
প্রকাশ: ৬ আগস্ট ২০২২, ১৮:৩২

নবঙ্গবন্ধু সেতু পূর্ব এলাকার গোলচত্ত্বরে মোটরসাইকেল দূর্ঘটনায় বঙ্গবন্ধু রেল সেতুর সাইট সিভিল ইঞ্জিনিয়ার নিহত হয়েছে। নিহত শাহ আব্দুল মঈন (৩৫) নরসিংদী জেলার পলাশ উপজেলার চর সিন্দুর এলাকার শাহ মোমেন।
শনিবার (৬ আগষ্ট) সকাল ৭টা ৫০ মিনিটের দিকে বঙ্গবন্ধু সেতুপূর্ব গোলচত্ত্বর এলাকায় একটি ট্রাককে অভারটেক করতে গিয়ে অপর ট্রাকের সাথে সংঘর্ষে এই ঘটনা ঘটে। তিনি নির্মাণাধীন বঙ্গবন্ধু রেল সেতুতে সাইট সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত ছিলেন।

বঙ্গবন্ধু সেতুপূর্ব থানার এএসআই শফিকুর রহমান জানান, ওই প্রকৌশলী মোটরসাইকেল যোগে যাচ্ছিল। এসময় একটি ট্রাককে অভারটেক করতে গিয়ে দূর্ঘটনার কবলে পড়েন। পরে তাকে গুরুত্বর অবস্থায় উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হলে দায়িত্বর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। তিনি আরও জানান, তার মরদেহ থানায় রাখা হয়েছে। তার স্বজনদের সাথে যোগাযোগ করা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে তার মরদেহ হস্তান্তর করা হবে।
কোনো ট্যাগ পাওয়া যায়নি
