দেশে পুরুষের তুলনায় নারীরা বেশি সাইবার অপরাধের শিকার হচ্ছেন। ভুক্তভোগীদের মধ্য পুরুষের সংখ্যা ৪৩ দশমিক ২২ ও নারীদের সংখ্যা ৫৬ দশমিক ৭৮ শতাংশ। নারীরা সামাজিক যোগাযোগমাধ্যমে হয়রানি এবং পর্নোগ্রাফির শিকার বেশি হচ্ছেন। পুরুষরা বেশি শিকার হচ্ছেন মোবাইল ব্যাংকিং ও এটিএম কার্ড হ্যাকিংয়ে। স্বেচ্ছাসেবী সংগঠন সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস ফাউন্ডেশনের (সিসিএ ফাউন্ডেশন) ‘বাংলাদেশ সাইবার অপরাধ প্রবণতা-২০২২’ শীর্ষক গবেষণা প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। শনিবার
কাল ঢাকায় আসবেন জাতিসংঘের মানবাধিকার প্রধান জাতিসংঘের মানবাধিকার প্রধান মিশেল ব্যাচলেট। চারদিনের সফরে রোবাবর (১৪ আগস্ট) ঢাকায় আসছেন জাতিসংঘের মানবাধিকার প্রধান মিশেল ব্যাচলেট। জাতিসংঘের কোনো মানবাধিকার প্রধানের এটিই হবে প্রথম বাংলাদেশ সফর। মিশেল ব্যাচেলেটের এ সফরকে স্বাগত জানাচ্ছে বাংলাদেশ সরকার। জানা গেছে, মানবাধিকার বিষয়ক হাইকমিশনার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও অন্তত চার মন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন। এ ছাড়া বাংলাদেশ কর্মরত মানবাধিকার সংস্থাগুলোর প্রতিনিধিদের
সয়াবিন তেলের পর এবার চিনির দাম বাড়াতে প্রস্তাব দিয়েছে বাংলাদেশ সুগার রিফাইনার্স অ্যাসোসিয়েশন। গত বুধবার (১০ আগস্ট) বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে এ প্রস্তাব দেন সংগঠনটির মহাসচিব গোলাম রহমান। সংগঠনটি বলছে, চিনি আমদানিতে ডলারের বিপরীতে অতিরিক্ত টাকা পরিশোধ করতে গিয়ে লোকসানের মুখোমুখি হচ্ছেন তারা। তাই দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছে সংগঠনটি। প্রস্তাবে সরকার সম্মতি না দিলে আমদানি শুল্ক মওকুফ করার দাবি জানায় রিফাইনারি
এশিয়া কাপের নতুন অধিনায়ক হিসেবে সাকিব আল হাসানের নাম ঘোষণা করা হবে, এমনটাই গুঞ্জন শোনা যাচ্ছিল। সেই গুজন সত্যিও হয়েছে। তবে সাকিবকে কেবল এশিয়া কাপই নয়, অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য অধিনায়ক হিসেবেই নির্বাচিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গুলশানে আজ এশিয়া কাপের দল ঘোষণার সময় ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান জালাল ইউনুস গণমাধ্যমে বলেন, ‘আমাদের সামনে এশিয়া কাপ আছে, এরপর নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ
উপকূলীয় সব মানুষের সুপেয় পানির অধিকার নিশ্চিতের দাবিতে বরিশালে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ আগস্ট) সকালে বরিশাল নগরের অশ্বিনী কুমার হলের সামনে বেসরকারি উন্নয়ন সংস্থার উদ্যোগে এ মানববন্ধন করা হয়। ক্যাবের সমন্বয়কারী রনজিত দত্তের সভাপতিত্বে বক্তব্য দেন ক্যাবের নির্বাহী পরিচালক মজিবর রহমান খান, এন.ভি.এস. এর নির্বাহী পরিচালক শওকত আলী বাদল, সমাজসেবক মশিউর রহমান বাবু, সিডিপি’র সমন্বয়কারী মো. রাশেদ, ইব্রাহিম হামিদ মাসুম প্রমুখ। এ
পুলিশের চাকুরীর দাপট দেখিয়ে কেশবপুর উপজেলার টিটাবাজিতপুর গ্রামে এক কৃষকের বসতবাড়ির সম্পত্তি জবর দখলের অভিযোগ পাওয়া গেছে। বর্তমানে ঐ কৃষক পরিবার অবরুদ্ধ হয়ে পড়েছে। অভিযোগ সূত্রে জানাগেছে, উপজেলার টিটাবাজিতপুর মৃত আফাজ উদ্দীন শেখের বড় পূত্র আবু বক্কর শেখ তার পৈত্রিক বসতভিটায় ১৭ শতক জমিতে বসবাস করে আসছে। তার পরিবর্তে আফাজ উদ্দীন শেখের অপরপূত্র কৃষক আব্দুল মালেক শেখ (৬৫) ১৯৮৯ সাল থেকে
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার শিলখুড়ি ইউনিয়নে আফজাল হোসেন নামের গ্রাম পুলিশ বাহিনীর এক সদস্যকে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে আটক করে বেঁধে রাখার ঘটনা ঘটেছে। গত শুক্রবার দিবাগত মধ্যরাতে শিলখুড়ি ইউনিয়নের উত্তর ছাট গোপালপুর গ্রামে এই ঘটনা ঘটে। আফজাল হোসেন শিলখুড়ি ইউনিয়নে গ্রাম পুলিশের দফাদার হিসেবে দায়িত্ব পালন করছেন। এলাকাবাসীর অভিযোগ অনৈতিক কাজের উদ্দেশ্যে মধ্যরাতে আফজাল হোসেন সেখানে গিয়েছিলেন। স্থানীয়রা জানান, শুক্রবার
বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. সাইফুল ইসলাম-বিপিএম (বার) বলেছেন, অভিভাবক ও শিক্ষকদের মধ্যে একটি কার্যকর যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করতে হবে। কোমলমতি শিক্ষার্থীদের আইন মান্যকারী সুনাগরিক হিসেবে গড়ে তোলার জন্য সংশ্লিষ্ট অভিভাবকদের পাশাপাশি স্কুল কলেজের শিক্ষকদেরকে আরো বেশি দায়িত্বশীল ভূমিকা রাখার অনুরোধ জানান তিনি। সাইফুল ইসলাম বলেন, আপনার সন্তান বাসা থেকে বের হয়ে কোথায় যাচ্ছে নিয়মিতভাবে স্কুল-কলেজে যাচ্ছে কিনা পিতা-মাতা হিসেবে এটা দেখা
দিনাজপুরের হিলিতে সরকারী খাদ্যগুদামের জায়গা দখল করে পাকা বাড়ি নির্মানের অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে জেলা প্রশাসক, জেলা খাদ্য নিয়ন্ত্রক, উপজেলা নির্বাহী অফিসারসহ উর্দ্ধতন কর্তৃপক্ষের নিকট গত ৩১ জুলাই লিখিত অভিযোগ করেছেন হিলি এলএসডির ভারপ্রাপ্ত কর্মকর্তা জোসেফ হাসদা। অভিযোগ করার পরও বন্ধ হয়নি বাড়ি নির্মানের কাজ।অবৈধ দখলকারী বীরদর্পে চালিয়ে যাচ্ছেন পাকা ইমারত নির্মান। প্রশ্ন উঠেছে তরে অবৈধ দখলকারীর খুঁটির জোর
বরিশালের আগৈলঝাড়ায় দেশীয় প্রজাতির মাছ রক্ষায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ২০ হাজার মিটার অবৈধ চায়না দুয়ারী জাল ও অবৈধ চাঁই ও গড়া জব্দ করা হয়েছে। শনিবার (১৩ আগস্ট) সকাল থেকে দিনব্যাপী আগৈলঝাড়া উপজেলার বাগধা ইউনিয়নের নাঘিরপাড়, টেংরাবাড়ির কয়েকটি বিলে মৎস্য অফিস ও উপজেলা প্রশসানের যৌথ উদ্যোগে এ অভিযান চালানো হয়। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে
রাজবাড়ীর দৌলতদিয়া পদ্মা নদীতে শনিবার (১৩ আগস্ট) সকালে মানিকগঞ্জের জেলে বাসুদেব হালদারের জালে ১৮ কেজি ওজনের একটি পাঙাশ মাছ ধরা পড়েছে। দৌলতদিয়া ৫নং ফেরিঘাটের মৎস্য ব্যবসায়ী মো. চান্দু মোল্লা বলেন, আজ শনিবার সকালে পদ্মা নদীতে বাসুদেব হালদারের জালে মাছটি ধরা পড়ে। পরে আমি খবর পেয়ে দৌলতদিয়া জাহিদ এর আড়ত থেকে ১৮ কেজি ওজনের পাঙাশ মাছটি ১২শ ৭০ টাকা প্রতি কেজি দরে
মেহেরপুরের গাংনীতে বিএনপি ও ছাত্রলীগের মধ্যে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। আজ (১৩ আগস্ট) শনিবার দুপুর ১টায় গাংনী বাজারে এ ঘটনা ঘটে। ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় হতাহতের কোন ঘটনা না ঘটলেও গাংনী বাজারের ব্যবসায়ী ও পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লে দোকানপাট বন্ধ করে দেয় তারা। গাংনী উপজেলা ছাত্রলীগের সভাপতি আমিনুল ইসলাম সেন্টু বলেন, 'সারাদেশে বিএনপি জামাতের নৈরাজ্যের প্রতিবাদে গাংনী
নওগাঁর মহাদেবপুরে মাটিবাহী ট্রাক্টরকে সাইড দিতে গিয়ে মাইক্রোবাস নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার নিচে খাদের পানিতে ডুবে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। শনিবার দুপুর ১টার দিকে নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের ভীমপুর নামক স্থানে এ দূর্ঘটনাটি ঘটে। সংবাদ পেয়ে নিহতের বাবা আব্দুল খালেক ছেলে ও ছেলের বউ এর মরদেহ দেখতে হাসপাতালে ছুটে আসেন। সন্তানের মরদেহ দেখার পর বার বার মুর্ছা যাচ্ছিলেন তিনি। নিহতরা হলেন- জেলার মান্দা উপজেলার
দিনাজপুরের হিলি স্থলবন্দরে দুই দিনের ব্যবধানে পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে ৬ টাকা। প্রকার ভেদে ২২ টাকার পেঁয়াজ পাইকারি বাজারে বিক্রি হচ্ছে ২৮ টাকা কেজি দরে। শনিবার (১৩ আগস্ট) সকালে হিলির পেঁয়াজ বাজার ঘুরে জানা যায়, গত দুইদিন আগে পাইকারি বাজারে যে পেঁয়াজ বিক্রি হয়েছিলো ২২ টাকা কেজি, আজ তা বিক্রি হচ্ছে ২৮ টাকা কেজি দরে। আবার খুচরা ব্যবসায়ীরা তা বিক্রি করছেন
নিত্যপ্রয়োজনীয় সব ধরনের জিনিসপত্রের দাম বৃদ্ধি পাওয়ায় বিপাকে সাধারণ মানুষ। কেউই যেন রেহাই পাচ্ছেন না দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কবল থেকে। বাজারে সব পণ্যের দাম বৃদ্ধি পাওয়ায় খেটে-খাওয়া মানুষজনেরা বিপাকে পড়েছে। মুরগি, ডিম, মাছ, মাংস, কাঁচামরিচ, তেল, শাকসবজিসহ সংসারের বাজার তালিকার হিমশিমে পড়তে হচ্ছে সংসারের কর্তাব্যক্তিদের। ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার বাজারে অন্যান্য পণ্যের দাম বৃদ্ধির পাশাপাশি এবার বেড়েছে ব্রয়লার মুরগির ডিমের দর। প্রতি হালি
নাটোরে নুরসাদ প্রামানিক নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে সদর উপজেলার ছাতনি ইউনিয়নের কালিকাপুর আমহাটি এলাকায় রেল লাইনের ধার থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নুরসাদ ওই এলাকার রূপচাঁদ মিয়ার ছেলে। নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নাসিম উদ্দিন জানান, শনিবার সকালে কালিকাপুর আমহাঁটি এলাকায় রেল লাইনের পাশে নুরসাদ প্রমানিকের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ
বন্ধন অমূল্য হতে পারে পশুপ্রাণী ও মানুষের মধ্যেও৷ যা রক্ষা করা দরকার মানুষের নিজের অস্তিত্ব বাঁচানোর জন্যই৷ সোশ্যাল মিডিয়ায় সে কথাই ছড়িয়ে পড়ল এক বধূর উদ্যোগে ৷ আহত লেপার্ড বা চিতাবাঘের পায়ে রাখি পরিয়ে দিলেন ওই বধূ ৷ মুহূর্তের মধ্যে ভাইরাল তাঁর সে ছবি৷ ছবিতে দেখা যাচ্ছে গোলাপি শাড়ি পরনে ওই বধূর মাথা ঢাকা ঘোমটায়৷ হাতে লাল কাচের চুড়ি৷ পরম স্নেহে
শুক্রবার নিউ ইয়র্ক থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে শতকা ইন্সটিটিউশনের মঞ্চে বক্তৃতা করতে ওঠার সময় হামলা চালানো হয় রুশদির উপর। ভেন্টিলেটরে রাখা হয়েছে সলমন রুশদিকে। তাঁর উপর হওয়া হামলার কারণে একটি চোখ হারাতে পারেন বলেও তাঁর এজেন্ট (রুশদির হয়ে যিনি বিভিন্ন সংস্থা বা মানুষের সঙ্গে যোগাযোগ করেন) সূত্রে জানা গিয়েছে। তাঁর এজেন্ট আরও জানিয়েছেন, রুশদির হাতের স্নায়ু ছিঁড়ে গিয়েছে এবং যকৃৎ
২০২২ সালের ফুটবলের ব্যক্তিগত সেরা পুরস্কার ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তালিকা প্রকাশিত হয়েছে। আর এ তালিকায় ২০০৫ সালের পর প্রথমবারের মতো ৩০ জনের সংক্ষিপ্ত তালিকায় নেই আর্জেন্টাইন ফুটবল ম্যাজিশিয়ান লিওনেল মেসির নাম। ২০২১-২২ মৌসুমে নিজের ছায়া হয়েই ছিলেন মেসি। রেকর্ড সাতবার ব্যালন ডি’অর জয়ী এ আর্জেন্টাইন পিএসজির হয়ে সব প্রতিযোগিতা মিলে ৩৪ ম্যাচে করেছেন মাত্র ১১ গোল। ব্যাল ডি’অরের সংক্ষিপ্ত তালিকায় নেই
গুগল অ্যাকাউন্টে অনুপ্রবেশের মাধ্যমে যুক্তরাষ্ট্রের বহুজাতিক প্রযুক্তি প্রতিষ্ঠান সিসকোয় সাইবার হামলা চালিয়েছে হ্যাকাররা। মে মাসের হামলায় সিসকো ক্ষতিগ্রস্ত না হওয়ার কথা জানালেও সবশেষ হামলাকারী ভিন্ন কথা জানিয়েছে। সিসকোর তথ্যানুযায়ী, হামলাকারীরা ইউএনসি২৪৪৭ সাইবার অপরাধী দল, ল্যাপসাস গ্রুপ, ইয়ানলুওয়াং র্যানসমওয়্যার গ্রুপের সঙ্গে সম্পর্কিত। তারা সিসকোর এক কর্মীর ব্যক্তিগত গুগল অ্যাকাউন্টে অনুপ্রবেশের মাধ্যমে ব্রাউজারে থাকা লগইন ক্রেডেনশিয়ালসহ সব তথ্য হাতিয়ে নিতে সক্ষম হয়েছে। ডোমেইনে প্রবেশের
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ঘোষপুর ইউনিয়নের খামারপাড়া গ্রামের আশ্রয়ণ প্রকল্পের একটি ঘর এখন অন্যায়-অবৈধ কার্যকলাপের অভয়াশ্রমে পরিণত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে প্রতিবেশীদের মাঝে বেশ অস্বস্তি ও ক্ষোভ বিরাজ করছে। স্থানীয় সূত্রে জানা যায়, ঘরটি বরাদ্দ পেয়েছেন মো. ফারুক শেখ নামে এক ব্যক্তি। তার বাবা পাশের গোবিন্দপুর গ্রাম নিবাসী মো. জিন্নাহ শেখ একজন প্রতিষ্ঠিত কৃষক। তিনি ২৫ থেকে ৩০ বিঘা
মন্টিনিগ্রোর একটি শহরে লক্ষ্যহীন গুলিবর্ষনে দুই শিশুসহ অন্তত ১১ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন, যাদের মধ্যে এক পুলিশ কর্মকর্তাও রয়েছেন। শুক্রবার (১২ আগস্ট) মন্টিনিগ্রোর রাজধানী পডগোরিকা থেকে ৩৬ কিলোমিটার দূরবর্তী সেতিঞ্জে শহরে এই গোলাগুলির ঘটনা ঘটে। জানা যায়, বন্দুকধারী ওই ব্যক্তি পারিবারিক বিরোধের কারণেই এই হামলা চালান। এ প্রসঙ্গে মন্টেনিগ্রিন পুলিশ প্রধান জোরান ব্র্যানিনের জানান, সন্দেহভাজন বন্দুকধারী প্রথমে
রাজধানীর তুরাগের কামারপাড়া এলাকায় ভাঙারি দোকানে বিস্ফোরণে দগ্ধ একে একে ৮ জনই চলে গেলেন না ফেরার দেশে। সবশেষ শুক্রবার (১২ আগস্ট) মধ্যরাতে মারা যান শাহিন (২৫) নামে এক রিকশাচালক। শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বলে জানান চিকিৎসক। এ ঘটনায় নিহত অন্য সাতজন হলেন ওই ভাঙারি দোকান-সংলগ্ন রিকশার গ্যারেজের মালিক মো. গাজী মাজহারুল ইসলাম (৪৮), শরিফুল
ইসলাম রহমত তথা দয়ার ধর্ম। এ রহমত বা দয়া শুধুমাত্র মুসলমানের দৈনন্দিন জীবন থেকে শুরু করে সকল পর্যায়ের চলার পথকে সহজ করে দেয় না বরং অন্য সবাইকেও সঠিক, সুন্দর ও শান্তির পথ দেখায়। কেননা ইসলামের সুমহান শিক্ষাই হলো- ‘প্রতিশোধ গ্রহণ না করে ক্ষমা করা এবং মানুষের প্রতি সহনশীল হওয়া, যখন সে ভুল করে।’ একজন মুসলমান বাস্তবেও এ কথা বিশ্বাস করে যে,