রাজধানীর মহাখালীতে বিকাশ পরিবহনের বাসের ধাক্কায় দায়িত্বরত অবস্থায় পুলিশের এক সহকারী উপপরিদর্শক (এএসআই) নিহত হয়েছেন। নিহতের নাম আবদুল আজিজ মোল্লা (৪৭)। তিনি গুলশান ট্রাফিক বিভাগের মহাখালী জোনে কর্মরত ছিলেন।বুধবার (৩ আগস্ট) রাতে এ ঘটনা ঘটে।এ ঘটনায় বাসচালক মো. সুজনকে আটক করেছে পুলিশ।গণমাধ্যমকে এ খবর নিশ্চিত করেছেন, ট্রাফিক গুলশান বিভাগের মহাখালী ট্রাফিক জোনের সহকারী পুলিশ কমিশনার আশফাক আহমেদ। তিনি বলেন, মহাখালী ফ্লাইওভারের
ইউরিয়া সারের দাম কেজিপ্রতি ছয় টাকা বাড়নোকে কেন্দ্র করে কেউ সংকট তৈরি করলে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক। সারের দাম বাড়ানো নিয়ে বিএনপিসহ বাম দলগুলোর উদ্বেগ নির্লজ্জতার প্রমাণ বলেও মন্তব্য করেন মন্ত্রী। বৃহস্পতিবার (৪ আগস্ট) সচিবালয়ে সারের দাম বৃদ্ধি, মজুতসহ সার্বিক বিষয় নিয়ে সংবাদ সম্মেলনে কৃষিমন্ত্রী এ কথা বলেন।সারের দাম বাড়ার পরও কৃষকের উৎপাদন
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বিএনপি নেতাদের উদ্দেশে বলেছেন, আগামী নির্বাচনে আপনাদের ইমাম কে, জাতি তা জানতে চায়।বৃহস্পতিবার (৪ আগস্ট) সকালে সচিবালয়ে নিজ দপ্তরে ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।তিনি বলেন, আপনারা (বিএনপি নেতারা) বলেছেন ‘২০১৮ সালে গণফোরাম প্রধান ড. কামাল হোসেনকে ইমাম মেনে ভুল করেছেন’। তাহলে আগামী নির্বাচনে আপনাদের ইমাম কে হচ্ছে, জাতি তা
টাঙ্গাইলের ভূঞাপুরে ২০২১-২০২২ অর্থ বছরে কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় মিষ্টি আলুর (ওকিনাওয়া) মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (০৪ আগষ্ট) দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে গাবসারা ইউনিয়নের রেহাই গাবসারা গ্রামে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ড. মোঃ হুমায়ুন কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর মোঃ হাম্মাদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন- উপজেলা সমাজসেবা
নাম প্রেমকান্ত। জীবনে প্রেম ধরা দিলেও সফল হয়নি প্রেমে। নামের প্রথম অংশ অনার্থকই বলা চলে। ভারতের তামিলনাড়ু থেকে বাংলাদেশের বরিশালে এসে প্রেমিকাকে পথে প্রান্তরে খুঁজে বেড়াচ্ছেন। শিকার হয়েছেন মারধরেরও। থাকতে হয়েছে বরিশালে এয়ারপোর্ট পুলিশের কাছেও। সামাজিক যোগাযোগ মাধ্যমে তামিলনাড়ুর যুবক ড্যান্সার প্রেমকান্তের এই মনোমুগ্ধকর ড্যান্স দেখেই প্রেমে মজে বাংলাদেশের বরগুনার তালতলি উপজেলার এক কিশোরী। প্রেমকান্তের ভিডিওতে লাইক কমেন্ট করতে থাকে সেই
দেশের আলোচিত সাত খুন মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রধান আসামি নূর হোসেনকে অস্ত্র মামলায় যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।বৃহস্পতিবার (৪ আগস্ট) দুপুরে জেলা ও দায়রা জজ কোর্টের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট মো. সালাহ উদ্দীন সুইট এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন দুপুর সোয়া ১২টায় নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ (দ্বিতীয়) সাবিনা ইয়াসমিনের আদালত এ রায় দেন। জানা গেছে, ২০১৪ সালের ২৭ এপ্রিল
স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২২ উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলকসভা করেছেন বরিশালের হিজলা উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার ৪ আগস্ট সকাল এগারোটায় উপজেলা পরিষদ সভাকক্ষে, উপজেলা নির্বাহী অফিসার বকুল চন্দ্র কবিরাজ এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ নাজমা বেগম। সভার সিদ্ধান্ত অনুযায়ী ১৫ আগস্ট সূর্যোদয়ের সাথে সাথে
নাগর্নো-কারাবাখ অঞ্চলে আজারবাইজানের সেনার সঙ্গে আর্মেনিয়ার মদতপুষ্ট বিচ্ছিন্নতাবাদীদের লড়াইয়ে অন্তত তিনজন নিহত হয়েছে।আর্মেনিয়া এবং আজারবাইজান দুই দেশই নতুন করে উত্তাপ ছড়ানোর কথা স্বীকার করেছে। দুই দেশই অপর দেশকে এর জন্য অভিযুক্ত করেছে। আজারবাইজানের অভিযোগ, আর্মেনিয়ার মদতপুষ্ট বিচ্ছিন্নতবাদী কারাবাখ সেনা ওই অঞ্চলে ক্যাম্প করে থাকা আজারবাইজানের সেনার উপর আক্রমণ চালায়। ঘটনায় এক সেনার মৃত্যু হয়। তারপরেই আজারবাইজান বাধ্য হয়ে ওই বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষিকা সামিয়া রহমানকে পদাবনতির আদেশ অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। একই সঙ্গে তাকে সব সুযোগ-সুবিধাসহ পদ ফিরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।২০১৬ সালের ডিসেম্বরে সামিয়া রহমান ও মারজানের যৌথভাবে লেখা ‘এ নিউ ডাইমেনশন অব কলোনিয়ালিজম অ্যান্ড পপ কালচার : এ কেস স্ট্যাডি অব দ্য কালচারাল ইমপেরিয়ালিজম’ শিরোনামের আট পৃষ্ঠার একটি গবেষণা প্রবন্ধ বিশ্ববিদ্যালয়ের ‘সোশ্যাল সায়েন্স রিভিউ’ জার্নালে প্রকাশিত হয়। এটি
ভোলা জেলা ছাত্রদলের সভাপতি নুরে আলমের মৃত্যুতে ভোলায় আজ ৪আগস্ট সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে বিএনপি। আজ দুপুর সাড়ে তিনটার দিকে নুরে আলমের মৃত্যু সংবাদ পাওয়ার পরপরই ভোলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি। মিছিল শেষে কালীনাথ বাজার এলাকায় দলীয় কর্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ থেকে হরতালের ঘোষণা দেয়া হয়। ছাত্রদল সভাপতি নুরে আলমের মৃত্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভোলার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ
যশোরের বাঘারপাড়া উপজেলার জয়নগর গ্রামে মেশিন দিয়ে ঘাস কাটার সময় বিদ্যুৎস্পর্শে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।বুধবার (৩ আগস্ট) সকালে বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দীন এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন সন্ধ্যায় ওই গ্রামে এ ঘটনা ঘটে। মৃতরা হলেন, জয়নগর গ্রামের মৃত খেলাফাত হোসেনের ছেলে তৌহিদুর রহমান (৪২) ও রুহুল আমিন (৪০)।জানা গেছে, রুহুল আমিন বুধবার বিকেলে গবাদি পশুর
কুষ্টিয়া থেকে চট্টগ্রামগামী একটি যাত্রীবাহী বাসে ডাকাতি ও এক নারীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার (৪ আগস্ট) সকালে মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাজহারুল আমিন এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে বুধবার এ ঘটনা ঘটে।জানা গেছে, মঙ্গলবার (২ আগস্ট) কুষ্টিয়া থেকে ঈগল পরিবহনের একটি যাত্রীবাহী বাস চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে আসে। পরে বুধবার (৩ আগস্ট) ভোরে বাসটি বঙ্গবন্ধু
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের দুই শিক্ষার্থীকে মারধরের ঘটনায় মালার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার (৪ আগস্ট) সকালে কোতোয়ালি থানার ওসি আলী মাহমুদ এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে বুধবার (৩ আগস্ট) গভীর রাতে শাহপরাণ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তবে সোমবার (১ আগস্ট) মামলার অপর দুই আসামি এহসান আহমদ ও সাঈদ হাসান রাব্বিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত প্রধান
দীর্ঘদিন পরে ইউরোপের সমৃদ্ধশীল দেশ জার্মানিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)- এর ঈদ পুনর্মিলনী ও সদস্য সংগ্রহ অভিযানের অনুষ্ঠান সফলভাবে সমাপ্ত হয়েছে। ফাতেমা রহমান রুমা জানান —— জার্মানির মিউনিখ শহরে সোহাগ ইন্ডিয়ান রেস্টুরেন্ট সেন্টমাটিনস্ট্রীটে (৫৮-৬৮) অনুষ্ঠানের আয়োজন করা হয়। জার্মানির বিভিন্ন প্রদেশের বিএনপি ও তার অঙ্গসংগঠনের প্রাদেশিক আহবায়ক কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও তৃণমূলের কর্মীরা এই কর্মী সমাবেশ অংশগ্রহণ করেন।দীর্ঘদিন পর সকলের মধ্যে
গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৮ লাখ ১৫ হাজার ১১৯ জন, যা আগের দিনের তুলনায় বেড়েছে প্রায় ৮০ হাজার। এ সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১ হাজার ৮৮২ জনের, যা আগের দিনের তুলনায় বেড়েছে প্রায় দেড় শ। বৃহস্পতিবার (৪ আগস্ট) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত মোট
কুষ্টিয়া থেকে ছেড়ে আসা ঢাকাগামী নাইট কোচ বাসে যাত্রীবেশে ওঠে ডাকাতদলের সদস্যরা। প্রথমে গাড়ির নিয়ন্ত্রণ নিয়ে যাত্রীদের হাত-পা ও চোখ বেঁধে মারধর ও সম্পদ লুট করে। পরে এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণ ও সবশেষে পথ পরিবর্তন করে টাঙ্গাইলের মধুপুরের রাস্তার পাশের বালির ঢিবিতে পরিবহনটি উল্টে দিয়ে পালিয়ে যায়। আন্তঃজেলা ডাকাত দলের ওই সদস্যরা টানা তিন ঘণ্টা যাত্রীদের ওপর এমন ভয়াবহ অত্যাচার
বছরের বেশ কিছু দিন মাস ও মুহূর্ত আল্লাহর কাছে বিশেষ মর্যাদা সম্পন্ন। এসবের মধ্যে হিজরি বছরের প্রথম মাস মহররম ও এ মাসের ১০ তারিখ ইয়াওমে আশুরাও একটি। আশুরা শব্দটি ব্যাপক পরিচিত। এটি আরবি শব্দ। যার অর্থ দশম। হিজরি বর্ষের মহররম মাসের ১০ তারিখকে বুঝায়। ১৪৪৪ হিজরি বছরে এ দিনটি আগামী ৯ আগস্ট মঙ্গলবার সন্ধ্যা থেকে শুরু হবে। এ মাসের রয়েছে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষায় দ্বিতীয় শিফটে বায়েজিদ খানের দেওয়া প্রক্সিতে প্রথম হওয়া তানভীর আহমেদের ফল বাতিল করা হয়েছে। গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে বুধবার (৩ আগস্ট) দুপুরে 'এ' ইউনিটের ভর্তি কমিটি তার ফল বাতিল করে। তিনি ৯২ দশমিক ৭৫ নম্বর পেয়ে ওই শিফটে প্রথম হন। গতকাল মঙ্গলবার (২ আগস্ট) রাতে রাবির ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত ফলে দেখা যায়,
দেশের বাজারে আবারও সোনার দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। ভালো স্বর্ণের দাম ভরিতে সর্বোচ্চ বেড়েছে ১ হাজার ৪৯ টাকা। ফলে প্রতি ভরি ভালো মানের সোনার দাম দাঁড়াবে ৮২ হাজার ৩৪৭ টাকায়। এতদিন বিক্রি হয়েছে ৮১ হাজার ২৯৮ টাকায়। বুধবার (৩ আগস্ট) বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে
ভোলায় সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি। ভোলা জেলা ছাত্রদলের সভাপতি নূরে আলমের মৃত্যুর ঘটনায় বৃহস্পতিবার (৪ আগস্ট) এ হরতালের ডাক দেয় সংগঠনটি। বুধবার (৩ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে নূরে আলমের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিক্ষোভ শুরু করে দলের নেতাকর্মীরা। এ সময় হরতালের ডাক দেয় নেতাকর্মীরা। জেলা কার্যালয় কালীনাথ বাজার এলাকায় জেলা বিএনপির সভাপতি গোলাম নবী আলমগীর ও সাধারণ সম্পাদক হারুনুর রশিদ ট্রুম্যান
দেশের প্রথম মেট্রোরেলে চালক দলে নিয়োগ পেয়েছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শিক্ষার্থী মরিয়ম আফিজা। তিনি বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লায়েড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। তার গ্রামের বাড়ি লক্ষ্মীপুর। মরিয়ম আফিজা নিয়োগ পেয়েছেন ‘ট্রেন অপারেটর’ হিসেবে। এই পদে মোট ২৫ জনের মাঝে যে ২ জন মেয়ে নিয়োগ পেয়েছেন, তার মধ্যে মরিয়ম একজন। মেট্রোরেলের চালকের আসনে বসতে প্রশিক্ষণ নিচ্ছেন মরিয়ম
চাকরি দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগে এক প্রৌঢ়কে ধরে পিটিয়ে পুলিশের হাতে তুলে দিলেন দুই তরুণী। বুধবার এই ঘটনা ঘটেছে হাওড়ার ডোমজুড়ে। পুলিশ অভিযুক্তকে আটক করেছে। তরুণীদের অভিযোগ, রেশন দফতরে চাকরি করে দেওয়ার নাম করে মহিলাদের থেকে টাকা তুলেছিলেন ডোমজুড়ের বাসিন্দা রাজেশ চট্টোপাধ্যায় নামে এক প্রৌঢ়। রাজেশ নিজেকে ডোমজুড় বিডিও অফিসের কর্মী বলে পরিচয় দিতেন বলেও তরুণীদের দাবি। তাঁদের অভিযোগ, রাজেশ
ক্রমাগত প্রাণনাশের হুমকি। সুরক্ষার জন্য বুলেটপ্রুফ গাড়ি কিনেছেন সলমন খান (Salman Khan)। বি-টাউনে গুঞ্জন, সেকেন্ড হ্যান্ড অর্থাৎ পুরনো গাড়ি কিনেছেন ভাইজান। তবে তার জন্য টাকা ভালই খরচ করেছেন। পাঞ্জাবি গায়ক সিধু মুসেওয়ালা খুনের পরই শোনা গিয়েছিল সলমনকে প্রাণনাশের হুমকি চিঠি দিয়েছে গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই। কৃষ্ণসার হরিণ হত্যার অভিযোগ উঠেছিল বলিউডের সুলতানের বিরুদ্ধে। তারপর থেকেই সলমনকে নিজের শত্রু হিসেবে মানে লরেন্স বিষ্ণোই
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ফুলবাড়ী সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ভারতে পাচারের সময় ৮০ হাজার মার্কিন ডলার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার বিকেল ৪টায় চুয়াডাঙ্গা-৬ বিজিবির সদর দফতরে এক প্রেস ব্রিফিং এ তথ্য জানান চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক লে. কর্ণেল শাহ মোহাম্মদ ইশতিয়াক। সংবাদ সম্মেলনে তিনি জানান, আজ সকাল সাড়ে ১১টায় ফুলবাড়ী সীমান্ত এলাকা দিয়ে বিশেষ চোরাচালানী মালামাল পাচার করা হচ্ছে এমন গোপন