মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাটে যানবাহন ও যাত্রীদের চাপ বেড়েছে। এ সময় দূরপাল্লার বাস, প্রাইভেটকার ও মাইক্রোবাসসহ প্রায় ৫ শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে।রোববার (১ মে) সকালে সরেজমিনে গিয়ে এই চিত্র দেখা যায়। আটকে-পড়া যানবাহনের যাত্রীরা মধ্যরাত থেকে দুর্ভোগের শিকার হন। তবে ঢাকা-আরিচা মহাসড়কের কোথায়ও যানজট নেই বলে জানিয়েছেন যাত্রীরা। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন সংস্থা(বিআইডব্লিউটিসি) আরিচা আঞ্চলিক কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক (বাণিজ্য) শাহ মো. খালেদ নেওয়াজ
ইউক্রেন যুদ্ধে রাশিয়ার ২৩ হাজারের বেশি সেনা নিহত হয়েছে বলে দাবি করা হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, তার দেশে অনর্থক আক্রমণ করে রাশিয়া নিজেদের ২৩ হাজারের বেশি সেনা সদস্যকে হারিয়েছে। আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। সম্প্রতি এক ভিডিওতে জেলেনস্কি বলেন, রাশিয়ার এক হাজারের বেশি ট্যাঙ্ক ধ্বংস করেছে ইউক্রেন। এছাড়া দেশটির দুইশ প্লেন এবং প্রায় আড়াই হাজার সামরিক
ঈদকে কেন্দ্র করে দেশের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ঘরমুখো মানুষ ও যানবাহনের ঢল নেমেছে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে। বিগত কয়েক দিন যাত্রীদের চাপ থাকলেও রোববার (১ মে) সকাল থেকে তা কয়েকগুণ বেড়েছে। ফেরিরঘাটে যানবাহন ও মোটরসাইকেলর দীর্ঘ সারি। লঞ্চ ও স্পিডবোট ঘাটেও যাত্রীচাপে তিল ধারণের ঠাঁই নেই। প্রিয়জনের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে যে যেভাবে পারছে ঘাটে আসছে। লঞ্চ, ফেরি, স্পিডবোটে শিমুলিয়া-বাংলাবাজার
বাগেরহাটের ফকিরহাটে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে শিশুসহ ৩ জন নিহত হয়েছেন। রোববার (০১ মে) সকালে খুলনা-মাওয়া মহাসড়কের ফকিরহাট উপজেলার পালেরহাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে দুজন বাস ও ট্রাকের চালক, অপর জন ১০ মাসের শিশু। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৫ জন। তাদের প্রথমে ফকিরহাট ও পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম ঠিকানা পাওয়া যায়নি। মোল্লাহাট হাইওয়ে
চাঁদ দেখা এবং চাঁদ দেখে দোয়া পড়া সুন্নাতি আমল। নবিজী চাঁদ দেখতে বলতেন এবং চাঁদ দেখতেন। ঈদের নতুন চাঁদ দেখলে তিনি আল্লাহর সন্তুষ্টি ও কল্যাণের জন্য এভাবে দোয়া করতেন- اَللهُ اَكْبَرُ اَللَّهُمَّ أَهِلَّهُ عَلَيْنَا بِالْأَمْنِ وَ الْاِيْمَانِ وَالسَّلَامَةِ وَ الْاِسْلَامِ وَ التَّوْفِيْقِ لِمَا تُحِبُّ وَ تَرْضَى رَبُّنَا وَ رَبُّكَ الله উচ্চারণ : আল্লাহু আকবার, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমানি ওয়াস্সালামাতি
বিগবস ১৪ সিজনে বিজয়ী হয়েছিলেন অভিনেত্রী রুবিনা দিলাইক। তার পর থেকেই দর্শকদের নজরে থাকেন তিনি। স্কার্টের সঙ্গে ব্রালেটে নজর কাড়লেন তিনি। কমলা রঙের স্কার্টের সঙ্গে ডিপ নেক ব্রালেট। রুবিনার শরীরী হাতছানি স্পষ্ট এই পোশাকে। ওয়াইন রঙের শিমার শাড়িতে রুবিনার আওয়ারগ্লাস ফিগার স্পষ্ট। চোখের ভাষাতেই কুপোকাত অনেকে। ফ্লোরাল আনারকলি সেটে উজ্জ্বল লুক রুবিনা দিলাইকের। টিউব ব্রালেটের সঙ্গে শিফন শাড়ি। রুবিনার ক্লিভলাইন স্পষ্ট এই সাজে।
মে মাসের প্রথম সপ্তাহে ফের সুন্দরবনে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড়। আবহাওয়া দফতরের পূর্বভাসের পরেই নড়েচড়ে বসে প্রশাসন। আজ শনিবার দুপুরে দক্ষিণ ২৪ পরগণার সাগর ব্লক অফিসে বিপর্যয় কীভাবে মোকাবিলায় করা সম্ভব, তার প্রস্তুতি বৈঠক হয়। বৈঠকে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক তথা সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরা, সেচ, বিদ্যুত, বিএমওএইচ, কৃষি দফতরের আধিকারিকরা। এ ছাড়াও উপস্থিত ছিলেন সাগরের এসডিপিও, বিডিও সুদীপ্ত মণ্ডল,
বড় বিপাকে চিনা মোবাইল প্রস্তুকারী সংস্থা শাওমি৷ বেআইনি লেনদেনের অভিযোগে ভারতে সংস্থার ব্যাঙ্ক অ্যাকাউন্টে থাকা ৫৫০০ কোটি টাকা বাজেয়াপ্ত করেছে ইডি৷ বৈদেশিক মুদ্রা বিনিময় আইন লঙ্ঘন করার অভিযোগে শাওমি টেকনোলজি ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড-এর বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে এনডিটিভি-তে প্রকাশিত একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে৷ শাওমি ইন্ডিয়া নামে এই সংস্থা ভারতে এমআই ব্র্যান্ডের মোবাইল ফোন বিক্রি করে৷ সূত্রের খবর, সংস্থার
বরাবরই চাঁচাছোলা কথা বলেন তাহিরা কাশ্যপ। নিজের ব্যাপারে তো বলেনই, অভিনেতা স্বামী আয়ুষ্মান খুরানার সঙ্গে তাঁর সম্পর্ক নিয়েও বিভিন্ন সময় কলম ধরেছেন এই ক্যানসারজয়ী চলচ্চিত্র পরিচালক। তবে সম্প্রতি শিল্পা শেট্টির শো ‘শেপ অব ইউ’-তে কথোপকথনের সময় সর্বসমক্ষে নিজেদের দাম্পত্যের অভিজ্ঞতাও ভাগ করলেন তাহিরা। বিশদে তুলে ধরলেন যৌনজীবনের খুঁটিনাটিও। আর বললেন, ‘‘যৌনতা নিয়ে কথা হওয়া তো ভাল। এতে খারাপ কী আছে!’’ শিল্পা
সৌদি আরবে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে এ বছর সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশে আগামীকাল রোববার ৩০ রমজান পূর্ণ হবে। সেই হিসেবে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশে আগামী সোমবার মুসলিমদের অন্যতম প্রধান উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। শনিবার (৩০ এপ্রিল) সৌদি আরবের চাঁদ দেখা কমিটি দেশের কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি বলে জানিয়েছে দেশটির
ভারতের আলোচিত ২০০ কোটি রুপি আর্থিক প্রতারণার মামলায় বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে দেশটির এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। এই তারকার ৭ কোটি রুপির সম্পত্তি বাজেয়াপ্ত করেছে সংস্থাটি। ভারতীয় সংবাদমাধ্যম জানায়, ইডি জ্যাকুলিনের ৭ দশমিক ২৭ কোটি রুপির সম্পত্তি বাজেয়াপ্ত করেছে। যার মধ্যে ৭ দশমিক ১২ কোটি রুপি হলো এফডি। ইডির অনুমান, সুকেশ প্রতারণার টাকা থেকে জ্যাকুলিনকে ৫ দশমিক ৭১
টানা ছুটি পেয়ে নাড়ির টানে যান্ত্রিক নগরী ঢাকা ছাড়ছেন কর্মব্যস্ত মানুষ। ফলে যানজটের নগরী এখন অনেকটাই ফাঁকা হয়ে এসেছে। ঢাকার চিরাচরিত সেই যানজট এখন দেখা যাচ্ছে না। যানজট না থাকায় মানুষ সহজেই ঢাকার ভেতরে যাতায়াত করতে পারছেন। এবার ৩০ রোজা পূর্ণ হলে ঈদ উদযাপন হবে ৩রা মে। এক্ষেত্রে ঈদুল ফিতরে দেশের সরকারি-বেসরকারি চাকরিজীবীরা ২৯শে এপ্রিল থেকে ৪ঠা মে পর্যন্ত টানা ছয়
ঈদে বাড়ি ফেরা মানুষের চাপ বাড়ছে সদরঘাটে। সদরঘাটে পৌঁছাতে বিকেল থেকে যানজটে পড়তে হচ্ছে যাত্রীদের। শনিবার (৩০ এপ্রিল) সদরঘাটে সকাল থেকে দুপুর পর্যন্ত যাত্রীদের চাপ না থাকলেও শেষ বিকেলে ঘাটে ভিড় করছেন যাত্রীরা। লঞ্চমালিকরা বলছেন, আজ গার্মেন্টসে ছুটি শুরু হওয়ায় যাত্রীদের চাপ বেড়েছে। সন্ধ্যায় ইফতারের পর চাপ আরও বাড়বে। সকাল থেকে বেশ হতাশ ছিলাম। কারণ, অন্যান্য সময় সকাল থেকেই ভিড় বেশি থাকে।
শিমুলিয়া ঘাট থেকে বাংলাবাজার ও মাঝিরকান্দি নৌরুটে বৈরী আহাওয়া ও কালবৈশাখী ঝড়ের কারণে লঞ্চ চলাচল বন্ধ। শনিবার (৩০ এপ্রিল) সন্ধ্যা ৭ থেকে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত লঞ্চ চলাচল বন্ধ থাকবে। জানা গেছে, স্বাভাবিক সময়ে এই নৌ-রুটে রাত ৮ পর্যন্ত লঞ্চ চলাচল করলেও ঈদ উপলক্ষে সকাল সাড়ে ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত সময় বাড়ানো হয়। তবে হঠাৎ কালবৈশাখী ঝড় শুরু হাওয়ায় সন্ধ্যা
ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার সদর ইউনিয়নের পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেড় শতাধিক সুবিধাবঞ্চিত মানুষদের মাঝে ঈদের আনন্দ সবার সাথে ভাগাভাগি করে নিতে ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী প্রদান করা হয়। শনিবার ৩০ এপ্রিল বিকেলে সরাইল উপজেলা প্রাণীসম্পদ হাসপাতালের মাঠে সরাইল সরকারি কলেজের অধ্যক্ষ মৃধা আহমেদুল কামাল এর সভাপতিত্বে সাংবাদিক মো. জহিরুল ইসলাম রিপনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, সাবেক সংসদ সদস্য এড. জিয়াউল হক
বঙ্গবন্ধু সেতু দিয়ে সর্বোচ্চ পরিমাণ মোটরসাইকেল পারাপারের রেকর্ড সৃষ্টি হয়েছে। গত ২৪ ঘণ্টায় সেতুর পূর্ব ও পশ্চিমপাড়ে টোলপ্লাজা দিয়ে প্রায় আট হাজার মোটরসাইকেল পারাপার হয়েছে। শনিবার (৩০ এপ্রিল) দুপুরে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের বঙ্গবন্ধু সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসান মাসুদ বাপ্পী বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে, পবিত্র ঈদুল ফিতরকে কেন্দ্র করে বিভিন্ন যানবাহনের পাশাপাশি মোটরসাইকেলে ঝুঁকি নিয়ে পরিবার নিয়ে বাড়ি যাচ্ছে মানুষ।
সাতক্ষীরার আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নে খাদ্য বান্ধব কর্মসূচির অন্তুর্ভূক্ত সুবিধাভোগিদের তালিকায় ব্যাপক অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। ফলে নতুন চেয়ারম্যান, মেম্বাররা যেমন কৈফিয়তের মুখে পড়ছে, তেমনি জনমনে ক্ষোভ দানাবাধতে শুরু করেছে। খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় স্বল্প আয়ের অসহায় মানুষদেরকে স্বল্প ও ন্যায্য মূল্যে খাদ্য সহায়তা প্রদানের মাধ্যমে সহযোগিতা দেওয়ার লক্ষ্যে সরকার ব্যাপক কার্যক্রম গ্রহণ করেন। কিন্তু আনুলিয়া ইউনিয়নে খাদ্যবান্ধব কর্মসূচিতে গরীব ও নিয়ম
কুমিল্লা দেবীদ্বারে শেখ রাসেল ফাউন্ডেশন’র উদ্যোগে এবং আমেরিকা প্রবাসী শেখ রাসেল ফাউন্ডেশন ইউএসএ শাখার সভাপতি মানবতার ফেরিওয়ালা ডাঃ ফেরদৌস খন্দকার’র অর্থায়নে প্রতিবন্ধী শিশু কিশোরদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। শনিবার সকাল ১১ টায় দেবীদ্বারে শেখ রাসেল ফাউন্ডেশন’র কার্যালয়ে পৌর এলাকার প্রায় ৩০জন প্রতিবন্ধী শিশু কিশোরদের মাঝে ওই ঈদ উপহার বিতরণ করা হয়। এর আগে উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রতিবন্ধীদের মাঝে ঈদ
ভারতে শুভেচ্ছা সফর শেষে দেশে ফিরল বাংলাদেশ কোস্ট গার্ড জাহাজ “কামরুজ্জামান” । আজ শনিবার সকাল ৯টায় বাংলাদেশ কোস্ট গার্ড জাহাজ “কামরুজ্জামান” ভারতের গোয়ায় অনুষ্ঠিত NATIONAL LEVEL POLLUTION RESPONSE EXERCISE (NATPOLREX) এ অংশ গ্রহণ শেষে বিসিজি বার্থ মংলা প্রত্যাবর্তন করে। জাহাজের অধিনায়ক হিসেবে ক্যাপ্টেন এম কিবরিয়া হক, (ট্যাজ), পিসিজিএমএস, এএফডব্লিউসি, পিএসসি, বিএন এর নেতৃত্বে ১৫ জন কর্মকর্তা, ১০৬ জন নাবিক এবং ০৮ জন
পার্বত্য খাগড়াছড়ি জেলার মহালছড়িতে পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে ভিজিএফ কর্মসূচির আওতায় ২হাজার ৪শ ৬৯জন গরিব, অসহায় দু:স্হ মানুষের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার স্বরুপ প্রতি জনকে ১০কেজি ভিজিএফ (চাউল) বিতরন করা হয়েছে। শনিবার (৩০এপ্রিল ২০২২ইং)সকাল ১০টার দিকে মহালছড়ি ইউনিয়ন পরিষদ মাঠে পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে ভিজিএফ কর্মসূচির আওতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার (ভিজিএফ চাউল) ১০ কেজি বিতরন উদ্বোধন
ঢাকা-খুলনা মহাসড়কের রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার বাংলাদেশ হ্যাচারীজের সামনে শনিবার (৩০ এপ্রিল) বিকাল ৪টার দিকে দ্রুতগতির ট্রাক চাপায় শহিদুল ইসলাম (৫০) নামের এক গার্মেন্টস কর্মকর্তার মৃত্যু হয়েছে। তিনিবাগেরহাট জেলার রামপাল উপজেলার ভোজপারাদিয়া ইউয়িনের চন্দ্রখালী গ্রামের মৃত শেখ জিন্নত আলীর ছেলে। তিনি গাজীপুরের এমএনডব্লিউ ফ্যাশন লিমিটেডে কর্মরত ছিলেন। ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে এ দূর্ঘটনা ঘটে। জানা যায়, নিহত শহিদুল ইসলাম ঈদের ছুটি
টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতু দিয়ে গেল ২৪ ঘণ্টায় ৪২ হাজার ১৯৯টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ৩ কোটি ১৮ লাখ ৮০ হাজার টাকা। বঙ্গবন্ধু সেতু পূর্ব কর্তৃপক্ষ জানায়, শুক্রবার (২৯ এপ্রিল) সকাল ৬ টা থেকে শনিবার (৩০ এপ্রিল) ভোর ৬ টা পর্যন্ত বাস, ট্রাক, পিকআপ, মিনিট্রাকসহ এসব যানবাহন চলাচল পারাপার হয়েছে। তারমধ্যে বঙ্গবন্ধু সেতু পূর্ব টোলপ্লাজায় যানবাহন পারাপার হয়েছে ২৫ হাজার
নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার লাউজানা গ্রামের নিজাম উদ্দিন, এমদাদুল হক, উজ্জল মিয়ার বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট মামলা দায়েরের প্রতিবাদে এবং গ্রেফতারকৃত নিজাম উদ্দিনের মুক্তির দাবীতে শনিবার দুপুর ১২টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত গ্রামের মসজিদের সামনের সড়কে মানববন্ধন করেছে গ্রামবাসী। মানববন্ধন চলাকালে এমদাদুল হক তার বক্তব্যে বলেন, রাজ মামুদ একজন ঠেলা চালক। তার ছেলেরা লেখাপড়া শিখে হঠাৎ অঢেল টাকা পয়সার
পাহাড়ে শান্তি সম্প্রপ্রীতি বজায় রেখে পার্বত্যাঞ্চলের পিছিয়ে পড়া জনগোষ্টির জীবন যাত্রার মান উন্নয়নের লক্ষ্যে প্রত্যন্ত এলাকায় কাজ করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। তার ধারাবাহিকতা খাগড়াছড়ি জেলার আলুটিলার পূর্ণবাসনের প্রত্যন্ত ৪টি গ্রামের ১৬০টি পরিবার দীর্ঘ ৩৭বছর পরে সুপেয় পানি ব্যবহারের সুযোগ করে দিয়েছেন খাগড়াছড়ি সদর জোন। শনিবার(৩০এপ্রিল ২০২২ইং ) সকালের দিকে আলুটিলার পূর্ণবাসন এলাকায় খাগড়াছড়ি রিজিয়নের সহযোগিতায় সদর জোনের উদ্যােগে স্থাপিত সুপেয় পানি