ভরা মৌসুমে চালের দাম কেন বেড়েছে? কেউ অবৈধভাবে মজুত বা চালের ব্যবসা করছে কি না, তা খতিয়ে দেখে দায়ীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। এছাড়া অবৈধভাবে কেউ চাল বা ভোজ্যতেল মজুত করছে কি না এবং কতদিন পণ্য মজুত রাখা যাবে, এসব বিষয়ে পর্যালোচনা করে অবৈধ মজুতদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ারও নির্দেশ
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর ৪১তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে পিরোজপুরের কাউখালী উপজেলা বিএনপির উদ্যোগে বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়। কর্মসূচির মধ্যে ছিলে সোমবার সকালে উত্তর বাজার দলীয় কার্যালয়ে দলীয় ও কালো পতাকা উত্তোলন কোরআন খতম আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান। উপজেলা বিএনপির সভাপতি এস,এম আহসান কবীর এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারন সম্পাদক এইচ.এম দ্বীন
সাভারে একটি কারখানার দূষিত বর্জ পানির বিষক্রিয়ায় মরলো ৬০০০ কেজি মাছ।তরুণ উদ্যোক্তা রাশেদুল ইসলাম সজল অভিযোগ করে বলেন, ডেনিম নামের একটি পোশাক কারখানার দূষিত বর্জ পানি তার পুকুরে ঢুকলে তার মাছ মারা জেতে শুরু করে। খবর পেয়ে সাংবাদিকরা সোমবার (৩০মে) দুপুরে আশুলিয়ার চারিগ্রাম এলাকায় রাশেদুল ইসলাম সজলের চাষ করা ১০ একর পুকুরে গিয়ে দেখতে পাওয়া যায় পুকুর জুড়ে কালো পানির উপর
পিরোজপুরের কাউখালীতে ‘‘মাদক ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে করণীয়’’ শীর্ষক অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত। আজ সোমবার সকালে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে মানবাধিকার সংস্থা নাগরিক উদ্যোগ এর আয়োজনে ‘‘মাদক ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে করণীয়’’ শীর্ষক অ্যাডভোকেসি সভায় উপজেলা নাগরিক অধিকার দলের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মোঃ মোস্তাফিজুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. খালেদা খাতুন রেখা। অন্যান্যদের মধ্যে বক্তব্য
যমুনা নদীতে মাছ ধরতে যাওয়া জেলেদের প্রধান হাতিয়ার জাল।সাথে চলাচলের জন্য থাকে নৌকা। নদীতে মাছ শিকার করতে যাওয়া এসব মাসুষ নেহায়েত গরীব বৈ আর কিছুই নয়। দুমুঠো ভাত যোগাড় করতে সারারাত নদীতে থাকে তারা।হঠাৎ করে নদীর পাড়ে একজন জেলেকে তার ছেঁড়া জাল সেলাই করতে দেখা গেলো। সে যেন জাল বুনছে না, তার স্বপ্নকে বুনছে আপন মনে।খুবই সতর্কতার সাথে চেষ্টা করছে জালগুলোকে ঠিক
বরিশাল বিভাগে একযোগে অভিযান চালিয়ে বিভিন্ন উপজেলায় ত্রুটিপূর্ণ ৫৯টি ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে দেওয়া হয়েছে। রবিবার সন্ধ্যার পর বিষয়টি নিশ্চিত করে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যালয়ের উপ-পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মন্ডল জানান, স্ব স্ব জেলার সিভিল সার্জনের নির্দেশনা অনুযায়ী গোটা বরিশাল বিভাগে একযোগ অভিযান চালিয়ে ৫৯ টি ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে দেওয়া হয়েছে। এর মধ্যে বরিশাল জেলার ১১টি ডায়াগনস্টিক সেন্টার রয়েছে।
দিনাজপুরের হিলিতে নানা কর্মসুচির মধ্য দিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ৪১ তম শাহাদৎ বার্ষিকী পালিত হয়েছে। সোমবার সকাল ৮ টায় বাংলাহিলি বাজারস্থ দলীয় কার্যালয়ে হাকিমপুর উপজেলা ও পৌর বিএনপি”র আয়োজনে জাতীয় এবং দলীয় ও কালো পতাকা উত্তোলন এর মধ্য দিয়ে শাহাদৎ বার্ষিকীর শুভ সুচনা করা হয়। পরে উপস্থিত ছাত্রদল, যুবদল, সেচ্ছাসেবক দলসহ অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীদের মাঝে কালো ব্যাচ
দিনাজপুরের হিলিতে দিনব্যাপি পরিবার পরিকল্পনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১ টায় বে-সরকারী সংস্থা ব্র্যাক সমন্বিত উন্নয়ন কর্মসূচি-ইনডিজেনাস পিপলস প্রজেক্টের আয়োজনে উদয়গিরি মিশন ক্রেডিট হলরুমে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা তহিরুল ইসলাম। প্রশিক্ষণ প্রদান করেন ব্র্যাক আইডিপি’র প্রশিক্ষক বিজয় তিগ্যা ও জেলা ব্যবস্থাপক নির্মল কেরকেটা। এতে অংশ গ্রহণ করেন,পৌরসভা,আলীহাট ও বোয়ালদার ইউনিয়নের ৬
বরিশালের গ্রামীণ জনপদের বেশিরভাগ মানুষের চলাচল, পণ্য পরিবহন, জীবন-জীবিকা নদী, খাল ও বিলের ওপর নির্ভরশীল। যদিও সময়ের সঙ্গে সঙ্গে সড়কপথের উন্নয়ন ঘটেছে তবে নদী, খাল ও বিল বেষ্টিত এ অঞ্চলে নৌ-যানের ওপর নির্ভরশীলতা কমেনি সাধারণের। তাই বৈঠার নৌকাসহ ইঞ্জিনচালিত বিভিন্ন নৌ-যানের চাহিদা বেড়ে চলছে এ অঞ্চলে। বর্ষার শুরু থেকেই এ অঞ্চলে নৌকার হাটগুলোতে স্বাভাবিক সময়ের চেয়ে একটু বেশি বেচা-বিক্রি হয়। নৌকার
মাদারীপুর সরকারি কলেজের অধ্যক্ষের কক্ষ ভাংচুরের অভিযোগ উঠেছে ছাত্রলীগের একাংশের নেতাকর্মীদের বিরুদ্ধে। সোমবার বেলা ১২টার দিকে কলেজ ক্যাম্পাসের ভেতরেই এ ঘটনা ঘটে। উত্তেজনা বিরাজ করায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। প্রত্যক্ষদর্শী ও কলেজ সূত্র জানায়, মুজিব শতবর্ষ উপলক্ষে মাদারীপুর সরকারি কলেজ থেকে একটি স্মরণিকা বের করার উদ্যোগ নেয়া হয়। এতে স্থানীয় সংসদ সদস্য, জনপ্রতিনিধিদের বানী দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়। এরসাথে রাজনৈতিক
বেসরকারি টেলিভিশন চ্যানেলের সাংবাদিক অপুর্ব অপুকে প্রকাশ্য দিবালোকে অপহরণের চেষ্টার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। মামলার এজাহারে অজ্ঞাতনামা ৫-৭ জন আসামীর কথা উল্লেখ করা হয়েছে। রবিবার রাত ১১ টায় বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিমুল করিম। তিনি জানান, বিষয়টি গুরুত্বের সাথে দেখছেন তারা, সেইসাথে সিসিটিভির ফুটেজ বিশ্লেষন করে ঘটনার সাথে জড়িতদের সনাক্ত করে আইনের আওতায় আনার কার্যক্রম
মহান স্বাধীনতার ঘোষক বহুদলীয় গনতন্ত্রের প্রবর্তক বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক শহীদ রাষ্টপতি জিয়াউর রহমানের ৪১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মাদারীপুরের কালকিনি পৌরসভা বিএনপির উদ্যােগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার দুপুরে উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ ফজলুল হক বেপারীর নিজ বাড়ি পৌর এলাকার উত্তর কৃষ্ণনগর গ্রামে উক্ত কর্মসুচি পালন করা হয়। এতে পৌর বিএনপির সাবেক সভাপতি কামাল বেপারীর সভাপতিত্বে প্রধান অতিথি
দেশের অন্যতম পর্যটন কেন্দ্র কুয়াকাটায় টেলিভিশনে কর্মরত সংবাদকর্মীদের সংগঠন ‘কুয়াকাটা টেলিভিশন সাংবাদিক ফোরাম’র পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। ৩০ মে (সোমবার) বেলা ১১টায় কুয়াকাটা প্রেসক্লাব হলরুমে এ উপলক্ষে সভা অনুষ্ঠিত হয়। ফোরামের আহবায়ক ও কুয়াকাটা প্রেসক্লাব সভাপতি নাসির উদ্দিন বিপ্লব সভাপতিত্ব করেন। বক্তব্য রাখেন কুয়াকাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী সাঈদ, মহিপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ মনিরুল ইসলাম, কুয়াকাটা প্রেসক্লাবের সাবেক সাধারণ
বরিশালের উজিরপুরে বাস দুর্ঘটনায় হতাহতের ঘটনায় মামলা দায়ের করেছে হাইওয়ে থানা পুলিশ। রবিবার রাতে উজিরপুর মডেল থানায় হাইওয়ে পুলিশের সার্জেন্ট মোঃ মাহাবুব বাদী হয়ে মামলাটি দায়ের করেন। সোমবার (৩০ মে) সকালে গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ বেলাল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, সড়ক পরিবহন আইনে এ মামলাটি দায়ের করা হয়েছে। তবে এখন পর্যন্ত বাসের মালিক পক্ষ থেকে কোন
আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের শ্বেতপুর গ্রামে স্বামী ও তার সহযোগিরা রেহেনা খাতুন ওরফে রনজিদাকে নির্মমভাবে পিটিয়ে ও মুখে বিষ ঢেলে দিয়ে হত্যা করেছে। ২৭ মে শ্বেতপুর গ্রামের মৃত ইউসুফ সরদারের ছেলে আছাদুলের বাড়িতে এ ঘটনা ঘটে। এব্যাপারে রনজিদার ভাই হাফিজুল ইসলাম বাদী হয়ে নিহত রনজিদার স্বামীসহ কয়েকজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামী করে থানায় এজাহার দায়ের করেছেন। এজাহার সূত্রে জানাগেছে,
প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধনের মধ্যে দিয়ে আগামী ২৫ জুন থেকে উন্মুক্ত হচ্ছে পদ্মা সেতু। তবে যারা পায়ে হেঁটে বা সাইকেল নিয়ে সেতু পার হওয়ার চিন্তা করেছেন, তাদের জন্য দুঃসংবাদ। কারণ, পদ্মা সেতুতে এ সুযোগ রাখা হয়নি।সোমবার (৩০ মে) পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (সতু ও সড়ক) শাহ মো. মুসা এ তথ্য জানান। তিনি বলেন, পায়ে হেঁটে বা সাইকেল চালিয়ে পদ্মা
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাতা শেখ সায়েরা খাতুনের ৪৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার (৩১ মে) গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।সোমবার (৩০ মে) গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহিদা সুলতানা প্রধানমন্ত্রীর সফরের বিষয়টি নিশ্চিত করেছেন। জানা যায়, প্রধানমন্ত্রী ঢাকা থেকে টুঙ্গিপাড়ায় পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও ১৯৭৫ সালের ১৫ আগস্টে শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও
করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৩৪ জনের দেহে ভাইরাসটি শনাক্ত হয়েছে। সোমবার (৩০ মে) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৪ ঘণ্টায় সারাদেশে ৫ হাজার ৩৭০ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার শূন্য দশমিক ৬৩। আগের দিন এ হার ছিল শূন্য দশমিক ৭৯। করোনা শনাক্ত হয়েছিল ৪০ জনের। সংক্রমণের শুরু থেকে
যশোরের বাঘারপাড়ার দক্ষিণ শ্রীরামপুর গ্রামে একই পুকুরের পানিতে ডুবে একসঙ্গে তিন শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (৩০ মে) বেলা একটার দিকে এ ঘটনা ঘটে।নিহত ওই তিন শিশু বাঘারপাড়া উপজেলার শ্রীরামপুর গ্রামের হারুনের মেয়ে তমা, কামরুলের মেয়ে সুসাইয়া ও সাইফ মোল্লার ছেলে হুসাইন মোল্লা।বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক ডা. আল আমিন বলেন, হাসপাতালে আনার আগেই তিন শিশুর মৃত্যু হয়েছে। বাঘারপাড়া থানার অফিসার
২২ জন আরোহী নিয়ে নিখোঁজ নেপালের বিমানটির সন্ধান পাওয়া গেছে। হিমালয়ের পাদদেশে লামচে নদীর কাছে বিধ্বস্ত হওয়া বিমানটি থেকে ১৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বাকিদের সন্ধানে তল্লাশি চালাচ্ছে উদ্ধাকারীরা। খবর কাঠমান্ডু পোস্টের।সোমবার নেপাল সেনাবাহিনী কাঠমান্ডু পোস্টকে জানিয়েছে, বিমানটি নিখোঁজ হওয়ার প্রায় ২০ ঘণ্টা পর উত্তর-পশ্চিম নেপালের মুস্তাং জেলার থাসাং-এর সানো সোয়ার ভিরে ১৪ হাজার ৫০০ ফুট গভীরে সন্ধান পাওয়া
নিজস্ব অর্থায়নে বহু-প্রতিক্ষিত পদ্মা সেতু নির্মাণের সিদ্ধান্ত বিশ্বের দরবারে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, আগামী ২৫ জুন যান চলাচলের জন্য সেতুটি খুলে দেওয়া হবে।সোমবার (৩০ মে) ঢাকা সেনানিবাসের সেনা সদরদপ্তরের মাল্টিপারপাস কমপ্লেক্সে আর্মি সিলেকশন বোর্ড-২০২২ এর বৈঠকে এ কথা বলেন সরকারপ্রধান। প্রধানমন্ত্রী বলেন, ‘নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের এই একটি সিদ্ধান্ত- বিশ্বের দরবারে দেশের
সাভারের আশুলিয়ায় ইয়ারপুর ইউনিয়ন এর ৬ নং ওয়ার্ড এর ইউপি সদস্য রাজন ভূইয়ার নামে ব্যবসায়িকে মারধর ও চাঁদাবাজির অভিযোগে থানায় মামলা। সোমবার (৩০ মে) অভিযোগের বিষয়ে নিশ্চিত করেছেন আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) এমদাদুল হক। এরআগে, রোববার (২৯ মে) বিকালে আশুলিয়ার ঘোষবাগ এলাকার পূর্ব নরশিংহপুর সোনামিয়া মার্কেট এলাকায় এ হামলার ঘটনা ঘটে। পরে রাতে আশুলিয়া থানায় ৭ জনের নাম উল্লেখ করে একটি লিখিত
নয় দিন বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আবারও পুরনো এলসির গম আমদানি শুরু হয়েছে।রোববার (২৯ মে) বিকেল পাঁচটায় হিলি স্থলবন্দরে আমদানিকারক সাইরাম ইন্টারন্যাশনাল ও লিটন এন্টারপ্রাইজ নামের দুইটি প্রতিষ্ঠানের ভারতীয় গমবোঝাই ট্রাক বন্দরে প্রবেশ করে। রবিবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন হিলি পানামা পোর্ট লিংক লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন। এর আগে সবশেষ গেল ২০ মে গম আমদানি হয়।
স্বাধীনতার মহান ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, বিএনপি'র প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪১তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী ইউনিয়ন বিএনপি'র উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও খাবার বিতরণ কর্মসূচী পালন করা হয়েছে। সোমবার (৩০ মে) উপজেলা বিএনপি'র সদস্য ও গোবিন্দাসী গ্রামের মাকসুদ জামিল মিন্টুর চাতালে এ কর্মসূচী পালিত হয়। এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপি’র আহ্বায়ক এডভোকেট গোলাম মোস্তফা, সিনিয়র