শীতার্ত অসহায় মানুষের পাশে দাঁড়াতে মানবিক উদ্যোগ নিয়েছে সীমান্ত পরিবার কল্যাণ সমিতির উপ-শাখা সীপক্স, পানছড়ি। সংগঠনটির উদ্যোগে মঙ্গলবার (০৬ জানুয়ারি ২০২৬) পার্বত্য এলাকার দরিদ্র ও দুঃস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। সীমান্ত পরিবার কল্যাণ সমিতি একটি কল্যাণমুখী প্রতিষ্ঠান হিসেবে দীর্ঘদিন ধরে আর্ত মানবতার সেবায় কাজ করে আসছে। এর ধারাবাহিকতায় উপ-শাখা সীপক্স, পানছড়ির উদ্যোগে পার্বত্য অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা
কনকনে শীত ও টানা ঘন কুয়াশার কারণে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কৃষকরা চরম ক্ষতির মুখে পড়েছেন। আগাম প্রস্তুত করা ইরি-বোরো ধানের বীজতলা ঘন কুয়াশায় স্যাঁতসেঁতে হয়ে পড়ায় চারা বিবর্ণ ও দুর্বল হয়ে মারা যাচ্ছে। এতে সঠিক সময়ে বোরো রোপণ নিয়ে ব্যাপক দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। শস্যভান্ডার হিসেবে পরিচিত উত্তরাঞ্চলের জয়পুরহাটের পাঁচবিবিতে এবার বোরো মৌসুমে আগেভাগেই বীজতলা তৈরি করেন কৃষকরা। গত মৌসুমে আলুর ন্যায্য
শহীদ ওসমান হাদি হত্যার বিচারসহ ইনকিলাব মঞ্চ ঘোষিত চার দফা দাবি আদায়ের লক্ষ্যে রাজধানী ঢাকায় শুরু হয়েছে দীর্ঘ পথযাত্রা ‘মার্চ ফর ইনসাফ’। মঙ্গলবার (৬ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় শাহবাগের হাদি চত্বর থেকে এই কর্মসূচি শুরু হয়। এতে ইনকিলাব মঞ্চের নেতাকর্মী, সমর্থক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। শাহবাগ চত্বরে জড়ো হওয়ার পর নেতাকর্মীরা স্লোগান ও ব্যানার নিয়ে পথযাত্রা শুরু করেন। পুরো
বাংলাদেশের মাধ্যমিক শিক্ষাক্রমে যুক্ত হয়েছে সাম্প্রতিক ইতিহাসের সবচেয়ে আলোচিত ও তাৎপর্যপূর্ণ অধ্যায়— ‘২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান’। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) প্রকাশিত নতুন পাঠ্যবইগুলোতে কোটা সংস্কার আন্দোলন, রাষ্ট্রীয় দমন-পীড়ন, আইনশৃঙ্খলা বাহিনীর গুলিবর্ষণ, ছাত্রলীগ-যুবলীগের হামলা এবং শেষ পর্যন্ত ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের পতনের ঘটনাপ্রবাহ অন্তর্ভুক্ত করা হয়েছে। একই সঙ্গে দীর্ঘদিন বাদ পড়ে থাকা মেজর জিয়াউর রহমানের স্বাধীনতা ঘোষণার ইতিহাসও পুনরায়
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্টভাবে জানিয়েছেন, ভেনেজুয়েলায় আগামী ৩০ দিনের মধ্যে কোনো নতুন নির্বাচন অনুষ্ঠিত হবে না। তিনি দাবি করেন, বর্তমানে ভেনেজুয়েলার দায়িত্ব তার হাতেই রয়েছে এবং দেশটি নির্বাচনের জন্য উপযুক্ত অবস্থায় নেই। সোমবার এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “প্রথমে আমাদের দেশটাকে ঠিক করতে হবে। নির্বাচন করা যাবে না। মানুষের পক্ষে ভোট দেওয়ার মতো কোনো পরিস্থিতি নেই। দেশটাকে আবার
ইরানে টানা নয় দিন ধরে চলা সরকারবিরোধী বিক্ষোভ দেশজুড়ে সহিংস রূপ ধারণ করেছে। নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে প্রাণহানি ও গ্রেপ্তারের সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে। মানবাধিকার কর্মীদের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত অন্তত ৩৫ জন নিহত হয়েছেন। মঙ্গলবার (৬ জানুয়ারি) যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যাকটিভিস্টস নিউজ এজেন্সি (এইচআরএএনএ) জানিয়েছে, বিক্ষোভ দমনে সরকারের কঠোর অবস্থানের ফলে এখন পর্যন্ত ১ হাজার ২০০ জনের বেশি
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ইতিহাসের নতুন অধ্যায়ে পা রাখল জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)। প্রতিষ্ঠার প্রায় দুই দশক পর প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচন। পরিবর্তিত রাজনৈতিক বাস্তবতায় এই নির্বাচনকে ঘিরে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল ৯টা থেকে জবি ক্যাম্পাসে ভোটগ্রহণ শুরু হয়, যা চলবে বেলা ৩টা পর্যন্ত। বিশ্ববিদ্যালয়ের পাঁচটি ভবনের ৩৯টি
বরিশালে সদ্য প্রয়াত দেশনেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া-মোনাজাত ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) রাতে নগরীর পশ্চিম কাউনিয়ায় মহানগর যুবদল নেতা সাইদুল আলম খান রিপনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১নং ওয়ার্ড বিএনপির সাবেক সহসভাপতি আব্দুল হাকিম, সাবেক বাকসু সম্পাদক নাসিরউদ্দিন, মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল হক রিয়াজ,
চুয়াডাঙ্গায় চলতি শীত মৌসুমে প্রথমবারের মতো মাঝারি শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল ছয়টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, যা এ মৌসুমের সর্বনিম্ন। চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের সিনিয়র পর্যবেক্ষক জাহিদুল ইসলাম জানান, গত কয়েকদিন ধরে জেলায় মৃদু শৈত্যপ্রবাহ বিরাজ করছিল। সে সময় তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করলেও মঙ্গলবার সকালে তা হঠাৎ
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ভারতের আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে এখনো নিজেদের অবস্থানে অটল রয়েছে। বিশেষ করে ভারতের মাটিতে ম্যাচ খেলাকে কেন্দ্র করে যে নিরাপত্তা শঙ্কা তৈরি হয়েছে, তা থেকে সরে আসতে নারাজ বোর্ড। এ ইস্যুতে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ইতোমধ্যে বিসিবির সঙ্গে আলোচনায় বসার উদ্যোগ নিয়েছে। মঙ্গলবার (৬ ডিসেম্বর) অনলাইনে দুই পক্ষের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বৈঠক হওয়ার কথা রয়েছে। আইসিসির
গত ১৭ বছরে দেশে সংঘটিত গুমের ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জড়িত থাকার ভয়াবহ চিত্র উঠে এসেছে জাতীয় গুম কমিশনের চূড়ান্ত প্রতিবেদনে। সোমবার (৫ জানুয়ারি) গুলশানে কমিশনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সভাপতি অবসরপ্রাপ্ত বিচারপতি মাইনুল ইসলাম চৌধুরী সার্বিক বিষয় তুলে ধরেন। এর আগে রোববার (৪ জানুয়ারি) প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়া হয়। ব্রিফিংয়ে জানানো হয়, প্রায়
খাগড়াছড়িতে শীতার্ত অসহায় ও দুস্থ মানুষের মাঝে মানবিক সহায়তা নিয়ে পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। সেনাবাহিনীর ২০৩ পদাতিক ব্রিগেড, খাগড়াছড়ি রিজিয়নের উদ্যোগে সোমবার (০৫ জানুয়ারি ২০২৬) বেলা সাড়ে ১২টায় শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। খাগড়াছড়ি শহর ও আশপাশের বিভিন্ন এলাকা থেকে আগত শীতার্ত মানুষের মাঝে এ কম্বল বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ করেন ২০৩ পদাতিক ব্রিগেডের
পটুয়াখালীর মহিপুরে শীতের তীব্রতা লাঘবে গভীর রাতে ইউএনও এর কাছ থেকে কম্বল পেয়ে খুশি হলেন আদিবাসী রাখাইন সম্প্রদায়ের নারী পুরুষরা। রবিবার রাতে কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কাউছার হামিদ প্রচন্ড ঠান্ডা উপেক্ষা করে মহিপুর থানার লতাচাপলী ইউনিয়নের গোড়া আমখোলা পাড়া, কেরানিপাড়ায় রাখাইন পরিবারের সদস্যদের হাতে এ কম্বল তুলে দেন। এসময় তাঁর সাথে ছিলেন কলাপাড়া সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক, উপজেলা প্রকল্প
প্রয়াত আপোষহীন নেত্রী বাংলাদেশ জাতীয়তাবাদি দল বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দিনাজপুরের হাকিমপুর হিলিতে বিশেষ দোয়া অনুষ্ঠানের আয়োজন করেছেন উপজেলা ও পৌর বিএনপি সহ অঙ্গ সহযোগী সংগঠন। আজ সোমবার (৫ জানুয়ারি) পৌর শহরের বড় ডাঙ্গাপাড়া গ্রামে উপজেলা ও পৌর বিএনপি সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের আয়োজনে আলোচনা সভা ও এই বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তারা প্রয়াত আপোষহীন
হাড় কাঁপানো কনকনে শীত, বিপর্যস্ত হয়ে পড়েছে নিম্নবিত্তরা। এ শীতে কষ্টে দিনাতিপাত করছে সমাজের সুবিধাবঞ্চিত ও নিম্নআয়ের মানুষসহ ছিন্নমূলরা। বিশেষ করে, বয়োজ্যেষ্ঠ ও শিশুরা চরম বিপাকে পড়েছে। হাড় কাঁপানো শীতের প্রকোপ থেকে বাঁচতে গরম ও উষ্ণ শীতবস্ত্রের জন্য হা-হা-কার করে শীতার্তরা। অসহায়, হতদরিদ্র, রাস্তায় ও ফুটপাতে,আশ্রয়ণ প্রকল্পে থাকা-ভিক্ষুক, নদী ভাঙনের শিকার ও সুবিধাবঞ্চিত মানুষদের পাশে দাঁড়াতে কনকনে শীতকে উপেক্ষা করে কম্বল
পটুয়াখালীর দুমকি উপজেলায় পাগলা কুকুরের কামড়ে নারী, শিশু ও বৃদ্ধসহ অন্তত ৩২ জন আহত হয়েছেন। সোমবার (৫ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন ব্যস্ত এলাকায় এই ভয়াবহ ঘটনা ঘটে। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আহত ও স্থানীয় সূত্রে জানা গেছে, একটি কুকুর সকাল থেকেই হিংস্র আচরণ শুরু করে। নতুন বাজার, রাজাখালী, থানাব্রীজ, পীরতলা বাজার, জলিশা, আনন্দ বাজার, পটুয়াখালী বিজ্ঞান
বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) দল থেকে বাদ দেওয়ায় ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল)-এর সব খেলা ও অনুষ্ঠান প্রচার ও সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। সোমবার (৫ জানুয়ারি) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে সই করেন মন্ত্রণালয়ের সহকারী সচিব ফিরোজ খান। বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারতীয় ক্রিকেট বোর্ডের অধীন আগামী ২৬ মার্চ
ঝালকাঠির রাজাপুর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে এক কৃষকের জমিতে থাকা বিভিন্ন প্রজাতির দুই শতাধিক গাছ কেটে জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার রাজাপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার আলগী গ্রামের ফারুখ খলিফার মালিকানাধীন প্রায় ৫৫ শতাংশ জমিতে গত ১ জানুয়ারি বিকেলে এ ঘটনা ঘটে। অভিযুক্তরা বাদাম, আমড়া, কলা, আম, পেঁপে, লটকন, সুপারি,
জুলাই গণঅভ্যুত্থানের পর ভারতে পালিয়ে যাওয়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা সংকটাপন্ন বলে জানা গেছে। বর্তমানে তাকে কলকাতার বাইপাস সংলগ্ন অ্যাপোলো হাসপাতালে ভেন্টিলেশনে রাখা হয়েছে। হাসপাতাল সূত্র জানিয়েছে, চিকিৎসায় সাড়া মিললেও তার অবস্থা এখনো আশঙ্কাজনক। বিশ্বস্ত সূত্রের বরাতে জানা যায়, বার্ধক্যজনিত একাধিক জটিলতায় ভুগছিলেন ওবায়দুল কাদের। দীর্ঘদিন ধরে কলকাতার নিউ টাউনের একটি বাসায়
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রায় ৭০ শতাংশ ভোটার বিএনপিকে ভোট দিতে আগ্রহী বলে এক জনমত জরিপে উঠে এসেছে। একই জরিপে জামায়াতে ইসলামীর পক্ষে জনসমর্থন দেখানো হয়েছে ১৯ শতাংশ। বেসরকারি গবেষণা সংস্থা এমিনেন্স অ্যাসোসিয়েটস ফর সোশ্যাল ডেভেলপমেন্ট (ইএএসডি) এই জরিপ পরিচালনা করেছে। সোমবার (৫ জানুয়ারি) বিকেলে রাজধানীর ফার্মগেটের কেআইবি মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে জরিপের ফলাফল উপস্থাপন করেন সংস্থাটির প্রধান নির্বাহী কর্মকর্তা শামীম হায়দার তালুকদার।
অন্তর্বর্তী সরকারের মেয়াদে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালু হচ্ছে না বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন আহমেদ। তিনি জানান, নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি ও প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব না হওয়ায় বর্তমান সরকারের মেয়াদে টার্মিনালটি উদ্বোধনের পরিকল্পনা নেই। সোমবার (৫ জানুয়ারি) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বেসামরিক বিমান চলাচল সংশোধন অধ্যাদেশ ২০২৬ এবং বাংলাদেশ ট্রাভেল
দিনাজপুরের হাকিমপুর উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে ৫৪'তম জাতীয় স্কুল মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) দুপুরে বাংলাহিলি পাইলট স্কুল অ্যান্ড কলেজ মাঠে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন অত্র প্রতিষ্ঠানের ভাঃ অধ্যক্ষ গোলাম মোস্তফা কামাল। এসময় উপস্থিত ছিলেন বাংলাহিলি পাইলট স্কুলের সহকারী প্রধান শিক্ষক হাসিনুর রহমান, সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ক্রীড়া শিক্ষক/শিক্ষার্থীরা।
কুমিল্লার দেবীদ্বারে সড়কের জায়গায় অবৈধভাবে মার্কেট নির্মাণ করে রাখায় সড়ক সংস্কারকাজ বন্ধ হয়ে গেছে। এতে চলাচলে চরম ভোগান্তিতে পড়েছেন অন্তত ১২ গ্রামের মানুষ। স্থানীয় ও প্রকৌশল বিভাগ সূত্রে জানা যায়, উপজেলার রসুলপুর ইউনিয়নের রসুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে শিবপুর মার্কেট পর্যন্ত প্রয় সাড়ে চার কিলোমিটার দীর্ঘ ও ১৩ ফুট প্রশস্ত সড়কটির সংস্কারকাজ চলছিল। ২০২৪-২০২৫ অর্থবছরে এলজিইডির সিসিবি প্রকল্পের আওতায় প্রায় ৬
দিনাজপুরের বিরামপুর উপজেলায় সপ্তম শ্রেণির এক নাবালক ছাত্রকে অপহরণ করে নির্মমভাবে মারধর ও হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২–৩ জনের বিরুদ্ধে বিরামপুর থানায় এজাহার দায়ের করেছেন ভুক্তভোগী শিশুটির বাবা। এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী মোঃ জি এলবি আল মর্তুজা (১২) বিরামপুর থানাধীন হাবিবপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র। গত ৩০ ডিসেম্বর ২০২৫ তারিখ সকাল