় আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী ও সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী। প্রধান অতিথির বক্তব্যে শাহজাহান চৌধুরী বলেন, বিএনপি ক্ষমতায় থাকলে দেশ ও মানুষ নিরাপদ থাকে। ভবিষ্যতেও বিএনপি ক্ষমতায় এলে দেশকে নিরাপদ রাখবে