বরিশালে হাসপাতালের টয়লেটের পাইপ ভেঙে এক নবজাতককে উদ্ধার করেছেন বাবা। শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের প্রসূতি ওয়ার্ডে শনিবার বিকেলে এ ঘটনা ঘটে। হাসপাতালের পরিচালক এইচ এম সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। নবজাতকের বাবা নেয়ামত উল্লাহ পেশায় একজন জেলে ও মা শিল্পী বেগম গৃহিণী। তাদের বাড়ি পিরোজপুর জেলার স্বরূপকাঠির গণমান শেখপাড়া বাজার এলাকায়। নেয়ামত উল্লাহ বলেন, ‘আমার গর্ভবতী স্ত্রী গুরুতর অসুস্থ হওয়ায় তাকে
আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নে প্রকাশ্যে লোকালয়ের ভূগর্ভের বালি ড্রেজার মেশিনের সাহায্যে উত্তোলন করা হলেও দেখার কেউ নেই। ফলে এলাকার ভূগর্ভের পরিবেশ হুমকী মধ্যে পড়ে যাচ্ছে। সরকারি ভাবে ভূগর্ভের বালি মেশিনের সাহার্যে উত্তোলন করা সম্পূর্ণ নিষিদ্ধ। তাছাড়া জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসন অবৈধ বালু উত্তোলন প্রতিরোধে সক্রিয় থাকলেও কি ভাবে প্রকাশ্যে সড়কের পাশে ভূগর্ভের বালু উত্তোলন করা হয় তা ভাবতে হতবাক হতে
জয়পুরহাটের পাঁচবিবিতে আলোচিত আয়েশা ছিদ্দিকা (২২) নামের কলেজ ছাত্রীকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা মামলায় ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শনিবার (৭ মে) ঘটনাটি ঘটে উপজেলার আটাপুর ইউনিয়নের মাঝিনা গ্রামে।এ ঘটনায় ওই কলেজ ছাত্রীর বড় ভাই মোস্তাক হোসেন বাদী হয়ে থানায় একটি ধর্ষণ ও হত্যা মামলা দায়ের করলে ওই দিন বিকেলেই ২ জন ধর্ষককে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন,উপজেলার মাঝিনা গ্রামের
২০২১-২২ অর্থবছরের ন্যাশনাল এগ্রিকালচার টেকনোলজি প্রোগ্রাম ফেজ(এনটিপি-২) এর আওতায় মেহেরপুরের গাংনীতে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার বেলা ১২টার দিকে উপজেলার চেংগাড়া-ফতেইপুর ঈদগাহ ময়দানে মাঠ দিবস অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা জাতীয় পার্টির নেতা জান মোহাম্মদ মিন্টু'র সভাপতিত্বে ও উপসহকারী কৃষিঅফিসার সুলতান নাজিমউদ্দিন আহমেদ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার লাভলি খাতুন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা
মৎস্য ভান্ডার খ্যাত নওগাঁর আত্রাই উপজেলার পাঁচুপুর ইউনিয়নের প্রত্যন্ত এলাকা জগদাস গ্রামের উদ্যোমী যুবক কবির হোসেন পুকুরে ঝিনুকে মুক্তা চাষ করে সাফল্য পেয়েছেন। পুকুরে মাছ চাষের পাশাপাশি মুক্তা চাষ ব্যাপক সাড়া ফেলেছে পুরো এলাকা জুড়ে। এই উদ্যোক্তাকে এলাকাবাসী প্রথমে পাগল হিসেবে আখ্যায়িত করলেও পরে তার এই সাফল্য দেখে ঝিনুকে মুক্তা চাষে আগ্রাহী হচ্ছেন অনেক বেকার যুবক। মুক্তা চাষে ঝুঁকি কম
প্রবল বেগে ধেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় অশনি প্রবল সাইক্লোনে রূপান্তরিত হতে চলেছে। এ নিয়ে শঙ্কায় রয়েছে দক্ষিণের উপকূলবাসী। এরই মধ্যে বঙ্গোপসাগরে তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত। বরিশাল আবহাওয়া অফিস সূত্রে এ তথ্য জানা গেছে। এদিকে ঘূর্ণিঝড় অশনি মোকাবেলায় ইতোমধ্যে বিভাগে ৪ হাজার ৯১৫টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। এ উপলক্ষে গত শনিবার জেলা পর্যায়ের দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বিভাগীয় কমিশনারের কার্যালয়
৮ মে বিশ্ব রেড ক্রস রেড ক্রিসেন্ট দিবস উপলক্ষ্যে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি নেত্রকোনা ইউনিটের উদ্যোগে শান্তি র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০টায় স্থানীয় পাবলিক হলে জাতীয় সঙ্গীতের সাথে সাথে জাতীয় ও রেড ক্রিসেন্টের পতাকা উত্তোলন করা হয়। পরে শান্তি র্যালি বের হয়। র্যালিটি জেলা শহরে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পাবলিক হলের
ঠাকুরগাঁওয়ের হরিপুরে পুকুরের পানিতে ডুবে রুমিন (৫) ও সোভা আক্তার (৪) নামে দুই শিশু ভাই বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সংশ্লিষ্ট ৬নং ভাতুরিয়া ইউপি চেয়ারম্যান শাহজাহান আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। পরিবার সূত্রে জানাযায়, রোববার (৮মে) সকাল আনুমানিক সাড়ে ৮টার দিকে খাওয়া শেষে চাচাতো ভাই বোন বাড়ির পাশের পুকুরে ধারে খেলা করছিল। খেলার সময় পুকুরের পানিতে পড়ে যায়। সকাল অনুমানিক ১০ টায় স্থানীয়
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন বাংলাদেশের অগ্রযাত্রা ও উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প নেই। তার সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্ববাসির কাছে অনুকরনীয় একটি দেশ হিসেবে পরিনত হয়েছে। রবিবার দুপুরে পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠি) উপজেলা পরিষদ মিলনায়তনে অসহায় দুস্থ জনগোষ্ঠির মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া উপহারের শুকনো খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথাগুলো বলেন। মন্ত্রী আরো বলেন, শেখ
গত ১ লা মে রোববার ‘কুমিল্লার দেবীদ্বারে খাল ভরাট করে রাস্তা নির্মাণ’ শিরোনামে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর ভ্রাম্যমান আদালতের নির্দেশে দেবীদ্বার উপজেলার ঐতিহ্যবাহি রামপ্রাসাদ খালের মোহনাখ্যাত সুবিল-বুড়িরপাড় খালের উপর বাঁধ নির্মানে ১২ ফুট প্রসস্ত সড়কটি অপসারন করা হয়েছে। রোববার সকালে ওই এলাকায় যেয়ে দেখা যায়, সুবিল ইউনিয়নের বুড়িরপাড় পুরাতন বাজার সংলগ্ন প্রবাহমান সুবিল- বুড়িরপাড় খালের উপর নির্মিত সড়কটি অপসারনে সাধারন মানুষ
দেশের বাজারে ব্যাপক চাহিদা থাকায় প্রায় এক মাস পর আবারও রেলপথ দিয়ে ভারত থেকে দ্বিতীয় চালান ২ হাজার ৫ টন চিটাগুড় এলো দিনাজপুরের হিলি স্থলবন্দরে। জানাগেছে, ভারতের উত্তরপ্রদেশ থেকে চিটাগুড় বোঝাই ৪৯ টি ওয়াগন নিয়ে বেনাপোল সীমান্ত দিয়ে গত বৃহস্পতিবার হিলি রেলওয়ে স্টেশনে পৌঁছায়। এসব চিটাগুড় আমদানি করছেন জয়পুরহাটের মেসার্স আনোয়ারুল হক নামের এক প্রতিষ্ঠান। হিলি রেলওয়ে স্টেশনের কর্মকতা জানায়, চলতি বছরের
পটুয়াখালীর কলাপাড়ায় বাড়িতে গরু যাওয়াকে কেন্দ্র করে সত্তুরোর্ধ্ব আ: খালেক গাজীকে দাড়ি ধরে চড় থাপ্পরসহ লোহার রড বাশেঁর লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে। আহতকে প্রতিবেশীরা উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার টিয়াখালী ইউনিয়নের ইটবাড়িয়া গ্রামে। আহতের স্ত্রী মোসা.সাহিনুর বেগম বাদি হয়ে রোববার (৮মে) কলাপাড়া জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে পাঁচ জনের নাম উল্লেখ করে ১১জনের বিরুদ্ধে একটি মামলা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সাদা চামড়া দেখলেই তাদের কাছে নালিশ করতে পছন্দ করেন কিছু শ্রমিক নেতা। কেন এই মানসিক দৈন্য? আমাদের সমস্যা আমরাই তো সমাধান করতে পারি।রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মহান মে দিবস-২০২২ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন। শ্রমিক নেতাদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, আমি সেসব শ্রমিক নেতাকে বলবো যে
করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় কারও মৃত্যু না হলেও ২৩ জনের দেহে ভাইরাসটি শনাক্ত হয়েছে।রোববার (৮ মে) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তির তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ৭২০টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৫ হাজার ৫৯৯টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৪১ শতাংশ। মোট শনাক্তের হার ১৩ দশমিক ৯৪ শতাংশ। দেশে
রেলমন্ত্রীর স্ত্রীর কথায় ট্রেনের ভ্রাম্যমাণ টিকিট পরীক্ষক (টিটিই) শফিকুল ইসলামকে বরখাস্ত করা ঠিক হয়নি বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।রোববার (৮ মে) রাজধানীর সিরডাপ মিলনায়তনে সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন। তথ্যমন্ত্রী বলেন, কথিত আত্মীয়দের রেলমন্ত্রীর না চেনার তথ্য সঠিক, একই সঙ্গে মন্ত্রীর স্ত্রীর কথায় (টিটিইকে) সাময়িক বরখাস্ত সমীচীন নয়।এর আগে রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন সাংবাদিকদের জানান, গতকাল পর্যন্ত তিনি
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘অশনি’র বাংলাদেশে আঘাত হানার আশঙ্কা এখন পর্যন্ত নেই বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান।রোববার (৮ মে) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি। আন্দামান সাগরে সৃষ্ট লঘুচাপটি রোববার সকালে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, এটি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে এক হাজার ১৭৫ কিলোমিটার দূরে অবস্থান করছে। যে দিকে যাচ্ছে এটি যদি সেদিকে
ইউক্রেনের একটি স্কুলে রাশিয়ার বিমান হামলায় ৬০ জনের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। দেশটির লুহানস্ক অঞ্চলের ওই স্কুলটিতে ৯০ জনের মতো বেসামরিক নাগরিক আশ্রয় নিয়েছিল। স্থানীয় সময় শনিবার ওই স্কুলে বিমান হামলা চালানো হয়। স্থানীয় এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। সিএনএন-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। লুহানস্কের আঞ্চলিক সামরিক প্রশাসনের প্রধান সেরহি হাইদাই জানিয়েছেন, ওই স্কুলে আশ্রয় নেওয়া
শেষ পর্যন্ত বিএনপি নির্বাচনে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।তিনি বলেন, ‘তাদের (বিএনপি) অস্তিত্ব টিকিয়ে রাখতেই নির্বাচনে আসতে হবে। আমরাও একটি শক্তিশালী বিরোধীদলকে সংসদে স্বাগত জানাতে চাই। চাইবো বিরোধীদলের স্ট্যান্ড থাকুক।’রোববার (৮ মে) দুপুর ১২টার দিকে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। অনির্বাচিত সরকারকে ক্ষমতা ছাড়তে হবে- মির্জা ফখরুলের
ভিন্নমত দমনে ক্ষমতাসীন আওয়ামী লীগ সন্ত্রাসের আশ্রয় নিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের ওপর হামলার প্রসঙ্গ টেনে তিনি বলেন, তার ওপর হামলা মানে স্থায়ী কমিটির ওপর হামলা এবং দলের ওপর হামলা। এই হামলার মাধ্যমে আওয়ামী লীগ প্রমাণ করেছে তাদের চরিত্রের কোনো পরিবর্তন হয়নি। রোববার (৮ মে) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের
রেলমন্ত্রীর আত্মীয় পরিচয়ে টিকিট ছাড়া ভ্রমণের কারণে ট্রেনের ৩ যাত্রীর সঙ্গে ‘অসদাচরণ’ এবং জরিমানা করার অভিযোগে ঈশ্বরদীর ভ্রাম্যমাণ টিকিট পরীক্ষক (টিটিই) শফিকুল ইসলামকে সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে পাকশীর বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও) নাসির উদ্দিনকে শোকজ করা হবে বলে জানা গেছে।রোববার (৮ মে) দুপুরে রেল ভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসব তথ্য জানান রেলমন্ত্রী। গত ৪ মে দিবাগত রাতে খুলনা
নিম্নচাপ আরও ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে সাগরে। এটি আরও শক্তিশালী হয়ে আজকের মধ্যে ঘূর্ণিঝড় ‘অশনি’ তে পরিণত হতে পারে। যা আগামী মঙ্গলবার (১১ মে) নাগাদ ভারতের উপকূলে আঘাত হানতে পারে। যদিও এর প্রভাব এখনও বাংলাদেশের উপকূলীয় এলাকায় পড়েনি। ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে উপকূলের আরও কাছাকাছি এলে বাংলাদেশের উপকূলীয় এলাকাসহ সুন্দরবন, সাতক্ষীরাসহ আশেপাশের এলাকায় তীব্র ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে।
লক্ষ্মীপুরে একই গ্রামের ৪ কিশোরী নিখোঁজ হয়েছে। তাদের বয়স ১২ থেকে ১৪ বছর।শনিবার (৭ মে) রাত ১০টার দিকে কমলনগর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে পরিবার। স্থানীয় চর কাদিরা ইউপির চরবসু গ্রাম থেকে সবাই একসঙ্গে এক কিশোরীর নানাবাড়িতে বেড়াতে যাওয়ার কথা বলে বের হয়ে আর ফেরেনি বলে জানান স্বজনরা। এতে করে চরম উদ্বেগ ও উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন তারা। সাধারণ ডায়েরি ও পুলিশ সূত্রে
করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও ৪ লাখ ৬ হাজার ৪৭৪ জন আক্রান্ত হয়েছেন। এ সময় মৃত্যু হয়েছে ১ হাজার ৮ জনের।রোববার (৮ মে) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৫১ কোটি ৬৯ লাখ ৫ হাজার ৩৭৬ জন। মৃত্যু হয়েছে ৬২ লাখ ৭৫ হাজার ৬৪৯ জনের। এদিকে
ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে একজন নিহত এবং অন্তত ৩০ জন আহত হয়েছে।রোববার (৮ মে) সকালে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় ১০ জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার কাজে অংশ নেয়। বিষয়টি নিশ্চিত করেছেন শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহমেদ।স্থানীয়রা জানান,