
প্রকাশ: ১৫ আগস্ট ২০২২, ১:২৮

পর্যটন নগরী কুয়াকাটায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী পালন করেছে বেসরকারী এনজিও সংস্থা পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র। দিবসটি উপলক্ষে দুপুরে এক আলোচনা সভা ও দোয়া মোনাজাতের আয়োজন করা হয়। দোয়া মোনাজাত শেষে দূস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।

এ সময় সভার প্রধান অতিথি ছিলেন কুয়াকাটা পৌর মেয়র মোঃ আনোয়ার হাওলাদার, বিশেষ অতিথি ছিলেন মানবিক উন্নয়ন কেন্দ্র পদক্ষেপ পটুয়াখালী জোনের সহকারী পরিচালক ও জোনাল ম্যানেজার খন্দকার আবুল বাশার, কাউন্সিলর মোঃ শহিদ দেওয়ান প্রমুখ। অনুষ্ঠানে পদক্ষেপ এনজিওর উপকারভোগীসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।