রাজধানীর নিউমার্কেটে ঢাকা কলেজের শিক্ষার্থী ও ব্যবসায়ীদের সংঘর্ষের ঘটনায় বিএনপির ১৪ নেতাকর্মীকে ৬ সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। এ তথ্য নিশ্চিত করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী কায়সার কামাল। সংঘর্ষের ঘটনায় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে হওয়া মামলায় আসামিদের মধ্যে প্রবাসী ও মৃত ব্যক্তিও রয়েছেন বলে জানান তিনি।মঙ্গলবার (২৬ এপ্রিল) বিচারপতি মোস্তফা জামান ও বিচারপতি মো. সেলিমের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ তাদের জামিন আদেশ দেন। আইনজীবী
যেসব পত্রিকা ন্যূনতম অষ্টম ওয়েজ বোর্ড বাস্তবায়ন করেনি তারা সরকারি কোনো ক্রোড়পত্র পাবে না বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।মঙ্গলবার (২৬ এপ্রিল) সচিবালয়ে সাংবাদিকদের সহায়তায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা জানান। তথ্যমন্ত্রী বলেন, আমরা সিদ্ধান্ত নিয়েছি, অষ্টম ওয়েজ বোর্ড যারা বাস্তবায়ন করেনি তাদের কোনো ক্রোড়পত্র দেব না। ক্রোড়পত্র তাড়াতাড়ি নেওয়ার জন্য চারদিকে যে ঘোরাঘুরি, সেটা
রমজান আর ঈদকে ঘিরে চাহিদা বাড়ে দইয়ের। আর গরমকালে তো কথাই নেই। এই সুযোগে বেশি লাভের আশায় কিছু অসাধু ব্যবসায়ী, কাপড়ের রং আর রাসায়নিক মিশিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি করছে দই, মিষ্টি ও বোরহানি। চিকিৎসকরা বলছেন, সারাদিন রোজা রেখে রাসায়নিক মিশ্রিত খাবার খেয়ে পেটের অসুখসহ নানান জটিল রোগে ভুগছেন সাধারণ মানুষ। নেই কোনো অনুমতি, তাই নেই পরিচ্ছন্নতা কিংবা সচেতনতার বালাই। কব্জি পর্যন্ত
তৃতীয় পর্যায়ে মুজিববর্ষ উপলক্ষে ঈদ উপহার হিসেবে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমিসহ ঘর প্রদান করা হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে ঈদ উপহার হিসেবে ৩২ হাজার ৯০৪টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মধ্যে দুই শতক জমিসহ ঘর তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবাররের মধ্যে জমিসহ ঘর প্রদান অনুষ্ঠানের উদ্বোধন করেন তিনি। এর
ঈদে ঘরমুখো যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা হলে সংশ্লিষ্ট পরিবহন মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি অতিরিক্ত ভাড়া আদায় না করার জন্য পরিবহন মালিক ও শ্রমিকদের প্রতি আহ্বান জানান। মঙ্গলবার (২৬ এপ্রিল) সকালে সচিবালয়ে নিজের দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সেতুমন্ত্রী।ওবায়দুল কাদের বলেন, ঈদুল ফিতর প্রায় সমাগত, প্রধানমন্ত্রী
লেখক ও অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালকে হত্যাচেষ্টা মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আরেক আসামির চার বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি চার আসামিকে খালাস দিয়েছেন আদালত। মঙ্গলবার (২৬ এপ্রিল) সিলেট বিভাগীয় সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনালে এ রায় ঘোষণা করা হয়। আদালত থেকে জানানো হয়েছে, হামলাকারী ফয়জুল হাসানকে যাবজ্জীবন সাজা দেওয়া হয়েছে। এ ছাড়া ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। অনাদায়ে আরও ছয়
খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার বলেছেন, ঠিকানাহীনদের স্থায়ী ঠিকানা করে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রকৃত পক্ষে এত মানুষকে ঘরসহ জমিদান বিশ্বে অনন্য। মঙ্গলবার (২৬ এপ্রিল) সকাল ১০টায় সাপাহার উপজেলার অমরপুর আশ্রয়ণ প্রকল্প প্রাঙ্গণে জমি ও ঘর হস্তান্তর অনুষ্ঠানের আগে এক আলোচনায় সুবিধাভোগীদের উদ্দেশ্যে এসব কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সারা দেশে একযোগে তৃতীয় পর্যায়ের ভূমি
ভূমধ্যসাগরের উপকূল থেকে পাঁচ শতাধিক বাংলাদেশিকে আটক করেছে উত্তর আফ্রিকার দেশ লিবিয়ার পুলিশ। দেশটির রাজধানী ত্রিপোলির পূর্ব উপকূল থেকে ইউরোপের উদ্দেশে পাড়ি দেওয়ার প্রস্তুতিকালে গত শনিবার (২৩ এপ্রিল) তাদের আটক করা হয়। লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল এস এম শামীম উজ জামান এই খবরের সত্যতা স্বীকার করেছেন বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ভয়েস অব আমেরিকা। অন্যদিকে তুরস্কের সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড জানিয়েছে,
ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান গড়িয়েছে তৃতীয় মাসে। পূর্ব ইউরোপের এই দেশটিতে চলমান রুশ সামরিক অভিযান বা যুদ্ধের শুরু থেকেই কার্যত অনেকটাই বিপর্যস্ত ইউক্রেন। রুশ সেনাদের জোরদার আক্রমণে ইউক্রেনের বহু শহর ক্ষতিগ্রস্ত হয়েছে। সামরিক স্থাপনার পাশাপাশি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে বেসামরিক অবকাঠামোও। তবে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির কথায় অন্য সুর। তার দাবি, ইউক্রেনের বিরুদ্ধে চলমান এই যুদ্ধে জিততে পারবে না রাশিয়া। মঙ্গলবার (২৬
চাঁদপুরে সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা ড. আ ন ম এহসানুল হক মিলনের গাড়িতে হামলার ঘটনা ঘটেছে। সোমবার (২৫ এপ্রিল) সন্ধ্যায় কচুয়া উপজেলা সদর দক্ষিণ ইউনিয়নের বদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে এ ঘটনা ঘটে। গাড়িতে মিলন ছাড়াও তার সহধর্মিণী কেন্দ্রীয় মহিলা দলের নেত্রী নাজমুন নাহার বেবি ছিলেন। তাদের বদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত একটি ইফতার মাহফিলে যোগ দেওয়ার কথা ছিল।
আওয়ামী লীগ গণতন্ত্রের কথা বললে হাস্যকর মনে হয় বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।তিনি বলেন, আওয়ামী লীগ সরকার আমলা ও আইনশৃঙ্খলা বাহিনীর ওপর পুরোপুরি নির্ভরশীল হয়ে পড়েছে। জনগণ থেকে এ সরকার সম্পূর্ণ বিচ্ছিন্ন। সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করলেই তাকে জেলে নেওয়া হয় তার প্রমাণ কলাবাগানের মা ও ছেলে।মঙ্গলবার (২৬ এপ্রিল) সকালে ঠাকুরগাঁও পৌর শহরের কালীবাড়িতে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে
একটা ঘর পেয়ে মানুষ যখন হাসে তখন সব থেকে বেশি ভালো লাগে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জাতির পিতা এটাই তো চেয়েছিলেন। মঙ্গলবার (২৬ এপ্রিল) প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আশ্রায়ণ-২ প্রকল্পের ঘর হস্তান্তর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। শেখ হাসিনা বলেন, একটা ঘর পেলে মানুষের সব কিছু পেয়ে যায়। আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে অনেক বেদখল জমি উদ্ধার করা সম্ভব
আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় তৃতীয় ধাপে ঈদ উপহার হিসেবে ভূমিহীন ও গৃহহীন ৩২ হাজার ৯০৪টি পরিবারকে ঘর হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।মঙ্গলবার (২৬ এপ্রিল) গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে জমির দলিলসহ ঘরের চাবি প্রদান কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।রোববার (২৪ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব তোফাজ্জল হোসেন মিয়া। তিনি জানান, মুজিববর্ষ উপলক্ষে বাংলাদেশের কোনো মানুষ যেন ভূমিহীন-গৃহহীন
উত্তরায় দুই মাসের বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে আন্দোলনরত শ্রমিকদের উপর পুলিশী হামলার তীব্র নিন্দা জানিয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। সোমবার ২৫ এপ্রিল ২০২২, এক বিবৃতিতে কমিউনিস্ট পার্টির সভাপতি কমরেড মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক কমরেড রুহিন হোসেন প্রিন্স বলেন, ইন্ট্রাকো ডিজাইন লিঃ এবং ইন্ট্রাকো ফ্যাশন লিঃ এর শ্রমিকদের দুই মাসের বেতন বকেয়া রয়েছে। বকেয়া বেতন ও ঈদ বোনাস পরিশোধ
আজ রাতে ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার শাহজাদাপুর ইউনিয়নের দুইজন সড়ক দুর্ঘটনায় মটরসাইকেল আরোহী মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।সোমবার (২৫ এপ্রিল) রাত সোয়া ৯টার দিকে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের রাজামারিয়া কান্দি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, সরাইল উপজেলার দেওড়া গ্রামের বাটবাড়িয়া মহল্লার রমিজ উদ্দিন মিয়ার ছেলে শরীফ উদ্দিন (১৭) ও একই গ্রামের পূর্কাবপাড়ার কামাল মিয়ার ছেলে সালমান মিয়া
লাইলাতুল কদর তালাশের দশক পার করছেন রোজাদার। ইতিমধ্যে রমজানের রহমত ও মাগফেরাতের দশকের চলে গেছে। নাজাতের দশকে রোজাদারের জন্য সবচেয়ে বড় সৌভাগ্য- লাইলাতুল কদর পাওয়া। নাজাতের এ দশকে আল্লাহর সন্তুষ্টি ও কদরের রাত পাওয়াই উম্মতের একান্ত আকাঙ্ক্ষা। মুমিনের দরজায় কীভাবে আসবে এ রাত? এ রাত পেতে রোজাদার বান্দাই বা কী করবেন। নবিজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া এ রাত পেতে কোমড়ে কাপড় বেঁধে
ক্যারিয়ারের সেরা ফর্মে অবস্থান করছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। বর্তমানে আইসিসি র্যাঙ্কিংয়ে একমাত্র খেলোয়াড় হিসেবে সব সংস্করণে সেরা পাঁচে রয়েছেন পাকিস্তান অধিনায়ক। তার অসাধারণ ব্যাটিং শৈলীতে মুগ্ধ সাবেক ক্রিকেটাররা। ক্যারিয়ার শেষে একজন কিংবদন্তি ক্রিকেটারের তালিকায় নিজেকে তুলতে পারবেন বলেই বিশ্বাস করেন ভারতের সাবেক স্পিনার হরভজন সিং। ভারতের এক সংবাদমাধ্যমে নিজের পছন্দের সেরা চারজন ক্রিকেটার বেছে নিতে বলা হয় হরভজনকে। তিনি সেখানে অবশ্য
রাজশাহীসহ বরেন্দ্র অঞ্চলে বয়ে যাচ্ছে মৌসুমে তীব্র তাপদাহ। প্রখর রোদে পুড়ছে রাজশাহী মহানগরীসহ বরেন্দ্রের পথঘাট। গত কয়েক দিনের তাপে তেতে উঠেছে মাঠ-ঘাট, প্রান্তর। বাইরে বা ঘরে কোথাও স্বস্তি নেই। তীব্র দাবদাহে প্রকৃতিও নিস্তেজ। হালকা বাতাস থাকলেও সেটিও গরম ছড়াচ্ছে। প্রাণিকুলও ছড়াচ্ছে তপ্ত নিশ্বাস। সোমবার (২৫ এপ্রিল) তাপমাত্রার পারদ আবারও ৪১ ডিগ্রি সেলসিয়াসে উঠেছে। আর সকালে বাতাসের আর্দ্রতা ছিল ৯৮ শতাংশ। দুপুরে
ছোটবেলার কিছু স্মৃতি ভয়াবহ। অভিভাবকরা যতই আগলে রাখুন, এ সমাজে খারাপ স্পর্শ এবং যৌন হেনস্থা পেরিয়ে শিশুদের বড় হতে হয়। লোলুপ হাত ছুঁয়ে যায় কচি প্রত্যঙ্গ। বোধ হওয়ার আগেই বড়দের যৌন লালসার শিকার হয় অনেক শিশু। যেমনটা হয়েছিলেন 'লক আপ'-এর সঞ্চালিকা তথা বলিউড অভিনেত্রী কঙ্গনা রানউতও। সেই ভয়াবহ অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন তিনি। 'কুইন'-এর নায়িকা জানান, তিনি তখন এক্কেবারে ছোট। পাড়ারই
জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষ্যে রাজবাড়ী জেলার গোয়ালন্দে সপ্তহব্যাপী পুষ্টি বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে এবং গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে সোমবার (২৫ এপ্রিল) বিকাল ৫টার দিকে স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গত ২৩ এপ্রিল থেকে আগামী ২৯ এপ্রিল পর্যন্ত চলবে এ কার্যক্রম। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ সৈয়দ আমিরুল হক খান
প্রতিরক্ষা খাতে খরচের নিরিখে বিশ্বের প্রথম তিনটি দেশের তালিকাতেই বহাল রইল ভারত। সুইডেনের প্রতিরক্ষা সমীক্ষা সংস্থা স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট (এসআইপিআরআই) জানিয়েছে, ২০২১ সালের পরিসংখ্যান অনুযায়ী সামরিক ব্যয়ে আমেরিকা এবং চিনের পরেই ভারতের অবস্থান। এর আগে ২০২০ সালের সামরিক ব্যয়ের পরিসংখ্যানে মস্কোকে ছুঁয়ে ফেলেছিল নয়াদিল্লি। এসআইপিআরআই-এর দেওয়া তথ্য বলছে, ২০১২ থেকে ২০২১ পর্যন্ত ভারতের প্রতিরক্ষা খাতে বরাদ্দ বেড়েছে প্রায় ৩৩
পিরোজপুরে জেলা প্রশাসনের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে শহরের সার্কিট হাউজ মিলনায়তনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রনালয়ের মন্ত্রী এ্যাড. শ.ম. রেজাউল করিম এমপি, জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান এর সভাপতিত্বে অতিথি হিসেবে এছাড়াও উপস্থিত ছিলেন, জেলা ও দায়রা জজ মোহা: মাহিদুজ্জামান, চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আবু জাফর মো: নোমান,
রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলীর সুস্থতা কামনায় গোয়ালন্দ উপজেলা ছাত্রলীগের উদ্যোগে উপজেলার ৪টি এতিমখানায় ইফতার বিতরণ ও দোয়ায় আয়োজন করা হয়েছে। সোমবার (২৫ এপ্রিল) বিকালে উপজেলা ছাত্রলীগের ব্যাক্তিগত উদ্যোগে ৪টি এতিমখানায় গিয়ে কোমলমতি শিক্ষার্থীদের হাতে ইফতার তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি তুহিন দেওয়ান, সাধারণ সম্পাদক আবির হোসেন রিদয়, পৌর ছাত্রলীগের সভাপতি রাতুল আহম্মেদ সজল, সাধারণ
“মুজিববর্ষে বাংলাদেশের একজন মানুষও ভূমিহীন ও গৃহহীন থাকবে না”- প্রধানমন্ত্রীর এই লক্ষ্য বাস্তবায়নে ভূমিহীন ও গৃহহীনদের মাঝে গৃহ প্রদান কর্মসূচীর অংশ হিসেবে আগামী ২৬এপ্রিল প্রধানমন্ত্রী কর্তৃক জমি ও গৃহ প্রদান কার্যক্রমের উদ্বোধন করা হবে। এ উপলক্ষে আজ সোমবার বেলা ১১ টায় পিরোজপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের অবহিত ও উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেয়ার জন্য আহবান জানানো হয়। উল্লেখ্য