
প্রকাশ: ৯ সেপ্টেম্বর ২০২২, ৪:৩১

কুষ্টিয়ায় কাভার্ডভ্যানের সঙ্গে ধাক্কায় দুই মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আরেকজন গুরুতর আহত হয়েছেন। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় আনা হচ্ছে।নিহতরা হলেন- কুষ্টিয়া শহরের মোহিনী মিল এলাকার জুয়েল (২৫) ও কুমাড়গাড়া এলাকার শওকত আলীর ছেলে ফারুক মিস্ত্রী (২৪) ও মনোহর শেখের ছেলে রাহুল (২০)।
গুরুতর আহত বিপ্লব (২০) শহরতলীর চৌড়হাস এলাকার বাসিন্দারা। তাকে প্রথমে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুত ঢাকায় পাঠানো হয়েছে।শুক্রবার (৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের বটতৈল আনসার ক্যাম্পের কাছে এ দুর্ঘটনা ঘটে।

কোনো ট্যাগ পাওয়া যায়নি