
প্রকাশ: ১৩ এপ্রিল ২০২২, ২:৬

আন্তর্জাতিক ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে খেলোয়াড় তৈরি করার লক্ষ্যে এবং শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিভাগকে সার্বিক সহযোগিতা করার জন্য ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ক্রিকেট ক্লাবের ২৫ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে।
বুধবার (১৩ এপ্রিল) উপদেষ্টা মন্ডলীর সদস্য ও শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক ড. মোঃ সোহেল এ বিষয়টি নিশ্চিত করেন।
সংগঠনটির কার্যনির্বাহী পরিষদের সভাপতি হিসেবে ফোকলোর স্টাডিজ বিভাগের স্নাতকোত্তর ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোঃ শাহীনুর ইসলাম ফিরোজ ও সাধারণ সম্পাদক হিসেবে দা'ওয়াহ্ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের স্নাতক ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী হুসাইন মোহাম্মদ বুলবুলকে মনোনীত করা হয়েছে।

কমিটিতে সহ-সভাপতি হিসেবে রয়েছেন মোঃ মুজাহিদুল ইসলাম, মোঃ ইউসুফ, নিশাত সরকার বাধন, রাকিব শাহরিয়ার নিশাত ও তানভীর আহম্মেদ পল্লব। যুগ্ম সাধারণ সম্পাদক, মোঃ তালহা, আরাফাত সরকার অপূর্ব, রাব্বি, তুহিন ও সাব্বির।
এছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে জিহাদ হাসান পাপন, সহ-সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা জিম ও সাকলাইন। ক্রীড়া বিষয়ক সম্পাদক প্রান্ত, সহ-ক্রীড়া বিষয়ক সম্পাদক জানে আলম, অর্থ সম্পাদক মোঃ রাকিব, প্রচার সম্পাদক নাহিদ ও মিডিয়া বিষয়ক সম্পাদক হিসেবে রিজওয়ান খান এবং কার্যনির্বাহী সদস্য হিসেবে অলক, নয়ন, আল-মাসুদ, রফিক, সাজ্জাদ হুসাইনকে মনোনীত করা হয়েছে।
সংগঠনের উপদেষ্টা মন্ডলীর সদস্য হিসেবে রয়েছেন শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক ড. মোঃ সোহেল, আইন বিভাগের অধ্যাপক ড. মোঃ শাহজাহান মন্ডল, শারীরিক শিক্ষা বিভাগের উপ-পরিচালক শেখ মোস্তাফিজুর রহমান, তুষার হুসাইন রাজ, রাফসান বুলবুল ও মোঃ হাফিজ।