শুক্রবার, ২৯ মে, ২০২৬১৫ জ্যৈষ্ঠ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

ব্যবসা ও বাণিজ্যবাংলাদেশ

হিলি স্থলবন্দরে ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১০ মে ২০২২, ২৩:৪৩

শেয়ার করুনঃ
হিলি স্থলবন্দরে ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ

ভারত থেকে পেঁয়াজ আমদানির জন্য সরকারি অনুমতি (আইপি) ইমপোর্ট পারমিটের মেয়াদ শেষ হওয়ায় নতুন করে (আইপি) ইমপোর্ট পারমিট না পাওয়ায় দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ বন্ধ রয়েছে। দেশীয় কৃষকের স্বার্থ বিবেচনায় সরকার পেঁয়াজ আমদানি বন্ধ রেখেছে। তবে আমদানি বন্ধ থাকায় ঈদের পরে এই পণ্যের দাম বাড়তে শুরু করেছে।

হিলি স্থলবন্দর কার্যালয়ের তথ্য মতে, ভারত থেকে পেঁয়াজ আমদানির সরকারি অনুমতি (আইপি) ইমপোর্ট পারমিট অনুযায়ী চলতি বছরের সর্বশেষ ৩০ এপ্রিল ৬৮টি ট্রাকে এক হাজার ৯০২ টন পেঁয়াজ ভারত থেকে এই বন্দরে এসেছে । এরপর পবিত্র ঈদুল ফিতরের ছুটি শেষে ৭ মে (শনিবার) এই বন্দর দিয়ে আমদানি-রফতানি শুরু হলেও এখন পর্যন্ত ভারত থেকে পেঁয়াজ আসেনি। এদিকে ঈদের আগে বন্দরে পেঁয়াজ ১৪/১৫ টাকা কেজি দরে বিক্রি হলেও বর্তমানে তা বেড়ে ২০ থেকে ২২ টাকা দরে বিক্রি হচ্ছে।

আরও

দেশের বাজারে সোনার দাম আবারও ঊর্ধ্বমুখী

দেশের বাজারে সোনার দাম আবারও ঊর্ধ্বমুখী

বন্দরে পেঁয়াজ কিনতে আসা রফিকুল ইসলাম বলেন, ঈদের আগে হিলির আমদানিকারকদের গুদাম থেকে পেঁয়াজ কিনে নিয়ে গেলাম ১৪ থেকে ১৫ টাকা কেজি দরে। ঈদের পর কিনতে এসে শুনি দাম বেড়েছে। এখন দাম চাচ্ছে ২০ থেকে ২২ টাকা কেজি। দাম বাড়ার কারণে পেঁয়াজ কেনা আমাদের সমস্যা হয়ে দাঁড়িয়েছে। আমরা যেখানে ২০ টাকা কেজি খুচরা বিক্রি করেছি, সেখানে আমাদেরই এখন ২০-২২ টাকা দরে কিনতে হচ্ছে। 

বন্দরে পেঁয়াজ আমদানিকারক এর প্রতিনিধি মাহাবুব আলম বলেন, ভারত থেকে পেঁয়াজ আমদানির জন্য পাওয়া ইমপোর্ট পারমিটের (আইপি) মেয়াদ ছিল চলতি মাসের ৫ মে পর্যন্ত। কিন্তু পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ১ মে থেকে ৬ মে পর্যন্ত ছয় দিন হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ ছিল। একইভাবে দেশের অন্য বন্দর দিয়েও এ সময় আমদানি আসেনি। এ কারণে ওই সময়ের মধ্যে বাড়তি পরিমাণে পেঁয়াজ আমদানির ইচ্ছা থাকলেও তা সম্ভব হয়নি। সরকার নতুন করে ইমপোর্ট পারমিট না দেওয়ায় বন্দর দিয়ে পেঁয়াজ আসছে না। আমরা ইতোমধ্যে পেঁয়াজ আমদানির জন্য অনুমতি চেয়ে সংশ্লিষ্ট দফতরে আবেদন করেছি। ঈদুল আজহায় পেঁয়াজের চাহিদাকে মাথায় রেখে সরকার দ্রুত পেঁয়াজ আমদানির অনুমতি দিলে বাজার স্থিতিশীল থাকবে বলে জানান এই আমদানিকারক এর প্রতিনিধি। 

পেঁয়াজ আমদানি
https://enews71.com/storage/ads/01KQAG1VP3BB73V7HDE2DKRZ1X.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg
https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

আরও

ঈদ-উল-ফিতর উপলক্ষে ১০ দিনের ছুটির ফাঁদে হিলি স্থলবন্দর

ঈদ-উল-ফিতর উপলক্ষে ১০ দিনের ছুটির ফাঁদে হিলি স্থলবন্দর

হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুনুর রশীদ বলেন, গত ২৯ মার্চ পেঁয়াজ আমদানির আইপি অনুমোদন শেষ হলেও রমজান মাসে বাজার স্বাভাবিক রাখতে সরকার ওই দিনই আবার আমদানির অনুমতি বাড়িয়ে দেয় ৫ মে পর্যন্ত। অর্থাৎ ভারত থেকে গত ৫ মে পর্যন্ত পেঁয়াজ আমদানি অব্যাহত ছিল। তখন আড়তগুলোতে পেঁয়াজের পর্যাপ্ত সরবরাহ ছিলো যারফলে পেঁয়াজ আমদানিতে তেমন গুরুত্ব দেয়নি আমদানি কারকরা। তবে বর্তমানে বাজারে পেঁয়াজের দাম একটু বেড়েছে। তবে নতুন করে সরকারি অনুমতি পত্র ( আইপি) ইমপোর্ট পারমিট পেলে পুনরায় পেঁয়াজ আমদানি শুরু হবে। ঈদুল আজহাকে সামনে রেখে বাজারে দাম বাড়বে বলে আমার মনে হয় না। 

হিলি স্থলবন্দর উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপ-সহকারী কর্মকর্তা ইউসুফ আলী বলেন, গত ২৯ মার্চ পেঁয়াজ আমদানির ইমপোর্ট পারমিটের মেয়াদ শেষ হয়। সে সময় রমজানে দেশে পেঁয়াজের সরবরাহ স্বাভাবিক রাখতে সময় বাড়িয়ে ৫ মে পর্যন্ত নির্ধারণ করেছিল কর্তৃপক্ষ। নতুন ইমপোর্ট পারমিট না মেলায় আমদানি বন্ধ রয়েছে। কবে নাগাদ আবার তা চালু হবে সে বিষয়ে কিছু বলতে পারবো না।   

হিলি স্থলবন্দরের পানামা পোর্ট লিংক লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, হিলি স্থলবন্দর দিয়ে গত ৩০ এপ্রিল পর্যন্ত ভারত থেকে পেঁয়াজ এসেছে। এরপর বন্দর দিয়ে কোনও পেঁয়াজ আমদানি হয়নি।

সর্বশেষ সংবাদ

জাতীয় ঈদগাহে মুসল্লিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় প্রধানমন্ত্রীর

জাতীয় ঈদগাহে মুসল্লিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় প্রধানমন্ত্রীর

দেশজুড়ে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পালিত হচ্ছে কোরবানির ঈদ

দেশজুড়ে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পালিত হচ্ছে কোরবানির ঈদ

শ্রীমঙ্গলে ক্ষতিগ্রস্ত ১০০ কৃষক পরিবারে নগদ চেক ও চাল বিতরণ

শ্রীমঙ্গলে ক্ষতিগ্রস্ত ১০০ কৃষক পরিবারে নগদ চেক ও চাল বিতরণ

কালবৈশাখীতে রাজাপুরে বিদ্যালয়ের দুই শ্রেণিকক্ষ ক্ষতিগ্রস্ত, পাঠদান ব্যাহতের শঙ্কা

কালবৈশাখীতে রাজাপুরে বিদ্যালয়ের দুই শ্রেণিকক্ষ ক্ষতিগ্রস্ত, পাঠদান ব্যাহতের শঙ্কা

হাকিমপুরে মাদকসহ পুলিশের হাতে দুই জন গ্রেফতার

হাকিমপুরে মাদকসহ পুলিশের হাতে দুই জন গ্রেফতার

জনপ্রিয় সংবাদ

শ্রীমঙ্গলে ক্ষতিগ্রস্ত ১০০ কৃষক পরিবারে নগদ চেক ও চাল বিতরণ

শ্রীমঙ্গলে ক্ষতিগ্রস্ত ১০০ কৃষক পরিবারে নগদ চেক ও চাল বিতরণ

ঈদ সামনে রেখে শ্রীমঙ্গলে বাজার মনিটরিং অভিযান

ঈদ সামনে রেখে শ্রীমঙ্গলে বাজার মনিটরিং অভিযান

হাকিমপুরে মাদকসহ পুলিশের হাতে দুই জন গ্রেফতার

হাকিমপুরে মাদকসহ পুলিশের হাতে দুই জন গ্রেফতার

কালবৈশাখীতে রাজাপুরে বিদ্যালয়ের দুই শ্রেণিকক্ষ ক্ষতিগ্রস্ত, পাঠদান ব্যাহতের শঙ্কা

কালবৈশাখীতে রাজাপুরে বিদ্যালয়ের দুই শ্রেণিকক্ষ ক্ষতিগ্রস্ত, পাঠদান ব্যাহতের শঙ্কা

২৪ ঘণ্টায় আরও হাম-উপসর্গে ১৩ শিশুর মৃত্যুর

২৪ ঘণ্টায় আরও হাম-উপসর্গে ১৩ শিশুর মৃত্যুর

এ সম্পর্কিত আরও পড়ুন

ঈদ কেনাকাটায় স্বস্তি, রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে মার্কেট

ঈদ কেনাকাটায় স্বস্তি, রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে মার্কেট

ঈদুল আজহাকে সামনে রেখে দেশের ব্যবসা-বাণিজ্যে নতুন গতি আনতে দোকানপাট ও বিপণিবিতান খোলা রাখার সময় বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ১২ মে থেকে ঈদুল আজহা পর্যন্ত রাত ১০টা পর্যন্ত মার্কেট ও শপিংমল খোলা রাখার অনুমতি দিয়েছে সরকার। বৃহস্পতিবার (৭ মে) এক ভিডিও বার্তায় বিষয়টি নিশ্চিত করেন দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন। তিনি জানান, ব্যবসায়ীদের দাবির পরিপ্রেক্ষিতে সরকার এ সিদ্ধান্ত নিয়েছে। তিনি

বোতল তেল উধাও, দামে চাপে বাজার

বোতল তেল উধাও, দামে চাপে বাজার

প্রতিদিনের রান্নার অপরিহার্য উপকরণ ভোজ্যতেলকে ঘিরে বাজারে তৈরি হয়েছে নতুন অস্থিরতা, যার সরাসরি প্রভাব পড়ছে সাধারণ ভোক্তার জীবনে। বোতলজাত সয়াবিন তেলের সংকটে ক্রেতাদের এক দোকান থেকে আরেক দোকানে ঘুরেও কাঙ্ক্ষিত পণ্য না পেয়ে ফিরে আসতে হচ্ছে। ফলে দৈনন্দিন জীবনে বাড়ছে ভোগান্তি ও অনিশ্চয়তা। রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, বিশেষ করে পাঁচ লিটারের বোতল প্রায় উধাও। ক্রেতারা জানাচ্ছেন, আগের মতো সহজে

স্বর্ণের দামে বড় দরপতন, নতুন মূল্য ঘোষণা

স্বর্ণের দামে বড় দরপতন, নতুন মূল্য ঘোষণা

দেশের বাজারে আবারও স্বর্ণের দামে পরিবর্তন এসেছে, যা ক্রেতাদের জন্য কিছুটা স্বস্তির খবর নিয়ে এসেছে। নতুন করে দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস), যা বাজারে তাৎক্ষণিক প্রভাব ফেলেছে। বৃহস্পতিবার সকালে এক বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, আন্তর্জাতিক ও স্থানীয় বাজার পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের দাম কমানো হয়েছে। নতুন দাম একই দিন সকাল ১০টা থেকেই কার্যকর করা হয়েছে। নতুন নির্ধারিত মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের

সিন্ডিকেটে জিম্মি ভোজ্যতেলের বাজার-১২ টাকা বৃদ্ধি

সিন্ডিকেটে জিম্মি ভোজ্যতেলের বাজার-১২ টাকা বৃদ্ধি

গত বছরের নভেম্বর থেকে দেশের ভোজ্যতেলের বাজারে অস্থিরতা যেন নিয়মে পরিণত হয়েছে, যেখানে কয়েকটি বড় কোম্পানির সিন্ডিকেটের প্রভাব স্পষ্ট হয়ে উঠেছে। পর্যাপ্ত মজুত থাকার পরও সরবরাহ কমিয়ে কৃত্রিম সংকট তৈরি করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। বিশেষ করে সয়াবিন তেলের বোতল বাজার থেকে প্রায় উধাও হয়ে গেছে। খুচরা বাজারে এক লিটারের বোতল খুঁজে পাওয়া কঠিন হয়ে পড়েছে, অথচ বড় আকারের বোতল সীমিত

দেশের বাজারে সোনার দাম আবারও ঊর্ধ্বমুখী

দেশের বাজারে সোনার দাম আবারও ঊর্ধ্বমুখী

দেশের বাজারে সোনার দাম আবারও ঊর্ধ্বমুখী প্রবণতা দেখাচ্ছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) বুধবার নতুন করে সোনার মূল্য নির্ধারণ করেছে, যা সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে। এতে প্রতি ভরি ২২ ক্যারেট সোনার দাম ৬ হাজার ৫৯০ টাকা বাড়িয়ে ২ লাখ ৫২ হাজার ৪০৯ টাকায় পৌঁছেছে। বাজুসের পক্ষ থেকে জানানো হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম বৃদ্ধি পাওয়ায় সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে নতুন