আশাশুনিতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগ কোভিড’১৯ এ ক্ষতিগ্রস্ত হতদরিদ্রদের মাঝে ঋণ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার ঋণ বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়েছে। দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন আশাশুনি এর হতদরিদ্র সদস্যদের কোভিট এ ক্ষতিগ্রস্তদের স্বল্প লাভে ঋণ বিতরণের জন্য সরকার ৫১ লক্ষ ৫০ হাজার টাকা বরাদ্দ দিয়েছে। বরাদ্দকৃত অর্থের মধ্যে ৩৪ লক্ষ ৫০ হাজার টাকার চেক ২৩ জন হতদরিদ্রদের মাঝে ইতিপূর্বে ঋণ হিসাবে বিতরণ
পিরোজপুরের কাউখালীতে ৫ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকালে লঞ্চঘাট থেকে মানিক-১ লঞ্চে চাঁদপুর থেকে গাঁজার চালান নিয়ে আসা কাউখালী উপজেলার চিরাপাড়া গ্রামের মৃত: আবুল হোসেন এর পুত্র মোঃ রুবেল (৪৪), ও ভান্ডারিয়া উপজেলার ভিটাবাড়িয়া গ্রামের ছালাম সরদার এর পুত্র মোঃ ইলিয়াস সরদারকে ৫ কেজি গাাঁজসহ গ্রেফতার করে থানা পুলিশ। এ.এস.আই মিজানুর রহমান
নির্দলীয় নিরপেক্ষ সরকার ছাড়া বিএনপি নির্বাচনে অংশ নেবে না বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু।আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে সাবেক এই প্রতিমন্ত্রী বলেন, এ সরকারের অধীনে আগে একবার নির্বাচন হয়েছিল। আমরা সে নির্বাচনে অংশ নিয়েছিলাম। আমরা বিশ্বাস করে নির্বাচনে অংশ নিয়েছিলাম। কিন্তু তারা দিনের ভোট রাতেই শেষ করে দিয়েছিল। বুধবার দুপুরে রাজধানীর শেরে বাংলা নগরে চন্দ্রিমা উদ্যানে
করোনাভাইরাসের সংক্রমণ ঊর্ধ্বমুখী হওয়ায় সরকার কিছুটা চিন্তিত বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।বুধবার (২৯ জুন) স্বাস্থ্যসেবা বিভাগের সচিব ড. মু. আনোয়ার হোসেন হাওলাদারের সঙ্গে আওতাধীন দপ্তর-সংস্থা প্রধানদের ২০২২-২৩ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, করোনা এখন ঊর্ধ্বমুখী। আমরা কিছুটা চিন্তিত, তবে শঙ্কিত নই। আমরা প্রস্তুত আছি। হাসপাতালগুলো রোগীদের চিকিৎসায় প্রস্তুত। সংক্রমণ রোধে
ছোট পর্দার গুণী অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। কাজল কালো চোখে তাকিয়ে যেমন দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছেন, তেমনি মিষ্টি হেসে কথা বলে উড়িয়ে নেন ভক্তদের মন। দীর্ঘ ক্যারিয়ারে নানা ঝড় মোকাবিলা করে এখনও নিজেকে অভিনয়ে ধরে রেখেছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় বেশ সরব প্রভা। প্রতিনিয়ত ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে ভক্তদের মাতিয়ে রাখেন। ডুবিয়ে রাখেন তার ভালোবাসার নিপুণ অভিনয়ে। অবশ্য নেটিজেনরা তার কোনো
রাজধানীর ওয়ারির হেয়ার স্ট্রিট এলাকার একটি বাসায় অগ্নিদগ্ধ হয়ে টানা পাঁচদিন চিকিৎসাধীন থাকার পর মারা গেছেন অদিতি সরকার (৩৮) নামের এক নারী। তিনি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের (মিটফোর্ড) চিকিৎসক ছিলেন। বুধবার (২৯ জুন) সকাল ১০টার দিকে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তার মৃত্যু হয়।শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক
আর মাত্র দুই সপ্তাহ পরেই অনুষ্ঠিত হবে ঈদুল আজহা। ঈদুল আজহাকে সামনে রেখে তেমন একটা জমে ওঠেনি মেহেরপুরের ঈদ বাজার। তবে কোরবানির পশু জবাই এবং মাংস কাটার জন্য ব্যবহৃত দেশীয় অস্ত্রের দাম দ্বিগুন বৃদ্ধি পেয়েছে। গ্রামের কামারশালায় এখন আর তেমন একটা ভীড় নেই। বিভিন্ন বাজারে বিক্রি হচ্ছে লোহার তৈরি দেশীয় অস্ত্র। স্বল্প সময়ে ঝামেলা ছাড়াই এসব দেশীয় অস্ত্র ক্রয় করছেন ক্রেতারা।
টাঙ্গাইলের ভূঞাপুরে খরিপ—২ উফশী রোপা আমনের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৫’শ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।বুধবার (২৯ জুন) দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ বীজ ও সার বিতরণ করা হয়। সহকারী কমিশনার (ভূমি) শেখ মো. আলাউল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোছা. নার্গিস বেগম।
নীলফামারীতে উজানের ঢলে তিস্তা নদীর পানি ফের বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।বৃহস্পতিবার (২৯ জুন) দুপুরে ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আসফাউদ্দৌলা এ তথ্য নিশ্চিত করেছেন। জানা গেছে, আজ বুধবার দুপুর ১২টায় তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টে পানিপ্রবাহ রেকর্ড করা হয়েছে ৫২ দশমিক ৬২ সেন্টিমিটার, যা বিপৎসীমার শূন্য দশমিক ২ সেন্টিমিটার ওপরে। এর আগে একই দিন সকাল ৯টায় পানির প্রবাহ ৫২ দশমিক
আগামী জুলাই মাসের শেষের দিকে ৫ থেকে ১২ বছর বয়সী শিশুদের করোনার ভ্যাকসিন দেয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। বিস্তারিত আসেছে...
সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেরালকাতা ইউনিয়নে প্রবাসীর স্ত্রীর সঙ্গে দেখা করে পালাতে গিয়ে প্রেমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে আটক করেছে পুলিশ।বুুধবার (২৯ জুন) সকালে কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিরউদ্দীন মৃধা এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার (২৮ জুন) রাত ১টার দিকে ওই ইউনিয়নের কাজিরহাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি হলেন, উপজেলার কুশোডাঙ্গা ইউনিয়নের গোয়ালচাতার গ্রামের মৃত
আশুলিয়ায় দশম শ্রেণির ছাত্রের স্টাম্পের আঘাতে শিক্ষক উৎপল কুমার সরকার (৩৫) নিহতের ঘটনায় অভিযুক্ত শিক্ষার্থীর বাবা উজ্জল হোসেনকে কুষ্টিয়া থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।বুধবার (২৯ জুন) সকালে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম কামরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন ভোররাতে তাকে গ্রেপ্তার করা হয়। অভিযু্ক্ত শিক্ষার্থী দশম শ্রেণির ছাত্র হলেও তার জন্ম সনদ অনুযায়ী বয়স ১৯ বলে দাবি করছেন
কানাডায় একটি ব্যাংকে বন্দুকযুদ্ধের ঘটনায় দুই জন বন্দুকধারী নিহত হয়েছেন। এছাড়া এঘটনায় আরও ছয় পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন।স্থানীয় সময় মঙ্গলবার (২৮ জুন) ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশের এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। কানডীয় পুলিশের বরাত দিয়ে বুধবার (২৯ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। এদিকে একইস্থানে একটি সম্ভাব্য বিস্ফোরক ডিভাইস খুঁজে পাওয়ার পর বিস্ফোরণের আশঙ্কায় পার্শ্ববর্তী বাড়িগুলো খালি করে দেওয়া হয়। কানাডার আইন প্রয়োগকারী
আওয়ামী লীগের সহযোগী সংগঠন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সভাপতি নির্মল রঞ্জন গুহ সিঙ্গাপুরের মাউন্ট এ্যলিজাবেথ হাসপাতালে মারা গেছেন। সংগঠনটির সহ-সভাপতি মোয়াজ্জেম হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। নির্মল রঞ্জন গুহ বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন। গত ১৬ জুন মাউন্ট এ্যলিজাবেথ হাসপাতালে চিকিৎসার জন্য তিনি সিঙ্গাপুর গিয়েছিলেন। স্বেচ্ছাসেবক লীগ নেতারা জানান, মাউন্ট এ্যলিজাবেথে চিকিৎসারত অবস্থায়ই তার শারিরিক অবস্থার অবনতি হতে থাকে। বুধবার সকালে তিনি
রাজধানীর ডেমরা থানাধীন একটি বাসার দরজা ভেঙে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, প্রথমে স্ত্রীকে গলাকেটে হত্যার পর স্বামী আত্মহত্যা করে থাকতে পারেন।মঙ্গলবার (২৮ জুন) সন্ধ্যায় খবর পাওয়ার পর ওই দম্পতির মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) মর্গে পাঠিয়েছে পুলিশ। নিহত স্ত্রীর নাম সীমা সুলতানা (৪৫), তার বাবার বাড়ি মাগুরা জেলায়। স্বামী লিয়াকত আলীর (৫৫)
বাংলাদেশে এবার কোরবানির ঈদ কবে হবে সেই তারিখ নির্ধারণে বৃহস্পতিবার (৩০ জুন) সন্ধ্যায় সভায় বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি।বুধবার (২৯ জুন) ইসলামিক ফাউন্ডেশনের সহকারী জনসংযোগ কর্মকর্তা শায়লা শারমীন গণমাধ্যমকে এ তথ্য জানান। তিনি বলেন, বৃহস্পতিবার বাদ মাগরিব বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে। কমিটি চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা করে ঈদুল আজহার তারিখ নির্ধারণ করবে। বাংলাদেশের আকাশে
উজানের ঢল আর ভারী বর্ষণে ভয়াবহ বন্যায় বিপর্যস্ত পুরো সিলেট বিভাগ। এ অবস্থায় বন্যাকবলিত সিলেট আবারও একটানা তিন ঘণ্টা ভারী বৃষ্টি হয়েছে। একই সঙ্গে নগরের অনেক এলাকায় রাস্তাঘাটে পানি জমে গেছে। অন্যদিকে ছড়াখালগুলো সুরমার পানির সঙ্গে একাকার হওয়াতে নগরের কিছু এলাকায় ফের পানি উঠেছে। মঙ্গলবার (২৮ জুন) রাত ১০টা থেকে ১টা পর্যন্ত টানা তিন ঘণ্টার ভারী বৃষ্টিতে নগরের অনেক এলাকা প্লাবিত
রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটের রেলস্টেশন সংলগ্ন আবাসিক বোডিং এলাকায় অভিযান চালিয়ে অজ্ঞান পার্টির পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের একটি দল।সোমবার (২৭ জুন) মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে অজ্ঞান করার বিভিন্ন ট্যাবলেট, আচার, মোবাইল ফোনসহ চকলেট জব্দ করা হয়। মঙ্গলবার দুপুরে র্যাব-৮ ফরিদপুর অঞ্চলের পুলিশ সুপার মো. শফিকুল ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা
বঙ্গোপসাগরে বাংলাদেশের সীমানায় অনুপ্রবেশ করে মাছ শিকারের সময় ৮টি ফিশিং ট্রলারসহ ১২৭ ভারতীয় জেলেকে আটক করেছে নৌ-বাহিনী। সোমবার রাতে গভীর সমুদ্রে টহলরত নৌবাহিনী তাদেরকে আটক করে। বঙ্গোপসাগর থেকে বিএনএস মোংলা নৌঘাঁটিতে নিয়ে আসার পর এসব ফিশিং ট্রলারসহ ভারতীয় জেলেদের মঙ্গলবার রাতে মোংলা থানায় হস্তান্তর করা হবে জানিয়েছে উপজেলা মৎস্য বিভাগ। মোংলা উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ জাহিদুল ইসলাম জানিয়েছেন, বিএনএস মোংলা নৌঘাঁটি থেকে
আগামী ১ জুলাই থেকে পোস্তগোলা ব্রিজে কোনো যানবাহন থেকে আলাদা টোল নেওয়া হবে না বলে হাইকোর্টকে জানিয়েছে সড়ক ও জনপথ বিভাগ। পদ্মা সেতুকে কেন্দ্র করে টোল দিতে হবে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে।বুধবার (২৯ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী মাঈনুল হাসান। তিনি বলেন, আগামীকাল বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি মহি উদ্দিন শামীমের হাইকোর্ট বেঞ্চে এ সংক্রান্ত প্রতিবেদন এফিডেভিট আকারে দাখিল
কোরবানির ঈদ পরবর্তী সময়ে বিয়ে বা ওয়ালিমাসহ অনেক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনেকে এসব অনুষ্ঠানের মেহমানদারির নিয়তেও কোরবানির পশু জবাই করে থাকেন। কিন্তু কোরবানির পশুর গোশত দিয়ে বিয়ের দাওয়াত খাওয়ানো যাবে কি? আবার এ নিয়তে পশু কোরবানি দেওয়া যাবে কি? কোরবানি গুরুত্বপূর্ণ একটি ইবাদত। শুধু আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যেই তা করা হয়। কোরআন-সুন্নাহ ও ইসলামিক স্কলারদের মতে, কোরবানির পর এ গোশত
ঈদ আনন্দ বাড়িয়ে দেয় টাকার নতুন নোট। ছোট-বড় সবারই পছন্দ নতুন টাকা। ঈদ সালামিতে নতুন টাকার জুড়ি নেই। বকশিশ, দান-খয়রাত কিংবা ফিতরাতেও অনেকেই নতুন টাকা বিতরণ করেন। তাই ঈদে গ্রাহকদের কাছে নতুন টাকার আকর্ষণ একটু বেশি। গ্রাহকদের কথা বিবেচনা করে প্রতিবছর ঈদের আগ মুহূর্তে বাজারে নতুন টাকার নোট ছাড়ে বাংলাদেশ ব্যাংক। এবারের ঈদে অতিরিক্ত চাহিদা থাকায় বাজারে ২৫ হাজার কোটি টাকার
জার্মানিতে যুদ্ধাপরাধের অভিযোগে নাৎসি কনসেনট্রেশন ক্যাম্পের এক শতবর্ষী গার্ডকে কারাদণ্ড দেয়া হয়েছে। মঙ্গলবার (২৮ জুন) যোসেফ সুয়েৎজ নামের ওই ব্যক্তিকে ৫ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইহুদি হলোকস্টে সম্পৃক্ততার অভিযোগে শাস্তির মুখোমুখি হওয়া সবচেয়ে বয়স্ক ব্যক্তি তিনিই। আল জাজিরা জানায়, মঙ্গলবার নিউরাপ্পিন আঞ্চলিক আদালতের বিচারক উডো লেচটারম্যান এক রায়ে বলেন, যোসেফ সুয়েৎজের বিরুদ্ধে ১৯৪২ থেকে ১৯৪৫ সালের
করোনাভাইরাসের ঊর্ধ্বমুখী সংক্রমণ রোধে মসজিদে জামাতে নামাজ আদায়ে নয়টি নির্দেশনা মানতে হবে। এছাড়া অন্যান্য ধর্মীয় উপাসনালয়ের ক্ষেত্রেও অনুসরণীয় নির্দেশনা দেওয়া হয়েছে।মঙ্গলবার (২৮ জুন) এক জরুরি বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনার কথা জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। এতে বলা হয়, করোনাভাইরাস প্রাদুর্ভাবজনিত কারণে সারাদেশে করোনায় আক্রান্তের হার দ্রুত গতিতে বৃদ্ধি পাওয়ায় বর্তমান পরিস্থিতি বিবেচনায় স্বাস্থ্যসেবা বিভাগের গত ২৬ জুনের ডিওপত্রে কতিপয় বিধিনিষেধ আরোপ করে নির্দেশনা