জাতীয় পার্টির (জাপা) মহাসচিব ও কিশোরগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মুজিবুল হক চুন্নু বলেছেন, যতক্ষণ সংবিধানের ৭০ অনুচ্ছেদ থাকবে ততক্ষণ সংসদ সদস্যদের স্বাধীনতা নেই। বাজেটে সংসদ সদস্যদের কোনো অংশগ্রহণ নেই। স্বাধীনভাবে (কথা) বলার সুযোগ নেই। মঙ্গলবার জাতীয় সংসদ অধিবেশনে সংবিধানের ৭০ অনুচ্ছেদ নিয়ে আলোচনা হয়। এসময় একটি বিল পাসের ওপর আলোচনাকালে বিরোধী দলের সংসদ সদস্যরাও একই কথা বলেন। মুজিবুল হক চুন্নু বলেন, সংসদের
পবিত্র রমজান ও আসন্ন ঈদুল ফিতরকে কেন্দ্র করে চাঁদাবাজি রোধে কঠোর অবস্থানে রয়েছে পুলিশ। সুনির্দিষ্ট কোনো অভিযোগ বা তথ্য ছাড়া মহাসড়ক অথবা সড়কে চলাচলকারী পণ্যবাহী কোনো গাড়ি থামানো যাবে না বলে জানিয়েছে পুলিশ সদরসপ্তর। মঙ্গলবার (৫ এপ্রিল) পুলিশ হেডকোয়ার্টার্সে অতিরিক্ত আইজি (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) এম খুরশীদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা সংক্রান্ত এক ভার্চুয়াল সভায় মাঠপর্যায়ের পুলিশ কর্মকর্তাদের এ নির্দেশনা
ইউক্রেনের মারিউপোল বন্দরে ডমিনিকান পতাকাধারী তুরস্কের একটি জাহাজে আগুন লেগেছে। ‘আজবুর্গ’ নামে জাহাজটি থেকে প্রচুর ধোঁয়া বের হতে দেখা গেছে। মঙ্গলবার (৫ এপ্রিল) রুশ বার্তা সংস্থা স্পুটনিক এসব কথা জানিয়েছে। ইউক্রেনের বিচ্ছিন্নতাবাদী অঞ্চল দোনেৎস্কের কর্মকর্তাদের বরাতে স্পুটনিকের খবরে দাবি করা হয়েছে, তুর্কি জাহাজটিতে ইউক্রেনের জাতীয়তাবাদীরা হামলা চালিয়েছে। তারা এটি রুশ বাহিনীর কাজ হিসেবে দেখানোর চেষ্টা করতে পারে বলেও দাবি করা হয়েছে। দোনেৎস্ক
দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় কারও মৃত্যু হয়নি। ফলে মহামারি শুরুর পর থেকে দেশে করোনায় মৃতের সংখ্যা ২৯ হাজার ১২৩ জনেই রয়েছে। তবে ২৪ ঘণ্টায় রাজধানীসহ সারাদেশে করোনায় আক্রান্ত হিসেবে রোগী শনাক্ত হয়েছে ৩৬ জন। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূণ্য দশমিক ৫২ শতাংশ। এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগী বেড়ে হয়েছে ১৯ লাখ ৫১ হাজার ৮৬৭ জন।মঙ্গলবার (৫ এপ্রিল) করোনাভাইরাসের
মা হতে চান, তবে এখনই নয়। ভবিষ্যতের কথা ভেবে অল্প বয়সে নিজেদের ডিম্বাণু সংরক্ষণ করে রাখছেন বহু খ্যাতনামী ভারতীয় মহিলা। পেশার দৌলতে এঁদের অনেকেরই ব্যস্ত জীবন। তারকা হওয়ার সুবাদে হয়তো ব্যক্তিগত জীবনে সময় দিতে পারেন না কেউ কেউ। অথবা নেহাৎই মা হতে চান না এখনই। তা বলে কখনওই মা হবেন না এমন নয়। সেই ভাবনা থেকেই কম বয়সে ডিম্বাণু সংরক্ষণের সিদ্ধান্ত। আসলে
ছোট্ট পিঠে জায়গা কম। তবু তার মধ্যেই কোনওক্রমে উপর-নীচ করে ধরানো হয়েছে জরুরি সব তথ্য। নাম, ফোন নম্বর, পারিবারিক পরিচিতি ইত্যাদি। বয়স বড়জোড় দুই কি তিন। তার পিঠের এই ছবিই এখন ভাইরাল। দু’দিন আগেই নিজেদের বাঁচাতে ইউক্রেনে শিশুদের একটি স্কুল বাসকে ট্যাঙ্কের সামনে ঢাল বানিয়েছিল রুশ সেনারা। এই পরিস্থিতিতেও তিন বছরের ওই সন্তানের বাবা-মায়ের আশা, যদি যুদ্ধে তাদের মৃত্যু হয় এবং
পাহাড়ী ঢলে নদ নদীর পানি বৃদ্ধি / বাঁধ ভেঙে যাওয়ার আশংকায় বোরো ফসলের ক্ষয়ক্ষতি নিয়ে দুশ্চিন্তায় হাওরের কৃষকরা উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ধনু নদীর পানি বৃদ্ধির কারণে নেত্রকোণার খালিয়াজুড়ি উপজেলার কীর্তনখোলা বাঁধের ফাটলধরেছে। ফসল রক্ষায় ফাটল সারাতে জেলা প্রশাসন, পানি উন্নয়ন বোর্ড, উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জনপ্রতিনিধিসহ হাওর অঞ্চলের শত শত কৃষকরা সেচ্ছাশ্রমের ভিত্তিতে বাঁধ রক্ষায় দিনরাত কাজ করছে। স্থানীয় এলাকাবাসী জানায়,
কাতার বিশ্বকাপ ফুটবলের ইতিহাসে প্রথমবার ফুটবল খেলা হবে শীতে! কারণ বিশ্বকাপের ভ্যেনু মধ্যপ্রাচ্যের আগুনে গরম দেশে৷ কাতারে জুন ও জুলাইতে গড় তাপমাত্রা থাকে ৪২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে৷ তাই ফুটবল মহাযজ্ঞের আসর বসবে নভেম্বর -ডিসেম্বরে৷ শীতকালে কাতার ফুটবল বিশ্বকাপ আয়োজন হলেও তখনও তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াসের কাছে থাকবে৷ তাই কাতার নিজেদের ফুটবল স্টেডিয়ামগুলো (AC Stadium) ঠাণ্ডা করার ব্যবস্থা রয়েছে৷ যা প্লেয়ারদের এবং
কথায় বলে বিয়ে হল দিল্লি কা লাড্ডু। আর বিয়ের এই লাড্ডু যারা খাবে তারাও পস্তাবে আবার যারা খাবে না, তারাও পস্তাবে। কিন্তু আমরা যাঁর কথা বলতে চলেছি তিনি এক-দুই নয়, নয় বার এই মহান লাড্ডুটি খেয়েছেন, কিন্তু তারপরেও এখনও তাঁর মন ভরেনি (Viral news)। শোনা যাচ্ছে যে এই ব্রাজিলিয়ান পুরুষ এখন আরও ২ জন মহিলাকে বিয়ে (Viral)করবেন এবং তার স্ত্রীর
চলতি অর্থবর্ষে মদ বিক্রিতে রাজ্যের রেকর্ড আয়। মোট ১৩ হাজার ৬০০ কোটি টাকা ২০২১-২২ অর্থবর্ষে আয় করল রাজ্য আবগারি দফতর। গত বছরের থেকে ১০ শতাংশ বেশি আয় হলেও কোভিডের আগের সময়ের চেয়ে ২০ শতাংশ বেশি আয় করল রাজ্য। আবগারি দফতর সূত্রে খবর, এর মুনাফার ৩ ভাগের এক ভাগ দেশী মদ থেকেই আয় করেছে রাজ্য। বিদেশ থেকে আমদানি করা দেশী মদের
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া থেকে ৪৭ পিস ইয়াবা ট্যাবলেট সহ মো. শুকুর আলী (৪০), মো. চাঁন মিয়া মোল্লা (৪৩) ও আব্দুর রহমান (৩২) নামের তিন মাদক কারবারিকে আটক করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। আটককৃতরা হলো,উপজেলার উত্তর দৌলতদিয়া পোড়া ভিটা এলাকার মৃত মুরাদ আলীর ছেলে মো. শুকুর আলী, পূর্ব তেনাপচা এলাকার আ. মালেক মোল্লার ছেলে মো. চাঁন মিয়া মোল্লা, উত্তর দৌলতদিয়া আফছার
রমজানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে বরিশাল জেলা প্রশাসন। এ সময় দুটি প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। মঙ্গলবার (৫ এপ্রিল) দুপুর সাড়ে ১২টায় নগরীর বিভিন্ন স্থানে এই অভিযান পরিচালনা করে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুশফিকুর রহমান। অভিযান চলাকালে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকানে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয় ও ওজনে কম দেওয়ায় ত্রিকণ্যা মিষ্টান্ন ভান্ডার ও মেসার্স গোপাল
রাজধানীসহ আশপাশের এলাকায় ডায়রিয়া পরিস্থিতি তিন সপ্তাহ ধরে প্রায় একই অবস্থায় রয়েছে। বিশেষজ্ঞরা তাঁদের অতীত অভিজ্ঞতা থেকে বলছেন, এ প্রকোপ এখনো তিন থেকে পাঁচ সপ্তাহ পর্যন্ত বহাল থাকতে পারে। মহাখালীর আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র (আইসিডিডিআরবি) ও পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ মিটফোর্ড হাসপাতালে গত তিন সপ্তাহের ডায়রিয়া রোগীর ভর্তি বিশ্লেষণ করলে একই অবস্থা বহাল থাকার আভাসের সমর্থন মেলে। মিটফোর্ড হাসপাতালের
সাভারে স্টুডেন্ট ভাড়া নিয়ে বাসের স্টাফদের সাথে বাকবিতন্ডার পরে হাতাহাতি হয়ে আহতের ঘটনায় থানায় বিচার চাইতে সাভার মডেল থানায় শিক্ষার্থীরা। এছাড়া সেই শিক্ষার্থীরা সড়কে থাকা সেই নামের আটটি বাস আটকিয়ে দেয়৷ মঙ্গলবার (০৫ এপ্রিল) সকালে ঢাকা-আরিচা মহাসড়কে সাভার বাস স্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। পরে দুপুরে মহাসড়কে চলাচলরত কয়েকটি বাস আটকে রাখে। রিপোর্টটি লিখা পর্যন্ত থানায় অবস্থান করছেন শিক্ষার্থীরা। আহত ইউনুস কবির
বাংলাদেশ কোস্টগার্ডের অভিযানে ২১ কেজি ৩০০ গ্রাম গাঁজাসহ এক মাদক কারবারীকে আটক করা হয়েছে। আজ মঙ্গলবার (০৫ এপ্রিল) দুপুরে বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত গতকাল সোমবার রাত সোয়া ১০টার দিকে বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের অধীনস্থ বিসিজি স্টেশান লক্ষীপুর কর্তৃক লেঃ এম আতাহার আলী
ভারত যাত্রী গ্রহণ না করায় দিনাজপুরের হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই বছর ধরে যাত্রী পারাপার বন্ধ রয়েছে। এতে বিপাকে পড়েছেন চিকিৎসা, ব্যবসা ও ভ্রমণসহ নানা কাজে ভারতে যেতে চাওয়া পাসপোর্ট যাত্রীরা। বাড়তি টাকা খরচ করে বিকল্প পথে ভারতে যেতে হচ্ছে তাদের। হিলি ইমিগ্রেশন এর সূত্রে মতে, বাংলাদেশ সহ বিশ্বব্যাপি করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় সরকারি সিদ্ধান্ত মোতাবেক ২০২০ সালের ২৩ মার্চ দিনাজপুরের
গ্লোবাল বিজনেস সামিট উপলক্ষে ভোল বদলানো হচ্ছে মা উড়ালপুলের। রঙের প্রলেপ পড়বে নতুন করে। রাত সাড়ে ১১টা থেকে ভোর ৬ পর্যন্ত সেই কাজ চলার কারণে ওই সময় বনধ থাকবে উড়ালপুল। সোমবার কলকাতা পুলিশের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, সোমবার রাত থেকে টানা ১৯ দিন রাত থেকে পর্যন্ত ৭ ঘণ্টা করে মা উড়ালপুলে বনধ রাখা হবে যান চলাচল। কলকাতা ট্র্যাফিক পুলিশ সূত্রের
সুস্বাদু গোলাপজামুন বানানোর অন্যতম উপকরণ হল গোলাপজল। শুধু মিষ্টি তৈরি করতে নয় রূপচর্চাতেও সমান ভাবে জনপ্রিয় গোলাপজল। প্রায় কমবেশি অনেকের বাড়িতেই গোলাপজল থাকে। দামও মধ্যবিত্তের সাধ্যের মধ্যেই। তবে সম্প্রতি নেটমাধ্যমে একটি গোলাপজল তৈরির ভি়ডিয়ো ভাইরাল হয়েছে। সেখানে বলা হয়েছে এক কেজি গোলাপ জলের দাম প্রায় ২০ লক্ষ টাকা। স্বাভাবিক ভাবেই দাম দেখে চোখ কপালে উঠেছে সকলের। তবে মনে করা হচ্ছে ভিডিয়োর
নদিয়া জেলার সীমান্তবর্তী গ্রাম মাটিয়ারির বাসিন্দা অশীতিপর বৃদ্ধা রোহতন বিবি দীর্ঘ দিন ধরেই ভুগছিলেন যকৃৎ সংক্রমণে। রবিবার দুপুরে মৃত্যু হয় তাঁর। শেষশয্যায় তাঁর তিন সন্তানের মধ্যে এক মাত্র ছেলে শুকুর মণ্ডল কাছে ছিলেন। কিন্তু দুই কন্যা বৈবাহিক সূত্রে পড়শি বাংলাদেশের স্থায়ী বাসিন্দা। রোহতনের শেষ ইচ্ছা ছিল তাঁর ‘জানাজা’ (শেষযাত্রা)-য় তাঁর মেয়েরা উপস্থিত থাকবে। সেই মতো খবর দেওয়া হয়েছিল দুই মেয়েকেই।
মানুষের মনে স্বস্তি আসলে বিএনপির মনে অস্বস্তি বেড়ে যায় বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।তিনি বলেন, বিএনপি এখন নেতাদের সামলানো নিয়ে ব্যস্ত।তাদের বক্তব্য শুনে মনে হয় রাজনীতির মাঠে দলটি খেই হারিয়ে ফেলেছে। তাদের একেক নেতার একেক বক্তব্য।মঙ্গলবার (০৫ এপ্রিল) দুপুরে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সমসাময়িক ইস্যুতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। দ্রব্যমূল্য নিয়ে বিএনপি
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সরকারের ওপর দায় চাপিয়ে নিজেদের অযোগ্যতা, অক্ষমতা ও ব্যর্থতা আড়াল করার অপচেষ্টা করছে বিএনপি নেতারা। আজ সকালে নিজ বাসভবনে একথা বলেন তিনি। সরকার নাকি ব্যর্থতা ঢাকতে বিএনপি নেতাকর্মীদের বানোয়াট মামলায় কারাগারে আটক রাখতে বেপরোয়া হয়ে গেছে- বিএনপি নেতাদের এমন অভিযোগকে চিরাচরিত মিথ্যাচার উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, সরকারের বিরুদ্ধে কোন ইস্যু খুঁজে পাচ্ছে বলেই
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, বাংলাদেশ কোনো অপ্রয়োজনীয় প্রকল্পে অর্থ ব্যয় করে না। অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় শ্রীলঙ্কার সঙ্গে বাংলাদেশকে মেলাবেন না। কেউ কেউ শ্রীলঙ্কাকে বাংলাদেশের ওপর বসিয়ে দিচ্ছেন, এটা ঠিক নয়। মঙ্গলবার (৫ এপ্রিল) রাজধানীর শেরে বাংলা নগরের এনইসি সম্মেলনকক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুষ্ঠিত হয়। এতে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক
গত কয়েক সপ্তাহে রাজধানীতে ডায়রিয়ার প্রকোপ অনেক বেড়ে গেছে। আইসিডিডিআর,বি হাসপাতালে প্রতিদিনই ভর্তি হচ্ছে অসংখ্য ডায়রিয়া রোগী।এ অবস্থায় ওয়াসার পানি নিয়ে প্রশ্ন তুলেছেন রাজধানীবাসী। এরই প্রেক্ষাপটে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী তাকসিম এ খান জানিয়েছেন, ওয়াসার পানির সঙ্গে ডায়রিয়ার কোনো সম্পৃক্ততা নেই। তিনি বলেন, আইসিডিডিআর,বির সঙ্গে আমাদের সার্বক্ষণিক যোগাযোগ আছে।ডায়রিয়ার প্রকোপ বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তারা ১০টি এলাকার ঠিকানা আমাদের দেয়,
২০২১-২২ শিক্ষাবর্ষের এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।মঙ্গলবার (৫ এপ্রিল) দুপুরে মহাখালী স্বাস্থ্য অধিদপ্তরের পুরোনো ভবনে মহাখালী স্বাস্থ্য অধিদপ্তরের পুরোনো ভবনের দ্বিতীয় তলায় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের উপস্থিত এ ফলাফল প্রকাশ করা হয়। এবারের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ৭৯ হাজার ৩৩৯ জন। পাসের হার শতকরা ৫৫ দশমিক ১৩ ভাগ।এ বছর মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষার ইতিহাসে রেকর্ডসংখ্যক ভর্তিইচ্ছুক আবেদন করেছেন। মোট