ভারতের লাদাখে গাড়ি নদীতে পড়ে সাত সেনা সদস্য নিহত হয়েছেন। সায়ক নদীতে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন ভারতীয় বার্তা সংস্থা এএনআই। ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানায়, এতে আহত হয়েছেন ১৯ সেনা সদস্য। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার সময় গাড়িটিতে ২৬ সেনা সদস্য ছিলেন। গাড়িটি ৫০-৬০ ফুট নিচে পড়ে যায়। সেনা সদস্যরা একটি ট্রানজিট ক্যাম্প থেকে সাব-সেক্টরের দিকে যাচ্ছিলেন। ভারতের সেনাবাহিনীর একজন কর্মকর্তা
টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম আমিনের পিতা আলহাজ্ব মোঃ সোহরাব আলী মুন্সীর স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ মে) বাদ আসর গোবিন্দাসী ইউনিয়নের বিভিন্ন মসজিদের ইমামের উদ্যোগে কষ্টাপাড়া-গোয়াদাইরপাড়া জামে মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। গোবিন্দাসী বাজার মসজিদের ইমাম ও খতিব এবং গোবিন্দাসী ইউনিয়ন হাজী সংগঠনের সভাপতি আলহাজ্ব শহিদুল ইসলামের সভাপতিত্বে
কুমিল্লা (উঃ) জেলা আওয়ামীলীগের সহসভাপতি, কুমিল্লা বিজ্ঞ সিনিয়র আইনজীবী, দেবীদ্বারের কৃতি সন্তান, মুক্তিযুদ্ধের সংগঠক এডভোকেট নিজামুল হকের দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার সকাল ১০টায় কুমিল্লা আদালত প্রাঙ্গনে প্রথম জানাযা এবং বাদ জুম্মা নিজ গ্রামের বাড়ি দেবীদ্বার উপজেলার বড়শালঘর গ্রামের কেন্দ্রীয় জামে মসজিদে ২য় জানাযা শেষে পারিবারিক গোরস্তানে দাফন সম্পন্ন করা হয়। তিনি বৃহস্পতিবার কুমিল্লা মুন হাসপাতালে আইসিওতে চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে ১২টায়
ভারতীয় অভিনেত্রী পল্লবী এবং বিদিশার মৃত্যুর রেশ কাটতে না কাটতেই আরও এক অভিনেত্রীর রহস্য জনক মৃত্যু। শুক্রবার সকালে টলিপাড়ার অভিনেত্রী মঞ্জুষা নিয়োগীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে তার পাটুলির বাড়ি থেকে। পরিবার সূত্রে জানা গেছে, তিন-চারদিন আগে পাটুলিতে বাপেরবাড়িতে এসেছিলেন মঞ্জুষা। বৃহস্পতিবারও ফটোশ্যুট করেছেন তিনি। সে দিন তার স্বামী তাকে নিতে এসেছিলেন। কিন্তু মঞ্জুষার মা তার জামাইকে বলেন, কিছু দিন মেয়েকে বাপেরবাড়িতে
জাপানে সদ্যসমাপ্ত কোয়াড বৈঠকে চিন বিরোধী সুর বেঁধে দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আমেরিকার পাশাপাশি জাপান এবং অস্ট্রেলিয়াও যে প্রবল ‘ড্রাগন’ ভীতিতে ভুগছে তা স্পষ্ট। এই পরিস্থিতিতে ‘মার্কিন ব্লক’কে বার্তা দিয়ে শনিবার থেকেই দক্ষিণ চিন সাগরে নৌমহড়া চালাবে চিন। এএফপি সূত্রে খবর, দক্ষিণ চিনের হাইনান প্রদেশের সমুদ্রতট থেকে ২৫ কিলোমিটার দূরে মহড়া চালাবে লালফৌজের নৌবাহিনী। বৃহস্পতিবার এক বিবৃতি জারি করে চিনের (China)
যৌন উত্তেজকপূর্ণ ছবি দেওয়ায় বিশেষ পারদর্শিতা রয়েছে তারকা মডেল নিতা মারির। আর তা থেকে প্রতি মাসে আয় প্রায় কোটি টাকা। সম্প্রতি তিনি সিদ্ধান্ত নেন ভক্তদের জন্য নগ্ন হবেন তিনি। কিন্তু কেন এমন সিদ্ধান্ত? আমেরিকার কলোরাডোর বাসিন্দা এই মডেল নাকি ৯ বছর বয়স থেকে ঈশ্বরের নির্দেশ পান। যৌনতা তাঁর আধ্যাত্মিক চেতনার অংশ বলে দাবি করে ৪৬ বছর বয়সি নিতা জানান, খোদ ঈশ্বরই
নাতনিকে শ্লীলতাহানির অভিযোগ করেছিলেন তাঁর পুত্রবধূ। সেই অভিযোগ মেনে নিতে পারেননি উত্তরাখণ্ডের প্রাক্তন মন্ত্রী রাজেন্দ্র বহুগুণা। পুলিশকে ডেকে বুকে গুলি করে নাটকীয় ভাবে আত্মহত্যা করলেন তিনি। নাতনির শ্লীলতাহানির অভিযোগে প্রাক্তন মন্ত্রীর বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন তাঁর পুত্রবধূ। তার ঠিক তিনদিন পর আত্মহত্যা করলেন রাজেন্দ্র। বুধবার রাজেন্দ্র প্রথমে জরুরি নম্বরে ফোন করে পুলিশকে তাঁর আত্মহত্যার পরিকল্পনার কথা জানান। এর পর নিজের পিস্তল
টাঙ্গাইলের ভূঞাপুরের যমুনার চরাঞ্চলে ফসলের ফলন অনেক ভালো হয়। এখানে সারা বছর নানা ধরনের ফসলের আবাদ হয়ে থাকে। চলতি বছর তিলের বাম্পার ফলনের সম্ভবনা মনে করছেন উপজেলা কৃষি অফিস ও তিল চাষীরা। আবহাওয়া অনুকূলে থাকলে এবং বন্যা আসার আগেই তিল ঘরে তুলতে পারলে অর্থনৈতিকভাবে ঘুরে দাঁড়াতে সক্ষম হতে পারবে চরাঞ্চলের তিল চাষীরা। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এবছর উপজেলার যমুনা
বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, শেখ হাসিনার সরকার আন্তর্জাতিকভাবে সমর্থন শূন্য। এই দেশের মানুষ তাদের প্রত্যাখ্যান করেছে। তাই এই সরকারের আর কোনো পথ নেই। তাদের রাস্তা সবদিকে বন্ধ হয়ে গেছে। এ কারণে আজকের যিনি প্রধানমন্ত্রী, তার ঘুম হয় না। ঘুম হয় না বলেই এই প্রধানমন্ত্রী সাবেক তিন বারের প্রধানমন্ত্রীকে বলেন, টুস করে পদ্ম সেতু থেকে ফেলে দেবেন।
মেট্রোপলিটন পুলিশ সিএমপি’র ২ কনস্টেবল। সিএমপি কর্মকর্তারা জানান, ২ কনস্টেবলের নিখোঁজের বিষয়টি নেদারল্যান্ডের দূতাবাস এবং পুলিশ সদর দফতরকে জানানো হয়েছে। জানা যায়, সোমবার (৯ মে) সিএমপি’র বায়েজিদ জোনের সহকারী কমিশনার বেলায়েত হোসেনের নেতৃত্বে ৮ পুলিশ সদস্যের একটি দল নেদারল্যান্ডে যায়। ১৫ দিনের প্রশিক্ষণে অংশগ্রহণ শেষে ৬ সদস্য ২৪ মে দেশে ফেরেন। কিন্তু ফিরে আসেননি বাকি ২ সদস্য। নিখোঁজ পুলিশ সদস্যরা হলেন, কনস্টেবল
রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানা পুলিশ আজ শুক্রবার দুপুরে উপজেলার দৌলতদিয়া ঘাট সাত্তার মেম্বার পাড়ার স্থানীয় বারেক মৃধার পরিত্যক্ত দোকান ঘরের ভিতর থেকে জুয়া খেলা অবস্থায় চার জুয়াড়িকে গ্রেপ্তার করেছে। এ সময় পুলিশ তাদের কাছ থেকে নগদ ৭ হাজার ৩০০ টাকা, বিভিন্ন রঙের ৫২টি তাস জব্দ করে। গ্রেপ্তারকৃতরা হলো দৌলতদিয়া শাহাদৎ মেম্বার পাড়ার মৃত মাজেদ ফকিরের ছেলে মো. কাশেস ফকির (৩২), সাহাজদ্দিন
পাকিস্তানের পার্লামেন্টের নিম্নকক্ষ জাতীয় নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) ব্যবহার বাতিল করে বিল পাস করেছে। গতকাল বৃহস্পতিবার পাকিস্তানের পার্লামেন্ট সূত্রে এ তথ্য জানা গেছে। খবর ডন ও দ্য এক্সপ্রেস ট্রিবিউনের। একইসঙ্গে প্রবাসী পাকিস্তানিদের আই-ভোটিং বাতিল এবং দুর্নীতি দমন সংস্থা ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরোর (এনএবি) ক্ষমতা কমিয়ে আরেকটি বিল পাস করা হয়েছে। বৃহস্পতিবার দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের উপস্থিতিতে নির্বাচন (সংশোধন) বিল ও ২০২২ ও
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর কাছ থেকে ১ কেজি ১৬০ গ্রাম স্বর্ণ উদ্ধার করেছে কাস্টমস কর্তৃপক্ষ। দুবাইয়ের একটি ফ্লাইটে আসা আলী আহমদ নামের ওই যাত্রীর কাছ থেকে শুক্রবার (২৭ মে) সকাল ৭টার দিকে স্বর্ণ ভরা ১১টি পাত উদ্ধার করা হয়। আলী আহমদের বাড়ি সিলেটের গোলাপগঞ্জ উপজেলার দরগার বাজারের উজান মেহেরপুর গ্রামে। বিমানবন্দর কাস্টমসের উপকমিশনার আল আমিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বাংলাদেশ
করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় কারও মৃত্যু না হলেও ২৩ জনের দেহে ভাইরাসটি শনাক্ত হয়। শুক্রবার (২৭ মে) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তির তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৮৯৯টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৩ হাজার ৮৮৯টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৫৯ শতাংশ। মোট শনাক্তের হার ১৩ দশমিক ৮৫
করোনার কারণে বিশ্বজুড়ে খাদ্য সরবরাহ ব্যবস্থা দুর্বল হয়ে যায়। কিন্তু করোনা যখন কিছুটা স্বাভাবিক অবস্থায় ফিরছিল তখন রাশিয়া-ইউক্রেন যুদ্ধ খাদ্য সংকটকে আরও ঘনীভূত করেছে। বিশ্বের অধিকাংশ দেশে ইতোমধ্যে এর প্রভাব পড়েছে। অনেক দেশে দেখা দিয়েছে রেকর্ড মূল্যস্ফীতি। সাধারণ মানুষের ব্যয় বেড়ে গেছে। মূলত ইউক্রেনে রাশিয়ার অভিযানের কারণে ইউক্রেনের শস্য রপ্তানি বন্ধ হয়ে যায়। রাশিয়া ও ইউক্রেন বিশ্বজুড়ে খাদ্যের ১০ ভাগের এক
মেটার মেটাভার্স অ্যাপের হরাইজন ওয়ার্ল্ডে ২১ বছর বয়সী এক তরুণী ‘ভার্চুয়ালি ধর্ষণ’-এর শিকার হয়েছেন। এ সময় অন্য আরেকজন ইউজার তাকে ধর্ষিত হতে দেখে এক বোতল ভদকা দিয়ে যান বলে খবর ডেইলি মেইলের। ‘সাম অব আস’ নামের একটি অলাভজনক প্রতিষ্ঠানের হয়ে গবেষণার কাজে ২১ বছর বয়সী ওই তরুণীকে ভার্চুয়াল জগতে পাঠানো হয়। ভার্চুয়াল জগতে যাওয়ার এক ঘণ্টা পরই তার অ্যাভাটারটি যৌন হয়রানির শিকার
ভারতের জনপ্রিয় সিরিয়াল ‘সাথ নিভানা সাথিয়া’র বহুল আলোচিত চরিত্র গোপি বহু দেবলীনা ভট্টাচার্য। যিনি বর্তমানে রীতিমতো আতঙ্কে জীবনযাপন করছেন। ফ্ল্যাটে থাকতে শিউরে উঠছেন, ভয় পাচ্ছেন। এমন কী ঘটেছে, যার কারণে দেবলীনার এই আতঙ্ক? তা নিয়ে কথা বলেছেন এই অভিনেত্রী। সম্প্রতি দেবলীনার বিল্ডিং কমপ্লেক্সে একটি খুনের ঘটনা ঘটেছে। সেখানকার এক পরিচারিকা খুন হয়েছেন এক নিরাপত্তাকর্মীর হাতে। সেই মরদেহ ফেলে দেওয়া হয় নিকটবর্তী
সময়টা মাত্র দুই সপ্তাহের। এরমধ্যে একে একে ভারতের ছোট পর্দার ৫ অভিনেত্রীর রহস্যজনক মৃত্যু! কয়েকদিনের ব্যবধানে অভিনেত্রীদের রহস্যজনক মৃত্যুতে নড়েচড়ে বসেছে ভারতের পুলিশ। শুধু তাই নয়, পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে গ্রেফতারও করা হয়েছে কয়েকজনকে। রহস্যজনক এ মৃত্যুর মিছিলে শুরুতেই আছেন ভারতের কেরালার মডেল ও অভিনেত্রী সাহানা। তার ২০তম জন্মদিনের পরদিন ১৩ মে কেরালার কোঝিকোড় শহরের নিজ বাড়ি থেকে ঝুলন্ত অবস্থায়
অস্ট্রিয়াতে রাশিয়া গ্যাস সরবরাহ বন্ধ করে দেয়ায় দেশটিতে তিন লাখ মানুষ চাকরি হারাবে বলে শঙ্কা করছে অস্ট্রিয়ার ইন্ডাস্ট্রিজ ফেডারেশন। অস্ট্রিয়ার ইন্ডাস্ট্রিজ ফেডারেশনের প্রেসিডেন্ট জর্জ নিল বলেন, প্রায় প্রতিটি শিল্পখাত গ্যাসের ওপর নির্ভরশীল। গ্যাস ছাড়া এখানে উৎপাদনের কথা ভাবাই যায় না। প্রতিদিন উৎপাদনের জন্য বিপুল পরিমাণ গ্যাসের প্রয়োজন হয়। কিন্তু রাশিয়া গ্যাস না দেয়ায় দেখা দিয়েছে নিদারুণ সংকট। কলকারখানাগুলো বন্ধ হওয়ার উপক্রম
হাজার হাজার কোটি টাকা লোপাট মামলার পলাতক আসামি পি কে হালদারকে আগামী ৭ জুন পর্যন্ত কারাগারে রাখার নির্দেশ দিয়েছেন কলকাতার আদালত। দুই দফায় ১৩ দিনের রিমান্ডের পর শুক্রবার (২৭ মে) তাকে আদালতে তোলা হয়। এদিন মামলার অগ্রগতি নিয়ে শুনানির পর আগামী ৭ জুন পর্যন্ত কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। প্রথম দফায় তিন দিনের রিমান্ড শেষে গত ১৭ মে পি কে হালদার ছাড়াও
নওগাঁর ধামইরহাটে জেলা প্রশাসনের উদ্যোগে নিয়মিত ভাবে টুরিস্ট বাস জেলার বিভিন্ন পর্যটন এলাকা দাপিয়ে বেড়াচ্ছে। ভ্রমন পিপাসুরা আনন্দে উৎফুল্ল হয়ে নওগাঁ মান্দা, নিয়ামতপুর, বদলগাছী, আত্রাই এলাকার বিভিন্ন দর্শনীয় স্থান ভ্রমনের পাশাপাশি ধামইরহাটের ঐতিহ্যবাহী আলতাদিঘী জাতীয় উদ্যানে এসে উপভোগ করছেন বরেন্দ্র জনপদের লীলাভূমি। ২৭ মে বেলা ১১ টায় নওগাঁ জেলা হতে ছেড়ে আসা ভারত বাংলাদেশ সাংস্কৃতিক মৈত্রী পরিষদ, নওগাঁ জেলা কমিটি উপজেলার
কুমিল্লার দেবীদ্বারে এক ইউপি সদস্যের বিরুদ্ধে টিসিবি, বিধবা ভাতা এবং বয়স্ক ভাতার কার্ড করে দেয়ার কথা বলে প্রায় ২ শতাধিক দরিদ্র নারী-পুরুষের কাছ থেকে ২ লক্ষাধিক টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। গত ১ এপ্রিল দায়িত্ব গ্রহনের পর মাত্র দুই মাসের মাথায় এমন অভিযোগ উঠেছে দেবীদ্বারের ৯নং গুনাইঘর (উঃ) ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের নবনির্বাচিত সদস্য মোঃ কাউছারের বিরুদ্ধে। ওই ঘটনায় প্রতারিতদের পক্ষথেকে
বরিশাল ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির ফার্সেসি বিভাগের চুক্তিভিত্তিক এক শিক্ষকের বিরুদ্ধে ছাত্রদের সমকামিতার প্রস্তাব দেওয়ার অভিযোগ ওঠায় তাকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৬ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ইনস্টিটিউটের অধ্যক্ষ ডা. মানস কৃষ্ণ কুন্ডু। তিনি বলেন, চুক্তিভিত্তিক শিক্ষক মিজানুর রহমানকে প্রথমে হোস্টেলের সহকারী সুপার পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। পাশাপাশি ইনস্টিটিউট থেকেও সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। এ ছাড়া অভিযোগের বিষয়টি তদন্তে
নওগাঁয় আন্ত:জেলা চোর চক্রের সক্রিয় সদস্য রুবেল শেখ (৩৫) কে গ্রেফতার করেছে আত্রাই থানা পুলিশ। বৃহষ্পতিবার বিকেলে ঢাকার আশুলিয়ার জিরাবো এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সে পাবনা জেলার সুজানগর থানার মমরাজপুর গ্রামের আ: রাজ্জাক শেখের ছেলে। আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, গত বছরের সেপ্টেম্বর মাসে উপজেলার সাহেবগঞ্জ বাজারের জহরুল ইসলাম নামে এক ব্যাবসায়ী নগদ ৯০ হাজার