কুমিল্লার বরুড়ায় আগুনে পুড়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।উপজেলার ঝলম ইউনিয়নের ঢেউয়াতলী গ্রামে শুক্রবার ভোর ৫টায় এ ঘটনা ঘটে।বিষয়টি নিশ্চিত করেছেন ওই ইউনিয়নের চেয়ারম্যান মো. নুরুল ইসলাম।১৯ বছর বয়সী ইয়াসমিন আক্তারের বাড়ি চাঁদপুরের মতলবে। তিনি ঢেউয়াতলী গ্রামের বাসিন্দা রেজাউল করিমের স্ত্রী। স্বামী রেজাউল করিম বলেন, আমি মালদ্বীপ প্রবাসী। দেড় মাস আগে আমি বিয়ে করি। রাতে আমরা খাবার খেয়ে ঘুমিয়ে যাই। ভোরে নামাজ
করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও ৬ হাজার ৫৬৯ জনের মৃত্যু হয়েছে। এ সময় রোগী শনাক্ত হয়েছে ১৭ লাখ ৬৭ হাজার ৮০০ জন। এর আগে গতকাল (বৃহস্পতিবার) ৬ হাজার ৫৯৬ জনের মৃত্যু এবং ১৫ লাখ ৩১ হাজার ৯৪৩ হাজার জন রোগী শনাক্ত হয়েছিল। শুক্রবার (১১ মার্চ) করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য পাওয়া গেছে।ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির প্রধান অর্থনৈতিক উপদেষ্টা ওলেগ উস্তেনকো বলেছেন, চলমান যুদ্ধের কারণে ইউক্রেনের ৫০ শতাংশ ব্যবসা প্রতিষ্ঠান পুরোপুরি বন্ধ হয়ে গেছে। আর হামলার কবলে পড়ে দেশটির ক্ষতি হয়েছে অন্তত ১০ হাজার কোটি মার্কিন ডলারের সম্পদ। এমন খবর প্রকাশ করেছে রয়টার্স।বৃহস্পতিবার (১০ মার্চ) মার্কিন গবেষণা প্রতিষ্ঠান পিটারসন ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল ইকোনমিকস আয়োজিত একটি ভার্চ্যুয়াল অনুষ্ঠানে তিনি এসব তথ্য দেন। ওলেগ উস্তেনকো
নবিজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শাবান মাসে সবচেয়ে বেশি নফল ইবাদত করতেন। রমজানের আগের দুই মাসজুড়ে নফল ইবাদত ও রোজা রাখার অভ্যাস গড়ে তুলতেন। এ কারণেই রজবকে আল্লাহর মাস, শাবানকে নবীজির মাস আর রমজানকে উম্মতের মাস মাস বলা হয়। তাই ইসলামিক স্কলররা ইবাদত করা ও রোজা রাখার মাধ্যমে কীভাবে নিজেদের প্রস্তুত করা যায়, তার একটি চমৎকার উপমা তুলে ধরেন। তাহলো- মুমিন
শরীয়তপুরের ডামুড্যা উপজেলার ধানকাটি ইউনিয়নে ১ কোটি ৭১ লক্ষ টাকা ব্যায়ে এলজিইডি তত্ত্বাবধানে ৬ ও ৭ নং ওয়ার্ডের ভাদুরী কান্দি একরামালি হাওলাদারে বাড়ি থেকে ভূঁইয়া বাজার পর্যন্ত ২ কিলোমিটার রাস্তা নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। ঠিকাদার রাস্তার সিডিউল অনুযায়ী মালামাল না দিয়ে নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে বলা হয়। দেখাশোনার জন্য এলজিইডির কর্মকর্তা থাকার কথা থাকলেও মাঠে নেই তারা।
দিনাজপুরের হাকিমপুর হিলিতে জনবসতি এলাকা ও ব্যবসা প্রতিষ্ঠানের জায়গা অধিগ্রহণ করে ওয়েব্রীজ নির্মানের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন করেছে উচ্ছেদ অতঙ্কে থাকা এলাকার মানুষ।বৃহস্পতিবার (১০ মার্চ) হিলি চারমাথা মোড়ে এই সংবাদ সম্মেলন ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে স্থানীয় বাসিন্দা রজিব উদ্দিন ওসাবেক ইউপি সদস্য আব্দুল ওয়াদুদ মন্ডল অভিযোগ করেন, হিলি স্থলবন্দরের চারমাথা মোড় এলাকায় সরকারীভাবে এক্সেল লোড নিয়ন্ত্রণ কেন্দ্র প্রকল্প
রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্গেই লাভরভের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবা বলেছেন, এই মুহূর্তে দুটি কাজ অগ্রাধিকার ভিত্তিতে করতে হবে। একটি হলো মারিউপোলে মানবিক করিডোর স্থাপন করা এবং চব্বিশ ঘণ্টার জন্য যুদ্ধবিরতি কার্যকর করা। খবর বিবিসির। তিনি আশাবাদ ব্যক্ত করেছেন যে, রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্গেই লাভরভ ক্রেমলিনে সিদ্ধান্ত গ্রহণকারী কর্তৃপক্ষের কাছে তার বার্তা পৌঁছে দেবেন, যেন মারিউপোলে মানবিক করিডোর স্থাপনের জন্য কাজ
জয়পুরহাটের পাঁচবিবিতে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। পাঁচবিবি স্টেশনের অদূরে ফেনতারা নামকস্থানে এই ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম পরিচয় পাওয়া যায়নি। স্থানীয়রা জানায়,বৃহস্পতিবার দুপুরের পর নিহত ব্যক্তি রেললাইন পার হওয়ার সময় ঢাকা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী নীল সাগর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই সে মারা যায়। পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব জানান,স্থানীয়রা খবর দিলে পুলিশ ঘটনাস্থলে যায়। প্রয়োজনীয়
টাঙ্গাইলের ভূঞাপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা কেজির ১০০ বস্তা চাল জব্দ করেছে ভূঞাপুর উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (১০ মার্চ) সকাল সাড়ে ৯টায় উপজেলা ধুবলিয়া থেকে চাল ভর্তি (নম্বরঃ নরসিংদী-ন ১১-০১৪৯) ট্রাকটি কালিহাতি উপজেলার নারান্দিয়া যাওয়ার পথে ভূঞাপুর-তারাকান্দি সড়কের বাহাদিপুর এলাকা থেকে জব্দ করা হয়। চাল সহ ট্রাকটি জব্দ করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ মোঃ
ঋতুরাজ বসন্তে সীমান্ত ঘেঁষা দিনাজপুরের হিলি বাজারে দেখা যাচ্ছে গ্রীষ্মের ফল তরমুজ। তবে বাজারে নতুন এই ফলের দাম বেশি হওয়ায় বিক্রি কম হচ্ছে বলে অভিযোগ বিক্রেতাদের। আগাম জাতের তরমুজ পরিপক্ক হওয়ায় বাজারে এসেছে। কিন্তু তাপমাত্রা এখনও কম থাকায় বাজারে এখন তরমুজের চাহিদা কম। বৃহস্হতিবার (১০ মার্চ) হিলি বাজারে, আগাম জাতের তরমুজ বিক্রি করতে দেখা গেছে। বাজারের ফল বিক্রেতা মাহাবুব আলম। বাজার থেকে
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সারাদেশে সর্বশেষ ২৪ ঘণ্টায় তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে ২৯ হাজার ১০০ জনে দাঁড়িয়েছে।একই সময় নতুন করে এ ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন ৩২৭ জন। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১৯ লাখ ৪৮ হাজার ৭৯৮ জনে। নমুনা পরীক্ষার বিপরীতে ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১ দশমিক
একাদশ জাতীয় সংসদের সপ্তদশ অধিবেশন আগামী ২৮ মার্চ (সোমবার) শুরু হচ্ছে। বৃহস্পতিবার (১০ মার্চ) সংসদ সচিবালয়ের গণসংযোগ শাখার পরিচালক মো. তারিক মাহমুদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ১৪২৮ বঙ্গাব্দের ১৪ চৈত্র অনুযায়ী ২০২২ খ্রিস্টাব্দের ২৮ মার্চ রোজ সোমবার বিকেল ৫টায় ঢাকার শেরে বাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে একাদশ জাতীয়
আগামী মাসের মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপর জুলাই মাসে উত্তীর্ণ প্রার্থীদের নিয়োগ দেওয়া হবে। বুধবার অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।আজ (১০ মার্চ) মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেনের সভাপতিত্বে মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে এক সভা অনুষ্ঠিত হয়। সভায়
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে গবাদিপশু ও হাঁস-মুরগীর টিকা প্রদানকারীদের (ভ্যাকসিনেটর) দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ছয়দিনের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে। উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন। স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের সহায়তায় বৃহস্পতিবার সকালে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর সভা কক্ষে এই প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়। কর্মশালায় অন্যান্যের মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপক কুমার দেব
জয়পুরহাটের পাঁচবিবিতে ২০০ লিটার দেশীয় তৈরী চোলাই মদসহ ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করছে পুলিশ। গতকাল বুধবার রাতে উপজেলার বালিঘাটা ইউনিয়নের পূর্ব বীরনগর সিংপাড়া গ্রামের মৃত রঘুনাথ সিংর ছেলে শ্রী বিকাশ সিং (৩৮) এর বাড়ি থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন দেবখন্ডা গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে মোঃ গাজী মুদ্দিন (৫০),ও লাটপাড়া গ্রামের মোঃ অফির উদ্দিনের মোঃ মাসুদ রানা (২৭)।পুলিশ
ঝিনাইদহে ওয়াজ মাহফিলে উপর্যপুরী ছুরিকাঘাতে হত্যা মামলার প্রধান আসামী হাবিবুর রহমান জিহাদী (১৯) ও অন্যতম আসামী মেহেদী হাসান (২৫) কে গ্রেফতার করেছে র্যাব। আজ ভোরে শহরের আদর্শপাড়া থেকে তাদের গ্রেফতার করা হয়।ঝিনাইদহ র্যাব-৬ কোম্পানী কামান্ডার মেজর মোহাম্মদ শরীফুল আহসান জানান, গত ২ মার্চ ঝিনাইদহ সদর উপজেলার মান্দারবাড়ীয়া গ্রামের মাঠে ওয়াজ মাহফিলে গায়ে ধাক্কা লাগাকে কেন্দ্র করে জিহাদীর সাথে তর্ক-বিতর্কের একপর্যায়ে
রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় রাখতে ভোজ্যতেল, চিনি ও ছোলার ওপর আরোপিত শুল্ক প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।মন্ত্রী বলেন, ‘জিনিসের দাম যাতে সহনীয় পর্যায়ে থাকে, সেজন্য যেসব পণ্যের ওপর শুল্ক ছিল, সেগুলো তুলে নিয়েছি।’ বৃহস্পতিবার (১০ মার্চ) অর্থমন্ত্রীর সভাপতিত্বে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি ও অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা অনুষ্ঠিত হয়। তিনি ভার্চুয়ালি এ সভায়
বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে 'ঘৃণীত লোক' বলে মন্তব্য করেছেন নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনের সংসদ সদস্য (এমপি) একরামুল করিম চৌধুরী।বৃহস্পতিবার (১০ মার্চ) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাইভে এসে এমন মন্তব্য করেন তিনি। একরামুল করিম চৌধুরী বলেন, ‘ওবায়দুল কাদের সাহেব, আপনাকে আমি ঘৃণা জানাই। আপনি বিচার করতে জানেন না। আপনার স্ত্রী সম্পর্কে যে ভাই কটূক্তি করে, এসবে
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এবং ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবা বৈঠকে বসেছেন। বৃহস্পতিবার (১০ মার্চ) তুরস্কে এই বৈঠক শুরু হয়েছে এবং ইউক্রেনে রুশ সামরিক বাহিনীর হামলা শুরুর পর উভয় নেতার মধ্যে এটিই প্রথম কোনো বৈঠক। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। এর আগে ইউক্রেনীয় পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে অংশ নিতে বুধবারই তুরস্কে পৌঁছান রুশ পররাষ্ট্রমন্ত্রী। এর আগে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবা তুরস্কের
রমজান মাসে কোনো অসাধু চক্রের কারসাজি সফল হতে দেওয়া হবে না বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, বাজার ব্যবস্থায় মনিটরিং জোরদার করা হচ্ছে এবং প্রধানমন্ত্রী নিজেই বাজার পরিস্থিতি মনিটর করছেন।আজ বৃহস্পতিবার (১০ মার্চ) সচিবালয়ে নিজ দপ্তরে তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেছেন, শেখ হাসিনা সরকার জনগণের অসুবিধা সৃষ্টি করে এমন বিষয়ে কখনো নীরব থাকেনি, থাকবেও না।
‘মুজিববর্ষের সফলতা, দুর্যোগ প্রস্তুতিতে গতিশীলতা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের ভূঞাপুরে দুর্যোগ দিবস পালিত ও র্যালি, ভূমিকম্প-অগ্নিকান্ড সচেনতা বিষয়ক মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১০ মার্চ) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এ মহড়া ও উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোছা. ইশরাত জাহানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা
আশাশুনি উপজেলা নির্বাহী অফিস ও ভূমি অফিসের কর্মচারীদের বিভিন্ন দাবী আদায়ের লক্ষ্যে পূর্ণ দিবস কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি ১০দিন অতিবাহিত হয়েছে। ফলে অফিসগুলোতে সেবা নিতে আসা সাধারণ মানুষ ভোগান্তির শিকার হচ্ছে। গত ১ মার্চ থেকে কর্মচারীরা এক কর্মসূচি শুরু করে এবং দাবী আদায় না হলে ২৪ মার্চ পর্যন্ত কর্মবিরতি পালন করা হবে। এসময় পর্যন্ত দাবী আদায় না হলে পুনরায় নতুন
"মুজিববর্ষের সফলতা দূর্যোগ প্রস্ততিতে গতিশীলতা” এই প্রতিপাধ্য কে সামনে রেখে উপজেলা প্রশাসনের উদ্যোগে গোয়ালন্দে পালিত হয়েছে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস- ২০২২ইং।বৃহস্পতিবার (১০ মার্চ) সকাল ১০টায় উপজেলার সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজ মাঠে আলোচনা সভা ও মহড়া অনুষ্টিত হয়েছে। গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজিজুল হক খানের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোস্তফা মুন্সী। অন্যান্যদের মাঝে উপস্থিত
নাটোরে এক ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মাদরাসার অধ্যক্ষ হযরত আলীকে গ্রেপ্তার করেছে র্যাব।বৃহস্পতিবার (১০ মার্চ) দুপুরে র্যাব-৫ নাটোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে বুধবার (৯ মার্চ) রাত ১২টার দিকে লালপুর উপজেলার খাগড়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। র্যাব জানায়, বড়াইগ্রামের দাসগ্রাম ফাজিল মাদরাসা অধ্যক্ষ গত ১৮ ফেব্রুয়ারি ওই ছাত্রীকে উপবৃত্তির