শহরের কেডির মোড়ে রাস্তার পাশে ফুটপাতে ওয়ান টাইম প্যাকেট ও একটি পানির বোতল লাইন করে সাজানো আছে। বিকেল ৫টার দিকে অসহায়দের জন্য ইফতারি প্যাকেটগুলো সাজানো ছিল। অসহায়দের জন্য এমন ব্যতিক্রম ইফতারের আয়োজন করে স্বেচ্ছাসেবী সংগঠন ‘রূপসী নওগাঁ’। এভাবে নওগাঁ শহরের ব্রিজ মোড়, কেডির মোড় এবং মুক্তির মোড়ে শতাধিক ইফতারি প্যাকেট বিতরণ করা হয়। যার প্রয়োজন তিনি প্যাকেটি নিয়ে যাচ্ছেন। প্রতিটি
প্রথমে বিশ্বসুন্দরী। তারপর বলিউডের মুগ্ধ করা অভিনেত্রী। ৪০ পেরিয়েও রীতিমতো উজ্জ্বল তাঁর ত্বক থেকে চুল। কী করেন তিনি? কীভাবে নিজেকে সুন্দর রাখেন? তা নিয়ে প্রশ্নের শেষ নেই। কিন্তু ঐশ্বরিয়া হয়ে ওঠা সহজ নয়। তিনি দেখতে যেমন, তার সাজও তেমনি মনকাড়া। নিজের অতুলনীয় সৌন্দর্য অটুট রাখার জন্য তাকে মানতে হয় নানা নিয়ম। রোজ সকাল থেকে কী ভাবে নিজের যত্ন নেন এই অভিনেত্রী? এখনও ঘরোয়া
ঈদ উপলক্ষে ট্রেনের আগ্রিম টিকিট বিক্রির প্রথম দিনেই সার্ভার জটিলতায় টিকিট পাননি অনেক টিকিটপ্রত্যাশী। সকাল থেকে রেলওয়ের ই-টিকেটিং ওয়েবসাইটে ঢুকে টিকিট কাটা যাচ্ছিল না। ওয়েবসাইটে একটি বার্তা লিখে ধৈর্য ধরতে বলেছিলেন কর্তৃপক্ষ। এরপর যখন সার্ভার সচল হলো, তখন দেখা গেলো টিকিটশূন্য। এজন্য তারা রেলকর্তৃপক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ করেছেন। ঈদ উপলক্ষে শনিবার সকাল থেকে শুরু হয়েছে ট্রেনের আগ্রিম টিকিট বিক্রি। যা চলবে
২০২১ সালের এপ্রিল থেকে চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিমাসে গড়ে ১৪৭ জনকে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় অভিযুক্ত করা হয়েছে। যা এর আগে ২০২০ সালের জানুয়ারি থেকে ২০২১ সালের মার্চ পর্যন্ত প্রতি মাসে ছিল প্রায় ৬১ জন। সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ (সিজিএস) এর 'দ্য আনএন্ডিং নাইটমেয়ার: ইমপ্যাক্টস অব বাংলাদেশ'স ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট ২০১৮' শীর্ষক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, ২০২০
পাকিস্তানের প্রবীণ রাজনীতিক মাওলানা ফজলুর রেহমান ইমরান খানকে প্রধানমন্ত্রীর পদ থেকে টেনে নামানোয় শুরু থেকে কলকাঠি নেড়েছেন। সেই আন্দোলনে সফলও হয়েছেন তিনি। ভিন্ন মতাদর্শে বিশ্বাসী কয়েকটি দলকে জোটবদ্ধ করে ক্ষমতাচ্যুত করেন ইমরানকে। পরে প্রধানমন্ত্রী হন মুসলিম লীগ নেতা শাহবাজ শরিফ। কিন্তু এরপর থেকে ক্ষমতাসীন জোটে মতবিরোধ ক্রমেই বাড়ছে। শুরুতে সমস্যা ছিল মন্ত্রিত্ব নিয়ে, এখন নির্বাচনের দিনক্ষণ নিয়েও বেঁধেছে বিরোধ। ইমরান খান
সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকারের ঘটনায় দুটি নৌকা জব্দ করেছে বনবিভাগ। তবে এঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন বনবিভাগের কর্মকর্তারা। এদিকে ঘটনার দুদিন পার হলেও বন কর্মকর্তারা বলছেন মামলার প্রস্তুতি চলছে। প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার (২২ এপ্রিল) সকালে সুন্দরবনের খালে বিষ দিয়ে মাছ শিকারের উদ্দেশ্যে দুইটি নৌকা রওনা দিলে পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের চাঁদপাই স্টেশনের বনরক্ষীরা নৌকা দুটিকে আটক
মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর ব্যবহৃত পোশাক দেখতে তুরস্কের ইস্তাম্বুলে হিরকা-ই শেরিফ মসজিদে হাজারো মানুষের ঢল নেমেছে। নবীজি (সা.)-এর জীবনযাপন এবং তার ব্যবহার্য পোশাক পরিচ্ছদ নিয়ে মুসলিমদের ব্যাপক উৎসাহ উদ্দীপনা রয়েছে। করোনা মহামারিতে দীর্ঘ দুই বছর বন্ধ থাকার পর শুক্রবার (২২ এপ্রিল) থেকে প্রদর্শনী আবারও শুরু হয়েছে। হিরকা-ই শেরিফ মসজিদে যে পোশাকটি রাখা হয়েছে সেটি হযরত উওয়াইস আল-কারনিকে (রা.) হযরত মুহাম্মদ (সা.) উপহার
অ্যানড্রয়েড ফোনে কল রেকর্ড ফিচার বন্ধ করে দিবে গুগল। আগামী ১১ মে থেকে প্লে-স্টোর থেকে গুগল কল রেকর্ডিং অ্যাপগুলো নিষিদ্ধ করবে। জনপ্রিয় কলার আইডেন্টিটিফায়ার অ্যাপ ট্রুকলারও এমন সিদ্ধান্ত নিয়েছে। প্রতিষ্ঠানটি বলছে, গুগল ডেভেলপার প্রোগ্রামের নতুন নিয়ম মেনেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গুগল আপডেটের কারণে ট্রুকলারে কল রেকর্ডিংয়ের সুবিধা পাওয়া যাবে না। থার্ড পার্টি অ্যাপসগুলো নিজেদের সার্ভারে ওই কল রেকর্ডিংয়ের ডেটা সেভ করতে
সম্প্রতি রাজা মিরাসুদার সরকারি হাসপাতালে অন্তঃসত্ত্বা অবস্থায় ভর্তি হয় এক ১৭ বছর বয়সি নাবালিকা। জন্ম দেয় এক শিশুকন্যার। ঘটনাটি তামিলনাড়ুর থাঞ্জাভর জেলার। কিন্তু শিশুকন্যাটির বাবা কে? এ নিয়ে সন্দেহ হওয়ায় হাসপাতাল থেকেই পুলিশ ফাঁড়িতে জানানো হয়। তদন্তে পুলিশ জানতে পারে, ১২ বছর বয়সি এক কিশোরের সঙ্গে বহু বছর ধরে সম্পর্ক রয়েছে নাবালিকার। নাবালক ‘পিতা’ জানিয়েছে, ধর্ষণ নয়, স্বেচ্ছায় তারা এই সিদ্ধান্ত
নাম বিকৃত করে “কুকুর” বলে ডাকায় পটুয়াখালীর দুমকি উপজেলায় প্রতিপক্ষের ছয়জনকে কামড়ে জখম করার অভিযোগ উঠেছে কালাম সর্দার নামে এক ব্যক্তির বিরুদ্ধে। শুক্রবার (২২ এপ্রিল) বিকেলে দুমকি উপজেলার আংগারিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের পশ্চিম ঝাটরা গ্রামে ঘটনাটি ঘটে। আহতরা হচ্ছেন- ওই গ্রামের সাত্তার শিকদারের স্ত্রী মাসুদা বেগম (৫০), মেয়ে সুমাইয়া আক্তার (২০), ছেলে আল-আমিনের ছয় মাসের শিশুপুত্র রাইয়ান, সাইদুল শিকদারের ছেলে শাকিল (১৪),
বরিশালের হিজলা উপজেলার থানা সংলগ্ন খুন্না বাজারে ব্যবসায়ীর দোকানে হামলা ভাংচুর লুটপাটের ঘটনা ঘটছে। জানা যায় শুক্রবার বিকাল সাড়ে ৫ টার সময় উপজেলার বরজালিয়া ইউনিয়নের খুন্না বাজারে তারেক সুজ এন্ড কসমেটিকস এর মালিকের উপর হামলা দোকান ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এ ঘটনায় ব্যবসায়ী তারেক খান জানায় গতকাল বিকালে তার দোকানে পার্শ্ববর্তি গ্রামের রিপন বেপারী জুতা ক্রয় করতে আসে।তখন তার সাথে
কিভ-মস্কো সঙ্ঘাতের অন্যতম পর্যায়ে এসে ইউক্রেনের জন্য ৮০ কোটি ডলারের (ভারতীয় অর্থে ছয় হাজার ১১৭ কোটি ৯ লক্ষ ৬০ হাজার টাকা) সামরিক অস্ত্র পাঠানোর কথা ঘোষণা করেছেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। রাশিয়ার সঙ্গে সরাসরি সঙ্ঘাতে না নামলেও ২৪ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া যুদ্ধে এখনও পর্যন্ত ইউক্রেনকে ২৫ হাজার ৯৯৭ কোটি টাকার সামরিক সাহায্য পাঠিয়েছে আমেরিকা। আমেরিকা এম-৭৭৭ হাউৎজার কামান এবং হামভি সামরিক
“ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প” এর আওতায় জেলেদের বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে রাজবাড়ীর গোয়ালন্দে জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ করা হয়েছে। শনিবার (২৩ এপ্রিল) দুপুরে সিনিয়র উপজেলা মৎস্য অফিসার কার্যালয়ের আয়োজনে উপজেলা হলরুমে নিবন্ধিত সুফলভোগী ২০জন হতদরিদ্র জেলের মাঝে এ বকনা বাছুর বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রাজবাড়ী-১ আসন সংসদ সদরস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী। অনুষ্ঠানে গোয়ালন্দ উপজেলা পরিষদের
দ্বিবার্ষিক সম্মেলনের মাধ্যমে নতুন নেতৃত্ব পেয়েছে সরাইল উপজেলা বিএনপি। কাউন্সিলের উপস্থিতিতের মাধ্যমে সভাপতি নির্বাচিত হয়েছেন মো. আনিছুল ইসলাম ঠাকুর। সাধারণ সম্পাদক এড. নুরুজ্জামান লস্কর তপু, সাংগঠনিক সম্পাদক পদে দুলাল মাহমুদ আলী(ডিএম) নির্বাচিত হয়েছেন। সরাইল উপজেলা কালিকচ্ছ ইউনিয়নে এড. নুরুজ্জামান লস্কর তপুর বাড়ির সামনের মাঠে আজ শনিবার ২৩ এপ্রিল দুপুর ২টার দিকে দ্বিবার্ষিক সম্মেলন সভা শুরু হয়। সরাইল উপজেলা বিএনপির আহ্বায়ক মো.আনিছুল
মাদারীপুরের ডাসারে উপজেলা কৃষক লীগের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার দলীয় কার্যালয় মাঠে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন, ডাসার উপজেলা আওয়ামী লীগের আহবায়ক সৈয়দ সাখাওয়াত হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সদস্য সচিব কাজী মাহমুদুল হাসান দোদুল, কেন্দ্রীয় কৃষকলীগের সদস্য ও জেলা কৃষকলীগের সাধারন সম্পাক মশিউর রহমান ইলিয়াস শরিফ, উপজেলা আওয়ামী
রাজবাড়ী সদর উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের বসন্তপুর ইউনিয়নের মজলিশপুর আখ সেন্টার এলাকায় শুক্রবার (২২ এপ্রিল) রাতে পৌনে ২টার দিকে মাইক্রোবাস ও ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে বিপ্লব হোসেন (৩৪) নিহত হয়েছে। নিহত বিপ্লব হোসেন মাগুরা সদর উপজেলার কুকনা গ্রামের সিরাজ বিশ্বাসের ছেলে। আহলাদিপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দেলোয়ার হোসেন জানান, শুক্রবার (দিবাগত রাত পৌনে ২টার দিকে মাগুরা থেকে যাত্রী নিয়ে মাইক্রোবাসটি (ঢাকা-মেট্রো-চ-১৫-২৫৯০)
দেবীদ্বার পৌরসভার ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নের স্রোতে বন্দী পৌরবাসী। দির্ঘদিন চলমান ড্রেন সংস্কারের কারনে উপজেলা সদরের চলাচলের মূল সড়কগুলোও ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে ঘিরে বাড়ি ফেরা মানুষ ও হাট-বাজার-শপিং মলে যাতায়তকারীদের পড়তে হচ্ছে চরম বিড়ম্বনায়। বিশেষ করে দেবীদ্বার পৌর এলাকার অন্যতম ব্যাস্ত সড়ক দেবীদ্বার কলেজ রোড, হাসপাতাল রোড, শান্তিরোডের অবস্থা খুবই নাজুক। খানাখন্দ বাসাবাড়ি, দোকানপাঠ, হাসপাতালের বর্জের দূর্বিসহ
রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় প্রবাহমান পদ্মা ও যমুনা নদীর মোহনায় ৩২ কেজি ওজনের একটি কাতলা মাছ ধরা পড়েছে। বৃহস্পতিবার (২২ এপ্রিল) দিবারাতে পদ্মা নদীর শাখা যমুনা নদী থেকে জাফরগঞ্জ এলাকার কুদ্দুস হালদারের জালে ৩২ কেজি ওজনের কাতলা মাছটি ধরা পড়ে। মোবাইল ফোনে জেলে কুদ্দুস হালদার বলেন, প্রতিদিনের মতো গত বৃহস্পতিবার দিবাগতরাতে সহযোগীদের নিয়ে ট্রালারে করে পদ্মায় মাছ শিকার করতে যাই। সকালের
বিএনপি সাংগঠনিক সম্পাদক এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ‘আস্থা রাখুন, আগামীতে আমরা ক্ষমতায় গেলে জাতীয় সরকার প্রতিষ্ঠিত করা হবে। একদলীয় শাসনের অবসান ঘটাতে আর মাত্র কয়েকটি দিন বাকি। সামনে সুদিন আসছে।’আজ শনিবার বিকালে শহরের আলাইপুরে নাটোর জেলা বিএনপি আয়োজিত আলোচনা সভা ও ইফতার মহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। দুলু বলেন, ‘আওয়ামী লীগের একতরফা নির্বাচন ঠেকাতে প্রতিটি ভোটকেন্দ্রে
‘চলমান করোনা মহামারি থেকে পুনরুদ্ধারে সঠিকভাবে পানি ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে’ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।শনিবার (২৩ এপ্রিল) জাপানের কুমামোটো শহরে ‘টেকসই উন্নয়নের জন্য পানির সর্বোত্তম ব্যবহার এবং পরবর্তী প্রজন্ম’ প্রতিপাদ্য নিয়ে অনুষ্ঠিত দুই দিনব্যাপী পানি সম্মেলনে এক ভিডিওবার্তায় প্রধানমন্ত্রী এ কথা বলেন।তিনি বলেন, পানি জীবনের জন্য অত্যাবশ্যকীয়। এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে অভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় সহযোগিতার জন্য আমাদের অবশ্যই ভালো অনুশীলন,
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত কারও মৃত্যু হয়নি। ফলে মহামারি শুরুর পর থেকে করোনায় মৃতের সংখ্যা ২৯ হাজার ১২৭ জন অপরিবর্তিত থাকছে।তবে একই সময়ে করোনা আক্রান্ত হিসেবে নতুন রোগী শনাক্ত হয়েছেন ২৬ জন। এ নিয়ে দেশে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ লাখ ৫২ হাজার ৫৩২ জন। এ সময়ে নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৫৫ শতাংশ। শনিবার (২৩
গত এক সপ্তাহে বিশ্ববাজারে স্বর্ণের দাম দুই শতাংশের ওপর কমেছে। এতে প্রতি আউন্স স্বর্ণের দাম ৪০ ডলারের ওপর কমে ১৯৫০ ডলারের নিচে নেমেছে।বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন হলেও আপাতত দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর পরিকল্পনা নেই বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস)। এ বিষয়ে বাজুস সাধারণ সম্পাদক গণমাধ্যমকে বলেন, আমরা সর্বশেষ যখন স্বর্ণের দাম বাড়িয়েছি, সে সময় পরিকল্পনা ছিল ভরিতে ২ হাজার ৫০০
দীর্ঘদিন থেকে ভেঙ্গে যাওয়া, নষ্ট হওয়া ও চুরি হয়ে যাওয়া দুদেশের (ভারত-বাংলাদেশ) আন্তর্জাতিক সীমান্তের সীমানা পিলারগুলো পুনরায় নির্মাণের লক্ষে দিনাজপুরের হিলি সীমান্ত পরিদর্শন করছেন দু-দেশের সার্ভেয়ার দল। শনিবার ( ২৩ এপ্রিল) বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি ও ভারতের সীমান্ত রক্ষা বাহিনী বিএসএফের উপস্থিতিতে হিলি সীমান্তের চেকপোষ্ট জিয়োপয়েন্ট থেকে সীমানা পিলারগুলো পরিদর্শন করেন। এসময় বাংলাদেশের বিজিবির পক্ষে নেতৃত্বে দেন বাংলাদেশ ভুমি জরিপ ও রেকড
দিনাজপুরের হাকিমপুর হিলিতে পুলিশের সাঁড়াশি অভিযানে নেশাজাতীয় মাদকদ্রব্য হেরোইন (২১ পুড়িয়া) ও ইয়াবা ট্যাবলেট (১৭) পিচসহ আনসার আলী (৪৯) কে হাতেনাতে আটক করেছে থানা পুলিশ। শনিবার ( ২৩ এপ্রিল) সকাল সাড়ে দশটার দিকে পৌর শহরের মধ্য বাসুদেবপুর (রাজধানী মোড়) এলাকায় অভিযান চালিয়ে আনসার আলীর নিজ বাড়ি থেকে তাকে হাতেনাতে আটক করা হয়েছে। আটককৃত আসামী আনসার আলী পৌর শহরের মধ্য বাসুদেবপুর (রাজধানী মোড়)