বিএনপির আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সদস্য প্রকৌশলী ইশরাক হোসেনের গ্রেফতার সম্পূর্ণরূপে কাপুরুষোচিত ও ন্যক্কারজনক ঘটনা বলে মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, সরকারের বিরুদ্ধে তীব্র আন্দোলনের আশঙ্কায় ইশরাকের মতো বিএনপির তরুণ নেতাদের আটক করা শুরু হয়েছে। সরকারের সব ব্যর্থতা ঢাকতে হাবুডুবু খাচ্ছে। সেজন্য জনদৃষ্টি ভিন্নখাতে প্রবাহিত করতে ইশরাক হোসেনকে গ্রেফতার করা হলো। বুধবার
দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে শ্রমিক দলের লিফলেট বিতরণের সময় রাজধানীর মতিঝিল এলাকা থেকে গ্রেফতার হওয়া বিএনপি নেতা ইশরাক হোসেনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আজ বুধবার (৬ এপ্রিল) মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহ তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। মতিঝিল থানার একটি মামলায় গ্রেফতারি পরোয়ানামূলে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করে পুলিশ।আদালতে তার আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে বিচারক
বেতন-ভাতা বৃদ্ধি ও সড়কে পুলিশি হয়রানি বন্ধসহ পাঁচ দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো রংপুর থেকে ঢাকাগামী দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। ধর্মঘট শুরুর ২৪ ঘণ্টার বেশি সময় পার হলেও এখন পর্যন্ত মালিক ও শ্রমিক পক্ষের মধ্যে দাবি-দাওয়া নিয়ে কোনো সমঝোতা হয়নি। এদিকে পূর্ব ঘোষণা ছাড়াই হঠাৎ শুরু হওয়া ধর্মঘটে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা। তবে চলমান এই ধর্মঘট শ্রমিক ইউনিয়ন থেকে
দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে শ্রমিক দলের লিফলেট বিতরণের সময় রাজধানীর মতিঝিল এলাকা থেকে গ্রেফতার হওয়া বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করা হয়েছে। তাকে রাখা হয়েছে আদালতের হাজতখানায়। সিএমএম আদালতের হাজতখানার ইনর্চাজ, পুলিশের উপ-পরিদর্শক নাহিদ বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি বলেন, দুপুর ১টার দিকে ইশরাক হোসেনকে আদালতে হাজির করা হয়।বুধবার (৬ এপ্রিল) দুপুর ১২টার দিকে তাকে গ্রেফতার করা হয়।
এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) বলছে, চলতি অর্থবছর (২০২১-২২) শেষে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৬ দশমিক ৯ শতাংশ হবে। এছাড়া ২০২২-২০২৩ অর্থবছর শেষে প্রবৃদ্ধি দাঁড়াবে ৭ দশমিক ১ শতাংশ বলেও পূর্বাভাস দিয়েছে সংস্থাটি। বুধবার (৬ এপ্রিল) আগারগাঁওয়ে এডিবির ঢাকা কার্যালয়ে ‘এশিয়ান ডেভলপমেন্ট আউটলুক ২০১৮’র এক প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে ভার্চুয়ালি এ তথ্য তুলে ধরেন সংস্থাটির কান্ট্রি ডিরেক্টর এডিমন গিন্টিং।এডিবি বলছে, সরকারি ব্যয় বৃদ্ধি, বেসরকারি
কয়েকটি নিত্যপণ্যের টিসিবি, বর্তমান ও পূর্বের বাজারমূল্যের একটি তুলনামূলক চিত্র তুলে ধরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (৬ এপ্রিল) জাতীয় সংসদের প্রশ্নোত্তরে সরকারি দলের কাজিম উদ্দিন আহমেদের প্রশ্নের জবাবে সরকার প্রধান এ চিত্র তুলে ধরেন।শেখ হাসিনা বলেন, করোনা মহামারিতে সৃষ্ট অর্থনৈতিক মন্দার কারণে যুক্তরাষ্ট্র থেকে শুরু করে সব দেশেই দ্রব্যমূল্য ভীষণভাবে বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে অনাকাঙ্ক্ষিতভাবে যুক্ত হয়েছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। এর কুফল
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে করণীয় নির্ধারণে এবার দেশের বিভিন্ন জাতীয় দৈনিকের সম্পাদক ও সিনিয়র সাংবাদিকদের সঙ্গে সংলাপে বসছে নির্বাচন কমিশন (ইসি)।বুধবার (৬ এপ্রিল) সকাল সাড়ে ১১ টায় নতুন নির্বাচন কমিশনের ধারাবাহিক সংলাপের অংশ হিসাবে এই সংলাপ বসেছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের কর্মপদ্ধতি ঠিক করতে তৃতীয় দফায় দেশের ২৩টি দৈনিক পত্রিকার সম্পাদকের সঙ্গে আজ বুধবার সংলাপে বসার
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য ও বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ।বুধবার (৬ এপ্রিল) দুপুর পৌনে ১২টার দিকে রাজধানীর মতিঝিল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করে মহানগর বিএনপির আহ্বায়ক আবদুস সালাম বলেন, পৌনে ১২টার দিকে মতিঝিল থানার পুলিশ তাকে গ্রেফতার করেছে।জানা গেছে, দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে মতিঝিল এলাকায় লিফলেট বিতরণকালে ইশরাক হোসেনকে গ্রেফতার করা হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের
রাজধানীর বনানী এলাকার মূল সড়কে একটি মাইক্রোবাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।বুধবার (৬ এপ্রিল) বনানীর আউট গোয়িং বিমানবন্দর সড়কে ঘটনাটি ঘটে। এ ঘটনায় মূল সড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে যায়। বনানী এলাকায় দায়িত্বরত ট্রাফিক সার্জেন্ট সাদ্দাম হোসেন জানান, চালক ছাড়াও গাড়িতে মালিকের মেয়ে ছিলেন। আগুন লাগার সঙ্গে সঙ্গে তারা নিরাপদে বেড়িয়ে আসেন। তবে গাড়িটি পুরোপুরি পুড়ে গেছে। ট্রাফিক পুলিশের পক্ষ থেকে ফায়ার সার্ভিসকে খবর
ঘুষ লেনদেনের মামলায় দণ্ডপ্রাপ্ত পুলিশের বরখাস্ত হওয়া উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মিজানুর রহমানের খালাস চেয়ে করা আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট। একইসঙ্গে তার জামিন আবেদন শুনানির জন্য আগামী বুধবার দিন ধার্য করেছেন আদালত।বুধবার (৬ এপ্রিল) বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে মিজানের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহবুব শফিক। দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী খুরশিদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন
মুন্সিগঞ্জ সদর উপজেলায় ধলেশ্বরী নদী থেকে দুই তরুণের মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ।বুধবার (৬ এপ্রিল) সকালে মুক্তারপুর নৌ-ফাঁড়ির পরিদর্শক মোহাম্মদ লুৎফর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার নয়াওগাঁ এলাকায় নদী থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।নিহতরা হলেন, আলমগীর হোসেন (১৮) ও রিয়াম (১৭)। মুক্তারপুর নৌ-ফাঁড়ির পরিদর্শক মোহাম্মদ লুৎফর রহমান বলেন, স্থানীয়দের মাধ্যমে এ সংবাদ
প্রাণঘাতী করোনায় বিশ্বে অসুস্থতায় মারা গেছেন ৩ হাজার ৪৮১ জন এবং ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ১২ লাখ ৩৮ হাজার ৩২৪ জন। তবে এই দিন ১৫ লাখ ৪০ হাজার ৯৩৬ জন মানুষ করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন। বিশ্বে বর্তমানে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৫ কোটি ৮২ লাখ ১৭ হাজার ২৪০ জন। এই রোগীদের মধ্যে করোনার মৃদু উপসর্গ বহন করছেন ৫ কোটি ৮১ লাখ
বোতল চৌধুরীর বাসা থেকে দুইজন নারীকে আটক করেছে র্যাব। এর আগে চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলার প্রধান আসামি আশিষ রায় চৌধুরী ওরফে বোতল চৌধুরীকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার (৫ এপ্রিল) রাতে রাজধানীর গুলশানের ২৫/বি ফিরোজা গার্ডেনে লুকিয়ে থাকা বোতল চৌধুরীকে গ্রেপ্তারের সময় ওই বাসা থেকে এ দুই নারীকে আটক করা হয়।র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন গ্রেপ্তারের
প্রশ্ন : রোজা অবস্থায় দিনের বেলা টুথ পাউডার, পেস্ট, মাজন ইত্যাদি ব্যবহার করলে রোজার কোনো ক্ষতি হবে কী? উত্তর : রোজা অবস্থায় দিনের বেলায় টুথ পাউডার, পেস্ট, মাজন ইত্যাদি ব্যবহার করা মাকরুহ। কারণ, তাতে মিষ্টি স্বাদ থাকে। আর রোজা রেখে যে কোনো জিনিসের স্বাদ গ্রহণ করা মাকরুহ। কিন্তু গলায় পৌঁছে গেলে রোজা ভেঙে যাবে। তাই রমজান মাসে দিনের বেলায় মেসওয়াক করা
চিত্রনায়ক সোহেল চৌধুরীর হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি আশিষ রায় চৌধুরী ওরফে বোতল চৌধুরীকে রাজধানীর গুলশান গ্রেপ্তার করেছে র্যাব।মঙ্গলবার (৫ এপ্রিল) রাতে রাজধানীর গুলশানের ২৫/বি ফিরোজা গার্ডেন নামের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব। রাত ১০টা ৫০ মিনিটে ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিষয়টি নিশ্চিত করেন র্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।তিনি বলেন, আমাদের কাছে গোয়েন্দা তথ্য
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর জয়মনিরহাটি ইউনিয়নের শিংঝাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাফিজুর রহমানের বিরুদ্ধে এক ছাত্রীকে যৌন হয়রানি করার অভিযোগ উঠেছে। এঘটনায় মঙ্গলবার দুপুরে বিদ্যালয় মাঠে বিক্ষোভ প্রদর্শন করেছে ওই বিদ্যালয়ের ছাত্রছাত্রী ও অভিভাবক সহ এলাকাবাসী। এলাকাবাসী এর আগে গত সোমবার অভিযুক্ত প্রধান শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি ও অপসারণ দাবি করে উপজেলা শিক্ষা কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেন। অভিযোগ সূত্রে জানা গেছে, ২০২১
সুন্দরবনের খাসিটানা খাল সংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে হরিণের অঙ্গ প্রত্যঙ্গ জব্দ করেছে কোস্টগার্ড পশ্চিম জোনের অধিনস্ত বিসিজি স্টেশান কয়রা একটি টহল দল। গত সোমবার (৪ এপ্রিল) বিকাল পৌনে ৬ টায় অভিযান পরিচালনা করে জব্দ করা হয় জবাইকৃত হরিণের অঙ্গ প্রতঙ্গ। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। মঙ্গলবার (৫ এপ্রিল) দুপুরে এতথ্য জানান কোস্টগার্ড পশ্চিম জোনের গোয়েন্দা
দেবীদ্বারে নির্বাচন পরবর্তী সহিংসতায় দায়েরকরা মামলায় এজহার ভূক্ত ৩৭ জন ও অজ্ঞাতনামা আরো ৮ শত ৫০ জন আসামীর মধ্যে ৩৪ জনের জামিনের আবেদন করলে ১০ জনের জামিন আবেদন মঞ্জুর করে বাকী ২৪ জনের জামিন আবেদন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরনের নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার বিকেলে ৪নং আমুলি আদালতের জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট এস,এম আলাউদ্দিন মাহমুদ’র আদালতে পুলিশবাদী মামলার ৩৪ জন আসামী জামিনের
পিরোজপুরের কাউখালী উপজেলার উত্তর নিলতী সমতট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান এর বিরুদ্ধে উপবৃত্তির একাউন্ট খুলতে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। উক্ত বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেনীর ছাত্রী অভিভাবক রফিকুল ইসলাম এর লিখিত অভিযোগে জানা যায়, প্রধান শিক্ষক মিজানুর তার মেয়ের উপবৃত্তির একাউন্ট খুলতে তিনশত টাকা নেয়। রফিকুল ইসলাম আরও জানান উপবৃত্তির একাউন্ট খুলতে ৫০-১০০ টাকা লাগে অথচ প্রত্যেক অভিভাকের কাছ
"ঘর চাই তো, আমার বাচ্চার মা হও।" আশ্রয় চেয়ে এমনই প্রস্তাবের মুখোমুখি হতে হল ইউক্রেনীয় সুন্দরীকে। যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে নিরাপদ আশ্রয়ের খোঁজে ব্রিটেন গিয়ে পৌঁছন ওই ইউক্রেনীয় তরুণী। তারপর সে দেশে আশ্রয়ের খোঁজ করতেই পান এমন প্রস্তাব। ৩০ বছরের ওই ইউক্রেনীয় যুবতীর নাম জুলিয়া স্কুবেংকো। ব্রিটেন পৌঁছে আশ্রয়ের খোঁজে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছিল শরণার্থী জুলিয়া। আর সেই পোস্টের কমেন্টেই পুরুষদের
হোয়াটসঅ্যাপ বা ফেসবুক মেসেঞ্জারে অচেনা ভিডিও কল। ফোন ধরতেই ফাঁদে পড়েন অনেকে। কয়েক সেকেন্ডের নগ্ন ভিডিও দেখানোর পরেই শুরু হয় ব্ল্যাকমেল। সামাজিক সম্মান রক্ষা করতে চাইলে মোটা টাকা চাওয়া হয়। এবার যার শিকার হলেন এক সিপিএম নেতা। চন্দননগরের সিপিএম নেতা গোপাল শুক্লা। রবিবার একটি বৈঠকে ছিলেন। অভিযোগ, হঠাৎ ফেসবুক মেসেঞ্জারে একটি অজানা সোর্স থেকে কল আসে। রিসিভ করতেই, এক মহিলার নগ্ন
দুর্ঘটনায় জখম মালাইকা অরোরাকে দেখতে গিয়েছিলেন করিনা কাপুর (Kareena Kapoor)। সেখানে ঘটল আরেক দুর্ঘটনা। নায়িকার ছবি তুলতে গিয়ে আহত চিত্র সাংবাদিক। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে সেই ভিডিও। মুম্বই-পুণে এক্সপ্রেসওয়েতে খোপোলির কাছে দু’টি গাড়ির মাঝে পড়ে যায় মালাইকার (Malaika Arora) গাড়ি। তখনই নাকি চালক গাড়ির নিয়ন্ত্রণ হারান। ফলে গাড়িটি সোজা গিয়ে ধাক্কা মারে সামনে দাঁড়িয়ে থাকা তিনটে গাড়িকে। অত্যন্ত জোরে ঝাঁকুনি দিয়ে
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে কুমিল্লার দেবীদ্বারে দুইশতাধিক অসহায়-দরিদ্র মানুষের মাঝে যুবলীগ নেতা মামুনুর রশিদ'র ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে দেবীদ্বার উপজেলার বরকামতা ইউনিয়নের কুমিল্লা মডেল কলেজ মাঠে কুমিল্লা উত্তর জেলা যুবলীগের উদ্যোগে ওই ইফতার সামগ্রী বিতরণ করা হয়। বরকামতা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব নুরুল ইসলামের সভাপতিত্বে এবং বরকামতা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক