
প্রকাশ: ২৬ জুলাই ২০২২, ৪:৬

মোঃআতিকুর রহমান আজাদ বৃক্ষপ্রাণে প্রকৃতি পরিবেশ,আগামী প্রজন্মের টেকসই বাংলাদেশ। এ স্লোগানকে সামনে রেখে সারা দেশে শুরু হয়েছে ৭ দিন ব্যাপী বৃক্ষরোপন কর্মসুচি অভিযান ২০২২. তারই ধারাবাহিকতায় মাদারীপুরের ডাসার উপজেলায় বৃক্ষরোপন কর্মসুচি।
আজ সকালে মাদারীপুরের ডাসার উপজেলার নির্বাহী কর্মকর্তা সারমীন ইয়াছমীন, বৃক্ষরোপন ৭ দিনব্যাপী কর্মসুচি পালন করেন।
ডাসার উপজেলার ১৫৫ নং বেতবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়, ১০৭ নং ধামুসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক,সহকারী শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে এ বৃক্ষরোপন কর্মসুচি পালন করেন।

এ সময় নবাগত নির্বাহী কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা জানান স্কুলের শিক্ষক,ম্যানেজিং কমিটির সদস্য ও শিক্ষার্থীরা।
এ সময় নির্বাহী কর্মকর্তা সারমীন ইয়াছমীন বলেন, মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুন দিক নির্দেশনায় বৃক্ষরোপন কর্মসুচি চলছে। আমাদের উপজেলায় বিশ হাজার চারা রোপন করা হবে।