২০টিরও বেশি চীনা সামরিক বিমান তাইওয়ানের আকাশ প্রতিরক্ষা অঞ্চলে প্রবেশ করেছে বলে জানিয়েছেন তাইপেইয়ের কর্মকর্তারা। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি স্ব-শাসিত দ্বীপটিতে বিতর্কিত সফর শুরু করার পর এমন তথ্য জানাল তাইওয়ান। যদিও দ্বিপটিকে তার অঞ্চল বলে মনে করে বেইজিং।মঙ্গলবার তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় টুইটারে এক বিবৃতিতে জানায়, ২১টি পিএলএ বিমান... ২ আগস্টে তাইওয়ানের দক্ষিণ-পশ্চিম এডিআইজে (আকাশ প্রতিরক্ষা শনাক্তকরণ অঞ্চল) প্রবেশ
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার তেলিখালী গ্রামে বজ্রপাতে একজন দরিদ্র কৃষকের ৪ টি মহিষের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বিকেল সাড়ে তিনটার সময় তেলিখালী ইউনিয়ানের তেলিখালী গ্রামে।কৃষক আলতাফ হোসেন হাওলাদারের মহিষ গুলি স্থানীয় উজ্জত আলী বাজারে সংলগ্ন গোয়াল ঘরে রাখা ছিল। মহিষের মালিক আলতাফ হোসেন হাওলাদার জানান, মঙ্গলবার দুপুরে বাজারে পাশের গোয়াল ঘরে মহিষ গুলি বেধে রেখে বাসায় খেতে গিয়ে ছিলাম। গোলায় গড়ে
পদ্মা সেতু চালুর পর ঢাকা-বরিশাল নৌরুটের লঞ্চগুলোতে ব্যাপক যাত্রী সংকট দেখা দিলেও ধীরে ধীরে যাত্রীসংখ্যা বাড়ছে এই রুটের বিলাসবহুল লঞ্চগুলোতে।আগের রূপে ফিরেছে বরিশাল নদীবন্দরও। তবে যাত্রী বাগাতে ভাড়া কমিয়েছে লঞ্চ কর্তৃপক্ষ। লঞ্চ ছাড়ার সময় যত ঘনিয়ে আসে ভাড়াও ধীরে ধীরে কমতে থাকে। রোববার ও সোমবার রাতে বরিশাল নদীবন্দরে নোঙর করা মোট ১৪টি লঞ্চেই যাত্রী ছিল। আগের হিসাব অনুযায়ী, রোব ও সোমবার
রাজধানীতে কলেরার দ্বিতীয় ডোজ টিকা দেওয়া শুরু করেছে আইসিডিডিআরবি। স্বাস্থ্য অধিদপ্তরের তত্ত্বাবধানে আজ বুধবার থেকে রাজধানীর ৫টি এলাকায় শুরু হয় টিকা কার্যক্রম। প্রতিদিন সকাল ৮ থেকে বিকেল ৪টা পর্যন্ত দেওয়া হবে কলেরা টিকা। কর্মসূচি চলবে ১০ আগস্ট পর্যন্ত।তবে শুক্রবার (৫ আগস্ট) ও মঙ্গলবার (৯ আগস্ট, আশুরার দিন) টিকা কার্যক্রম বন্ধ থাকবে। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, দক্ষিণখান, মিরপুর, মোহাম্মদপুর, যাত্রাবাড়ী ও সবুজবাগ এলাকায়
লক্ষ্মীপুর সদর উপজেলার মান্দারী ইউনিয়নের মটবী এলাকায় হিমাচল পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খালে পড়ে একজন নিহত ও ছয় যাত্রী আহত হয়েছেন।বুধবার (৩ আগস্ট) সকালে চন্দ্রগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) ওমর ফারুক এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন ভোরে ওই এলাকায় ঢাকা-লক্ষ্মীপুর আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি রামগতি পৌরসভার আলেকজান্ডার এলাকার সুজনগ্রামের মো. মতলবের ছেলে
বেলুচিস্তানে গত সন্ধ্যায় নিখোঁজ হওয়া পাকিস্তান সেনাবাহিনীর হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়ে ছয় সেনা নিহত হয়েছেন।মঙ্গলবার (২ আগস্ট) দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ বিভাগ (আইএসপিআর) এ তথ্য জানিয়েছে।সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে কোয়েটা থেকে করাচি যাওয়ার পথে সামরিক হেলিকপ্টারটি নিখোঁজ হয়। হেলিকপ্টারে থাকা সেনা কর্মকর্তারা দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে চলমান বন্যায় ত্রাণ কার্যক্রম তদারকি করছিলেন। স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত এবং প্রাণঘাতী বন্যায় এ বছর পাকিস্তানে বিশেষ করে
গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৭ লাখ ৩৩ হাজার ৭৩৫ জন, যা আগের দিনের তুলনায় বেড়েছে প্রায় দুই লাখ। এ সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১ হাজার ৭২৮ জনের, যা আগের দিনের তুলনায় বেড়েছে প্রায় পাঁচ শ। বুধবার (৩ আগস্ট) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত মোট
বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের নির্দেশনা অনুযায়ী, বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের আওতাধীন দেশের সব স্তরের মাদরাসার জন্য আটটি নির্দেশনা দেওয়া হয়েছে। বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত রেজিস্ট্রার মো. সিদ্দিকুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা দেওয়া হয়। নির্দেশনাগুলো হলো- শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসের ওপরে রাখা। সশরীরে উপস্থিতি পরিহার করে যতদূর সম্ভব সভা-অনুষ্ঠান অনলাইনে-ভার্চুয়ালি করা। গাড়ির জ্বালানি
রাজবাড়ীতে বজ্রপাতে কুদ্দুস শেখ (৪৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন আরও দুই শ্রমিক। মঙ্গলবার (২ আগস্ট) দুপুর আড়াইটার দিকে রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের বড় ভবানীপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কুদ্দুস সদর উপজেলার শহীদওহাবপুর ইউনিয়নের ধুলদী জয়পুর গ্রামের মজিত শেখের ছেলে।আহতরা হলেন- ধুলদী জয়পুর গ্রামের মৃত সাধু সরদারের ছেলে নইমদ্দিন সরদার (৪৫) ও জলিল সরদারের ছেলে জিয়া
পরিমাপে তেল কম দেওয়ায় রাজধানীর কল্যাণপুরের ‘সোহরাব ফিলিং স্টেশন’ পাম্পকে দুই লাখ টাকা জরিমানা করেছে বিএসটিআই। পাশাপাশি ওই এলাকার আরও দুটি পাম্পকে চার লাখ টাকা জরিমানা করা হয়েছে।মঙ্গলবার (২ আগস্ট) অভিযান চালিয়ে ওই তিনটি পাম্পকে জরিমানা করে বিএসটিআইয়ের ভ্রাম্যমাণ আদালত।এর আগে সোমবার (১ আগস্ট) মোটরসাইকেলে তেল কম দেওয়ার অভিযোগে কল্যাণপুরে সোহরাব পাম্পে ৮ ঘণ্টা অবস্থান করে প্রতিবাদ জানান মো. ইশতিয়াক
দিনাজপুরের হাকিমপুর হিলিতে চলতি আমন মৌসুমে কৃত্রিম সংকট সৃষ্টি করে সরকার নির্ধারিত মূল্যর চেয়ে অতিরিক্ত দামে ইউরিয়া সার বিক্রয় করার অপরাধে তিনটি প্রতিষ্ঠানকে (৭০০০০) সত্তর হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২ আগষ্ট) বিকেলে উপজেলার বিভিন্ন সারের ডিলারের বিক্রয়স্হল ও গোডাউনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে এসব জরিমানা করেছেন হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূর-এ আলম। বিষয়টি সন্ধ্যায় প্রেস ব্রিফিং এর মাধ্যমে
আল্লাহ তাআলা মানুষকে তাঁর গোলামি, ইবাদত-বন্দেগি, জিকির-আজকার তথা স্মরণ করার জন্যই সৃষ্টি করেছেন। কোরআনুল কারিমে আল্লাহর এ স্মরণ তথা জিকিরের নির্দেশই এসেছে অনেকবার। প্রতিবারই বেশি বেশি জিকিরের নির্দেশ দেওয়া হয়েছে। একাধিক আয়াতে মহান আল্লাহর নির্দেশ এমন- ১. یٰۤاَیُّهَاالَّذِیۡنَ اٰمَنُوا اذۡکُرُوا اللّٰهَ ذِکۡرًا کَثِیۡرًا ‘হে ঈমানদাররা! তোমরা বেশি পরিমাণে আল্লাহর জিকির বা আল্লাহকে স্মরণ কর।’ (সুরা আহজাব : আয়াত ৪১) ২. یٰۤاَیُّهَا الَّذِیۡنَ اٰمَنُوۡۤا
টি-টোয়েন্টিতে হারের বৃত্তে আটকে যাওয়া বাংলাদেশ দল দীর্ঘদিন পর জিম্বাবুয়ে বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ম্যাচে জয় পায়। তবে সেই জয়ের ধারা ধরে রাখতে পারেনি টাইগাররা। প্রথম ম্যাচ হারের পর আজ মঙ্গলবার তৃতীয় ও শেষ ম্যাচেও হেরেছে ১০ রানের ব্যবধানে। এতে ১-২ ব্যবধানে সিরিজ হারল সফরকারীরা। এই হারের ফলে প্রথমবারের মতো জিম্বাবুয়ের কাছে টি-টোয়েন্টি সিরিজ হারল বাংলাদেশ। আগের দুই ম্যাচে সমান
তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে জিম্বাবুয়ের দেয়া ১৫৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে চার উইকেট হারিয়ে বিপদে বাংলাদেশ। সর্বশেষ দলীয় ৬০ রানের মাথায় আউট হয়ে সাজঘরের পথ ধরেন নাজমুল হোসেন শান্ত। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১৫ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেট হারিয়ে ৯৯ রান। এর আগে ১৫৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে লিটন দাস শুরুটা ভালোই করেছিলেন। কিন্তু এরপর ফিরে
বিদেশে লেখাপড়া করলেও দেশে ফিরে মাদক নিয়ে গবেষণা শুরু করেন ওনাইসী সাঈদ ওরফে রেয়ার সাঈদ (৩৮)। কুশ, হেম্প, মলি, ফেন্টানলের মতো মাদকের চাষ ও বাণিজ্যিকভাবে বাজারজাতকরণের উদ্দেশে তাপ নিয়ন্ত্রণ গ্রো-টেন্টও তৈরি করেছিলেন তিনি। গোপন তথ্যের ভিত্তিতে ‘মাদক বিজ্ঞানী’ সাঈদকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। সোমবার (১ আগস্ট) রাতে রাজধানীর গুলশান এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। মঙ্গলবার (২ আগস্ট) দুপুরে
সিনেমার পর্দায় ‘ডার্টি পিকচার’ ছবির সিল্ক স্মিতা হয়ে শুধু নয়, বাস্তবেও বেশ বিন্দাস বিদ্যা বালান। যা বলেন তা একেবারেই খোলাখুলি। রাখঢাক ব্যাপারটা মোটেই তাঁর স্বভাবে নেই। তাই তো বিদ্যাকে যদি যৌনতা নিয়েও প্রশ্ন করা হয়, তাতেও ছক্কা হাঁকান। হ্যাঁ, সম্প্রতি এমনটাই ঘটল। করণ জোহরের রেডিও শো ‘কলিং করণে’ এসে যৌনতা প্রসঙ্গে একেবারে খুল্লমখুল্লা মন্তব্য করলেন বিদ্যা। এই রেডিও শোয়ে করণ জোহর
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া ইউনিয়নের বারইহুদা গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের বাড়ীঘরে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছে নারীসহ অন্তত ১০ জন। মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে। আহতরা হলো-ওই গ্রামের শমসের শাহ, রফিক উদ্দিন, শফি উদ্দিন, আনজার শাহ ও সারেজান নেছাসহ ১০ জন। স্থানীয় জানায়, দীর্ঘদিন ধরে ওই গ্রামের বর্তমান ইউপি সদস্য নাসির উদ্দিন ও বগুড়া ইউনিয়নের সাবেক
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বিএনপির পাশে কোনো লোকজন নেই। বাংলাদেশের মানুষ আর কখনই অন্ধকারে যেতে চায় না। বিএনপি অনেক আন্দোলনের ডাক দিচ্ছে কিন্তু সব জায়গায় ব্যর্থ হয়ে ফিরে আসছে। মঙ্গলবার (২ আগস্ট) দুপুরে মুন্সীগঞ্জের লৌহজং থানা ও ফায়ারসার্ভিস ভবনের উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ মন্তব্য করেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, বিএনপি অনেক আন্দোলন কথা বলছে। আমরা কোথাও
নওগাঁর ধামইরহাটে ৫ ই আগস্ট শেখ কামাল ও ৮ই আগস্ট বেগম ফজিলাতুন্নেসা মুজিবের জন্মদিবস এবং ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে ২ আগস্ট বেলা ১১ টায় উপজেলা পরিষদ সম্মেল কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল ইসলামের সভাপতিত্বে উপরোক্ত ৩টি দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আজাহার আলী, সাবেক উপজেলা
বরিশালের মেহেন্দিগঞ্জে ভূয়া এমবিবিএস চিকিৎসক পরিচয় দিয়ে রোগী দেখা এবং ব্যবস্থাপত্র দেয়ায় এক নারীকে লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। পাশাপাশি ভবিষ্যতে এ ধরণের কর্মকাণ্ড পরিচালনা না করার শর্তে মুচলেকা দিয়ে ছাড়া পেয়েছেন ওই নারী। মঙ্গলবার (০২ আগষ্ট) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ নূরুননবী পরিচালিত ভ্রাম্যমান আদালতে ওই জরিমানা করা হয়। জানাগেছে, কিছুদিন পূর্বে বিভিন্ন অনিয়মের অভিযোগে মেহেন্দিগঞ্জের উলানিয়া বাজারে
সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলায় ভোটার হালনাগাদ-২০২২ এর কার্যক্রম শুরু হয়েছে। নির্বাচন কমিশন সচিবালয়ের নির্দেশনা মোতাবেক শ্যামনগর নির্বাচন অফিস এর ব্যবস্থাপনায় ২রা আগস্ট মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলার ১নং ভূরুলিয়া ইউনিয়ন পরিষদে ভোটার হালনাগাদ এর প্রথম দিনের কার্যক্রমের উদ্বোধন করেন ভূরুলিয়া ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ এ.কে.এম জাফরুল আলম বাবু, উপজেলা নির্বাচন অফিসার মোঃ রবিউল ইসলাম প্রমুখ। উদ্বোধনের শুরুতে বক্তারা বলেন, ছবিসহ ভোটার হালনাগাদ
শুরুটা দারুণই হয়েছিল বাংলাদেশের। ৬৭ রানেই ছয় উইকেট হারিয়ে ফেলেছিল জিম্বাবুয়ে। কিন্তু এরপরই হারারের দর্শকদের উচ্ছ্বাসের শুরু। রায়ান বার্ল আর লুক জঙ্গে পথ খুঁজে দেন দিশাহারা ইনিংসের। শেষ অবধি জিম্বাবুয়েও পেয়েছে বেশ ভালো সংগ্রহ। মঙ্গলবার জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষটিতে জয়ের জন্য বাংলাদেশকে করতে হবে ১৫৭ রান, ৮ উইকেট হারিয়ে টাইগারদের এই লক্ষ্য দিয়েছে স্বাগতিকরা। প্রথম ম্যাচে ১৭ রানে
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে চলমান জ্বালানি সংকট ও মুদ্রাস্ফীতির মাঝেও রফতানিতে সুবাতাস বইছে। চলতি অর্থবছরের (২০২২-২৩) প্রথম মাস জুলাইয়ে দেশের পণ্য রফতানি হয়েছে ৩ হাজার ৯৮৪ দশমিক ৮২ মিলিয়ন ডলার। যা আগের বছরের একই সময়ের তুলনায় বেড়েছে ১৪ দশমিক ৭২ শতাংশ। মঙ্গলবার (২ আগস্ট) রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) সূত্রে এ তথ্য জানা গেছে। ইপিবির তথ্য মতে, ২০২২-২০২৩ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে সরকারের রফতানি
‘বাবু’ সাজে ‘বিবি’র বাবুয়ানি! কালো বেনিয়ান পাঞ্জাবি-সরু পাড়ের চুনোট ধুতিতে চূড়ান্ত বেনিয়ম স্বস্তিকা মুখোপাধ্যায়! লিঙ্গভেদ মুছলেন এ ভাবেই। পর্দায় তিনি আপাদমস্তক সনাতনী নারী, ‘শ্রীমতী’। বাস্তবে তারই 'পুরুষালি' বেশবাস! স্বস্তিকা মুখোপাধ্যায়। যিনি হারতে শেখেননি! তার অভিযোগ, বিনোদন দুনিয়ার রাজনীতিতে তিনি নাকি কোণঠাসা। সেই অভিনেত্রীরই নয়া রূপ দেখে চমকে গিয়েছে সবাই! ‘বিবি’ স্বস্তিকা এ দিন পোশাকশিল্পী অভিষেক রায়ের সৌজন্যে ‘বাবু’! কী ভাবে? কালো