তিনি অপ্রতিরোধ্য। একে তো শক্তিশালী রাষ্ট্রনায়ক। হাবেভাবেও ‘লার্জার দ্যান লাইফ’ ভাবমূর্তি। কখনও খালি গা, সানগ্লাস পরে হেঁটে যাচ্ছেন। কখনও মল্লযুদ্ধে ছুঁড়ে ফেলে দিচ্ছেন প্রতিপক্ষকে। এমনও গুঞ্জন, ভদ্রলোক নাকি অমর! ১৯২০ সালের ছবিতেও নাকি দেখা গিয়েছে তাঁকে! গত ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়া হামলা করার পর থেকে ফের সারা বিশ্বের চোখ রুশ (Russia) প্রেসিডেন্টের দিকে। ভ্লাদিমির পুতিন (Vladimir Putin)। সির্ফ নাম হি কাফি
নেত্রকোণা জেলার খালিয়াজুড়ি উপজেলার ধনু নদীর পানি দ্বিতীয় দফায় বৃদ্ধি পাওয়ায় ফের কির্তন খলা বাঁধসহ বেশ কয়েকটি বাঁধ হুমকির মুখে। বাঁধ রক্ষায় পানি উন্নয়ন বোর্ড, জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধি ও স্থানীয় কৃষকরা দিনরাত চেষ্টা চালিয়ে যাচ্ছে। পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরন কেন্দ্র থেকে বন্যার উচ্চ ঝুঁকিতে সুনামগঞ্জ, নেত্রকোণা ও কিশোরগনঞ্জ জেলা রয়েছে। অপরদিকে ভারতের চেরাপুঞ্জিতে বৃষ্টপাত অব্যাহত থাকায় হাওরাঞ্চলের বিভিন্ন
রাশিয়া-ইউক্রেনের যুদ্ধের জেরে বিশ্ব রাজনীতির অনেক হিসেবই ওলটপালট হয়ে যাচ্ছে। যুদ্ধ পরিস্থিতিতে ভারতের অবস্থান নিয়ে কিছুটা ক্ষুব্ধ আমেরিকা। আবার যুদ্ধের আবহে ইউরোপ, আমেরিকার রক্তচক্ষু উপেক্ষা করে মস্কোর সঙ্গে সখ্যতা বাড়িয়েছে নয়াদিল্লি। এমন পরিস্থিতে চলতি মাসে ২ দিনের সফরে আসছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন । শনিবারই তাঁর ভারত সফরের দিনক্ষণ জানিয়েছেন জনসন। ব্রিটেনের প্রধানমন্ত্রীর কুরসিতে বসার পর এটাই জনসনের প্রথম ভারত সফর।
প্রশ্ন: ‘দীক্ষামঞ্জরী’র নতুন অনুষ্ঠান নিয়ে বেশ আলোচনা হচ্ছে। কী করছেন আপনারা? উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুরের নৃত্যনাট্য ‘মায়ার খেলা’কেই নতুন আঙ্গিকে তুলে ধরার চেষ্টা করছি। যেখানে কেবল শান্তা, অমর নন, প্রমদা-সহ সব চরিত্রই আত্মত্যাগ এবং বিরহ নিয়ে কথা বলবে। প্রশ্ন: করোনার সময়ে নাচের অনুষ্ঠান কি একেবারেই বন্ধ রাখতে হয়েছিল? উত্তর: একদমই না। অনুষ্ঠানের বহর কম ছিল হয়তো, কিন্তু একাধিক শো হয়েছে। গত বছর ভুবনেশ্বরে অনুষ্ঠান
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। এ নিয়ে টানা ছয় দিন করোনায় মৃত্যুশূন্য বাংলাদেশ। ফলে মহামারি শুরুর পর থেকে করোনায় মৃতের সংখ্যা রয়েছে ২৯ হাজার ১২৪ জনই।তবে একই সময়ে করোনা আক্রান্ত হিসেবে নতুন রোগী শনাক্ত হয়েছেন ৫১ জন। এ নিয়ে দেশে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ লাখ ৫২ হাজার ৩২৬ জন। এ সময়ে নমুনা পরীক্ষার
গত দু’বছরে দৈনন্দিন জীবনের সর্ব ক্ষণের সঙ্গী হয়ে গিয়েছে মাস্ক এবং স্যানিটাইজার। সৌজন্যে কোভিড। কিন্তু যেখানে ভাইরাস থেকে মুক্তি পেতে স্যানিটাইজার ব্যবহার করতে বলা হচ্ছে, সেই স্যানিটাইজারই আবার আতঙ্কের কারণ হয়ে উঠেছে হায়দরাবাদে। নিজামস ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস (নিমস)-এর তথ্য বলছে, গত এক বছরে এই শহরে ৮০ জন স্যানিটাইজার খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন। হায়দরাবাদ শহর ছাড়া আশপাশের এলাকা থেকেও এ
নওগাঁয় নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন ‘জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি)’ এর ইসাবা গ্রুপের সামরিক শাখার সদস্য মৃত্যুদণ্ড সাজাপ্রাপ্ত পলাতক আসামি সানোয়ার হোসেন (৪৪) কে গ্রেফতার করেছে এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)। শনিবার (১৬ এপ্রিল) রাতে জেলার পতœীতলা উপজেলার ছোট চাঁদপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। রোববার (১৭ এপ্রিল) দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান এন্টি টেররিজম ইউনিট
কুমিল্লার দেবীদ্বারে এক মসজিদের ইমাম আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে ইউপি সদস্যসহ তিনজনের ফাঁসীর দাবীতে মানব বন্ধন, বিক্ষোভ, ও প্রতিবাদ সভা করেছেন স্থানীয়রা। রবিবার সকাল ১১টায় ধামতী দক্ষিণ পাড়া সড়কে শত শত নারী-পুরুষের উপস্থিতিতে ওই মানব বন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন ও বিক্ষোভ চলাকালে উপজেলার ধামতী দক্ষিনখাড় ‘আল মদিনা জামে মসজিদের’ ইমাম আল-আমিনকে মিথ্যে অপবাদ দিয়ে থানা হাজতে রেখে অপমান ও আত্মহত্যায় প্ররোচিত করার
নওগাঁয় এক সাংবাদিকের নামে ফেসবুকে মানহানিকর তথ্য দিয়ে পোস্ট দেওয়ার অভিযোগ উঠেছে এক কথিত সাংবাদিকের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভুগি ওই সাংবাদিক থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, শহরের লাটাপাড়া মহল্লার বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ এর ছেলে দৈনিক যায়যায়দিন পত্রিকার নওগাঁ জেলা প্রতিনিধি রুহুল আমিন এর নামে রবিবার দুপুর ২টার দিকে মাববুব আলম রানা নামের এক কথিত সাংবাদিক তার
আমের জিলাপির খামিরে আম কম থাকার কারণে জরিমানা হওয়া রাজশাহীর মিষ্টিজাতীয় খাবারের প্রতিষ্ঠান ‘রসগোল্লা’ তাদের জিলাপি উৎপাদন করতে পারবে। রোববার (১৭ এপ্রিল) দুপুরে প্রতিষ্ঠানটির সত্ত্বাধিকারী আরাফাত রুবেলকে এই অনুমতি দিয়েছেন জেলা প্রশাসক আবদুল জলিল। বিষয়টি নিশ্চিত করে জেলা প্রশাসক আবদুল জলিল বলেন, ‘রসগোল্লা জিলাপি করতে পারবে। আম দিয়ে, জাম দিয়ে- যা দিয়ে করবে পারবে। কিন্তু যে ফুড গ্রেড কালারটি তারা ব্যবহার করছিল,
নাইজেরিয়ার উত্তর সীমান্তে বিমান হামলায় ৭০ সন্ত্রাসী নিহত হয়েছেন, যারা আইএসআইএস গোষ্ঠীর সঙ্গে জড়িত বলে দাবি করেছে নাইজেরিয়ার বিমানবাহিনী। গতকাল শনিবার এক বিবৃতিতে বলা হয়েছে, নাইজেরিয়া ও নাইজারের যৌথ বিমান অভিযানে তাদের মৃত্যু হয়েছে। রোববার (১৭ এপ্রিল) এ খবর জানিয়েছে আল জাজিরা। নাইজেরিয়া বিমানবাহিনীর মুখপাত্র এডওয়ার্ড গ্যাবকওয়েট বলেন, দেশটির লেক চাদ এলাকায় অভিযান চালানো হয়েছে। এ এলাকায় ২০১৬ সাল থেকে ইসলামিক স্টেট
ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলা প্রশাসনের আয়োজনে ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজবনগর দিবস-২০২২ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে রোববার সকাল ১১টায় উপজেলা নির্বাহী অফিসারের অফিস কক্ষে " ঐতিহাসিক মুজিবনগর দিবস ও বাংলাদেশের স্বাধীনতা" শীর্ষক আলোচনা সভা হয়। সরাইল উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল হক মৃদুলের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রফিক উদ্দিন ঠাকুর, উপজেলা এলজিইডি প্রকৌশলী মোছা. নিলুফা ইয়াছমিন,উপজেলা সমাজ
রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট রেলস্টেশন সংলগ্ন দৌলতদিয়া যৌনপলল্লী গেট সংলগ্ন এলাকা থেকে শাহ আলম প্রামানিক (৩৩) নামের এক কৃষি শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সে সিরাজগঞ্জ জেলার উলস্নাপাড়া উপজেলার মোজাম্মেল প্রামানিকের ছেলে। স্থানীয়রা জানান, রোববার (১৭ এপ্রিল) সকালে দৌলতদিয়া যৌনপলল্লীর দক্ষিন পাশের গেটের সামনে অব্যহৃত রেলের মধ্যে একজনের মরদেহ পরে থাকতে দেখে তারা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ
পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে ফের ভেসে এসেছে জলপাই রাঙ্গা সাগর প্রজাতির মৃত মা কচ্ছপ। শনিবার রাত নয়টায় জোয়ারের সময় সৈকতের ঝাউবাগান এলাকায় এটি ভেসে ওঠে। উপজেলা মৎস্য অফিস সুত্রে জানান, কচ্ছপটির বৈজ্ঞানিক নাম লিপিডোসিলাস ওলিভেসা। এটির ওজন ৩০ থেকে ৩৫ কেজি হতে পারে। স্থাণীয়দের ধারণা জেলেদের জালের আঘাতে দুই তিন দিন আগে কচ্ছপটি মারা যেতে পারে। এটির মুখ এবং পা অর্ধগলিত রয়েছে। পটুয়াখালী
টাঙ্গাইল জেলার সদর থানার দক্ষিন কলেজ পাড়া হইতে ১৭ এপ্রিল রবিবার ভোর রাতে ২১০ লিটার দেশীয় চোলাই মদ সহ মোঃ সাগর খান (নব মুসলিম) (৪৫),ও বাহাদুর (৪৫),নামে দুই যুবককে গ্রেফতার করেছে টাঙ্গাইল র্যাব-১২।গ্রেফতার কৃত উভয়ের বাড়ি টাঙ্গাইল জেলার সদর থানায়। র্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইল এর কোম্পানী কমান্ডার মোহাম্মদ আনিসুজ্জামান আজ দুপুড়ে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, ১৭ এপ্রিল রাত্রী ০৩.২০ ঘটিকার সময় গোপন
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার শিলখুড়ি ইউনিয়নের কালজানী নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হওয়া যুবক নাজমুলের লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার দুপুরে তার লাশ উদ্ধার করা হয়। শুক্রবার দিবাগত মধ্যরাতে শিলখুড়ি ইউনিয়নের উত্তর ধলডাঙ্গা গ্রামের শুক্কুর আলীর ছেলে নাজমুল বিজিবি'র (বর্ডার গার্ড বাংলাদেশ) টহল দলকে দেখে ভয়ে নদীতে ঝাপ দিয়ে নিখোঁজ হয়েছিল। স্থানীয়রা জানায়, রবিবার দুপুর দেড়টার দিকে শিলখুড়ি ইউনিয়নের বউ বাজার নামক এলাকায় কালজানী
সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলায় দুই পক্ষের সংঘর্ষে আলতাফ হোসেন (৬০) নামে এক জন নিহত ও অন্তত ১০ জন আহত হয়েছে। আজ রোববার (১৭ এপ্রিল) সকালে উপজেলার শেখপাড়া বেড়বিন্নি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি বেড়বিন্নি গ্রামের রকিল হোসেনের ছেলে। হরিণাকুন্ডু থানার ওসি সাইফুল ইসলাম জানান, সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বেড়বিন্নি গ্রামের শহিদুল ইসলাম ও শেখপাড়া গ্রামের
নওগাঁর আত্রাইয়ে উপজেলা প্রশাসন ও উপজেলা আ’লীগ পরিবারের উদ্যোগে পৃথক পৃথক ভাবে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালন করা হয়েছে।রবিবার সকালে প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অপরদিকে উপজেলা আ’লীগ দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন। পরে আলোচনা সভায় সহকারী কমিশনার ভূমি কাজী মোহাম্মদ অনিক ইসলাম এর সভাপতিত্বে দিবসের তাৎপর্য তুলেধরে বক্তব্য রাখেন
কোভিডের সংক্রমণ কমতে শুরু করায় বহু দেশে আর বাধ্যতামূলক নয় মাস্ক পরা। দু’বছর ধরে মাস্ক পরার পর তা থেকে মুক্তি পাওয়ার আনন্দে তাই নিজের কানই কেটে ফেললেন ব্রাজিলের এক ব্যক্তি। সুতরাং কানও থাকল না, মাস্ক পরার ঝামেলাও থাকল না! মাইকেল ফারো। তিনি ‘হিউম্যান সেটান’ নামেই বেশি জনপ্রিয় চেহারার জন্য। মাথা, মুখ এবং শরীরের বিভিন্ন অংশে অস্ত্রোপচার করিয়ে ভয়ানক চেহারা তৈরি করেছেন।
নবজাতকের নামকরণ নিয়ে অনেকেই মুশকিলে পড়েন।জন্মের আগে থেকেই বাবা-মা থেকে শুরু করে পরিবারের সদস্যরা নতুন অতিথির কী নাম রাখবেন তা নিয়ে প্রায়শই বিতর্কে অবতীর্ণ হন। কিন্তু কখনও ভেবে দেখেছেন, আপনার বাচ্চার জন্য এমন একটি নাম কেউ বেছে দিলেন, যা আপনার পারিবারিক সংস্কৃতি ছাড়াও অন্যান্য পারিপার্শ্বিক অবস্থার উপর ভিত্তি করে দেওয়া? নিউ ইয়র্কের এক বাসিন্দা টেলর এ হামফ্রে এই জীবিকাকেই তাঁর রোজগারের
বাংলাদেশের স্বাধীনতার পর গঠিত প্রথম শিক্ষা কমিশনের প্রতিবেদনে শিক্ষার সর্বস্তরে রাষ্ট্রের চার মূলনীতির সুস্পষ্ট প্রতিফলনের সুপারিশ করা হয়৷ প্রাথমিক স্তর থেকেই বিজ্ঞান ও কৃষিকে যথাযথ গুরুত্ব দেয়ার কথাও ছিল সেখানে৷ সেই বাংলাদেশে স্বাধীনতার ৫০ বছর পর বিজ্ঞান ক্লাসে শিক্ষককে ফাঁসিয়ে দিতে এমন সব প্রশ্ন করে কথা রেকর্ড করেছে স্কুলের শিশু শিক্ষার্থীরা, যেসব প্রশ্নে সাম্প্রদায়িক ঘৃণা খুঁজে পেয়েছেন অনেকে৷ ধর্মীয় সংখ্যালঘু শিক্ষককে সাম্প্রদায়িক
জেরুজালেমে অবস্থিত আল-আকসা মসজিদ প্রাঙ্গনে ইসরায়েলের পুলিশের সাথে ফিলিস্তিনীদের সংঘর্ষে অন্তত ১৫২জন আহত হয়েছেন৷ রাবার বুলেট এবং পুলিশের লাঠিপেটায় তারা আহত হয়েছেন বলে জানিয়েছে ফিলিস্তিনের রেড ক্রিসেন্ট৷ আল-আকসা মসজিদ প্রাঙ্গণে শুক্রবার ফিলিস্তিনীদের সাথে ইসরায়েলি পুলিশের সংঘর্ষ বাধে৷ গত দুই সপ্তাহে ইসরায়েলের বিভিন্ন শহরে বেশ কয়েকটি হামলার ঘটনা ঘটে৷ এর প্রেক্ষিতে শুক্রবার সর্বোচ্চ সতর্ক অবস্থায় ছিল দেশটির পুলিশ৷ এক বিবৃতিতে ইসরায়েলের পুলিশ জানায়, শুক্রবার
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, দেশটির কর্মকর্তাদের ধারণা রাশিয়ার সঙ্গে যুদ্ধে আড়াই থেকে তিন হাজার ইউক্রেনীয় সেনা নিহত হয়েছে৷ আহত হয়েছে প্রায় ১০ হাজার সেনা৷ শুক্রবার মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে জেলেনস্কি আরও জানান, ঠিক কতজন সেনা জীবিত আছে তা বলা কঠিন৷ জেলেনস্কি দাবি করেছেন, এ যুদ্ধে এখন পর্যন্ত ১৯ হাজার থেকে ২০ হাজার রুশ সেনা নিহত হয়েছে৷ পশ্চিমা বিশ্বের ধারণা, রাশিয়ার
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, মারিউপোলকে পুরোপুরি ধ্বংস করে দিতে চায় রাশিয়া৷ বিভিন্ন সংবাদ মাধ্যম বলছে, পূর্ব ইউক্রেনের শহরটি এখন রুশ সেনাবাহিনীর দখলে৷ এদিকে ইউরোপীয় ইউনিয়ন জানিয়েছে, রাশিয়ার বিরুদ্ধে আরেক দফা নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে তারা৷ পাঁচ কোটি ইউরো মানবিক সাহায্য দিচ্ছে ইইউ ইউরোপীয় ইউনিয়ন জানিয়েছে, ইউক্রেনের ক্ষতিগ্রস্ত মানুষদের সহায়তার জন্য আরও পাঁচ কোটি ইউরো মানবিক সাহায্য দেবে তারা৷ এর মধ্যে ৫০ লাখ