বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬২৪ বৈশাখ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

ব্যবসা ও বাণিজ্যবাংলাদেশ

শেষ মূহুর্তে জমে উঠেছে বরিশালের ঈদ বাজার

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২২, ২৩:৪২

শেয়ার করুনঃ
শেষ মূহুর্তে জমে উঠেছে বরিশালের ঈদ বাজার

মহামারী করোনার কারণে টানা দুই বছর পর জমে উঠেছে বরিশালে ঈদের বেচাকেনা। দুই বছর পর ঈদ বাজার জমে উঠায় স্বস্তিতে আছেন ব্যবসায়ীরা। তীব্র গরম উপেক্ষা করে মার্কেটে ভীড় করছেন ক্রেতারা। ব্যস্ততা বেড়েছে দোকানীদের। সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে ঈদের কেনাকাটা। এবারের ঈদবাজার নিয়ে ব্যবসায়ীদের আগে থেকে প্রস্তুতিও ছিল। ফলে ক্রেতাদের চাহিদা মতো পণ্যসামগ্রী তুলে দিতে পারছেন তারা। অপরদিকে করোনাহীন ঈদ বাজারে ক্রেতারাও সন্তষ্ট পছন্দের পণ্য কিনতে পেরে। তবে দাম একটু বেশি বলে অভিযোগ ক্রেতাদের। অপরদিকে ব্যবসায়ীরা বলছেন সবকিছুর দাম বাড়ায় তার প্রভাব সবকিছুর উপরই পড়ছে। শুধু অভিজাত শপিংমলেই নয়। ঈদকে কেন্দ্র করে বরিশালের ফুটপাতেও জমে উঠছে বেচাকেনা। এদিকে ক্রেতাদের সাধারণের নিরাপত্তা নিশ্চিতে প্রস্তুত রয়েছে বরিশালের প্রশাসন।

নগরীর চকবাজার, কাটপট্টি, গীর্জা মহল্লা, সিটি মার্কেট, মহসিন মার্কেটসহ বিভিন্ন অভিযাত শপিং মলগুলো ঘুরে দেখা যায় ক্রেতাদের উপচে পড়া ভীড়। সবচেয়ে বেশি ভীড় দেখা গেছে শিশুদের পোশাকের দোকানে। সন্তানের পছন্দে পোশাক কিনতে আসা রাবেয়া বেগম বলেন, দুই বছর করোনার কারণে সন্তানদের মার্কেটে আনতে না পারায় এবার তাদের নিয়েই মার্কেটে এসেছি। সাধ্যের মধ্যেই সন্তানের পোশাক কিনতে পেরে তিনি বেশ খুশি।

আরও

রমজানে হিলি বন্দরের আমদানি রফতানি সময়সূচি পরিবর্তন

রমজানে হিলি বন্দরের আমদানি রফতানি সময়সূচি পরিবর্তন

দেখা গেছে, মেয়েরা অভিজাত মার্কেটগুলোতে ভীড় করলেও ছেলেরা ছুটছে ব্রান্ডের শপগুলোতে। এর মধ্যে ইনফিনিটি, ইজি, প্লাস পয়েন্ট, ক্যাটস আই, জেন্টেলম্যান, ভিরগো, বিশ্ব রং, টুয়েলভ, ইয়োলো ফ্যাশন হাউস অন্যতম। তবে অন্যান্য শপগুলোর তুলনায় এসব শোরুমে তুলনামূলক দাম একটু বেশি। তবুও ক্রেতারা তাদের পছন্দের পাঞ্জাবী, প্যান্ট, টিশার্ট ক্রয় করছেন।

নগরীর ফাতেমা শপিং সেন্টারের ইনফিনিটিতে বাচ্চার জন্য ঈদের পোশাক কিনতে আসা ব্যাংক কর্মকর্তা হাসান সানি বলেন, সাড়ে তিন বছরের বাচ্চার জন্য একটি জিনস প্যান্ট ১ হাজার ৫০ টাকার সাথে ভ্যাট রেখেছে। সাথে একটি টিশার্ট সাড়ে ৬ শ টাকা রেখেছে। তিনি অভিযোগ করেন, বড়দের থেকে বাচ্চাদের পোশাকের দাম আকাশছোঁয়া। আর কোনো পোশাক পছন্দ হলে তো কথাই নেই। একটাও দাম কম রাখে না দোকানিরা। 

ঈদ বাজার
https://enews71.com/storage/ads/01KQAG1VP3BB73V7HDE2DKRZ1X.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

২০৩০ সালের মধ্যেই জলবায়ু ঝুঁকিতে দক্ষিণ এশিয়া: বিশ্বব্যাংক

২০৩০ সালের মধ্যেই জলবায়ু ঝুঁকিতে দক্ষিণ এশিয়া: বিশ্বব্যাংক

এবারের ঈদ বাজারে মেয়েদের থ্রিপিসের পাশাপাশি শাড়ির চাহিদাও বেশি। কাতান, সিল্ক, টাঙ্গাইল সিল্ক, ঢাকাইয়া জামদানি ও তাঁতের শাড়ি বেশি বিক্রি হচ্ছে। এর মধ্যে টাঙ্গাইল সিল্কের শাড়ি ১৫ হাজার টাকা, ঢাকাইয়া জামদানি ৮ থেকে ১৫ হাজার টাকা ও তাঁতের শাড়ি ১২০০ থেকে ২৫০০ টাকা দরে বিক্রি হচ্ছে। নগরীর চকবাজারে এমআলী ফ্যাশন হাউজে আসা কলেজ ছাত্রী ঈশানা বলেন, ইন্ডিয়ান শারারা নামের একটি ড্রেস পছন্দ হয়েছে। কিন্তু দাম একদর ৩ হাজার ৫ শ টাকা লেখা। অনেক জোরাজুরি করে দুই শ টাকা কম দিয়েছি। 

এদিকে ঈদ সামনে রেখে বরিশালের অভিজাত শপিং মলগুলোর পাশাপাশি থেমে নেই ফুটপাতের দোকানগুলোও। ফুটপাতেও রীতিমত জমে উঠেছে কেনা-বেচা। নগরীর বিভিন্ন স্থানের ফুটপাতের দোকানগুলোতে ঘুরে ব্যস্ত সময় পার করতে দেখা গেছে ফুটপাতের ব্যবসায়ীদের। বরিশালে প্রায় ৭টিরও অধিক স্থানে চলছে ফুটপাতে ঈদের কেনাবেচা। এসবের মধ্যে সবচেয়ে বেশি জমে উঠেছে, বরিশাল সিটি কর্পোরেশন সংলগ্ন প্রধান ডাকঘরের সামনে, জেলা পরিষদের সামনে, বিবি পুকুর পাড় ও চৌমাথা লেকের পাড়ে। ফুটপাতে কেনাকাটা করতে আসা সারমিন নামের এক গৃহিণী বলেন, যে জিনিস এখানে ২৫০ টাকা, মার্কেটে সেই একই জিনিস ৫০০-৬০০ টাকা করে বিক্রি হচ্ছে। লিটন ঘরামী নামে আরেক ক্রেতা বলেন, বড় বড় শপিংমলের থেকে ফুটপাতের দোকানগুলাতে একটু দাম কম। ফুটপাতের দোকানগুলাতে দাম নির্দিষ্ট করা থাকে না তাই দামাদামি করে পছন্দমত জামাকাপড় কেনাকাটা করা যায়। এই জন্য ফুটপাত থেকে কেনাকাটা করে একটু স্বস্তি পাই। 

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

ফুটপাত মার্কেটের ব্যবসায়ীরা জানান, “আমাদের লাইট, ফ্যান, পজিশন খরচ নেই, দোকানের কর্মচারীর খরচ নেই, তাই আমরা কম দামে বিক্রি করতে পারি। তিনি দাবী করেন, শপিংমল আর ফুটপাতের কাপড়ের মান একই। 

এদিকে ঈদ যতই ঘনিয়ে আসছে ভীড় বাড়ছে জুতার দোকানগুলোতেও। চকবাজারের মেট্রো সু হাউজ, বরিশাল সু হাউজ, ডায়মন্ড সু হাউজ, বাটা ও এ্যাপেক্স শো-রুমসহ ফুটপাতের জুতার দোকানেও ভীড় দেখা গেছে ক্রেতাদের। এসব দোকানে ৫০০ থেকে শুরু করে ৪/৫ হাজার টাকার জুতাও পাওয়া যাচ্ছে। তবে ক্রেতারা বলছেন, অন্যান্য পণ্যের মতো জুতার দামও বেশি।

পণ্যের বেশি দামের বিষয়ে ব্যবসায়ীরা জানান, বর্তমানে বাজারে সব জিনিসের দাম বেড়েছে। আমাদের পণ্যগুলো আগের থেকে বেশি দামে কেনা পড়ছে। তাই বিক্রিও করতে হয় বেশি দামে। ক্রেতারা না বুঝে অভিযোগ করছেন।

এদিকে শপিংমলগুলোতে অতিরিক্ত দামে পোশাক বিক্রির বিষয়ে বরিশাল ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শাহ্ শোয়াইব মিয়া বলেন, অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে আমরা প্রতিনিয়ত অভিযান চালাচ্ছি। তারপরও যদি কোন ক্রেতা নির্দিষ্ট কোন দোকান/শোরুমের বিরুদ্ধে অভিযোগ দেয় আমরা বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করে দেখি।

জনপ্রিয় সংবাদ

প্রাইজবন্ডের ১২৩তম ড্র অনুষ্ঠিত, বিজয়ী নম্বর ঘোষণা

প্রাইজবন্ডের ১২৩তম ড্র অনুষ্ঠিত, বিজয়ী নম্বর ঘোষণা

নাফ নদীতে সাত জেলে আবারো অপহরণ

নাফ নদীতে সাত জেলে আবারো অপহরণ

ধর্ম যার যার, অধিকার সবার-প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম যার যার, অধিকার সবার-প্রধানমন্ত্রী তারেক রহমান

নবাবগঞ্জে ভুয়া সনদে চাকরি করার অভিযোগে ফেরত দিতে হচ্ছে সাড়ে চৌদ্দ লাখ টাকা

নবাবগঞ্জে ভুয়া সনদে চাকরি করার অভিযোগে ফেরত দিতে হচ্ছে সাড়ে চৌদ্দ লাখ টাকা

কলাপাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সরকারি সহায়তা প্রদান

কলাপাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সরকারি সহায়তা প্রদান

এ সম্পর্কিত আরও পড়ুন

বোতল তেল উধাও, দামে চাপে বাজার

বোতল তেল উধাও, দামে চাপে বাজার

প্রতিদিনের রান্নার অপরিহার্য উপকরণ ভোজ্যতেলকে ঘিরে বাজারে তৈরি হয়েছে নতুন অস্থিরতা, যার সরাসরি প্রভাব পড়ছে সাধারণ ভোক্তার জীবনে। বোতলজাত সয়াবিন তেলের সংকটে ক্রেতাদের এক দোকান থেকে আরেক দোকানে ঘুরেও কাঙ্ক্ষিত পণ্য না পেয়ে ফিরে আসতে হচ্ছে। ফলে দৈনন্দিন জীবনে বাড়ছে ভোগান্তি ও অনিশ্চয়তা। রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, বিশেষ করে পাঁচ লিটারের বোতল প্রায় উধাও। ক্রেতারা জানাচ্ছেন, আগের মতো সহজে

স্বর্ণের দামে বড় দরপতন, নতুন মূল্য ঘোষণা

স্বর্ণের দামে বড় দরপতন, নতুন মূল্য ঘোষণা

দেশের বাজারে আবারও স্বর্ণের দামে পরিবর্তন এসেছে, যা ক্রেতাদের জন্য কিছুটা স্বস্তির খবর নিয়ে এসেছে। নতুন করে দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস), যা বাজারে তাৎক্ষণিক প্রভাব ফেলেছে। বৃহস্পতিবার সকালে এক বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, আন্তর্জাতিক ও স্থানীয় বাজার পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের দাম কমানো হয়েছে। নতুন দাম একই দিন সকাল ১০টা থেকেই কার্যকর করা হয়েছে। নতুন নির্ধারিত মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের

সিন্ডিকেটে জিম্মি ভোজ্যতেলের বাজার-১২ টাকা বৃদ্ধি

সিন্ডিকেটে জিম্মি ভোজ্যতেলের বাজার-১২ টাকা বৃদ্ধি

গত বছরের নভেম্বর থেকে দেশের ভোজ্যতেলের বাজারে অস্থিরতা যেন নিয়মে পরিণত হয়েছে, যেখানে কয়েকটি বড় কোম্পানির সিন্ডিকেটের প্রভাব স্পষ্ট হয়ে উঠেছে। পর্যাপ্ত মজুত থাকার পরও সরবরাহ কমিয়ে কৃত্রিম সংকট তৈরি করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। বিশেষ করে সয়াবিন তেলের বোতল বাজার থেকে প্রায় উধাও হয়ে গেছে। খুচরা বাজারে এক লিটারের বোতল খুঁজে পাওয়া কঠিন হয়ে পড়েছে, অথচ বড় আকারের বোতল সীমিত

দেশের বাজারে সোনার দাম আবারও ঊর্ধ্বমুখী

দেশের বাজারে সোনার দাম আবারও ঊর্ধ্বমুখী

দেশের বাজারে সোনার দাম আবারও ঊর্ধ্বমুখী প্রবণতা দেখাচ্ছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) বুধবার নতুন করে সোনার মূল্য নির্ধারণ করেছে, যা সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে। এতে প্রতি ভরি ২২ ক্যারেট সোনার দাম ৬ হাজার ৫৯০ টাকা বাড়িয়ে ২ লাখ ৫২ হাজার ৪০৯ টাকায় পৌঁছেছে। বাজুসের পক্ষ থেকে জানানো হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম বৃদ্ধি পাওয়ায় সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে নতুন

দীর্ঘ ছুটি শেষে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি রফতানি শুরু

দীর্ঘ ছুটি শেষে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি রফতানি শুরু

দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে আমদানি-রফতানি কার্যক্রম আজ (২৯ মার্চ) পুনরায় শুরু হয়েছে। ঈদুল ফিতরের দীর্ঘ ১০ দিনের ছুটি এবং ভারতীয় কাস্টমস কর্মকর্তা সুপারিন্টেন্ডেন্ট (এডমিন) মধুসূদন দত্তের আকস্মিক মৃত্যুতে গতকাল (২৮ মার্চ) একদিন কার্যক্রম বন্ধ ছিল। বাংলাহিলি কাস্টমস সি অ্যান্ড এফ এজেন্সি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ শাহিনুর ইসলাম শাহিন জানান, ঈদুল ফিতরের ছুটি শেষে ২৮ মার্চ হিলি স্থলবন্দরে

সর্বশেষ সংবাদ

সেন্টমার্টিন ও টেকনাফে বিদেশি মদ ও পাচারপণ্যসহ আটক ১৩

সেন্টমার্টিন ও টেকনাফে বিদেশি মদ ও পাচারপণ্যসহ আটক ১৩

সামান্য বৃষ্টিতে হাঁটু পানি, থমকে যায় সরাইলের জনজীবন

সামান্য বৃষ্টিতে হাঁটু পানি, থমকে যায় সরাইলের জনজীবন

তেঁতুল গাছের মগডালে নিখোঁজ বৃদ্ধা !

তেঁতুল গাছের মগডালে নিখোঁজ বৃদ্ধা !

১৩ ঘন্টার ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যু, স্তব্ধ এলাকা

১৩ ঘন্টার ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যু, স্তব্ধ এলাকা

হিলিতে দাম কমেছে পেঁয়াজ ও রসুনের, বেড়েছে আদার

হিলিতে দাম কমেছে পেঁয়াজ ও রসুনের, বেড়েছে আদার