জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের জন্য বেশ বড় পরিকল্পনা সাজিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অস্কার জয়ী সঙ্গীতশিল্পী এ আর রহমানকে নিয়ে বিশাল কনসার্টের পাশাপাশি ওয়ার্ল্ড একাদশ ও এশিয়া একাদশের মধ্যকার সিরিজ আয়োজনের কথাও ছিল। তবে মহামারী করোনাভাইরাসের কারণে সব পরিকল্পনা বাতিল করতে হয়েছিল। চলতি মাসে শেষ হতে যাচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর উদযাপন। শেষ হওয়ার আগে এ
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) ওপর দেওয়া মার্কিন নিষেধাজ্ঞা ‘অত্যন্ত গর্হিত কাজ’ মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।র্যাবের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংস্থাটির ফোর্সেস দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, ‘দুর্ভাগ্যের বিষয় হচ্ছে, যারা আমাদের বিনা কারণে, বিনা দোষে র্যাবের কয়েকজন সদস্যের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে, তাদের দেশে কিন্তু এ ধরনের অপরাধ করলে, কোনো বাহিনীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয় না।’ প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন
গোপালগঞ্জের কোটালীপাড়ায় কাভার্ডভ্যান ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই শিক্ষার্থীসহ ৩ জন নিহত হয়েছেন। সোমবার (২৮ মার্চ) উপজেলার সিকির বাজার নামক স্থানে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। বিস্তারিত আসছে...
রাজধানীর পল্টনে হরতালে নেতাকর্মীদের ওপর পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছে। এ ছাড়া হরতাল পালন শেষে নতুন কর্মসূচি ঘোষণা করেছে বাম গণতান্ত্রিক জোটের নেতারা। সোমবার (২৮ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানান, হরতাল সমর্থনকারী নেতাকর্মীদের রাস্তা থেকে সরাতে পুলিশ জলকামান ও কাঁদানে গ্যাস ছোড়ে ও লাঠিচার্জ করে। এ সময় পাল্টা পুলিশকে লক্ষ্য করেও ইট-পাটকেল নিক্ষেপ
নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে এবং গ্যাস, বিদ্যুৎ ও পানির দাম বৃদ্ধির পদক্ষেপ বন্ধে বাম গণতান্ত্রিক জোটের ডাকা অর্ধদিবস হরতালের প্রভাব পড়েনি বরিশালে। বরিশাল কেন্দ্রীয় বাস টার্মিনাল এবং রূপাতলী বাস টার্মিনাল থেকে শিডিউল অনুযায়ী সব বাস ছেড়ে গেছে। স্বাভাবিক রয়েছে লঞ্চ চলাচলও। সোমবার সকাল থেকে নগরীতে ছোট যানবাহন, বাস স্বাভাবিকভাবেই চলাচল করছে। তবে নগরীর প্রাণকেন্দ্র সদর রোডে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল
জয়পুরহাটের পাঁচবিবিতে মুরগী বোঝাই পিকআপ ভ্যানের সাথে মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মশিউর রহমান (৪০) নামের এক পশু চিকিৎসক নিহত হয়েছে। রোববার রাত সাড়ে ৮ টায় উপজেলার রামচন্দ্রপুর বেলাল চৌধুরীর ইট ভাটা সংলগ্ন হিলি-পাঁচবিবি সড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত মশিউর উপজেলার দক্ষিণ ধরঞ্জী গ্রামের অবসরপ্রাপ্ত আনছার ব্যাটালিনের সদস্য মিজানুর রহমানের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান,মশিউর আটাপাড়া থেকে মটরসাইকেল যোগে পাঁচবিবির দিকে যাওয়ার পথে বিপরীত দিক থেকে
করোনাভাইরাসে বিশ্বে গত ২৪ ঘণ্টায় আরও ২ হাজার ৩২৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিশ্বব্যাপী মোট মৃত্যু হয়েছে ৬১ লাখ ৪৭ হাজার ৮৮০ জনের।এ ছাড়া নতুন করে আরও ৯ লাখ ৮৯ হাজার ৫১২ জন করোনায় আক্রান্ত হয়েছে। মোট আক্রান্ত হয়েছেন ৪৮ কোটি ১৮ লাখ ৫৯ হাজার ১৯১ জন।সোমবার (২৮ মার্চ) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য পাওয়া
সাধ্যের বাইরে অতিরিক্ত চাপ নেওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। কোনোভাবেই অতিরিক্ত চাপ নেওয়া ঠিক নয়। নবিজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সহ্য ক্ষমতার বাইরে গিয়ে কাজ করতে নিষেধ করেছেন। সব সময় সুস্বাস্থ্যের ব্যাপারে সচেতন থাকতেও দিকনির্দেশনা দিয়েছেন। কী সেই সব দিকনির্দেশনা ও উপদেশ? প্রতিটি মানুষের জন্য অনুচিত যে, নিজের শরীরে সহ্যের অতিরিক্তহ বোঝা চাপিয়ে দেওয়া; শারীরিক শক্তিকে (কুপথে) নষ্ট করা। বরং সচেতন ব্যক্তির
কেন্দ্রীয় সরকারের বিবিধ নীতির প্রতিবাদে সোম এবং মঙ্গলবার দু’দিনের সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে শ্রমিক সংগঠন, ব্যাংক কর্মচারী সংগঠন-সহ বিভিন্ন সংগঠনের যৌথ মঞ্চ। বিভিন্ন রাজ্যের প্রতিনিধিদের সঙ্গে আলোচনার পর দুইদিন ধরে দেশজুড়ে সাধারণ ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। কেন্দ্রের কৃষক বিরোধী, শ্রমিক বিরোধী ও জনবিরোধী নীতির বিরোধিতা করেই এই ধর্মঘটের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্যদিকে, ধর্মঘটের দিন যাতে বাংলায় জনজীবন সচল থাকে তা
পাকিস্তানের রাজনীতিতে এটাই এখন বড় প্রশ্ন। সেনার সমর্থন হারিয়ে প্রবল চাপে প্রাক্তন পাক অধিনায়ক। অবস্থা এমন যে স্বামীর গদি বাঁচাতে ‘কালো জাদু’র আশ্রয় নিচ্ছেন ইমরানের স্ত্রী বুশরা বিবি! যদিও খবর, নতুন সপ্তাহের শুরুতেই আস্থা ভোটের মুখে পড়তে চলেছেন পাক প্রধানমন্ত্রী। এর মধ্যেই নতুন খবর সামনে এল, পাকিস্তানের সংবাদমাধ্যমগুলির দাবি, অনাস্থা প্রস্তাব আনার আগে খোঁজ মিলছে না তেহরিক-ই-ইনসাফের বেশ কিছু নেতা-মন্ত্রীর।
সেনাদের পোশাকবিধি পরীক্ষা করার ভার নাকি বর্তেছে একটি পেঙ্গুইনের উপর। অবাক হচ্ছেন তো? আরে, এ তো যে-সে পেঙ্গুইন নয়, সে যে রীতিমতো সেনা আধিকারিক। এমনকি স্যার উপাধিও পেয়েছে এই পেঙ্গুইনটি। শুনবেন নাকি এই আশ্চর্য পেঙ্গুইনের গল্প? গোলগাল নাদুসনুদুস পেঙ্গুইন। দেখলে মনে হয় কালো কোট পরা উকিলবাবু। উড়তে পারে না, হেলেদুলে চলা দেখলেও মজাই লাগে। তবে এই পেঙ্গুইনটিকে দেখে যদি হাসিঠাট্টা করেন,
উচ্চ মাধ্যমিক (Higher Secondary 2022)পরীক্ষা নিয়ে বড় সিদ্ধান্ত নিল রাজ্য। হোম সেন্টারে পরীক্ষা হওয়ার জন্য প্রতিটি স্কুলকে বিশেষ নির্দেশ পাঠাচ্ছে সংসদ। উচ্চমাধ্যমিকের যে বিষয়ের পরীক্ষা যেদিন হবে ওইদিন সেই বিষয়ের সঙ্গে যুক্ত কোন শিক্ষক-শিক্ষিকা নজরদারির দায়িত্বে থাকতে পারবেন না। এমনটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফে। ইতিমধ্যে বিভিন্ন জেলায় বৈঠক করে করে তা জানিয়ে দেওয়া হয়েছে। মূলত পরীক্ষা যাতে স্বচ্ছভাবে
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোটের ডাকা আধাবেলা হরতাল চলছে। সোমবার (২৮ মার্চ) ভোর ৬টা থেকে শুরু হওয়া এ হরতাল চলবে দুপুর ১২টা পর্যন্ত। হরতালের সমর্থনে রাজধানীর পল্টনে ভোর ৬টার দিকে মিছিল বের করেন সিপিবি, বাসদ, গণসংহতি আন্দোলন, বিপ্লবী ওয়ার্কাস পার্টির নেতাকর্মীরা। তারা পল্টন মোড়ে অবস্থান নেন। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। বাধ্য হয়ে হেঁটে ও রিকশায় গন্তব্যের উদ্দেশে রওনা
বউ প্রয়োজন? মাত্র ৫০০ টাকা। ভাড়ায় পাবেন। শুধু বউ কেনো, ছোটছোট শিশু চান? হাঁস-মুরগী কিংবা গরু-ছাগল? তা মিলবে এ গ্রামে। প্রয়োজন অনুসারে কখনো ঘণ্টা ভিত্তিক, আবার কখনো সারাদিনের জন্য ভাড়া নিতে পারবেন। গাজীপুর সিটি করপোরেশনের ভাদুন ও তার আশপাশের কয়েকটি গ্রামে আপনি নাটক বা সিনেমার শুটিংয়ের জন্য সবকিছুই ভাড়ায় পেয়ে যাবেন। গাজীপুর জেলা শহর থেকে ৭ কিলোমিটার দূরে অবস্থিত ভাদুন গ্রাম। এই
এটি একটি পাইলট প্রকল্প। এই প্রকল্পের অধীনে ওই এলাকায় পরীক্ষামূলক ভাবে ইস্পাতের বর্জ্য দিয়ে ছয় লেনের এক কিলোমিটার রাস্তা বানানো হয়। রাস্তা তৈরিতে অন্য দ্রব্যের সঙ্গে ১০০ শতাংশ ইস্পাত ব্যবহার করা হয়েছে। গুজরাতে তৈরি হল ইস্পাতের রাস্তা। যা দেশের মধ্যে প্রথম। ইস্পাত বলতেই যে ছবি ভেসে ওঠে আমাদের সামনে, এ তেমন নয়। এখানে রাস্তা তৈরিতে যে ইস্পাত ব্যবহার করা হয়েছে তা
সৌদি আরবের মক্কায় পবিত্র ওমরাহ পালন করতে এসে এক মর্মান্তিক সড়ক দু'ঘটনায় মাওলানা জিয়াউর রহমান জাহেদ নামে এক বাংলাদেশি হজ্ব যাত্রী মৃত্যু হয়েছে। জানা যায়৷ গত ২৬ মার্চ সন্ধ্যা সাড়ে ৬ টার সময় বাংলাদেশ সময় সাড়ে ৯ টার সময় মক্কা নগরীর হেরা গুহা নামক স্থানে রাস্তা পারপারের সময়ে এ ওমরাহ হজ্ব যাত্রী নিহত হয়েছে। গত কয়েক দিন আগে পবিত্র ওমরাহ হজ্ব পালনে
সেন্টমার্টিনে কুকুরের উপদ্রব কমাতে বেওয়ারিশ কুকুর পুনর্বাসন কার্যাক্রম শুরু করেছে টেকনাফ উপজেলা প্রশাসন। রবিবার (২৭ মার্চ) বিকালে টেকনাফ উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের সহযোগিতায় এবং উপজেলা পরিষদের বাস্তবায়নে উক্ত কার্যক্রম শুরু করা হয়েছে। সেন্টমার্টিনে বেওয়ারিশ কুকুর বেশী হওয়ার কারণে প্রতিনিয়ত স্থানীয় বাসিন্দা, আগত পর্যটক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের যাতায়াতের অসুবিধা ঘটতো। প্রায় সময় আক্রমনের শিকার হতো এলাকাবাসীসহ আগত পর্যটকরা।
তেলের দাম বৃদ্ধির অজুহাত দেখিয়ে শিক্ষার্থী প্রতি ২০০ টাকা সেশন ফি বাড়িয়েছে নাটোরের লালপুর উপজেলার কদিমচিলান উচ্চ বিদ্যালয়। এ ঘটনার প্রতিবাদে শনিবার সকাল সাড়ে ৯ টা থেকে দুপুর ১টা পর্যন্ত ৪ ঘন্টা ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওয়াজেদ আলীকে অবরুদ্ধ করে রাখে শিক্ষার্থীরা। বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা জানায়, সয়াবিন তেলের দাম বৃদ্ধির অজুহাত দেখিয়ে ৩০০ টাকার সেশন ফি ৫০০ টাকা নিচ্ছেন প্রধান শিক্ষক ওয়াজেদ
রাজবাড়ী জেলার গোয়ালন্দ ঘাট থানা পুলিশ গত ২৬শে মার্চ রাতে পৃথক অভিযান চালিয়ে মাদকসহ ১জন এবং জিআর পরোয়ানাভুক্ত পলাতক ২জন আসামীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো-গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের উত্তর দৌলতদিয়া শামসু মাষ্টার পাড়া এলাকার মো. আঃ লতিফ খান এর ছেলে মোঃ লাল খান (৩৩) এবং জিআর পরোয়ানাভুক্ত পলাতক আসামীরা হলো, উত্তর চর পাঁচুরিয়া এলাকার মৃত মাদারী মোল্লার ছেলে সিদ্দিকুর রহমান(৪৫) ও
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার মধ্য সিঙ্গিমারী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শহিদ আলী নামে এক প্যারা শিক্ষকের বিরুদ্ধে ওই বিদ্যালয়ের ৫ম শ্রেনীর এক ছাত্রীকে যৌন হয়রানীর অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই ছাত্রীর মা বাদী হয়ে শনিবার রাতে স্থানীয় থানায় একটি অভিযোগ করেছেন। অভিযোগ সুত্রে জানা গেছে, ওই বিদ্যালয়ের প্যারা শিক্ষক ও একই এলাকার এয়াকত আলী পুত্র শহিদ আলী (৩৪) গত ২৩ মার্চ বিদ্যালয় ছুটি
ব্রাহ্মণবাড়িয়া সরাইল ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স এর জোনাল অফিসের আয়োজনে দাবী পরিশোধ ও উন্নয়ন সভা অনুষ্টিত হয়েছে। রবিবার ২৭ মার্চ সকাল এগারোটায় উপজেলা পরিষদ মিলনায়তনে সরাইল সদর ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স এর ডি, ভি, পি ও এরিয়া প্রধান মফিজুল ইসলাম, গেস্ট অফ অর্নার সরাইল উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রফিক উদ্দিন ঠাকুর।সরাইল ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) চলচ্চিত্র সংসদের নতুন কার্যনির্বাহী পরিষদ গঠিত হয়েছে। নতুন কমিটিতে আইন বিভাগের স্নাতকোত্তর ২০১৯-২০ শিক্ষাবর্ষের তৌফিক আহমেদকে সভাপতি ও অর্থনীতি বিভাগের স্নাতকোত্তর ২০২০-২১ শিক্ষাবর্ষের তাজনুর আহম্মেদ অন্তুকে সাধারণ সম্পাদক করা হয়েছে। রবিবার (২৭ মার্চ) বিশ্ববিদ্যালয়ের চলচ্চিত্র সংসদের গঠনতন্ত্র অনুযায়ী সংগঠনের উপদেষ্টা পরিষদের সদস্যদের সম্মিলিত সিদ্ধান্তে উপদেষ্টা ও প্রতিষ্ঠাতা সভাপতি মুনতাসির মামুন সজীব, উপদেষ্টা ও প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক সজীব সিংহ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরিক্ষার্থী রাকিব হাসানকে ছুরি মেরে আহত করার প্রতিবাদে বিচার চেয়ে মানববন্ধন করেছে ওই বিদ্যালয়ের শিক্ষার্থীরা। রোববার সকালে শিক্ষার্থীরা ভূরুঙ্গামারী পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় থেকে মিছিল নিয়ে উপজেলা পরিষদ চত্বরে সমবেত হয়ে মানববন্ধন করে। অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধনে বক্তব্য রাখেন দশম শ্রেণির শিক্ষার্থী রিক্তা আক্তার, নাসিফ আসফাক চৌধুরী ও মিথিলা ইসলাম প্রমুখ। জানাগেছে, গত বৃহস্পতিবার
২৪ ঘণ্টায় সারা দেশে ৪৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৫১ হাজার ২৮২ জনে। শনাক্তের হার শূন্য দশমিক ৫৪ শতাংশ। এই ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে কারো মৃত্যু হয়নি। ফলে মৃত্যুর সংখ্যা ২৯ হাজার ১১৮ অপরিবর্তিত থাকল। রোববার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার