মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬১৫ বৈশাখ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

রাজনীতিবাংলাদেশ

ভোটাধিকার গণতন্ত্র ও বাক স্বাধীনতা ফিরিয়ে দিতে চাই

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৬ মে ২০২২, ২২:১৬

শেয়ার করুনঃ
ভোটাধিকার গণতন্ত্র ও বাক স্বাধীনতা ফিরিয়ে দিতে চাই

বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, জনগনের ভোটাধিকার, গনতন্ত্র ও বাক ব্যক্তি স্বাধীনতা ফিরিয়ে দিতে আমরা যে লড়াই শুরু করেছি তা একটি নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে শেষ হবে। এর বাইরে আর কোন পথ খোলা নেই। দেশে একটি জবাবদিহী ও জনপ্রতিনিধিত্ব সরকার গঠনের মাধ্যমে জাতির বুকে চেপে বসা দুঃশাসনের অবসান ঘটানো বিএনপির প্রধান লক্ষ্য। 

এই লক্ষ্য অর্জনে অতীতের মতো দেশের গনমাধ্যম ও সাংবাদিকদের পাশে চাই। তিনি বলেন, আমরা এক হিরক রাজার দেশে বসবাস করছি। মানুষ কথা বলতে পারছে না।

আরও

সংরক্ষিত নারী আসনে এনসিপি প্রার্থীর আবারো ধাক্কা

সংরক্ষিত নারী আসনে এনসিপি প্রার্থীর আবারো ধাক্কা

 সাংবাদিকরা লিখতে পারছে না। এখন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লিখলে এমনকি লাইক কমেন্ট করলেও কালো আইন তৈরী করে নিপীড়ন করা হচ্ছে। বছরের পর বছর হাসিনার নিষ্ঠুর গারাগারে বন্দি রাখা হচ্ছে। 

অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেন গতকাল বৃহস্পতিবার ঝিনাইদহ জেলা বিএনপির কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন। 

আরও

আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারে জাতিসংঘে আইনজীবীদের আবেদন

আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারে জাতিসংঘে আইনজীবীদের আবেদন

আগামী ২৮ মে ঝিনাইদহ জেলা বিএনপির সম্মেলন উপলক্ষ্যে এই প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়। জেলা বিএনপির আহবায়ক এডভোকেট এস এম মশিয়ূর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে কেন্দ্রীয় বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুন্ডু, কেন্দ্রীয় নেতা আমিরুজ্জামান খান শিমুল, জেলা বিএনপির সদস্য সচিব এড এম এ মজিদ, জেলা বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান কমিশনার এড দবির হোসেন, দলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মালেক, একেএম ওয়াজেদ, জাহিদুজ্জামান মনা, আক্তারুজ্জামান, আব্দুল মজিদ বিশ্বাস, মুন্সি কামাল আজাদ পান্নু, আশরাফুল ইসলাম পিন্টু, মহেশপুরের দবির উদ্দীন ও মেহেদী হাসান রনি উপস্থিত ছিলেন। 

বাক স্বাধীনতা
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেন আরো বলেন, দেশের মানুষ আজ দ্রব্যমুল্যের উর্ধ্বগতির আগুনে পুড়ছে। অথচ এই সরকারের কোন মাথা ব্যাধা নেই। তারা দেশের সাধরণ মানুষের কথা চিন্তা করে না। কারণ তারা দিনের ভোট রাতে করে ক্ষমতায় এসেছে। এই দুঃসহ অবস্থা থেকে দেশের মানুষ মুক্তি চাই। হাসিনা ও তার দোসররা দেশে যে ভয়াবহ সংকট তৈরী করেছে তার জন্য আমরা একাত্তর সালে যুদ্ধ করিনি। তিনি বলেন, বিএনপি কোন আজ্ঞাবহ নির্বাচন কমিশনের অধীনে ভোটে যাবে না। 

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png

গনতন্ত্র আন্দোলনে আমরা শুধু ডান বাম বুঝি না। সকল দল মতের উর্ধ্বে দেশের সব শ্রেনী পেশার মানুষের সহায়তা নিয়ে বিএনপি এগিয়ে যেতে চাই। সাংবাদিকদের প্রশ্নের জবাবে অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেন বলেন, বিএনপি কোন ইস্যু তৈরী করেনি। হাসিনা সরকারই একটার পর একটা সংকট ও ইস্যু তৈরী করে দিয়েছে জনগনের সামনে। আমরা সরকারকে বার বার সাবধান করছি। সরকার আমাদের কথা আমলে না নিয়ে দেশ শ্রীলংকার মতো হবে বলেছি। 

অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেন বলেন, বিএনপি গনতন্ত্রে বিশ্বাসী একটি বৃহৎ রাজনৈতিক দল। তাই এই দলের জেলা সম্মেলন হচ্ছে সম্পুর্ন গনতান্ত্রিক পন্থায়। সিলেট ও দিনাজপুর বিএনপির কমিটি সেভাবেই হয়েছে। তিনি বলেন আগামী ২৮ মে ঝিনাইদহ জেলা বিএনপির সম্মেলনে ১০১০ জন ভোটার গোপন ব্যালটে ভোট দিয়ে তারা নেতা নির্বাচিত করবেন। বিএনপি তৃণমুল থেকে নেতৃত্ব তুলে আনতে চাই। সংবাদিকদের প্রশ্নের জবাবে অধ্যাপক জাহিদ আরো বলেন, সিইসি বলেছেন ইভিএম ত্রæট মুক্ত না। তাই বিএনপি ইভিএম পদ্ধতিতে নয়, ব্যালটের মাধ্যমে ভোটে বিশ্বাসী এবং আগামী নির্বাচন ব্যালটেই হবে ইনশাল্লাহ।

 কেন্দ্রীয় বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত প্রেস ব্রিফিংয়ে বলেন, গনতান্ত্রিক আন্দোলনে দেশের সাংবাদিক সমাজকে আমরা সব সময় পাশে পেয়েছি। ঝিনাইদহ জেলা বিএনপির সম্মেলনে বিএনপির মাহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর বক্তব্য রাখবেন। তিনি ঝিনাইদহের জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও জেলার সর্বস্তরের মানুষের সহায়তা কামনা করে বলেন, বিএনপি সাধরণ মানুষের প্রতিনিধিত্ব ফিরিয়ে দিতে বদ্ধ পরিকর। সেই লড়াইয়ে ঝিনাইদহ জেলাবাসিকে তিনি পাশে চান। 

বৃহস্পতিবার বিকালে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ সম্মেলন স্থল পরিদর্শন করতে সদর উপজেলার ডাকবাংলা আব্দুর রউফ কলেজ মাঠ পরিদর্শন করেন।

সর্বশেষ সংবাদ

স্থানীয় সরকার নির্বাচন দ্রুত শুরু করবে সরকার

স্থানীয় সরকার নির্বাচন দ্রুত শুরু করবে সরকার

আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারে জাতিসংঘে আইনজীবীদের আবেদন

আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারে জাতিসংঘে আইনজীবীদের আবেদন

মৌলভীবাজারে ঝড়ের তাণ্ডবে ভেঙেছে খুঁটি, ছিঁড়েছে শতাধিক বিদ্যুৎ লাইন

মৌলভীবাজারে ঝড়ের তাণ্ডবে ভেঙেছে খুঁটি, ছিঁড়েছে শতাধিক বিদ্যুৎ লাইন

হিলিতে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় নিষিদ্ধ ইনজেকশন জব্দ

হিলিতে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় নিষিদ্ধ ইনজেকশন জব্দ

শ্রীমঙ্গলে শতবর্ষী সরকারি বালিকা বিদ্যালয়ে নেই একজন নারী শিক্ষকও

শ্রীমঙ্গলে শতবর্ষী সরকারি বালিকা বিদ্যালয়ে নেই একজন নারী শিক্ষকও

জনপ্রিয় সংবাদ

বরিশালে বিএনপি নেতার অফিস ভাঙচুর, অভ্যন্তরীণ দ্বন্দ্বে উত্তেজনা চরমে

বরিশালে বিএনপি নেতার অফিস ভাঙচুর, অভ্যন্তরীণ দ্বন্দ্বে উত্তেজনা চরমে

ভূরুঙ্গামারীতে পরীক্ষা কেন্দ্রে বিশুদ্ধ পানি ও চকলেট বিতরণ

ভূরুঙ্গামারীতে পরীক্ষা কেন্দ্রে বিশুদ্ধ পানি ও চকলেট বিতরণ

বড় অর্থনৈতিক চ্যালেঞ্জে পড়েছে বিএনপি সরকার: ক্রাইসিস গ্রুপের প্রতিবেদন

বড় অর্থনৈতিক চ্যালেঞ্জে পড়েছে বিএনপি সরকার: ক্রাইসিস গ্রুপের প্রতিবেদন

বরিশালে ট্রাকের ধাক্কায় ইজিবাইক চালক নিহত

বরিশালে ট্রাকের ধাক্কায় ইজিবাইক চালক নিহত

বর্তমান সরকারকে ফ্যাসিবাদী শাসনের ভূতে ধরেছে: গোলাম পরওয়ার

বর্তমান সরকারকে ফ্যাসিবাদী শাসনের ভূতে ধরেছে: গোলাম পরওয়ার

এ সম্পর্কিত আরও পড়ুন

আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারে জাতিসংঘে আইনজীবীদের আবেদন

আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারে জাতিসংঘে আইনজীবীদের আবেদন

আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার বরাবর আবেদন করেছেন কক্সবাজার জেলা আইনজীবী সমিতির ১৭৩ জন আইনজীবী। সোমবার (২৭ এপ্রিল) তারা যৌথ বিবৃতির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন। আইনজীবীরা বিবৃতিতে বলেন, জাতীয় সংসদে পাস হওয়া ‘সন্ত্রাস বিরোধী (সংশোধন) বিল-২০২৬’-এর মাধ্যমে দেশের অন্যতম প্রাচীন রাজনৈতিক দল আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, যা বাংলাদেশের সংবিধানের ৩৮

রাজনৈতিকভাবে জামায়াত নির্মূলের ডাক দিলেন বিএনপি মহাসচিব

রাজনৈতিকভাবে জামায়াত নির্মূলের ডাক দিলেন বিএনপি মহাসচিব

জামায়াতে ইসলামীর আমিরের সাম্প্রতিক বক্তব্য ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তাপ ছড়িয়েছে। বিএনপি নেতৃত্ব এই বক্তব্যকে সরাসরি প্রত্যাখ্যান করে তীব্র নিন্দা জানিয়েছে, যা দুই দলের মধ্যে মতবিরোধকে আরও প্রকাশ্য করে তুলেছে। রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব বলেন, এ ধরনের মন্তব্য শুধু বিভ্রান্তিকর নয়, বরং দেশের রাজনৈতিক স্থিতিশীলতার জন্য ক্ষতিকর। তিনি দাবি করেন, জনগণের ভোটে গঠিত সরকারের

জুলাই সনদ বাস্তবায়নে সংসদ রাজপথ এক হওয়ার ঘোষণা নাহিদ ইসলামের

জুলাই সনদ বাস্তবায়নে সংসদ রাজপথ এক হওয়ার ঘোষণা নাহিদ ইসলামের

দেশে জুলাই সনদ ও গণভোটের গণরায় বাস্তবায়নে প্রয়োজনে সংসদ ও রাজপথ একাকার হয়ে যাবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। শুক্রবার (২৪ এপ্রিল) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ খেলাফত মজলিস আয়োজিত গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে অনুষ্ঠিত গণসমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, আল্লামা মামুনুল হককে ষড়যন্ত্র করে সংসদে যেতে

বর্তমান সরকারকে ফ্যাসিবাদী শাসনের ভূতে ধরেছে: গোলাম পরওয়ার

বর্তমান সরকারকে ফ্যাসিবাদী শাসনের ভূতে ধরেছে: গোলাম পরওয়ার

ঝিনাইদহ শহরের জোহান ড্রিমভ্যালি পার্কে জেলা জামায়াতে ইসলামীর আয়োজনে অনুষ্ঠিত ‘ওয়ার্ড সভাপতি সম্মেলন’ রাজনৈতিক বক্তব্য ও পাল্টা অভিযোগে উত্তপ্ত হয়ে ওঠে। শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে আয়োজিত এই সম্মেলনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বর্তমান সরকারের বিরুদ্ধে কঠোর সমালোচনা করেন। সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সরকার আবারও ফ্যাসিবাদী শাসনের পথে হাঁটছে এবং ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন

জ্বালানি সংকট ঢাকতেই ছাত্রদলকে ব্যবহার, অভিযোগ সাদিকের

জ্বালানি সংকট ঢাকতেই ছাত্রদলকে ব্যবহার, অভিযোগ সাদিকের

দেশের চলমান জ্বালানি সংকট, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং শিক্ষার্থীদের ওপর সহিংসতার অভিযোগ তুলে সরকার ও ছাত্রদলের কর্মকাণ্ডের কঠোর সমালোচনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভিপি সাদিক কায়েম। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) মধ্যরাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি দাবি করেন, দেশের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতির জন্য ছাত্রদলকে দায়ী করা যায়। তার ভাষ্য অনুযায়ী, সরকার জ্বালানি ব্যবস্থাপনা, কূটনৈতিক তৎপরতা এবং আইনশৃঙ্খলা