শিশু ও কিশোরীদের টিকাগ্রহনসহ জন্মনিবন্ধনের জন্য গুরুত্বপূর্ণ ইপিআই টিকাদান কার্ড (শিশু এবং কিশোরী/মহিলা)সংকটে বরিশালের টিকাপ্রদান কেন্দ্রগুলো। ফলে ইপিআই টিকাদান কার্ড এর বদলে সাদা কাগজে স্লিপে লিখে দেয়া হচ্ছে পরবর্তী টিকাদানের তারিখ। এ নিয়ে চরম অসন্তোষ সৃষ্টি হয়েছে অভিভাবকদের মাঝে, সেইসাথে কার্ড না থাকায় সেবাগ্রহিতাদের বোঝাতেও হিমশিম খাচ্ছেন টিকাকেন্দ্রের দায়িত্বরতরা। বরিশাল সদর (জেনারেল) হাসপাতালের ইপিআই টিকাকেন্দ্রের দায়িত্বরতরা জানান, এ টিকা কেন্দ্রের বরিশাল নগর
”পুষ্পা, পুষ্পা রাজ।” থুতনিতে হাত বোলাতে বোলাতে আল্লু অর্জুনের এই সংলাপ আসমুদ্র হিমাচলে ঝড় তুলেছে। কিন্তু তা বলে মাধ্যমিকের উত্তরপত্রের পাতায় রুপোলি পর্দার স্পর্শ? এবার মাধ্যমিকের উত্তরপত্রের মূল্যায়ন করতে গিয়ে অদ্ভুত সব অভিজ্ঞতাই হচ্ছে পরীক্ষকদের। তার মধ্যে জুড়ে গিয়েছে এটিও। সাদা খাতায় কিছুই লিখে আসতে পারেনি এক পরীক্ষার্থী। কেবল লিখে দিয়েছে পুষ্পা রাজের নাম। আর জানিয়ে দিয়েছে, সে কিছুই লিখতে
ফুটবল বিশ্বকাপের পারদ ধীরে ধীরে চড়তে শুরু করেছে। ২১ নভেম্বর থেকে কাতারে বসতে চলেছে ফুটবলের সবচেয়ে বড় প্রতিযোগিতার আসর। ইতিমধ্যেই হয়ে গিয়েছে বিশ্বকাপের ড্র। এবার ফিফার তরফ থেকে প্রকাশ করা হল বিশ্বকাপের অফিসিয়াল ম্যাসকটের নাম। একটি ভিডিও পোস্ট করা হয় ফিফার টুইটার হ্যান্ডেলে। সেখানেই আত্মপ্রকাশ করে ২০২২ ফুটবল বিশ্বকাপের ম্যাসকট লে’ইব। ফুটবল বিশ্বকাপের থিম সং প্রকাশিত হয়েছে আগেই। কে এই লে’ইব?
বরগুনার আমতলী ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের নতুন ভবনের চতুর্থ তলার পানি সরবরাহ লাইনে ত্রুটির কারণে ৪ দিন ধরে পানি সরবরাহ বন্ধ থাকায় হাসপাতালে ভর্তি হওয়া রোগীরা পড়েছে বিপাকে। রোববার (৩ এপ্রিল) সকালে সরেজমিন হাসপাতাল ঘুরে দেখা গেছে, পানির অভাবে রোগী এবং তাদের সঙ্গে আসা স্বজনরা ঠিকমতো গোসল এবং টয়লেট ব্যবহার করতে পারছে না। টয়লেটে পানি কম ব্যবহার করায় দুর্গন্ধ ছড়াচ্ছে ব্যাপক
ফরিদপুরে স্ত্রীর সঙ্গে পরকীয়ার জেরে বন্ধুর মুখে এসিড নিক্ষেপ করে অপর বন্ধু। এতে রানা (৩৪) নামের এক যুবকের মুখমন্ডল ঝলসে গেছে। গুরুতর আহত অবস্থায় তাকে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল শনিবার (২ এপ্রিল) রাতে জেলা শহরের গুহলক্ষ্মীপুর এলাকায় এ ঘটনা ঘটে। আহত রানা পৌরসভার ১১ নং ওয়ার্ডের মধ্য আলীপুর এলাকার আব্দুর রবের ছেলে। এসিড নিক্ষেপকারী
দেশের পাবলিক বিশ্ববিদ্যালয় গুলোর গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা চালু করা হয়েছে যে উদ্দেশ্য নিয়ে তা সম্পূর্ণ রুপে ব্যর্থ হয়েছে বলে দাবি করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষক সমিতি। রবিবার (৩ এপ্রিল) দুপুর ৩টায় শিক্ষক সমিতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোহাঃ জাহাঙ্গীর হোসেন এ তথ্য জানান। একইসাথে পুনরায় কর্তৃপক্ষ গুচ্ছ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করলে শিক্ষকরা ভর্তি কার্যক্রমে
ডারবান টেস্টে প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও টাইগার বোলারদের সামনে আতঙ্ক হয়ে উঠেছিলেন ডিন এলগার। তবে সুযোগ পেয়েও হাতছাড়া করতে হয় আম্পায়ারদের সিদ্ধান্তে। মাত্র ৭ রানে জীবন পাওয়া এলগার শেষ পর্যন্ত অর্ধশতক তুলে নেন। শেষ পর্যন্ত ৬৪ রানের ইনিংস খেলে সাজঘরে ফিরেছেন এলবিডব্লু হয়ে, যদিও আম্পায়ার্স কল ছিল নট-আউট। তাসকিন আহমেদের করা বল প্যাডে লাগলে আবেদনে সাড়া দেননি আম্পায়ার। রিভিউ নিলে
মহম্মদ শামিদের গুজরাতের বিরুদ্ধে দিল্লি ক্যাপিটালস হেরে যায় ১৪ রানে। শুভমন গিল ৪৬ বলে ৮৪ রান করেন। প্রথমে ব্যাট করে ১৭১ রান তোলে গুজরাত। ব্যাট করতে নেমে দিল্লির ইনিংস শেষ হয়ে যায় ১৫৭ রানে। ঋষভ পন্থ করেন ২৯ বলে ৪৩ রান। শামি দু’টি উইকেট নিয়েছেন। পুণের মাঠে খেলায় ব্যস্ত গুজরাত টাইটান্স এবং দিল্লি ক্যাপিটালস। আইপিএলের দশম ম্যাচ চলাকালীন সম্প্রচারকারী সংস্থার ক্যামেরার
টি২০ ক্রিকেট মানেই চার-ছক্কার প্রদর্শনী। আইপিএলও তার ব্যতিক্রম নয়। প্রতি ম্যাচেই বার বার বল গিয়ে পড়ছে গ্যালারিতে। প্রথম ১০ ম্যাচে মোট ১৩৭টি ছয় হয়েছে এ বারের প্রতিযোগিতায়। কে সব থেকে বেশি ছক্কা মেরেছেন? তালিকায় প্রথম দশে কারা রয়েছেন? টি২০ ক্রিকেট মানেই চার-ছক্কার প্রদর্শনী। আইপিএলও তার ব্যতিক্রম নয়। প্রতি ম্যাচেই বার বার বল গিয়ে পড়ছে গ্যালারিতে। প্রথম ১০ ম্যাচে মোট ১৩৭টি ছয়
অ্যাডলফ হিটলার বার্লিনে নিজের বাঙ্কারে মাথায় গুলি করে আত্মঘাতী হয়েছিলেন। ৭৭ বছর পর বিশ্ব রাজনীতিতে ‘দ্বিতীয় হিটলার’ বলে পরিচিতি পাওয়া রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়েও ইদানিং একটি প্রশ্ন উঠছে। ইউক্রেনের যুদ্ধের শেষে তাঁরও কি একই পরিণতি হতে চলেছে! অ্যাডলফ হিটলার বার্লিনে নিজের বাঙ্কারে মাথায় গুলি করে আত্মঘাতী হয়েছিলেন। ৭৭ বছর পর বিশ্ব রাজনীতিতে ‘দ্বিতীয় হিটলার’ বলে পরিচিতি পাওয়া রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির
অনাস্থা ভোট চলাকালীন প্রেসিডেন্টের কাছে গিয়ে অ্যাসেম্বলি ভেঙে দেওয়ার আর্জি জানান। সেই পরামর্শ মতো ঘোষণা করেছেন পাক প্রেসিডেন্ট। টানটান উত্তেজনা। প্রতি মুহূর্তের নাটকীয় মোড়। যে রাজনৈতিক অস্থিরতা গত বেশ কয়েক দিন ধরে শিরোনামে রেখেছে পাকিস্তান তথা ইমরান খানকে, তার আপাত-সমাপ্তি ঘটল নাটকীয় ভাবেই। ইমরানের বিরুদ্ধে আনা অনাস্থা-ভোটটাই হল না পাকিস্তানের ন্যশনাল অ্যাসেম্বলিতে। অনাস্থাপ্রস্তাব নিয়ে অ্যাসেম্বলিতে যখন আলোচনা চলছে, সেই সময় পাক
সড়ক দূর্ঘটনা রোধ কল্পে বাংলাদেশ পুলিশের রংপুর রেঞ্জ এর ডিআইজির নির্দেশনায় দিনাজপুরের হাকিমপুর হিলিতে মোটরসাইকেল আরোহীদের হেলমেট না থাকা ও ট্রাফিক আইন অমান্য করায় ৩৫ জনকে লক্ষাধিক টাকা জরিমানা ও মামলা দায়ের করা হয়েছে। সম্প্রতি রংপুর বিভাগের হিলিসহ আশ পাশের জেলা-উপজেলাগুলোতে মোটরসাইকেল দুর্ঘটনার সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। সেই সাথে বাড়ছে অকাল মৃত্যু ও হতাহতের ঘটনা। তাই এই ধরনের দুর্ঘটনা কমিয়ে
র্যাব-৮ সিপিসি-২ এর অভিযানে ৬০টি গাঁজা গাছ জব্দ করা হয়েছে। আজ রবিবার বিকেল পৌনে ৪টার দিকে ফরিদপুর কোতয়ালী থানাধীন কমলাপুর চানমারী গ্রাম থেকে এগুলো জব্দ করা হয়। এ সময় মাদক কারবারী ওই গ্রামের বাসিন্দা মৃত আব্দুর রশিদ খানের পুত্র আব্দুল মুন্নাফ খান (৫৪) কে আটক করে র্যাব। র্যাব-৮ প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। র্যাব জানায়, সিপিসি-২ এর ডিএডি
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের পরামর্শে সংসদ ভেঙে দিয়েছেন প্রেসিডেন্ট আরিফ আলভি। বোববার (৩ এপ্রিল) পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ এ তথ্য জানিয়েছে। এর আগে দেশটির সংবিধানের পঞ্চম অনুচ্ছেদের সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় ইমরানের বিরুদ্ধে বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাব খারজি করে দেন দেশটির ডেপুটি স্পিকার কাসিম খান সুরি। এর পরেই জাতির উদ্দেশে এক ভাষণে প্রেসিডেন্টকে সংসদ ভেঙে দেওয়ার পরামর্শ দেন ইমরান খান। তার কিছুক্ষণ পরেই
অবৈধভাবে সীমান্ত অতিক্রমকালে নারী-শিশুসহ ঝিনাইদহে ৫জনকে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)। আজ ভোরে মহেশপুর উপজেলার বাশবাড়ীয়া গ্রাম থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো- গোপালগঞ্জ জেলার কোটালিপাড়া রাধাগঞ্জ গ্রামের দিজেন হালদারের ছেলে মানিক হালদার (৩৪), তার স্ত্রী মুক্তি গাইন (১৮), ডুমুরিয়া থানার বেন্নাবাড়ী গ্রামের মমতা বল্লব (৫০), রকি বল্লব (১৬), ভাঙ্গারহাট পশ্চিম হাজরাবাড়ী গ্রামের চায়না সেন (২০)। ৫৮ বিজিবির সহকারী পরিচালক
মসজিদে মাইক বাজানো বন্ধের দাবি তুলেছেন মহারাষ্ট্র নবনির্মাণ সেনার (এমএনএস) প্রধান রাজ ঠাকরে। অন্যথায় মসজিদের সামনে মাইক লাগিয়ে হনুমান চালিসা বাজানো হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।শনিবার (২ এপ্রিল) এক অনুষ্ঠানে রাজ্য সরকারের প্রতি এ দাবি জানান তিনি। রাজ ঠাকরে বলেন, 'আমি প্রার্থনার বিরুদ্ধে নই, আপনি আপনার বাড়িতে প্রার্থনা করতে পারেন। তবে মসজিদের মাইকগুলো সরানোর বিষয়ে সরকারের সিদ্ধান্ত নেওয়া উচিত। আমি এখন
দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম ফের বাড়ানো হয়েছে।রোববার (৩ এপ্রিল) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, বেসরকারিখাতে ১২ কেজি সিলিন্ডারের এলপিজি মূসকসহ সর্বোচ্চ খুচরা মূল্য ১ হাজার ৩৯১ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ৪৩৯ টাকা নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ ৪৮ টাকা দাম বাড়ানো হয়েছে। নতুন এ দাম আজ রোববার (৩ এপ্রিল) সন্ধ্যা ৬টা থেকে
২৪ ঘণ্টায় সারা দেশে ৫৬ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৫১ হাজার ৭৭০ জনে। শনাক্তের হার শূন্য দশমিক ৭৯ শতাংশ। এই ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে কারো মৃত্যু হয়নি। ফলে মৃত্যুর সংখ্যা ২৯ হাজার ১২২ অপরিবর্তিত থাকল। রোববার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায়
দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে বাড়তি আমদানি হওয়ায় রমজানের আগেই কমেছে পেঁয়াজের দাম। চার দিন আগেও যে পেঁয়াজ ১৮ থেকে ২০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে, তা এখন কমে ১৪-১৫ টাকা দরে বিক্রি হচ্ছে। অন্যদিকে দেশীয় পেঁয়াজ ২৮-৩০ টাকা কেজি দরে বিক্রি হলেও বর্তমানে কমে ২৪-২৫ টাকা দরে বিক্রি হচ্ছে। দাম কমায় স্বস্তি ফিরেছে নিন্ম আয়ের মানুষের মধ্যে। ক্রেতারা বলেন,কয়েকদিন আগেও হিলি
পবিত্র মাহে রমজান মাসের আজ প্রথম দিন। শুরুতেই মাত্র একদিনের ব্যবধানে দিনাজপুরের হিলি বাজারে সবজির দাম বেড়েছে প্রায় দ্বিগুণ। প্রকার ভেদে প্রতিটি সবজির দাম বেড়েছে কেজিতে ১০ থেকে ১৫ টাকা। রমজান মাসের শুরুতে বাজারে সবজির চাহিদা বেড়ে যাওয়ায় এবং সরবরাহ কম থাকায় দাম বাড়ার অন্যতম কারণ বলে জানিয়েছেন এখানকার ব্যবসায়ীরা। এদিকে রমজানের প্রথম দিনে হঠাৎ সবজির দাম বৃদ্ধিতে সাধারণ ক্রেতাসহ
মেহেরপুরে কাজলা নদীতে ডুবে মাহি খাতুন (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ রবিবার সকাল ১১ টায় সদর উপজেলার আমঝুপি পশ্চিমপাড়া কাজলা নদীতে ডুবে তার মৃত্যু হয়। মাহি খাতুন শেরপুর জেলা শহরের মঞ্জুরুল ইসলামের মেয়ে। স্থানীয়রা জানান, মাহি খাতুন কিছুদিন পূর্বে তার মায়ের সাথে নানা রেজাউল হকের বাড়িতে বেড়াতে আসে। ঘটনার দিন সকালে এক বান্ধীর সাথে কাজলা নদীতে গোসল করতে নেমে
নারী ওয়ানডে বিশ্বকাপে রাজত্ব চালাচ্ছে অস্ট্রেলিয়ার মেয়েরা। রোববার (০৩ এপ্রিল) এবারের আসরের ফাইনালে ইংল্যান্ডকে ৭১ রানে হারিয়ে এ নিয়ে সপ্তমবারের মতো বিশ্বকাপের শিরোপা নিজেদের করে নিল তারা। আসরের সবগুলো ম্যাচেই অপরাজিত ছিল দলটি।নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে অস্ট্রেলিয়ার দেওয়া ৩৫৭ রানের বিশাল লক্ষ্যে খেলতে নেমে ন্যাট স্কিভারের অপরাজিত ১৪৮ রানের কল্যাণে ৪৩ ওভার ৪ বলে ২৮৫ রান পর্যন্ত যেতে সক্ষম হয় ইংলিশরা। ১২১ বলে
পবিত্র রমজান মাসের প্রথম দিনে নিত্যপণ্যের বাজারে আগুন দেখা গেছে। সব পণ্য কেজিতে ২০ থেকে ৫০ টাকা বেশি দরে বিক্রি হচ্ছে।ছোলা, খেজুর, চিনি, ডাল, গরু ও মুরগির মাংস, গুঁড়া দুধ, শশা, লেবুসহ সব পণ্য বাড়তি দামে বিক্রি হচ্ছে। শুধু তাই নয় রোজাকে কেন্দ্র করে ফল ব্যবসায়ীরাও অতি মুনাফায় মেতেছেন বলেও অভিযোগ ক্রেতাদের।রোববার (৩ এপ্রিল) রাজধানীর মিরপুরের বেশ কয়েকটি বাজার ঘুরে
কপালে টিপ পরায় এক শিক্ষককে বাজে গালি দেওয়ার পর তার গায়ে মোটরসাইকেলের চাকা তুলে হেনস্তার অভিযোগ ওঠা পুলিশ সদস্যের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন, সরকারি দলের সংরক্ষিত আসনের সংসদ সদস্য সুবর্ণা মুস্তাফা।রবিবার (৩ এপ্রিল) সংসদে অনির্ধারিত আলোচনায় তিনি এ দাবি তোলেন। সংসদে সুবর্ণা মুস্তাফা বলেন, দল-মত নির্বিশেষে বিশেষ করে নারী সমাজের জন্য অত্যন্ত ঘৃণিত একটি ঘটনা। ইভটিজিং আমরা শুনে এসেছি।