বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬১২ ভাদ্র, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

২১ জুলাই ভূমিহীন-গৃহহীন মুক্ত ঘোষণা হবে বরিশালের দুই উপজেলা

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৮ জুলাই ২০২২, ২৩:৪৪

শেয়ার করুনঃ
২১ জুলাই ভূমিহীন-গৃহহীন মুক্ত ঘোষণা হবে বরিশালের দুই উপজেলা

মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক আশ্রায়ন প্রকল্প ২ এর আওতায় আগামী ২১ জুলাই ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে বরিশাল বিভাগীয় ও জেলা প্রশাসনের কার্যক্রম নিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে বরিশাল সার্কিট হাউজের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনের আয়োজন করে স্থানীয় জেলা প্রশাসন। 

এতে উপস্থিত ছিলেন বরিশালের বিভাগীয় কমিশনার মোঃ আমিন উল আহসান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) খোন্দকার আনোয়ার হোসেন, বরিশালেল জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) গৌতম বাড়ৈ, বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার মনিরুজ্জামানসহ জেলা প্রশাসনের কর্মকর্তা সুধীজন, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

আরও

উলিপুরে রাস্তায় টায়ার জ্বালিয়ে নাশকতা, আওয়ামীলীগ নেতা গ্রেফতার

উলিপুরে রাস্তায় টায়ার জ্বালিয়ে নাশকতা, আওয়ামীলীগ নেতা গ্রেফতার

সংবাদ সম্মেলনে বরিশালের বিভাগীয় কমিশনার জানান, বরিশাল বিভাগে প্রথম পর্যায়ে ৬ হাজার ৮৮ টি এবং দ্বিতীয় পর্যায়ে ৭ হাজার ১৫৩ টি মোট ১৩ হাজার ২৪১ টি গৃহ নির্মাণপূর্বক গৃহহীন ও ভূমিহীনদের কাছে হস্তান্তর করা হয়েছে। পরবর্তীতে তৃতীয় পর্যায়ে দুই ধাপ মিলে মোট ৮ হাজার ২৫০ টি ঘর বরাদ্দ দেয়া হয়। যারমধ্যে বরিশাল জেলায় ৬৮৩টি, পটুয়াখালীতে ৪৪৯, ভোলায় ১ হাজার ২৯১, পিরোজপুরে ৬৯৯, বরগুনায় ২৭৬, ঝালকাঠিতে ১৫২টি ঘর রয়েছে। 

এরমধ্যে গত ২৬ এপ্রিল প্রধানমন্ত্রী কর্তৃক তৃতীয় পর্যায়ে ৩ হাজার ২১০ টি ঘর হস্তান্তর করা হয় এবং আগামী ২১ জুলাই আরও ৩ হাজার ৫৫০ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান করা হবে। তবে তৃতীয় পর্যায়ের অবশিষ্ট ১ হাজার ৪৯০ টি ঘরের নির্মাণ কাজ চলমান থাকায় তা সেপ্টেম্বরের মধ্যে নির্মাণপূর্বক ভূমিহীন ও গৃহহীন মানুষদের হস্তান্তর করা হবে বলে জানান বিভাগীয় কমিশনার মোঃ আমিন উল আহসান।

গৃহহীন
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

কৃষকদের ধাওয়ায় সীমান্তে শটগান-ওয়াকিটকি ফেলে পালাল বিএসএফ

কৃষকদের ধাওয়ায় সীমান্তে শটগান-ওয়াকিটকি ফেলে পালাল বিএসএফ

তিনি আরও জানান, ৩য় পর্যায়ে প্রতিটি ঘরের নির্মাণের ব্যয় বাবদ বরাদ্দ প্রদান করা হয় ২ লাখ ৫৯ হাজার ৫ শত টাকা।  এছাড়া প্রত্যেক উপকারভোগীকে প্রদত্ত ২ শতাংশ জমি রেজিস্ট্রি করে দেয়া হচ্ছে, যার বাজার মূল্য বরিশাল বিভাগে স্থানভেদে ৫০ হাজার থেকে ৫ লক্ষ টাকা।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

সংবাদ সম্মেলনে জানানো হয়, জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বরিশাল বিভাগের ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলা এবং পটুয়াখালী জেলার দশমিনা উপজেলাকে শতভাগ ভূমিহীন-গৃহহীন মুক্ত ঘোষণা করবেন। বরিশাল বিভাগকে শতভাগ ভূমিহীন-গৃহহীন মুক্ত ঘোষণার লক্ষ্যে প্রতিটি জেলায় ব্যাপক প্রচারণার মাধ্যমে গৃহহীনদের থেকে আবেদন গ্রহণ এবং তা যাচাই-বাছাইয়ের কার্যক্রম চলমান রয়েছে। প্রাপ্ত ভূমিহীন-গৃহহীনদের ঘর নির্মাণের জন্য খাসজমি চিহ্নিতকরণ এবং প্রয়োজনে জমি ক্রয়ের কার্যক্রম গ্রহণ করা হচ্ছে। আমরা আশাবাদী আগামী ৩১ ডিসেম্বর বরিশাল বিভাগকে শতভাগ ভূমিহীন-গৃহহীন মুক্ত করা সম্ভব হবে।

উল্লেখ্য প্রধানমন্ত্রী কর্তৃক সারাদেশে ভূমিহীন ও গৃহহীন পরিবারদের জমি ও গৃহ প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন উপলক্ষ্যে প্রত্যেক উপজেলায় উৎসবমুখর পরিবেশে গৃহ/দলিল হস্তান্তরের আয়োজন করা হয়েছে। উক্ত আয়োজনে স্থানীয় জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, উপকারভোগী, রাজনৈতিক ব্যক্তিবর্গ, গন্যমান্য ব্যক্তিগণ, সুশীলসমাজের প্রতিনিধি, সাংবাদিকবৃন্দ, সরকারি ও বেসরকারি কর্মকর্তা-কর্মচারীবৃন্দ সকলকে আমন্ত্রণ জানানো হয়েছে।

এদিকে বরিশালের জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার বলেন, ২১ জুলাই ৩য় পর্যায়ের ২য় ধাপে বরিশাল জেলার ১০ উপজেলায় ভূমিহীন ও গৃহহীন ১ হাজার ৮৫৬টি পরিবারের জন্য নির্মিতব্য গৃহ হতে কবুলিয়তসহ ৬৮৩ টি গৃহ উপকারভোগী পরিবারের নিকট হস্তান্তর করা হবে। এরমধ্যে বরিশাল সদর উপজেলায় ৮ টি, বাকেরগঞ্জে ৫৯ টি, মেহেন্দিগঞ্জে ১৪৫ টি, উজিরপুরে ১৪১ টি, গৌরনদীতে ৯২ টি, মুলাদী ২০ টি, বাবুগঞ্জে ৫৭ টি, হিজলায়  ৯০ টি, আগৈলঝাড়ায় ৭১ টি গৃহ রয়েছে। অসমাপ্ত বাকি ৭২১ টি গৃহ ও কবুলিয়ত সম্পাদনের কাজ দ্রুত সমাপ্ত করা হবে বলে জানান জেলা প্রশাসক।

সর্বশেষ সংবাদ

যে দিন পৃথিবীর ছায়ায় ঢাকবে চাঁদের প্রায় ছিয়ানব্বই শতাংশ

যে দিন পৃথিবীর ছায়ায় ঢাকবে চাঁদের প্রায় ছিয়ানব্বই শতাংশ

নেপালের কোশিতে ভয়াবহ পাহাড়ি ঢলে নিহত ৯৫ নিখোঁজ চার শতাধিক

নেপালের কোশিতে ভয়াবহ পাহাড়ি ঢলে নিহত ৯৫ নিখোঁজ চার শতাধিক

নিম্নমানের ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

নিম্নমানের ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ড প্রত্যাশী বাংলাদেশীদের বড় সুখবর আগস্টে

যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ড প্রত্যাশী বাংলাদেশীদের বড় সুখবর আগস্টে

নৈতিক শিক্ষায় সন্তানদের গড়ে তুলতে হবে: সমাজকল্যাণমন্ত্রী

নৈতিক শিক্ষায় সন্তানদের গড়ে তুলতে হবে: সমাজকল্যাণমন্ত্রী

জনপ্রিয় সংবাদ

রুহুল কবীর রিজভী বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব

রুহুল কবীর রিজভী বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব

সংশোধিত ৭০ অনুচ্ছেদে হবে পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন

সংশোধিত ৭০ অনুচ্ছেদে হবে পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন

মির্জা ফখরুল দেশের ২৩তম রাষ্ট্রপতি

মির্জা ফখরুল দেশের ২৩তম রাষ্ট্রপতি

ফুল দিয়ে নতুন রাষ্ট্রপতিকে অভিনন্দন তারেক রহমানের

ফুল দিয়ে নতুন রাষ্ট্রপতিকে অভিনন্দন তারেক রহমানের

পরকীয়ার অভিযোগে সালিস, প্রকাশ্যে নারীকে জুতাপেটার ভিডিও

পরকীয়ার অভিযোগে সালিস, প্রকাশ্যে নারীকে জুতাপেটার ভিডিও

এ সম্পর্কিত আরও পড়ুন

নৈতিক শিক্ষায় সন্তানদের গড়ে তুলতে হবে: সমাজকল্যাণমন্ত্রী

নৈতিক শিক্ষায় সন্তানদের গড়ে তুলতে হবে: সমাজকল্যাণমন্ত্রী

সন্তানদের আগামী দিনের নেতৃত্ব দেওয়ার উপযোগী করে গড়ে তুলতে নৈতিক শিক্ষায় শিক্ষিত করার পাশাপাশি লেখাপড়ার সঙ্গে খেলাধুলার সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন এমপি। তিনি বলেন, খেলাধুলার সুযোগ পেলে শিশুদের মানসিক বিকাশ বাড়বে। একই সঙ্গে সন্তানদের সন্ধ্যার পর বাইরে না রাখার জন্য মা-বোনদের প্রতি আহ্বান জানান তিনি। বুধবার (২৬ আগস্ট) বিকেল

কলাপাড়ায় যুবদল নেতার বিরুদ্ধে শিশু যৌণ নিপীড়নের অভিযোগ

কলাপাড়ায় যুবদল নেতার বিরুদ্ধে শিশু যৌণ নিপীড়নের অভিযোগ

পটুয়াখালীর কলাপাড়ায় খালি ঘরে একা পেয়ে ৫ম শ্রেণি পড়ুয়া মাদরাসা ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ পাওয়া গেছে শিমুল হাওলাদার নামের এক যুবকের বিরুদ্ধে। গত (১০ আগষ্ট) বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার মিঠাগঞ্জ ইউপির পশ্চিম মধুখালি গ্রামের ৩ নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। ঘটনার পর ১৫ দিন পেরিয়ে গেলেও অভিযুক্ত যুবক প্রভাবশালী হওয়ায় ভয়ে মুখ খোলার সাহস পায়নি। তবে বিষয়টি জানাজানি

টেকনাফে জি-৩ রাইফেল, অস্ত্র ও ইয়াবা উদ্ধার

টেকনাফে জি-৩ রাইফেল, অস্ত্র ও ইয়াবা উদ্ধার

কক্সবাজারের টেকনাফে পৃথক দুই যৌথ ও বিশেষ অভিযান চালিয়ে বিদেশি জি-৩ রাইফেলসহ বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও পাঁচ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে কোস্ট গার্ড। বুধবার (২৬ আগস্ট) কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এসব তথ্য জানান। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোরে কোস্ট গার্ড ও পুলিশের একটি যৌথ দল টেকনাফের দমদমিয়া ১৪ নম্বর ব্রিজসংলগ্ন পাহাড়ি এলাকায়

কৃষকদের ধাওয়ায় সীমান্তে শটগান-ওয়াকিটকি ফেলে পালাল বিএসএফ

কৃষকদের ধাওয়ায় সীমান্তে শটগান-ওয়াকিটকি ফেলে পালাল বিএসএফ

লালমনিরহাটের হাতীবান্ধায় বাংলাদেশের সীমান্তের অভ্যন্তরে প্রবেশ করে এক বাংলাদেশি কৃষককে মারধরের অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যদের বিরুদ্ধে। এ সময় স্থানীয় কৃষকরা ক্ষুব্ধ হয়ে বিএসএফ সদস্যদের পাল্টা ধাওয়া দিলে তারা দুটি শটগান ও একটি ওয়াকিটকি ফেলে পালিয়ে যান। মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে উপজেলার গোতামারী ইউনিয়নের বনচৌকি সীমান্তের আমঝোল এলাকায় এ ঘটনা ঘটে। পরে স্থানীয় কৃষকরা উদ্ধার করা অস্ত্র ও ওয়াকিটকি

গভীর রাতে বাড়িতে ঢুকে প্রেমিকার হাত বিচ্ছিন্ন করল প্রেমিক

গভীর রাতে বাড়িতে ঢুকে প্রেমিকার হাত বিচ্ছিন্ন করল প্রেমিক

মেহেরপুর শহরে গভীর রাতে এক তরুণীর বাড়িতে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে হামলার অভিযোগ উঠেছে তার প্রেমিকের বিরুদ্ধে। হামলায় স্মৃতি আক্তার নামে ওই তরুণীর ডান হাত কবজির ওপর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। মেয়েকে বাঁচাতে এগিয়ে গিয়ে আহত হয়েছেন তাঁর বাবা সেলিম হোসেন ও মা রেবেকা খাতুন। ঘটনার পর অভিযুক্ত শাওন পালিয়ে গেলেও তাকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ। মঙ্গলবার (২৫ আগস্ট) দিবাগত রাত