বোতলজাত গ্যাসের মূল্য তালিকা না থাকা, গোডাউনে অগ্নিনির্বাপক ব্যবস্থা না থাকা, তেল ওজনে কম দেওয়া এবং অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি ও সংরক্ষণের অভিযোগে নওগাঁয় দুটি প্রতিষ্ঠানকে মোট ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে সদর উপজেলার রজাকপুর ও দোগাছি এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন। অভিযানে নেতৃত্ব
গত সাত বছরে ব্যাঙ্ক প্রতারণার শীর্ষে মহারাষ্ট্রে। তার পরে স্থানগুলিতে রয়েছে দিল্লি, তেলঙ্গানা, গুজরাত এবং তামিলনাড়ু। নীরব মোদী-মেহুল চোক্সী প্রতারণা-কাণ্ডে পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের (পিএনবি) ক্ষতির অঙ্কে যোগ হয়েছিল প্রায় ১৩,০০০ কোটি টাকা। তার আগে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির প্রায় ৯,০০০ কোটি টাকা পাওনা বাকি রেখে গোপনে দেশ ছেড়েছিলেন বিজয় মাল্য। নরেন্দ্র মোদীর জমানায় ওই দুই ঘটনায় তোলপাড় হয়েছিল সারা দেশ। শুরু হয় রাজনৈতিক
মঙ্গলবার ইস্তানবুলে বৈঠকে বসেন ইউক্রেন ও রাশিয়ার কূটনীতিকরা। তার পর এই ঘোষণা করলেন রাশিয়ার উপ-প্রতিরক্ষা মন্ত্রী। ইউক্রেনের রাজধানী কিভ এবং চেরনিহিভ থেকে সেনা তৎপরতা কমাচ্ছে রাশিয়া। এমনই জানালেন রাশিয়ার উপ-প্রতিরক্ষা মন্ত্রী। মঙ্গলবার ইস্তানবুলে ইউক্রেন ও রাশিয়ার কূটনীতিকদের আলোচনার পর এ কথা জানান তিনি। মঙ্গলবারই ইস্তানবুলে ইউক্রেন এবং রাশিয়ান কূটনীতিকদের মধ্যে আলোচনায় সমাধান সূত্রে হচ্ছে বলে আভাস দেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু। ইউক্রেনের
ভালবাসা রূপ-যৌবনের ধার ধারে না। বয়সেরও তোয়াক্কা করে না। সেই কথা যেন আবারও প্রমাণিত হল মধ্যপ্রদেশের গোয়ালিয়রে। যেখানে ৬৭ বছরের বৃদ্ধার সঙ্গে লিভ-ইন রিলেশনশিপে থাকার কথা জানিয়ে হলফনামা দাখিল করলেন ২৮ বছরের যুবক। শোনা গিয়েছে, মহিলার নাম রামকলি। তিনি মধ্যপ্রদেশের মোরেনা জেলার বাসিন্দা। অন্যদিকে ২৮ বছরের যুবকের নাম ভলু। বয়সের তোয়াক্কা না করেই রামকলিকে ভালবেসে ফেলেছেন ভলু। রামকলিও ভলুকে ভালবাসেন। কিন্তু
এখনও চৈত্র মাস কাটেনি। তার মধ্যেই দুপুর বেলা চাঁদিফাটা রোদ। গরমে রীতিমতো গা জ্বালা দিচ্ছে। একাধিক জেলার তাপমাত্রা তো ৪০ ডিগ্রি ছুঁইছুঁই। এই পরিস্থিতি এখনই বদলাচ্ছে না, বলছে আবহাওয়া দপ্তর। বরং একাধিক জেলায় চলতি সপ্তাহেই তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে বলেই জানিয়েছে হাওয়া অফিস। হাসফাঁস করা গরমে পুড়বে বাংলা। গত কয়েকদিন ধরেই রোদের তেজ ঊর্ধ্বমুখী। বাড়ছে তাপমাত্রাও। মঙ্গলবারও পরিস্থিতির বদল হয়নি। পশ্চিমাঞ্চলের একাধিক
চলন্ত বাসের মধ্যেই তরুণীকে অশালীন স্পর্শ, গোপনাঙ্গে হাত! লজ্জাজনক ঘটনার সাক্ষী নিউটাউন থানায় শ্লীলতাহানির অভিযোগ দায়ের করেন তরুণী। তাঁর অভিযোগের ভিত্তিতে বিহারের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তার নাম মহম্মদ তাজ। পুলিশ তাকে এদিন বিধাননগর আদালতে পেশ করে নিজেদের হেফাজতে চাইবে বলে জানা গিয়েছে। ঘটনা ঠিক কী? পুলিশ সূত্রে খবর, সল্টলেকের তথ্যপ্রযুক্তি সংস্থার কর্মী সোমবার রাত সাড়ে আটটা নাগাদ একটি বেসরকারি
বহু মানুষের বহু রকম স্বাক্ষর দেখা যায়। স্বাক্ষর যেন কেউ নকল করতে না পারে, সেজন্য অনেকেই নিজের স্বাক্ষরে ভিন্নতা রাখার চেষ্টা করেন। অনেকেই চেষ্টা করেন, তিনি ছাড়া আর কেউ যেন স্বাক্ষরটি করতে না পারে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্বাক্ষর ভাইরাল হয়েছে। তা নিয়ে মিমের বন্যা বইছে। কেউ রসিকতা করে বলেছেন, স্বাক্ষরকারী হয়তো সজারু আঁকতে চেয়েছিলেন। আবার অনেকেই এই স্বাক্ষরের সঙ্গে
আর্জেন্টিনা দল যেন হারতেই ভুলে গেছে। ২০১৯ কোপা আমেরিকার সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল ব্রাজিল ও আর্জেন্টিনা। ২ জুলাইয়ের সেই ম্যাচে আর্জেন্টিনাকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছিল ব্রাজিল। সেই ম্যাচের পর কেটে গেছে এক হাজারটি দিন, আর্জেন্টিনাও খেলে ফেলেছে ৩০টি ম্যাচ। তবে এই এক হাজার দিন এবং ওই ৩০ ম্যাচে কোনো দলই হারাতে পারেনি আর্জেন্টিনাকে। লাতিনের শক্তিশালী দলগুলো এই সময়ে কয়েকটি করেই ম্যাচ খেলেছে
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আয়োজনে ‘ক্রিকেট সেলিব্রেটস মুজিব ১০০’ কনসার্ট শুরু হয়েছে আজ মঙ্গলবার (২৯ মার্চ) বিকেলে। কনসার্টের সময়সূচি অনুযায়ী বিকেল ৪টা ১৫ মিনিটে দর্শকদের জন্য স্টেডিয়ামের প্রবেশ পথ খোলা হয়। ৪টা ২০ মিনিটে জাতীয় সংগীত গাওয়া হয়। সাড়ে ৪টায় পারফর্ম করেন মাইলসের হামিন আহমেদ। এরপর ৫টা ১৫ মিনিটে পারফর্ম করেন মমতাজ; যা চলে ঘণ্টাব্যাপী। এরপর সন্ধ্যা
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আয়োজনে ‘ক্রিকেট সেলিব্রেটস মুজিব ১০০’ কনসার্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে মঙ্গলবার (২৯ মার্চ) বিকেলে। মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া এই কনসার্টের সময়সূচি প্রকাশ করেছে বিসিবি। সূচি অনুযায়ী বিকেল ৪টা ১৫ মিনিটে দর্শকদের জন্য স্টেডিয়ামের প্রবেশ পথ খোলা হবে, বন্ধ হবে সাড়ে ৫টায়। শুরুতেই রয়েছে জাতীয় সংগীত। ৪টা ২০ মিনিটে
ছুটি কাটাতে স্ত্রীকে নিয়ে দুবাই গেছেন দেশীয় টেলিভিশনের জনপ্রিয় মডেল ও অভিনেতা নিলয় আলমগীর। অবশ্য প্রায়ই বিভিন্ন জায়গায় ঘুরতে যান তারা। কখনও পাহাড় বা কখনও সমুদ্রের পাড়ে নিজেদের নানান মুহূর্ত ফ্রেমবন্দি করেন। তবে এবার বনের হিংস্র প্রাণী বাঘ-সিংহের ডেরায় ঢুকেছেন এই দম্পতি। শুধু তাই নয়, এসব প্রাণীর গায়ে হাত বুলিয়ে আদরও করেছেন। মঙ্গলবার (২৯ মার্চ) নিলয় তার ফেসবুকে বেশ কয়েকটি ভিডিও শেয়ার
বরিশালের আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে শিশু চুরি করে নিয়ে যাওয়ার সময় হাতে নাতে ধরা পরেছে এক কিশোরী। এসময় একজনের মোবাইল ফোন ও নগদ টাকাও চুরি করেছে কিশোরী। ওই কিশোরীকে আটক করে আগৈলঝাড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) মাজহারুল ইসলাম জানান, উপজেলার রাজিহার ইউনিয়নের রাংতা গ্রামের ইমরান সরদারের স্ত্রী লাবনী বেগম তার অসুস্থ দেড়
নেত্রকোণা জেলার পূর্বধলা উপজেলার হাটখলা এস ই এস ডি পি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এ সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শাহ ফরিদ আহমেদ মিন্টুর সভাপতিত্বে বিদ্যালয়ের উদ্যোক্তা ও সাবেক ছাত্র নেতা শাহ ফয়সাল আহমেদ লিটনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নেত্রকোণা-৫ (পূর্বধলা)
রাজবাড়ীর গোয়ালন্দে উন্নত জাতের সোনালী মুরগির বাচ্চাবাহী একটি গাড়িতে আগুন লাগলে প্রায় সাড়ে ৭ হাজার বাচ্চা পুড়ে মারা যায়। গোয়ালন্দ সোনালী হ্যাচারীজ এর ১৫ হাজার বাচ্চাবাহী গাড়িটি সাতক্ষীরা যাচ্ছিল। প্রাথমিকভাবে প্রায় ৪ লাখ টাকার মতো ক্ষতি হয়েছে বলে মালিক পক্ষের দাবী। গতকাল সোমবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দের খানখানাপুর ছোট ব্রিজ নামক এলাকায় দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, সপ্তাহের
জীবন বাঁচাতে ঘরবাড়ি ছেড়ে প্রায় ৯ মাস ধরে পালিয়ে বেড়াচ্ছে পিরোজপুরের এক মুক্তিযোদ্ধা পরিবার। অন্যায় ভাবে এক যুবককে মারধর করার ঘটনায় সাক্ষী দেওয়ায় স্থানীয় একটি প্রভাবশালী মহল ক্ষিপ্ত হয়ে ওঠেন ওই মুক্তিযোদ্ধা পরিবারের উপর। ঘটনার দুই দিন পরই হামলা চালিয়ে ভাঙচুর করা হয় বসত বাড়ি ও আসবাবপত্র। এরপর বাড়ি ও এলাকা ছেড়ে দেওয়ার হুমকি দিলে,জীবন বাঁচাতে স্বজনদের বাড়িতে আশ্রয় নেয় এই
মেহেরপুরের গাংনীর অলিনগর গ্রামের পিয়ারুল ইসলামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার ভোরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পিয়ারুল ইসলাম উপজেলার অলিনগর গ্রামের মৃত দবির মোল্লার ছেলে। অগ্নিকাণ্ডে আনুমানিক পাঁচ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়। পিয়ারুল ইসলামের চাচাতো ভাই রিগেন জানান,গরুর গোয়ালে মশা তাড়ানোর জন্য কয়েল দেয়া হয়েছিল।পরে ওই আগুন গোয়াল ঘর থেকে ছড়িয়ে পড়ে বাড়িতে।আগুনে গোয়াল ঘরে থাকা একটি
পটুয়াখালীর কুয়াকাটায় ২০২১-২০২২ অর্থ বছরে ঝাটকা আহরনে বিরত থাকা ৮ শ’ ২৫ জেলের মাঝে বিশেষ ভিজিএফ’র ক্রানের চাল বিতরণ করা হয়েছে। কুয়াকাটা পৌরসভার উদ্যোগে মঙ্গলবার (২৯ মার্চ) পৌর এলকার প্রত্যেক জেলেকে ৮০ কেজি করে চাল দেয়া হয়। চাল বিতরণকালে উপস্থিত ছিলেন, কুয়াকাটা পৌরসভার প্যানেল মেয়র মোঃ মনির শরীফ, কাউন্সিলর মোঃ তৈয়বুর রহমান, আবুল হোসেন ফরাজী, মোঃ হাবিবুর রহমান, মোঃ ফজলুল হক
ঝিনাইদহ সদর উপজেলার পানামী গ্রামে পঞ্চাশোর্ধ এক নারীকে ধর্ষন চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। ধর্ষনে ব্যার্থ হয়ে ওই নারীকে পিটিয়ে নাক ফাটিয়ে দিয়েছে। বাধা দিতে গিয়ে আহত হয়েছেন ওই নারীর ছেলে কবির হোসেন। ঘটনাটি ঘটেছে গত রোববার রাতে। এ ঘটনায় ঝিনাইদহ সদর থানায় একটি এজাহার দাখিল করা হয়েছে। এজাহার সুত্রে জানা গেছে, হরিশংকরপুর ইউনিয়নের পানামী গ্রামে ঘটনার দিন রাতে পঞ্চাশোর্ধ এক নারী
পিরোজপুর সদর উপজেলার নামাযপুর এলাকার দুই বোনকে বিভিন্ন সময়ে উত্যাক্ত করার প্রতিবাদে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে এক হোটেল ব্যবসায়ীর উপরে। সোমবার দুপুরে দুই বোন শহরে আসার পথে সিআইপাড়া বলেশ^র ব্রিজ সংলগ্ন এলাকায় তাদের উপরে অর্তকিত হামলা চালিয়ে পিটিয়ে আহত করে সাইদুল ইসলাম লিটন বলে অভিযোগ করেন নাজমিন আক্তার নীলা। পরে তাদের উদ্ধার করে জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। সাইদুল ইসলাম
মুজিববর্ষ ও মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) তিনদিনব্যাপী ‘মুজিববর্ষ বইমেলা ও ক্লাব ফেস্টিভাল’ শুরু হয়েছে। আগামী ৩১ মার্চ পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা হতে সন্ধ্যা ৬টা পর্যন্ত মেলা চলবে। মঙ্গলবার (২৯ মার্চ) বেলা সাড়ে ১১টায় বাংলা মঞ্চে 'মুজিববর্ষ বইমেলা ও ক্লাব ফেস্টিভাল'র শুভ উদ্বোধন করেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ মাহবুবুর রহমান। উদ্বোধনীয় অনুষ্ঠানে 'ঐক্যমঞ্চ'র আহবায়ক আখতার হোসেন আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত
বন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সাংগঠনিক সম্পাদক আজিজুল হক রেন্টু (৪২) মৃত্যুর কারণে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আধা বেলা ভারত থেকে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ থাকে। মঙ্গলবার( ২৯ মার্চ) সকাল থেকেই দুই দেশের মাঝে আমদানি-রপ্তানি বন্ধ থাকে। বিষয়টি নিশ্চিত করেছেন হিলি স্থলবন্দরের আমদানি রফতানি কারক গ্রুপের সভাপতি হারুন উর রশিদ হারুন। তিনি বলেন, গত তিন দিন আগে বন্দরের আমদানি রফতানি কারক গ্রুপের সাংগঠনিক সম্পাদক আজিজুল হক
পিরোজপুরের কাউখালীতে স্বামী হত্যা মামলায় স্ত্রী সালমা আক্তার ওরফে রিতা বেগমের যাবজ্জীবন কারাদন্ড এবং ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দিরেয়ছে পিরোজপুরের একটি আদালত। এ মামলার অন্য আসামী লিটু হাওলাদারের বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমানিত না হওয়ায় তাকে বে-কসুর খালাস দেয়া হয়। মামলা সূত্রে জানাগেছে, ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার বারবাকপুর গ্রামের আব্দুল মোফাজ্জেল শিকদারের ছেলে আব্দুল মান্নানের সাথে
রাজধানীর মিরপুরে দুই সন্তান নিয়ে স্কুলে যাওয়ার পথে বাসের ধাক্কায় সাবিনা ইয়াছমিন (৩১) নামে এক নারীর মৃত্যু হয়েছে। আহত হয়েছে তার দুই সন্তান। আজ মঙ্গলবার বেলা ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহত অবস্থায় তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে দুপুর আড়াইটার দিকে সাবিনা ইয়াছমিনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। সাবিনার ভাই মো. মামুন জানান, দুই সন্তান ও স্বামীকে নিয়ে ভাসানটেক বিআরপি
বরিশালে গত কয়েকদিন ধরে ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে। গত এক সপ্তাহ যাবত বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতাল ও জেনারেল হাসপাতালে প্রতিদিনই গড়ে ৫০ জন ডায়রিয়ার আক্রান্ত হয়ে রোগী ভর্তি হচ্ছে। বর্তমানে দুই হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে প্রায় শতাধিক রোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে বেশির ভাগই হচ্ছে নারী ও শিশু। তবে বরিশালে ডায়রিয়ার রোগীদের জন্য জেনারেল হাসপাতালের নির্ধারিত ডায়রিয়া ওয়ার্ড পুরানো