দেশের বিভিন্ন স্থানে নবনির্মিত ৪০টি ফায়ার স্টেশন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।রোববার (২৪ এপ্রিল) গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী এসব ফায়ার স্টেশনের উদ্বোধন করেন। এর ফলে নতুন করে দেশের পাঁচটি বিভাগের, ২৫টি জেলার, ৩৯টি উপজেলার ৪০টি ফায়ার স্টেশনের কার্যক্রম নতুন করে চালু হলো।সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ২০০৯ সালে দেশে ফায়ার স্টেশন ছিল মাত্র ২০৪টি। বর্তমানে দেশে চালু ফায়ার স্টেশনের সংখ্যা ৪৫৬টি।
তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি প্রায়ই বিদেশিদের উদ্ধৃত করে নানা বক্তব্য দেয়। এর বেশিরভাগই মিথ্যা ও বানোয়াট। জার্মান রাষ্ট্রদূতের ক্ষোভ প্রকাশ করার মধ্য দিয়ে এটিই প্রমাণিত হয়। শনিবার সন্ধ্যায় চট্টগ্রাম নগরের বহদ্দারহাটের আর বি কনভেনশন সেন্টারে ইফতারের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্য ও সম্প্রচার মন্ত্রী এসব কথা বলেন। চট্টগ্রাম নগরে বসবাসকারী
ঈদযাত্রার অগ্রিম টিকিট বিক্রি প্রথম দিন অর্থাৎ ২৩ এপ্রিল যে পরিমাণ ভিড় ছিল রোববার (২৪ এপ্রিল) কমলাপুর রেলওয়ে স্টেশনে, তার চেয়ে দ্বিগুণ ভিড় রয়েছে। ঈদযাত্রার ২৮ এপ্রিলের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে সকাল আটটা থেকে। কমলাপুরে একযোগে ১৮টি কাউন্টার থেকে টিকিট বিক্রি চলছে। এর মধ্যে দুটি নারী ও বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের জন্য আলাদা কাউন্টার রয়েছে। রোববার (২৪ এপ্রিল) কমলাপুর রেলস্টেশন
ইমরান খানের বিরুদ্ধে বিরোধীদের অনাস্থা প্রস্তাব উত্থাপনের পর থেকে তিনি বলে আসছিলেন তাকে ক্ষমতাচ্যুত করতে যুক্তরাষ্ট্র ষড়যন্ত্র করছে। তবে যুক্তরাষ্ট্রের সেই সাংকেতিক চিঠিটিকে ভুয়া জানিয়ে পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেছেন, চিঠিটি যদি সত্যি হয়, তাহলে তিনি এসে ইমরান খানের দলের সঙ্গে যোগ দেবেন। শাহবাজের এমন বক্তব্যের পর শুক্রবার (২৩ এপ্রিল) নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে ইমরান খান বলেন, আল্লাহর ওয়াস্তে
রানা প্লাজা ট্র্যাজেডির ৯ বছর পেরিয়ে যাচ্ছে আজ। এতোগুলো বছর পেরিয়ে গেলেও ক্ষতিগ্রস্ত শ্রমিকদের আক্ষেপ কমেনি। সহকর্মী ও প্রিয়জনদের হারানোর কষ্ট প্রতিনিয়ত তাড়িয়ে বেড়ায় তাদের। ২০১৩ সালের ২৪ এপ্রিল ৯ তলার একটি ভবনের পুরোটাই ধসে পড়েছিল। এ ঘটনায় ইট-কংক্রিটের নিচে চাপা পড়ে মারা যান ১ হাজার ১৭৫ জন শ্রমিক। এ ছাড়া বিশ্বের তৃতীয় বৃহত্তম শিল্প দুর্ঘটনা হিসেবে বিবেচিত রানা প্লাজা
করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও ১ হাজার ৫৩৬ জনের মৃত্যু হয়েছে। এ সময় রোগী শনাক্ত হয়েছে ৫ লাখ ৪৮ হাজার ১৯৩ জন।রোববার (২৪ এপ্রিল) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৫০ কোটি ৯০ লাখ ৬৩ হাজার ৫৪৩ জন। মৃত্যু হয়েছে ৬২ লাখ ৪১ হাজার ৮৬৫
টেকনাফে উনচিপ্রাং রোহিঙ্গা ক্যাম্পে দেশীয় অস্ত্রসহ দুইজন রোহিঙ্গা সন্ত্রাসীকে গ্রেফতার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সদস্যরা।সুত্র জানায়, ২৪ এপ্রিল রবিবার ভোর রাত দুইটার দিকে উনচিপ্রাং এপিবিএন ক্যাম্পের অফিসার ও ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে এ/১ ব্লক এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় কথিত ‘‘ইসলাম গ্রুপ’’ এর সদস্য রোহিঙ্গা সন্ত্রাসী ঘর-৩০৮, এফসিএন-২৯৬৪৯০ এর মৃত আব্দুর শুক্কুরের পুত্র জাহিদ হোসেন(৩২) ও ব্লক-সি/১, ঘর-৬২০, এফসিএন-২৪৯০৪৩ এর
সিলেটের জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় দুই কিশোর নিহত হয়েছেন। গতকাল শনিবার (২৩ এপ্রিল) দুপুর ২টার দিকে উপজেলার ২নং জৈন্তাপুর ইউনিয়নের আলু বাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন- গোয়াইনঘাট উপজেলার জাফলং লাখের পাড় এলাকার সোহেল মিয়া (১৫) ও হবিগঞ্জের বানিয়াচং উপজেলার রুকন মিয়ার ছেলে রুহেল মিয়া (১৫)। তারা দুজন ভাঙাড়িশ্রমিক। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, জৈন্তাপুর সদর থেকে ভাঙাড়ি জিনিসপত্র নিয়ে একটি
ইউক্রেনের প্রধান বন্দর নগরী ওডেসায় রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় শিশুসহ অন্তত আটজন নিহত হয়েছেন।শনিবার (২৪ এপ্রিল) বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।প্রতিবেদনে আরও বলা হয়, ক্ষেপণাস্ত্র হামলায় দুটি ভবন ধ্বংস হয়েছে। এর আগে চলতি মাসের শুরুর দিকে এত বড় হামলা চালানো হয়েছিল। হামলায় নিন্দা করেছেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী।এদিকে রাশিয়া বলছে, যুক্তরাষ্ট্রের সরবরাহ করা অস্ত্র থাকায় ওডেসায় হামলা চালানো হয়েছে। উল্লেখ্য, পশ্চিমা দেশগুলোর সামরিক
নিউমার্কেট এলাকার দোকানকর্মী ও ঢাকা কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষের সধ্যে কুরিয়ারকর্মী নাহিদ মিয়ার নিস্তেজ দেহ পড়তে দেখা গেছে একের পর এক ধারালো অস্ত্রের কোপ; যে নৃশংসতার ভিডিওচিত্র ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন গণমাধ্যমে।প্রশ্ন ওঠে কালো হেলমেট ও ধূসর টি-শার্ট পরা ধারালো অস্ত্রধারী কে ছিল? অবশেষে মিলল সেই উত্তর। অস্ত্রধারী ঢাকা কলেজের ছাত্র জাকির হোসেন। সে ছাত্রলীগের রাজনীতিতে সক্রিয় বলে জানা গেছে। ঢাকা
ঈদ ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে যানবাহনের চাপ বাড়ছে সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে। উত্তর ও দক্ষিণাঞ্চলের ২২ জেলার মানুষের সড়ক পথে চলাচলের এই পথে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কাল খুলে দেয়া হবে নলকা সেতুর এক লেন। এছাড়াও মহাসড়কজুড়ে সৃষ্ট অসংখ্য খানাখন্দ সংস্কার করা হচ্ছে। রোববার (২৪ এপ্রিল) ভোর থেকে মহাসড়কজুড়ে এ চিত্র দেখা যায়। হাটিকুমরুল হাইওয়ে থানা ও সড়ক বিভাগ সূত্রে
কেয়ামতের সময় বা জ্ঞান মহান আল্লাহ তাআলা জানেন। তিনি ছাড়া আর কি কেউ আছেন; যিনি কেয়ামতের জ্ঞান রাখেন? আর এমন কেউ কি আছেন যে আল্লাহ থেকে ক্ষমতাবান? আবার কোরআনসহ আসমানি কিতাবসমূহ কত রমজান নাজিল হয়েছিল? আল্লাহ তাআলা তাঁর ক্ষমতার কত সুন্দর উপমাই না হাফেজে কোরআনদের কণ্ঠে ফুটে ওঠবে। ২২ তারাবির প্রথম রাকাতে মহান আল্লাহর চমৎকার ঘোষণা এভাবে পড়া হবে- اِلَیۡهِ یُرَدُّ
সড়কের উপরে ভ্যান দাঁড় করিয়ে রাখার কারনে এক ভ্যান চালককে লাঠি দিয়ে পেটানোর অভিযোগ উঠেছে সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরীর বিরুদ্ধে। শনিবার দুপুরে সিলেট নগরের নগরের চৌহাট্টা এলাকায় এমন ঘটনা ঘটে বলে জানা গেছে। এ ঘটনার একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এবং নগরে সমালোচনার সৃষ্টি হয়েছে। সিসিক সুত্রে জানা যায়, গত বছর নগরের চৌহাট্টা-জিন্দাবাজার সড়ক সম্প্রসারন ও আধুনিকায়ন
শহরের কেডির মোড়ে রাস্তার পাশে ফুটপাতে ওয়ান টাইম প্যাকেট ও একটি পানির বোতল লাইন করে সাজানো আছে। বিকেল ৫টার দিকে অসহায়দের জন্য ইফতারি প্যাকেটগুলো সাজানো ছিল। অসহায়দের জন্য এমন ব্যতিক্রম ইফতারের আয়োজন করে স্বেচ্ছাসেবী সংগঠন ‘রূপসী নওগাঁ’। এভাবে নওগাঁ শহরের ব্রিজ মোড়, কেডির মোড় এবং মুক্তির মোড়ে শতাধিক ইফতারি প্যাকেট বিতরণ করা হয়। যার প্রয়োজন তিনি প্যাকেটি নিয়ে যাচ্ছেন। প্রতিটি
প্রথমে বিশ্বসুন্দরী। তারপর বলিউডের মুগ্ধ করা অভিনেত্রী। ৪০ পেরিয়েও রীতিমতো উজ্জ্বল তাঁর ত্বক থেকে চুল। কী করেন তিনি? কীভাবে নিজেকে সুন্দর রাখেন? তা নিয়ে প্রশ্নের শেষ নেই। কিন্তু ঐশ্বরিয়া হয়ে ওঠা সহজ নয়। তিনি দেখতে যেমন, তার সাজও তেমনি মনকাড়া। নিজের অতুলনীয় সৌন্দর্য অটুট রাখার জন্য তাকে মানতে হয় নানা নিয়ম। রোজ সকাল থেকে কী ভাবে নিজের যত্ন নেন এই অভিনেত্রী? এখনও ঘরোয়া
ঈদ উপলক্ষে ট্রেনের আগ্রিম টিকিট বিক্রির প্রথম দিনেই সার্ভার জটিলতায় টিকিট পাননি অনেক টিকিটপ্রত্যাশী। সকাল থেকে রেলওয়ের ই-টিকেটিং ওয়েবসাইটে ঢুকে টিকিট কাটা যাচ্ছিল না। ওয়েবসাইটে একটি বার্তা লিখে ধৈর্য ধরতে বলেছিলেন কর্তৃপক্ষ। এরপর যখন সার্ভার সচল হলো, তখন দেখা গেলো টিকিটশূন্য। এজন্য তারা রেলকর্তৃপক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ করেছেন। ঈদ উপলক্ষে শনিবার সকাল থেকে শুরু হয়েছে ট্রেনের আগ্রিম টিকিট বিক্রি। যা চলবে
২০২১ সালের এপ্রিল থেকে চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিমাসে গড়ে ১৪৭ জনকে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় অভিযুক্ত করা হয়েছে। যা এর আগে ২০২০ সালের জানুয়ারি থেকে ২০২১ সালের মার্চ পর্যন্ত প্রতি মাসে ছিল প্রায় ৬১ জন। সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ (সিজিএস) এর 'দ্য আনএন্ডিং নাইটমেয়ার: ইমপ্যাক্টস অব বাংলাদেশ'স ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট ২০১৮' শীর্ষক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, ২০২০
পাকিস্তানের প্রবীণ রাজনীতিক মাওলানা ফজলুর রেহমান ইমরান খানকে প্রধানমন্ত্রীর পদ থেকে টেনে নামানোয় শুরু থেকে কলকাঠি নেড়েছেন। সেই আন্দোলনে সফলও হয়েছেন তিনি। ভিন্ন মতাদর্শে বিশ্বাসী কয়েকটি দলকে জোটবদ্ধ করে ক্ষমতাচ্যুত করেন ইমরানকে। পরে প্রধানমন্ত্রী হন মুসলিম লীগ নেতা শাহবাজ শরিফ। কিন্তু এরপর থেকে ক্ষমতাসীন জোটে মতবিরোধ ক্রমেই বাড়ছে। শুরুতে সমস্যা ছিল মন্ত্রিত্ব নিয়ে, এখন নির্বাচনের দিনক্ষণ নিয়েও বেঁধেছে বিরোধ। ইমরান খান
সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকারের ঘটনায় দুটি নৌকা জব্দ করেছে বনবিভাগ। তবে এঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন বনবিভাগের কর্মকর্তারা। এদিকে ঘটনার দুদিন পার হলেও বন কর্মকর্তারা বলছেন মামলার প্রস্তুতি চলছে। প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার (২২ এপ্রিল) সকালে সুন্দরবনের খালে বিষ দিয়ে মাছ শিকারের উদ্দেশ্যে দুইটি নৌকা রওনা দিলে পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের চাঁদপাই স্টেশনের বনরক্ষীরা নৌকা দুটিকে আটক
মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর ব্যবহৃত পোশাক দেখতে তুরস্কের ইস্তাম্বুলে হিরকা-ই শেরিফ মসজিদে হাজারো মানুষের ঢল নেমেছে। নবীজি (সা.)-এর জীবনযাপন এবং তার ব্যবহার্য পোশাক পরিচ্ছদ নিয়ে মুসলিমদের ব্যাপক উৎসাহ উদ্দীপনা রয়েছে। করোনা মহামারিতে দীর্ঘ দুই বছর বন্ধ থাকার পর শুক্রবার (২২ এপ্রিল) থেকে প্রদর্শনী আবারও শুরু হয়েছে। হিরকা-ই শেরিফ মসজিদে যে পোশাকটি রাখা হয়েছে সেটি হযরত উওয়াইস আল-কারনিকে (রা.) হযরত মুহাম্মদ (সা.) উপহার
অ্যানড্রয়েড ফোনে কল রেকর্ড ফিচার বন্ধ করে দিবে গুগল। আগামী ১১ মে থেকে প্লে-স্টোর থেকে গুগল কল রেকর্ডিং অ্যাপগুলো নিষিদ্ধ করবে। জনপ্রিয় কলার আইডেন্টিটিফায়ার অ্যাপ ট্রুকলারও এমন সিদ্ধান্ত নিয়েছে। প্রতিষ্ঠানটি বলছে, গুগল ডেভেলপার প্রোগ্রামের নতুন নিয়ম মেনেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গুগল আপডেটের কারণে ট্রুকলারে কল রেকর্ডিংয়ের সুবিধা পাওয়া যাবে না। থার্ড পার্টি অ্যাপসগুলো নিজেদের সার্ভারে ওই কল রেকর্ডিংয়ের ডেটা সেভ করতে
সম্প্রতি রাজা মিরাসুদার সরকারি হাসপাতালে অন্তঃসত্ত্বা অবস্থায় ভর্তি হয় এক ১৭ বছর বয়সি নাবালিকা। জন্ম দেয় এক শিশুকন্যার। ঘটনাটি তামিলনাড়ুর থাঞ্জাভর জেলার। কিন্তু শিশুকন্যাটির বাবা কে? এ নিয়ে সন্দেহ হওয়ায় হাসপাতাল থেকেই পুলিশ ফাঁড়িতে জানানো হয়। তদন্তে পুলিশ জানতে পারে, ১২ বছর বয়সি এক কিশোরের সঙ্গে বহু বছর ধরে সম্পর্ক রয়েছে নাবালিকার। নাবালক ‘পিতা’ জানিয়েছে, ধর্ষণ নয়, স্বেচ্ছায় তারা এই সিদ্ধান্ত
নাম বিকৃত করে “কুকুর” বলে ডাকায় পটুয়াখালীর দুমকি উপজেলায় প্রতিপক্ষের ছয়জনকে কামড়ে জখম করার অভিযোগ উঠেছে কালাম সর্দার নামে এক ব্যক্তির বিরুদ্ধে। শুক্রবার (২২ এপ্রিল) বিকেলে দুমকি উপজেলার আংগারিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের পশ্চিম ঝাটরা গ্রামে ঘটনাটি ঘটে। আহতরা হচ্ছেন- ওই গ্রামের সাত্তার শিকদারের স্ত্রী মাসুদা বেগম (৫০), মেয়ে সুমাইয়া আক্তার (২০), ছেলে আল-আমিনের ছয় মাসের শিশুপুত্র রাইয়ান, সাইদুল শিকদারের ছেলে শাকিল (১৪),
বরিশালের হিজলা উপজেলার থানা সংলগ্ন খুন্না বাজারে ব্যবসায়ীর দোকানে হামলা ভাংচুর লুটপাটের ঘটনা ঘটছে। জানা যায় শুক্রবার বিকাল সাড়ে ৫ টার সময় উপজেলার বরজালিয়া ইউনিয়নের খুন্না বাজারে তারেক সুজ এন্ড কসমেটিকস এর মালিকের উপর হামলা দোকান ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এ ঘটনায় ব্যবসায়ী তারেক খান জানায় গতকাল বিকালে তার দোকানে পার্শ্ববর্তি গ্রামের রিপন বেপারী জুতা ক্রয় করতে আসে।তখন তার সাথে