শুধু উষ্ণতা বৃদ্ধি নয়, বছরের গোড়ায় উদ্বেগজনক ভাবে কম বৃষ্টিপাত হয়েছে দেশে! হাওয়া অফিস জানাচ্ছে, দেশ জুড়ে মার্চে বৃষ্টির ঘাটতি প্রায় ৭১ শতাংশ। ১১৪ বছরে এর চেয়ে কম বৃষ্টির নজির মাত্র দু’বার। এ বার মার্চে বৃষ্টি হয়েছে মাত্র ৮.৯ মিলিমিটার। এর আগে ১৯০৮ সালের মার্চে দেশে বৃষ্টি হয়েছিল ৮.৭ মিলিমিটার। ১৯০৯ সালের মার্চে ৭.২ মিলিমিটার। এমন পরিস্থিতি কৃষিক্ষেত্রের পক্ষে উদ্বেগজনক। উষ্ণতম
পুরুষ ও মহিলাদের গোপন রোগের চিকিত্সা করা হয়। পাশাপাশি সন্তানহীন মহিলাদের চিকিত্সা করা হয় বলে পোস্টার দেওয়া হয়েছে এলাকায়। সেই পোস্টার দেখে কবিরাজের চিকিত্সা করাতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ করলেন এক গৃহবধূ। উত্তর ২৪ পরগনার হাড়োয়ায় উঠল এমনই চাঞ্চল্যকর অভিযাগ। হাড়োয়ার রেল গেট এলাকায় একটি ঘর ভাড়া নিয়ে ওইসব বুজরুকি চালাচ্ছিল এক 'কবিরাজ'। 'চিকিত্সা' চালাচ্ছিল কবিরাজ ঠাকুরদা নামে এক
কালো অন্ধকার আকাশে বিদ্যুৎরেখার ঝলসে ওঠার দৃশ্য ভয়ংকর সুন্দর। পথে ঘাটে অনেক সময়ই বজ্রপাতে প্রাণ হারান বহু হতভাগ্য মানুষ। কিন্তু ঘরের ভিতরে নিরাপদ অবস্থায় সেই দৃশ্যই দৃষ্টিনন্দন। কিন্তু সেই চিরন্তন দৃশ্যের একেবারে ভিন্ন ছবি এবার ধরা পড়ল ক্যামেরায়। বজ্রপাত মানেই উপর থেকে নিচের দিকে আকাশের বুক চিরে ছুটে যাওয়া আলোর রেখা। কিন্তু একটি ভিডিওয় ধরা পড়ল একেবারে উলটো দৃশ্য। স্বাভাবিক
‘মানুষ মানুষের জন্য’ এই স্লোগান নিয়ে পবিত্র মাহে রমজান উপলক্ষে সম্মিলিত প্রচেষ্টায় টাঙ্গাইলের ভূঞাপুরে ১’শ পরিবারের মাঝে প্রীতি উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (০২ এপ্রিল) বিকেলে উপজেলার তাড়াই ইদগাঁহ মাঠে সম্মিলিত প্রচেষ্টায় এ প্রীতি উপহার সামগ্রী বিতরণ করা হয়। ইব্রাহীম খাঁ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মো. শওকত আলমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন শহীদ জিয়া মহিলা কলেজের অধ্যক্ষ মো. আবু সাফাত বিপলু, বিজনেস
ভূঞাপুর উপজেলায় জনপ্রিয় খবরের কাগজ দৈনিক আলোকিত পত্রিকার ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। পত্রিকাটির উপজেলা প্রতিনিধি ইয়ামিন মিয়ার আয়োজনে ও ভূঞাপুর রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি ও জয়যাত্রা টেলিভিশন এর উপজেলা প্রতিনিধি কামরান পারভেজ ইভান এর সহযোগিতায় শনিবার (২ এপ্রিল) বেলা ৩ টায় উপজেলা জয়যাত্রা টেলিভিশনের অফিস কক্ষে এই প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়। এ সময় জন্মদিনের কেক কেটে দৈনিক আলোকিত পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী
৯৮ বিশ্বকাপজয়ী ফ্রান্স দলের অধিনায়ক তথা ২০১৮ রাশিয়া বিশ্বকাপজয়ী ফরাসি দলের কোচ দিদিয়ের দেঁশ বিশ্বকাপ ট্রফি নিয়ে উঠে এলেন দোহায় বিশ্বকাপ ড্র’য়ের মঞ্চে। ড্র পরিচালনা করার জন্য ততক্ষণে মঞ্চে উঠে এসেছেন সামান্থা এবং জার্মেইন জেনাস। এরপর পট থেকে দেশগুলির নাম তুলে নেওয়ার জন্য এক এক করে ডেকে নেওয়া হল, ব্রাজিলের বিশ্বকাপজয়ী অধিনায়ক কাফু, নাইজেরীয় তারকা জেজে ওকোচা, জার্মানির লোথার ম্যাথিউজ, ইরানের
কোনরকম পূর্ব ঘোষণা ছাড়াই শুক্রবার থেকে দিনাজপুরের হিলি রেলওয়ে স্টেশন ক্লোজিং ডাউন বা বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। ফলে এখন থেকে এই পথ দিয়ে চলাচলকারী স্টপেজ থাকা সব ট্রেন প্লাটফর্মে ১নং লাইনের পরিবর্তে ২নং লাইনে দাঁড়াচ্ছে। এতে ট্রেনে উঠা-নামা করতে চরম ভোগান্তিতে পড়েছে এখানকার ট্রেন যাত্রীরা। ঝুঁকি নিয়ে ট্রেনে উঠতে হচ্ছে যাত্রীদের। লাইন থেকে ট্রেনের বগি গুলো অনেক উঁচু হওয়ায় ট্রেনে
গেলো কয়েক দিন ধরে ভূঞাপুরের যমুনা নদীর পানি হঠাৎ করে বাড়তে শুরু করেছে। আর সে কারণেই পানিতে তলিয়ে যাওয়ার আগেই আংশিক কাঁচা অবস্থায় স্থানীয় জাতের বোরো ধান কাটতে শুরু করেছে উপজেলার যমুনা চরাঞ্চলের বোরো ধান চাষিরা। শুকনা মৌসুমে যমুনা চরাঞ্চলে ছোট-বড়-মাঝারি অসংখ্য ডোবার হয়ে থাকে। আর সেই ডোবার চারপাশে এ বোরো ধান চাষ করেন যমুনা চরাঞ্চলের কৃষকরা। উপজেলা কৃষি অফিস সূত্রে
নওগাঁর পতœীতলা উপজেলায় এক গৃহবধূকে বিতাড়িত করতে গত তিন মাস ধরে স্বামীর বাড়িতে নির্যাতন করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। ২৫ বছর বয়সী ওই গৃহবধূর নাম আমিনা বেগম। বর্তমানে তার দুই শিশুকন্যাকে কৌশলে বাড়ি থেকে বের করে দেয়া হয়েছে। বাড়ির ভেতরে অবস্থান করা মায়ের কাছে তাদের যেতে দেয়া হচ্ছে না। এ ঘটনার প্রতিকার চেয়ে গৃহবধূর মা লাইলি বেগম থানায় মামলা করতে গেলে
পিরোজপুরে ক্রিকেট একাডেমির আয়োজনে ও পৌরমেয়র হাবিবুর রহমান মালেকের পৃষ্ঠপোষকতায় মেয়র কাপ টেপ টেনিস ক্রিকেট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে পিরোজপুর সরকারী বালক উচ্চ বিদ্যালয় মাঠে পিরোজপুর ক্রিকেট একাডেমীর প্রতিষ্ঠাতা আজমল হুদা নিঝুম এর তত্বাবধানে দির্ঘ অপেক্ষার পরে মেয়র কাপ ক্রিকেট এর ফেইনালে চ্যাম্পিয়ন হয় টিম ফ্রেন্ডস। অনুষ্ঠনে প্রধান অতিথি হিসেবে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলকে পুরস্কার তুলে দেন
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে নেত্রকোনা রাইফেল্স ক্লাব ও জেলা প্রশাসনের উদ্যোগে শনিবার দুপুরে মালনীস্থ চাঁনমারীতে শুটিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। নেত্রকোনা রাইফেল্স ক্লাবের সাধারণ সম্পাদক সারোয়ার জাহান রঞ্জনের সভাপতিত্বে শুটিং প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক কাজি মোঃ আবদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ফখরুজ্জামান জুয়েল। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত
"এমন বিশ্ব গড়ি,অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন ব্যক্তির প্রতিভা বিকশিত করি"এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের হিলিতে বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ১১টায় হাকিমপুর উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজ সেবা অফিসের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নুর এ আলমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন হাকিমপুর উপজেলা চেয়ারম্যান
পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে বাজার স্থিতিশীল ও দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখার লক্ষ্যে জেলা শহরের বিভিন্ন হাট বাজার মনিটরিং করে সরকারের পক্ষ থেকে অসাধু ব্যবসায়ীদের রেড এলার্ট বা লাল সংকেত হিসেবে সর্তক করলেন নেত্রকোনার জেলা প্রশাসক কাজি মোঃ আবদুর রহমান। শনিবার বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যস্ত জেলা শহরের প্রধান কাঁচা বাজার হিসেবে পরিচিত মেছুয়া বাজারের নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ব্যবসায়ী,
ভারতীয় চাল আমদানি বন্ধের অজুহাতে দিনাজপুরের হিলি স্থলবন্দরের খুচরা বাজারে বেড়েছে সব ধরনের চিকন চালের দাম। দাম বাড়ায় বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষেরসহ সাধারণ ক্রেতারা। শনিবার (২ এপ্রিল) সকালে হিলি চাল বাজার ঘুরে দেখা যায়, এক সপ্তাহের ব্যবধানে চালের দাম বেড়েছে কেজিপ্রতি ৬ থেকে ৭ টাকা। তবে দাম বাড়লেও খোলা বাজারে সরকারিভাবে চাল বিক্রির কারণে বেচা-কেনা অনেকটাই কমে গেছে ব্যবসায়ীদের। এক
সরাইল- নাসিরনগর আঞ্চলিক রাস্তার উচালিয়া পাড়া মোড়ে দেখা দিয়েছে দীর্ঘ যানজট। শনিবার ২ এপ্রিল সকাল ৯ টা থেকে আশপাশের রাস্তা দুপাশের অন্তত ২ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে। এতে চালকসহ পথচারী ও যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন। উচালিয়া পাড়া চৌরাস্তায় উভয়পাশে থেমে থেমে যানজটের সৃষ্টি হয়। সকাল থেকে এর তীব্রতা বাড়তে থাকে। যা ধীরে ধীরে নিজ সরাইল ব্রীজ ও অপর দিকে বড্ডাপাড়া এলাকা
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে রাজধানীতে জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতীকী অনশন চলছে। শনিবার (২ এপ্রিল) সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে এ অনশন কর্মসূচি শুরু হয়। বিকেল ৩টা পর্যন্ত চলবে এ কর্মসূচি। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি ও উত্তর বিএনপি এ কর্মসূচির আয়োজন করেছে। উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান এ প্রতীকী অনশনে সভাপতিত্ব করবেন। এদিকে, সকাল ৮টা থেকেই নগরীর বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা
রাজধানীর শাহজাহানপুরে এলোপাতাড়ি গুলি চালিয়ে মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টিপুকে হত্যার সঙ্গে জড়িত মাস্টারমাইন্ডসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে র্যাব-৩। এলিট ফোর্স র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জানান, ওমর ফারুক (৫২), আবু সালেহ শিকদার (৩৮), নাছির উদ্দিন (৩৮) ও মোরশেদুল আলম (৫১) কে রাজধানীর বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার করা হয়। তিনি জানান, ২০১৩
র্যাব-৮ এর অভিযানে ফরিদপুরের ভাংগায় বিপুল পরিমান গাঁজা ভর্তি প্রাইভেটকারসহ দুই মাদক কারবারীকে আটক করা হয়েছে। আটককৃতদের কাছ থেকে ২৮ কেজি গাঁজা উদ্ধার করে র্যাব। আজ শনিবার র্যাব-৮ সিপিসি-২ প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। র্যাব জানায়, ভাংগা টু মাওয়া সড়কে বিপুল পরিমান মাদক পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যায় মাওয়া হাইওয়ে সড়কে অস্থায়ী চেকপোস্ট বসায় র্যাব।
দেবীদ্বারে নারী উদ্যোক্তা সংগঠনের উদ্যোগে ‘নারী উদ্যোক্তা মেলা’র আয়োজন করা হয়েছে। দেবীদ্বার রেয়াজ উদ্দিন মডেল সরকারী উচ্চবিদ্যালয়’র মাঠে শুক্রবার দিনব্যাপী ওই মেলার উদ্ভোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আশিক উন-নবী তালুকদার। 'নারী উদ্যোক্তা মেলার’ আহবায়ক হুরবানু আক্তার পলি’র সভাপতিত্বে এবং এবিএম আতিকুর রহমান বাশার'র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাগ্রত মানবিকতা কুমিল্লার আহ্বায়ক ডাঃ তাহ্সীন বাহার সূচনা। বিশেষ অতিথি
নাফ নদের জালিয়ারদ্বীপে অভিযান চালিয়ে ক্রিস্টাল মেথ আইস ও ইয়াবাসহ দুইজন মিয়ানমার নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় তাদের কাছ থেকে ৫৪ হাজার পিস ইয়াবা ও ১ কেজি ৬৯ গ্রাম ক্রিস্টাল মেথ আইস জব্দ করা হয়। আটককৃতরা হচ্ছে মিয়ানমার মংডু’র মো. সিরাজ উদ্দিনের পুত্র মো.জুবায়ের আহমদ ( ২২ ) ও একই এলাকার মৃত আব্দুল গনির পুত্র মো. রফিক(২৩)। বিজিবি
শুকনো মৌসুমে নদী-নালা, খাল-বিলে পানি থাকে না বললেই চলে। তাই মাছ ধরার ফাঁদগুলো এখন অকেজো। আবার যখন পানি আসবে তখন এগুলোর কদর বাড়বে। তখন বিভিন্ন শ্রেণিপেশার মানুষ বর্ষায় খাল-বিল বা উন্মুক্ত জলাশয়ে ফাঁদ দিয়ে মাছ শিকার করবে। মাছ ধরার সহজ কৌশল চলাচলের পথে পেতে রাখা ফাঁদ। এই মাছ ধরার ফাঁদকে আঞ্চলিক ভাষায় "ডিয়ার" বলে।
রমজান মাস। আরবি মাসসমূহের মধ্যে সবচেয়ে বরকতময় ও মর্যাদাপূর্ণ মাস। এ মাসের গুরুত্ব ও বৈশিষ্ট্য অপরিসীম। দুনিয়ার কোনো সম্পদের সঙ্গে আল্লাহর এ অনুগ্রহের তুলনা চলে না। রমজানের আগমনে বিশ্বনবি অনেক আনন্দিত হতেন। সাহাবাদের উদ্দেশ্যে এভাবে ঘোষণা দিতেন বিশ্বনবি সাল্লাল্রাহু আলাইহি ওয়া সাল্লাম- أتاكم رمضان شهر مبارك ‘তোমাদের দরজায় বরকতময় মাস রমজান এসেছে।’ তারপর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কুরআনের ঘোষণা দিয়ে এ মাসের
অস্কারের মঞ্চে বডি শেমিংয়ের অভিযোগ উঠেছে, তাই এত হইচই৷ শরীর, গায়ের রং নিয়ে রসিকতা ভারতের সমাজে এবং ফিল্ম ইন্ডাস্ট্রিতে স্বাভাবিক ঘটনা, মনে করেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র৷ ডয়চে ভেলে: অস্কারের মঞ্চে ক্রিস রক যা বলেছেন, আপনি কি তা সমর্থন করেন? শ্রীলেখা মিত্র: ক্রিস রক যা বলেছেন, তা বডি শেমিংয়ের নামান্তর৷ ফলে সমর্থন করার প্রশ্নই ওঠে না৷ একজন মানুষের অসুস্থতা কখনো রসিকতার বিষয় হতে
প্রস্তাবিত গণমাধ্যম কর্মী আইন সমালোচনার মুখে পড়েছে৷ বিশেষ করে পেশাদার সাংবাদিকরা এর বিরোধিতা করছেন৷ এই আইন নিয়ে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) তাদের অবস্থান জানাতে (শুক্রবার) রাতে জরুরি বৈঠক ডেকেছে৷ ২৮ মার্চ প্রস্তাবিত আইনটি সংসদে উত্থাপন করা হয়৷ টিআইবি এরই মধ্যে বিবৃতি দিয়ে আইনটির বেশ কিছু ধারার সমালোচনা করেছে৷ তবে তথ্য ও সম্প্রচারমন্ত্রী শুক্রবার ঢাকায় তার বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মত