নওগাঁর মহাদেবপুর থেকে পর্নোগ্রাফি ভিডিও সরবরাহের অপরাধে ৬ যুবককে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৫) জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা। বুধবার সকাল ১০টায় র্যাবের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে মঙ্গলবার রাত ১১টার দিকে উপজেলার মাতাজীহাটে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রফতারকৃতরা হলেন, উপজেলার রাইগাঁ গ্রামের অমল মহন্তের ছেলে উজ্জ্বল মহন্ত (২৪), একই গ্রামের দেলোয়ার মোল্লার ছেলে
বরিশালের হিজলা উপজেলার কাইসমার চর সংলগ্ন মেঘনা নদীতে চিনি বোঝাই একটি মালবাহী ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। বুধবার (১০ আগস্ট) সকাল ১০টার দিকে কাইসমার চর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। হিজলা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বিকাশ চন্দ্র দে জানান, এমভি ফারহান-ফাহিম নামের মাঝারি মানের একটি নৌযান (বড় ধরণের ট্রলার) নারায়ণগঞ্জের সোনারগাঁও থেকে ভোলার উদ্দেশ্যে যাচ্ছিল। নদীতে পানি বেড়ে যাওয়ায় নৌযানের চালক ডুবোচরের অবস্থান খেয়াল
বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত নাথালি চুয়ার্ড বলেছেন, সুইস ব্যাংকের কাছে অর্থ জমা নিয়ে সুইজারল্যান্ড সরকারের কাছে বাংলাদেশ সরকার কোনো সুনির্দিষ্ট তথ্য চায়নি। সুইজারল্যান্ড কালো টাকা রাখার স্বর্গরাজ্য নয়। এ বিষয়ে অনেক ভুল ধারণা রয়েছে।বুধবার (১০ আগস্ট) বেলা ১১টায় রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ডিপ্লোমেটিক করেসপনডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ডিক্যাব) আয়োজিত ‘ডিকাব টক’ এ এক প্রশ্নের জবাবে তিনি
দিনাজপুরের ঘোড়াঘাটে সবুজ মিয়া (২৫) নামের এক নৈশপ্রহরীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।বুধবার (১০ আগষ্ট) সকাল সাড়ে ৬ টার দিকে উপজেলার বুলাকিপুর ইউনিয়নের বলগাড়ি গ্রামে মোজাম পার্ক আম বাগানে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে।নিহত সবুজ মিয়া গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার রায় ভাংড়ি গ্রামের মৃত ফরিদ মিয়ার ছেলে। ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু হাসান কবির বলেন, সবুজ মিয়া মোজাম পার্কের আবাসিকে নাইট গার্ড
বরিশালের হিজলা উপজেলার কাইচমা এলাকার মেঘনা নদীতে পণ্যবাহী একটি ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন হিজলা নৌ পুলিশের আই সি বিকাশ চন্দ্র দে। তিনি জানান, বুধবার ১০ আগস্ট সকাল সাড়ে দশটায় কাইমা এলাকার মেঘনা নদীতে ( এম ভিফারহান- ফাহিম ) নামে একটি ট্রলার ৩৭২০ বস্তা চিনি নিয়ে ডুবে যায়। ট্রলারটি সোনার গাঁ থেকে ভোলার উদ্দেশ্যে যাচ্ছিল। খবর পেয়ে নৌ
সাভারের আশুলিয়ার কুড়গাও এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একটি বাড়িতে ইউপি সদস্য সোহাগ এর নেতৃত্বে হামলা-ভাংচুরসহ লুটপাট করার অভিযোগ ওঠেছে। এ ঘটনায় ইউপি সদস্য সহ আট জনকে গ্রেফতার করছে আশুলিয়া থানা পুলিশ। মঙ্গলবার (৯ আগষ্ট) রাত ৮ টার দিকে আশুলিয়া নিরিবিলি মুক্তধারা এলাকার আবদুল জলিলের বাড়িতে এ হামলার ঘটনা ঘটে। ভুক্তভোগীরা হলো-তৌহিদ সরদার (১৮), তামান্না সরদার (১৭), তুহিন (৩০) ও তাদের মা
সরকার নয়, নেতিবাচক রাজনীতি ও নির্বাচন বিমুখতার জন্য বিএনপিরই রাজনীতি থেকে বিদায় নেওয়ার সময় এসেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।বুধবার (১০ আগস্ট) বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এক বক্তব্যের জবাবে এক বিবৃতিতে ওবায়দুল কাদের এ কথা বলেন। নির্বাচন ছাড়া ক্ষমতা পরিবর্তনের কোনো সুযোগ নেই উল্লেখ করে কাদের বলেন, আওয়ামী লীগের ক্ষমতার উৎস এ দেশের জনগণ এবং
ভারতে নারী পাচার চক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে সিআইডি। আসামিরা নারীদের সীমান্ত দিয়ে ভারতে পাচার করে সেখানকার যৌনপল্লীতে বিক্রি করতেন।আজ (বুধবার) মালিবাগে সিআইডি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সিআইডির সিরিয়াস ক্রাইম বিভাগের বিশেষ পুলিশ সুপার মো. নজরুল ইসলাম।যে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে তারা হলেন- রানা আহমেদ, মো. সুজন মিয়া, মো. সাহাবুদ্দীন এবং নাইমুর রহমান ওরফে শামীম ওরফে সাগর।
দীর্ঘদিন খোলাবাজারে ডলার বিক্রি করেন মজিদ মিয়া। সকালে জিজ্ঞাসা করা হলো আজকে ডলারের রেট কত? উত্তরে বললেন, এখন ডলার নাই, কেউ বিক্রি করলে ১১৫ থেকে ১১৬ টাকা রেট দেব। বিক্রির রেট কত? জানতে চাইলে বলেন, না থাকলে রেট দেব কীভাবে।একই কথা বললেন মতিঝিলের একটি মানি এক্সচেঞ্জের কর্মী মাহমুদ। তিনি জানান, আজকে ডলার নেই। কেউ কিনলে ১১৯ টাকা দিতে হবে। তাও
এ বছর বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) তেল বিক্রি করে ১ হাজার ২৬৪ কোটি টাকা লাভ হয়েছে বলে দাবি করেছেন সেন্টার ফর পলিসি ডায়লগের (সিপিডি) নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন। বুধবার (১০ আগস্ট) রাজধানীতে সিপিডির কার্যালয়ে ‘জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি এখন এড়ানো যেত কি?’ শীর্ষক আলোচনা সভায় এ দাবি করেন তিনি।তবে বিপিসির কীভাবে এত টাকা লাভ হলো, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি
ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস বলেছেন,যুক্তরাষ্ট্র বাংলাদেশের বিশেষ কোনও দলকে আগেও সমর্থন করেনি, এখনও করে না।বুধবার (১০ আগস্ট) রাজধানীর একটি হোটেলে রাজনৈতিক ই-লার্নিং প্লাটফর্মের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। নির্বাচন প্রসঙ্গে পিটার ডি হাস বলেন, সংকট মোকাবিলায় অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের চেয়ে ভালো কোনও সমাধান নেই। রাষ্ট্রদূত বলেন, রাজনৈতিক দল, নির্বাচন কমিশন, সুশীল সমাজ ও গণমাধ্যমের সমন্বয়ে
বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ ও পূর্ণিমার জোয়ারের প্রভাবে ঝালকাঠির বিষখালী, ধানসিঁড়ি, গাবখান, সুগন্ধাসহ জেলার সব নদ-নদীর পানি বেড়েছে। এ সময় সুগন্ধা-বিষখালী নদীর পানি বিপৎসীমার ২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বুধবার (১০ আগস্ট) দুপুরে ঝালকাঠি পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিব হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন সকালে সরেজমিনে এ দৃশ্য দেখা যায়। তবে এরই মধ্যে নিম্নাঞ্চলের প্রায় ২০
৪০০তম ওয়ানডে ম্যাচেও টসে হারল বাংলাদেশ। হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে টসে হেরে যথারীতি ব্যাটিং পেয়েছে তামিম ইকবালের দল।হারারেতে এই নিয়ে টানা ৯ ম্যাচে টসে হারল বাংলাদেশের অধিনায়করা। এই ম্যাচে জিম্বাবুয়ের অধিনায়ক হিসেবে রেজিস চাকাভা নয় বরং এসেছিলেন সিকান্দার রাজা। চোটের জন্য ম্যাচ থেকে ছিটকে গেছেন গত ম্যাচে শতক পাওয়া চাকাভা। জিম্বাবুয়ের নতুন অধিনায়ক হিসেবে রাজা এসেও টসে জিতেছেন তামিমের বিপক্ষে। আর টসে
প্রতিদিনই বাড়ছে কাঁচামরিচের দাম। দামের কথা শুনে খুচরা বাজারের ক্রেতাদের চোখ কপালে। যাদের খুব বেশি প্রয়োজন তারা কিনছেন, কিন্তু পরিমাণে অল্প। যাদের প্রয়োজন কম, তারা খালি হাতেই ফিরে যাচ্ছেন। এ বিষয়ে ব্যবসায়ীদের সেই পুরোনো বক্তব্য- ‘পাইকারি বাজারে দাম বেশি’।রাজধানীর বেশ কয়েকটি খুচরা বাজার ঘুরে দেখা গেছে, আজ ভালো মানের এক কেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে ৩০০-৩২০ টাকা। কালো ধরনের (একটু নিম্নমানের)
বঙ্গোপসাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপের কারণে দেশের উপকূলীয় ১৫টি জেলায় জলোচ্ছ্বাসের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।বুধবার (১০ আগস্ট) আবহাওয়াবিদ ওমর ফারুক স্বাক্ষরিত বিশেষ সতর্কতা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ওড়িশা উপকূল ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত স্থল নিম্নচাপটি পশ্চিম দিকে অগ্রসর ও দুর্বল হয়ে সুস্পষ্ট লঘুচাপ আকারে বর্তমানে ভারতের ছত্রিশগড় ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আরও উত্তর-পশ্চিম দিকে
নোয়াখালীর কোম্পানীগঞ্জে গরু চোর সন্দেহে গণপিটুনিতে মোশারফ হোসেন রিপন (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার (১০ আগস্ট) ভোরে উপজেলার চরফকিরা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের মুক্তিযোদ্ধা বাজারে এ ঘটনা ঘটে।নিহত মোশারফ হোসেন রিপন ফেনী জেলার দাগনভূঞা উপজেলার রামনগর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের বাহার মিয়ার বাড়ির মৃত মফিজুর রহমান বাহারের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার ভোরে গরু চুরি করে
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ইউক্রেনের যুদ্ধ ক্রিমিয়ার মাধ্যমে শুরু হয়েছিল এবং ক্রিমিয়ার স্বাধীনতার মধ্যে দিয়েই এ যুদ্ধ শেষ হবে। ক্রিমিয়া উপদ্বীপে রুশ একটি বিমানঘাঁটিতে কয়েক দফা বিস্ফোরণে একজন নিহত হওয়ার কিছুক্ষণ পর দেওয়া বক্তব্যে এ কথা বলেন জেলেনস্কি। জেলেনস্কি তার বক্তব্যে বিস্ফোরণের বিষয়ে কোনো কথা বলেননি তবে তিনি বলেছেন, ক্রিমিয়া ইউক্রেনেরই অংশ এবং আমরা কখনই এটা ছেড়ে দেব না। ক্রিমিয়া আনুষ্ঠানিকভাবে
করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় বিশ্বব্যাপী আরও ১ হাজার ৮৪৭ জনের মৃত্যু হয়েছে। এ সময় রোগী শনাক্ত হয়েছে ৬ লাখ ৯৬ হাজার ৯৭৪ জন।বুধবার (১০ আগস্ট) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য পাওয়া গেছে। এর আগে, গতকাল (মঙ্গলবার) ১ হাজার ২২৭ জনের মৃত্যু এবং ৪ লাখ ৮৪ হাজার ৫৪৭ জন করোনা রোগী শনাক্ত হয়েছিল।ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্যমতে, গত ২৪ ঘণ্টায়
শরীয়তপুরের চিকন্দিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ওয়াহেদুজ্জামান খাঁন (৩২) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। আহত হয়েছেন অন্তত আরো ১০ জন। মঙ্গলবার (৯ আগস্ট) দুপুরে শরীয়তপুর সদর উপজেলার চিকন্দি ইউনিয়নে এ ঘটনা ঘটে। ওয়াহেদুজ্জামান আবুড়া গ্ৰামের মৃত রমিজ খাঁনের ছেলে। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য
ভোলার চরফ্যাশন উপজেলায় দক্ষিণ উপকূলের বঙ্গোপসাগর মোহনায় ঝড়ের কবলে পড়ে ১৩ জেলেসহ একটি ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এ সময় পাঁচ জেলেকে উদ্ধার করা করা হয়েছে। তবে আট জেলে এখনো নিখোঁজ রয়েছেন। বুধবার (১০ আগস্ট) সকালে ঢালচর ইউনিয়নের চেয়ারম্যান আবদুস সালাম হাওলাদার এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার (৯ আগস্ট) রাতে ঢালচরের দক্ষিণ সাগর মোহনায় এ ট্রলার ডুবির ঘটনা ঘটে। নিখোঁজ আট
কক্সবাজারের উখিয়া উপজেলায় রোহিঙ্গা ক্যাম্পে দুজন রোহিঙ্গা নেতাকে গুলি করে খুন করেছে সন্ত্রাসীরা।বুধবার (১০ আগস্ট) সকালে আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মোহাম্মদ কামরান হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার (৯ আগস্ট) রাত পৌনে ১২টার দিকে উখিয়া ক্যাম্প ১৫ এর সি ৯ ব্লকের দুর্গম পাহাড়ের ঢালে এ ঘটনা ঘটে।নিহত ব্যক্তিরা হলেন, ক্যাম্পের সি-৯ এর ইমাম হোসেনের ছেলে
শ্রীলঙ্কার একমাত্র রাষ্ট্র-চালিত বিদ্যুৎ সংস্থা সর্বনিম্ন গ্রাহকদের জন্য বিল ২৬৪ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। তবে বেশি মাত্রায় বিদ্যুৎ ব্যবহারকারীদের জন্য দাম বাড়ানো হচ্ছে তুলনামূলক কম।মঙ্গলবার (৯ আগস্ট) এ সিদ্ধান্তের কথা জানায় সিলন ইলেক্ট্রিসিটি বোর্ড (সিইবি)। লোকসানে থাকা সিলন ইলেকট্রিসিটি বোর্ড (সিইবি) জানায়, বুধবার থেকে বিদ্যুতের উচ্চহারে মূল্যবৃদ্ধির অনুমতি দিয়েছে নিয়ন্ত্রকরা। তবে ৯ বছরের মধ্যে প্রথমবার দেশটিতে বিদ্যুতের দাম বাড়ল। সংস্থাটির ৬১৬
হিজরি ১৪৪৪ সালের ১০ মহররম আজ। বিশ্বজুড়ে পালিত হচ্ছে পবিত্র আশুরা। কারবালার শোকাবহ ও হৃদয়বিদারক ঘটনার কারণে দিনটি মুসলিম সুন্নি ধর্মাবলম্বীদের কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ। মুসলিম বিশ্বে ত্যাগ ও শোকের প্রতীক হিসেবে এ দিনটি বিশেষ পবিত্র দিবস। ধর্মীয় বিভিন্ন দলগোষ্ঠী ও প্রতিষ্ঠান নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনটি পালন করছে। সুস্পষ্ট দলিল-প্রমাণ না থাকলেও অনেক ঐতিহাসিক ঘটনার সঙ্গে আশুরার সম্পৃক্ততা আছে বলে
অচেনা পথে দিশা দেখাতে বহু মানুষই ভরসা করেন গুগল ম্যাপের ওপর। কিন্তু সেই ম্যাপও কখনো কখনো ভুল হতে পারে। তেমনই নিদর্শন দেখা গেল ভারতের কেরালা রাজ্যে। গুগল ম্যাপ দেখে গাড়ি চালাতে গিয়ে একটি গাড়ি সোজা গিয়ে পড়েছে খালে। খবর টাইমস নাউ নিউজের। খবরে বলা হয়, যখন দুর্ঘটনা ঘটে তখন কেরালায় স্থানীয় সময় রাত সাড়ে ১০টা। এরনাকুলম থেকে কুমবানাদে নিজের বাড়ি ফিরছিলেন