আগামী ৩০ মে হচ্ছে না ঢাকা-দিল্লি দ্বিপাক্ষিক বৈঠক।ভারতে অবস্থানরত পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন শনিবার (২৮ মে) গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন।তিনি বলেন, বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্র মন্ত্রীদের মধ্যে জয়েন্ট কনসালটেটিভ কমিশন (জেসিসি) কমিটির সভা বাতিল করা হয়েছে। এটি আগামী ১৮-১৯ জুন হবে।তবে কী কারণে নির্ধারিত তারিখে বৈঠক হচ্ছে না তা জানা যায়নি। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর শনিবার (২৮
অবিলম্বে জাতীয় ন্যূনতম মজুরি ২০ হাজার টাকা ঘোষনা, মৌলিক অধিকার নিশ্চিত আসন্ন বাজেটে সংবিধান ও আইএলও কনভেনশন অনুসারে শ্রম আইন ও বিধিমালা প্রণয়ণের দাবি জানিয়েছেন শ্রমিক সংগঠনসহ শ্রমিকরা। শুক্রবার বিকেলে আশুলিয়া প্রেসক্লাবের হলরুমে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের উদ্যাগে সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র সাভার-আশুলিয়া আঞ্চলিক কমিটির সভাপতি খাইরুল মামুন মিন্টুর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের
চট্টগ্রামের মিরসরাইয়ের বারইয়ারহাট পৌর এলাকায় র্যাবের ওপর হামলার ঘটনায় ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া র্যাব সদস্যের ছিনতাই হওয়া পিস্তলসহ বেশ কিছু মাদকদ্রব্য উদ্ধারের তথ্যও দিয়েছে র্যাব। এ ঘটনায় স্থানীয় জোরারগঞ্জ থানায় ৩টি মামলা দায়ের করা হচ্ছে। র্যাব-৭ এর সিনিয়র সহকারি পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, র্যাব সদস্যদের ওপর হামলার ঘটনায় জড়িত ১৩ জনকে
মহান একুশের অমর সংগীতের রচয়িতা, বর্ষীয়ান সাংবাদিক, সাহিত্যিক ও কলাম লেখক, ভাষা সংগ্রামী, বীর মুক্তিযোদ্ধা আবদুল গাফফার চৌধুরীর মরদেহ সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য শনিবার বেলা ১টা থেকে ৩টা পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হবে। সেখানে তার প্রতি গার্ড অফ অনার প্রদান করা হবে। এর আগে সম্পূর্ণ রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় বাংলাদেশ হাই কমিশন লন্ডন-এর সার্বিক তত্ত্বাবধানে গাফফার চৌধুরীর মরদেহ সকাল ১১টায় বিমান বাংলাদেশ
দিনাজপুরের হাকিমপুর (হিলি) উপজেলায় কোরবানী ঈদের আগেই বাড়তে শুরু করেছে সব ধরনের মসলার দাম। এক সপ্তাহের ব্যবধানে প্রকারভেদে প্রতি কেজি মসলার দাম বেড়েছে ৫০ থেকে ১০০ টাকা। ব্যবসায়ীরা বলছেন, ডলারের দাম বেড়ে যাওয়ায় মসলার দাম বেড়েছে। হঠাৎ করে এসব পণ্যের দাম বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন ক্রেতারা। শুক্রবার (২৭ মে) সকালে হিলির মসলার বাজার ঘুরে দেখা যায়, প্রতি কেজি ভারতীয় আমদানী করা
কক্সবাজারে সীমান্তে জব্দ করা প্রায় ৪০০ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করেছে বিজিবি। শুক্রবার (২৭ মে) দুপুরে কক্সবাজারের রামু ৩০ বিজিবির ব্যাটালিয়ন সদর দফতরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের উপস্থিতিতে এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়। ধ্বংস করা মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ৯০ লাখ ৮০ হাজার ৪৭৭ পিস ইয়াবা, ২৩ কেজি ৭৫২ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস), ৬ হাজার ৭৬৭ ক্যান বিয়ার, ১ হাজার ৩৩৯ বোতল
গম রফতানিতে নিষেধাজ্ঞা দিলেও সেটি সরিয়ে অতিদ্রুত ১০ লাখ টন গম রফতানির সিদ্ধান্ত নিয়েছে ভারত। এরমধ্যে ৫ থেকে ৬ লাখ টন গম বাংলাদেশে রফতানি করা হতে পারে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইকোনমিক টাইমস। শুক্রবার সংবাদমাধ্যম দ্য ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, দেশটির বাণিজ্যমন্ত্রী পীযুষ গোয়েল সুইজারল্যান্ডের দাভোস থেকে দেশে ফিরলে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে। এর আগে গত ১৪
ইউক্রেনের কৃষকদের হাতে বর্তমানে ২০ মিলিয়ন টন শস্য আছে যেগুলো যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে আসতে পারছে না। অন্যদিকে দেশটিতে আবার নতুন ফসল কাটার সময় হয়েছে। বিশ্ববাজারে খাদ্যশস্য সরবরাহের ক্ষেত্রে ইউক্রেন এবং রাশিয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বিশ্ববাজারে ইউক্রেন যেসব শস্য বড় আকারে রপ্তানি করে তার মধ্যে রয়েছে - সানফ্লাওয়ার অয়েল, ভুট্টা, গম এবং বার্লি। খবর বিবিসির। অন্যদিকে একই শস্য বিশ্ববাজারে বড় আকারে সরবরাহ
পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে গোসল করতে নেমে ফিরোজ সিকদার (২৬) নামে এক পর্যটক নিখোঁজ হয়েছেন। শুক্রবার দুপুর ১২ টার দিকে সৈকতের জিরো পয়েন্ট সংলগ্ন সৈকতে এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ ফিরোজ সিকদার পটুয়াখালীর গলাচিপা উপজেলার আমখোলা ইউনিয়নের মৃত্যু মিলন সিকদারের ছেলে। পেশায় তিনি একজন গার্মেন্টস ব্যবসায়ী। ট্যুরিস্ট পুলিশ সূত্রে জানা যায়, গতকাল বিকেলে ফিরোজ ও তার সাত বন্ধু কুয়াকাটায় ঘুরতে এসে হোটেল রয়েল
আলোচিত-সমালোচিত মডেল ও অভিনেত্রী সানাই মাহবুব বিয়ে করেছেন। অনেকটা গোপনেই নীলফামারী শহরের বাবু পাড়ায় পৈতৃক বাড়িতে বিয়ে সেরেছেন তিনি। তার বরের নাম আবু সালেহ মুসা। তিনি ঢাকায় একটি বেসরকারি ব্যাংকে কর্মরত। সানাইয়ের পৈত্রিক নিবাস নীলফামারীতে। আবার তার বর মুসার বাড়িও একই জেলার কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলি ইউনিয়ন দক্ষিণ দুরকুঠি এলাকায়। শুক্রবার (২৭ মে) পারিবারিক আয়োজনে তাদের বিয়ে সম্পন্ন হয়েছে। গত বছর অভিনয় ছেড়ে
ভারতের লাদাখে গাড়ি নদীতে পড়ে সাত সেনা সদস্য নিহত হয়েছেন। সায়ক নদীতে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন ভারতীয় বার্তা সংস্থা এএনআই। ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানায়, এতে আহত হয়েছেন ১৯ সেনা সদস্য। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার সময় গাড়িটিতে ২৬ সেনা সদস্য ছিলেন। গাড়িটি ৫০-৬০ ফুট নিচে পড়ে যায়। সেনা সদস্যরা একটি ট্রানজিট ক্যাম্প থেকে সাব-সেক্টরের দিকে যাচ্ছিলেন। ভারতের সেনাবাহিনীর একজন কর্মকর্তা
টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম আমিনের পিতা আলহাজ্ব মোঃ সোহরাব আলী মুন্সীর স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ মে) বাদ আসর গোবিন্দাসী ইউনিয়নের বিভিন্ন মসজিদের ইমামের উদ্যোগে কষ্টাপাড়া-গোয়াদাইরপাড়া জামে মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। গোবিন্দাসী বাজার মসজিদের ইমাম ও খতিব এবং গোবিন্দাসী ইউনিয়ন হাজী সংগঠনের সভাপতি আলহাজ্ব শহিদুল ইসলামের সভাপতিত্বে
কুমিল্লা (উঃ) জেলা আওয়ামীলীগের সহসভাপতি, কুমিল্লা বিজ্ঞ সিনিয়র আইনজীবী, দেবীদ্বারের কৃতি সন্তান, মুক্তিযুদ্ধের সংগঠক এডভোকেট নিজামুল হকের দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার সকাল ১০টায় কুমিল্লা আদালত প্রাঙ্গনে প্রথম জানাযা এবং বাদ জুম্মা নিজ গ্রামের বাড়ি দেবীদ্বার উপজেলার বড়শালঘর গ্রামের কেন্দ্রীয় জামে মসজিদে ২য় জানাযা শেষে পারিবারিক গোরস্তানে দাফন সম্পন্ন করা হয়। তিনি বৃহস্পতিবার কুমিল্লা মুন হাসপাতালে আইসিওতে চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে ১২টায়
ভারতীয় অভিনেত্রী পল্লবী এবং বিদিশার মৃত্যুর রেশ কাটতে না কাটতেই আরও এক অভিনেত্রীর রহস্য জনক মৃত্যু। শুক্রবার সকালে টলিপাড়ার অভিনেত্রী মঞ্জুষা নিয়োগীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে তার পাটুলির বাড়ি থেকে। পরিবার সূত্রে জানা গেছে, তিন-চারদিন আগে পাটুলিতে বাপেরবাড়িতে এসেছিলেন মঞ্জুষা। বৃহস্পতিবারও ফটোশ্যুট করেছেন তিনি। সে দিন তার স্বামী তাকে নিতে এসেছিলেন। কিন্তু মঞ্জুষার মা তার জামাইকে বলেন, কিছু দিন মেয়েকে বাপেরবাড়িতে
জাপানে সদ্যসমাপ্ত কোয়াড বৈঠকে চিন বিরোধী সুর বেঁধে দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আমেরিকার পাশাপাশি জাপান এবং অস্ট্রেলিয়াও যে প্রবল ‘ড্রাগন’ ভীতিতে ভুগছে তা স্পষ্ট। এই পরিস্থিতিতে ‘মার্কিন ব্লক’কে বার্তা দিয়ে শনিবার থেকেই দক্ষিণ চিন সাগরে নৌমহড়া চালাবে চিন। এএফপি সূত্রে খবর, দক্ষিণ চিনের হাইনান প্রদেশের সমুদ্রতট থেকে ২৫ কিলোমিটার দূরে মহড়া চালাবে লালফৌজের নৌবাহিনী। বৃহস্পতিবার এক বিবৃতি জারি করে চিনের (China)
যৌন উত্তেজকপূর্ণ ছবি দেওয়ায় বিশেষ পারদর্শিতা রয়েছে তারকা মডেল নিতা মারির। আর তা থেকে প্রতি মাসে আয় প্রায় কোটি টাকা। সম্প্রতি তিনি সিদ্ধান্ত নেন ভক্তদের জন্য নগ্ন হবেন তিনি। কিন্তু কেন এমন সিদ্ধান্ত? আমেরিকার কলোরাডোর বাসিন্দা এই মডেল নাকি ৯ বছর বয়স থেকে ঈশ্বরের নির্দেশ পান। যৌনতা তাঁর আধ্যাত্মিক চেতনার অংশ বলে দাবি করে ৪৬ বছর বয়সি নিতা জানান, খোদ ঈশ্বরই
নাতনিকে শ্লীলতাহানির অভিযোগ করেছিলেন তাঁর পুত্রবধূ। সেই অভিযোগ মেনে নিতে পারেননি উত্তরাখণ্ডের প্রাক্তন মন্ত্রী রাজেন্দ্র বহুগুণা। পুলিশকে ডেকে বুকে গুলি করে নাটকীয় ভাবে আত্মহত্যা করলেন তিনি। নাতনির শ্লীলতাহানির অভিযোগে প্রাক্তন মন্ত্রীর বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন তাঁর পুত্রবধূ। তার ঠিক তিনদিন পর আত্মহত্যা করলেন রাজেন্দ্র। বুধবার রাজেন্দ্র প্রথমে জরুরি নম্বরে ফোন করে পুলিশকে তাঁর আত্মহত্যার পরিকল্পনার কথা জানান। এর পর নিজের পিস্তল
টাঙ্গাইলের ভূঞাপুরের যমুনার চরাঞ্চলে ফসলের ফলন অনেক ভালো হয়। এখানে সারা বছর নানা ধরনের ফসলের আবাদ হয়ে থাকে। চলতি বছর তিলের বাম্পার ফলনের সম্ভবনা মনে করছেন উপজেলা কৃষি অফিস ও তিল চাষীরা। আবহাওয়া অনুকূলে থাকলে এবং বন্যা আসার আগেই তিল ঘরে তুলতে পারলে অর্থনৈতিকভাবে ঘুরে দাঁড়াতে সক্ষম হতে পারবে চরাঞ্চলের তিল চাষীরা। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এবছর উপজেলার যমুনা
বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, শেখ হাসিনার সরকার আন্তর্জাতিকভাবে সমর্থন শূন্য। এই দেশের মানুষ তাদের প্রত্যাখ্যান করেছে। তাই এই সরকারের আর কোনো পথ নেই। তাদের রাস্তা সবদিকে বন্ধ হয়ে গেছে। এ কারণে আজকের যিনি প্রধানমন্ত্রী, তার ঘুম হয় না। ঘুম হয় না বলেই এই প্রধানমন্ত্রী সাবেক তিন বারের প্রধানমন্ত্রীকে বলেন, টুস করে পদ্ম সেতু থেকে ফেলে দেবেন।
মেট্রোপলিটন পুলিশ সিএমপি’র ২ কনস্টেবল। সিএমপি কর্মকর্তারা জানান, ২ কনস্টেবলের নিখোঁজের বিষয়টি নেদারল্যান্ডের দূতাবাস এবং পুলিশ সদর দফতরকে জানানো হয়েছে। জানা যায়, সোমবার (৯ মে) সিএমপি’র বায়েজিদ জোনের সহকারী কমিশনার বেলায়েত হোসেনের নেতৃত্বে ৮ পুলিশ সদস্যের একটি দল নেদারল্যান্ডে যায়। ১৫ দিনের প্রশিক্ষণে অংশগ্রহণ শেষে ৬ সদস্য ২৪ মে দেশে ফেরেন। কিন্তু ফিরে আসেননি বাকি ২ সদস্য। নিখোঁজ পুলিশ সদস্যরা হলেন, কনস্টেবল
রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানা পুলিশ আজ শুক্রবার দুপুরে উপজেলার দৌলতদিয়া ঘাট সাত্তার মেম্বার পাড়ার স্থানীয় বারেক মৃধার পরিত্যক্ত দোকান ঘরের ভিতর থেকে জুয়া খেলা অবস্থায় চার জুয়াড়িকে গ্রেপ্তার করেছে। এ সময় পুলিশ তাদের কাছ থেকে নগদ ৭ হাজার ৩০০ টাকা, বিভিন্ন রঙের ৫২টি তাস জব্দ করে। গ্রেপ্তারকৃতরা হলো দৌলতদিয়া শাহাদৎ মেম্বার পাড়ার মৃত মাজেদ ফকিরের ছেলে মো. কাশেস ফকির (৩২), সাহাজদ্দিন
পাকিস্তানের পার্লামেন্টের নিম্নকক্ষ জাতীয় নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) ব্যবহার বাতিল করে বিল পাস করেছে। গতকাল বৃহস্পতিবার পাকিস্তানের পার্লামেন্ট সূত্রে এ তথ্য জানা গেছে। খবর ডন ও দ্য এক্সপ্রেস ট্রিবিউনের। একইসঙ্গে প্রবাসী পাকিস্তানিদের আই-ভোটিং বাতিল এবং দুর্নীতি দমন সংস্থা ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরোর (এনএবি) ক্ষমতা কমিয়ে আরেকটি বিল পাস করা হয়েছে। বৃহস্পতিবার দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের উপস্থিতিতে নির্বাচন (সংশোধন) বিল ও ২০২২ ও
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর কাছ থেকে ১ কেজি ১৬০ গ্রাম স্বর্ণ উদ্ধার করেছে কাস্টমস কর্তৃপক্ষ। দুবাইয়ের একটি ফ্লাইটে আসা আলী আহমদ নামের ওই যাত্রীর কাছ থেকে শুক্রবার (২৭ মে) সকাল ৭টার দিকে স্বর্ণ ভরা ১১টি পাত উদ্ধার করা হয়। আলী আহমদের বাড়ি সিলেটের গোলাপগঞ্জ উপজেলার দরগার বাজারের উজান মেহেরপুর গ্রামে। বিমানবন্দর কাস্টমসের উপকমিশনার আল আমিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বাংলাদেশ
করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় কারও মৃত্যু না হলেও ২৩ জনের দেহে ভাইরাসটি শনাক্ত হয়। শুক্রবার (২৭ মে) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তির তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৮৯৯টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৩ হাজার ৮৮৯টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৫৯ শতাংশ। মোট শনাক্তের হার ১৩ দশমিক ৮৫